সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৮

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪৮ জনকে আটক করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধার করা হয়েছে ১৩৭ বোতল ফেন্সিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মাদক মামলার তিন জন আসামী রয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থানা থেকে ৮ জন, তালা থানা থেকে ৩ জন, কালিগঞ্জ থানা থেকে ৬ জন, শ্যামনগর থানা থেকে ৭ জন, আশাশুনি থানা থেকে ৬ জন, দেবহাটা থানা থেকে ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে পরিত্যক্ত সাতক্ষীরা নিউ মার্কেট ভাঙার কার্যক্রম শুরু

আসাদুজ্জামান: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জরার্জীর্ণ পরিত্যক্ত সাতক্ষীরা নিউ মার্কেটটি অবশেষে সোমবার সকালে ভাঙ্গার কার্যক্রম শুরু হয়েছে। এদিকে, নিউমার্কেটের জুয়েলার্সের দোকানসহ বিভিন্ন বিপনি বিতান গুলো থেকে মালামাল সরানোর আগেই বুলড্রেজার দিয়ে ভেঙে গুড়িয়ে ফেলায় ব্যাবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও পৌর সভার পক্ষ থেকে নিয়ম নীতি মেনে ও নোটিশের সাথে সাথে গত রবিবার মাইকিং করার পর তা ভাঙা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
জানানযায়, ৩০ বছর আগে নির্মিত সাতক্ষীরা পৌরসভার নিয়ন্ত্রনাধীন নিউ মার্কেটটি গত বছরের ৪ এপ্রিল জনস্বার্থে অত্যান্ত ঝুকিপুর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পরে ব্যবসায়ীরা আদালতের স্মরণাপন্ন হওয়ায় নিউমার্কেট ভাঙার কাজ পিছিয়ে যায়। ব্যবসায়ীদের মামলা নিন্ম আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু গত ৮ অক্টোবর উচ্চ আদালতে করা ব্যবসায়ীদের রিট খারিজ হওয়ায় পৌর সভা নিউ মার্কেটটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়।
এর আগে ভয়াবহ দূর্ঘটনা ও মানুষের প্রাণহানী ঠেকাতে গত ০৫ অগস্ট রাত ১০টা থেকে প্রশাসনের পক্ষ থেকে মার্কেটে প্রধান গেটে ও সকল দোকানে তালা বন্ধ করে দেওয়া হয়। কয়েকবার নোটিশ ও মাইকিং করে দোকানের মালামাল সরিয়ে নিতে বলা হয়। এর পরেও নিউ মার্কেট ব্যবসায়ীরা কোন কর্ণপাত না করে মালামাল সরিয়ে নেয়নি।
রিট খারিজ হওয়ার পর সাতক্ষীরা পৌরসভার পক্ষে সুপ্রীম কোর্টের রায় নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পৌর মেয়র, কাউন্সিলর ও সদর থানা পুলিশের উপস্থিতিতে সোমবার (১৫ অক্টোবর) সকালে নিউ মার্কেটের পুরনো ভবনটি পৌরসভার তত্বাবধানে ভাঙার কার্যক্রক্রম শুরু করে। ভবন ভাঙা চলাকালীন সময়ে ব্যবসায়ীরা অন্যত্রে মালামাল ব্যস্ত সরিয়ে নিতে দেখা য়ায়। এরপর পৌরসভার পক্ষ থেকে মানবিক কারনে সোমবার দুপুর ২টা পর্যন্ত ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা, পৌর প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, ফারহা দীবা সাথী, অনিমা রাণী মন্ডল প্রমুখ।
নিউ মার্কেটের আমিন জুয়েলার্সের মালিক মনিরুজ্জামান মনি জানান, তাদেরকে মালামাল বের করার সময় দেয়া হয়নি। এখন দোকানের এত টাকার মালামাল কোথায় রাখবেন আবার ডাকাতিরও ভয় রয়েছে।
এদিকে পৌরসভার সচিব সাইফুল ইসলাম জানান, সাতক্ষীরা নিউ মার্কেট সাতক্ষীরার জন্য একটা দর্পণ। দীর্ঘ দিন ধরে আইনি জটিলতায় পিছিয়ে ছিল। এখন ক্লিয়ারেন্স পেয়ে ভাঙা শুরু করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গেইলকে ফিল্ডার বানিয়ে ৬ বলে ৬ ছক্কা জাজাইয়ের

খেলার খবর: ১৯৬৮ সালে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে ক্রিকেট ইতিহাসে প্রথম বিরল রেকর্ডটি গড়েন ক্যারিবিয়ান কিংবদন্তি গ্রেট গ্যারফিল্ড সোবার্স। ইংলিশ কাউন্টি ক্রিকেটে ম্যালকম ন্যাশকে এক ওভারে ৬ ছক্কা মেরেছিলেন। ১৬ বছর পর ১৯৮৪ সালে রঞ্জি ট্রফিতে তিলক রাজকে ৬ ছক্কা মেরে সোবার্সের পরেই নাম লিখান ভারতের রবি শাস্ত্রী।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা এসেছিল ২০০৭ সালে। সেবার বিশ্বকাপে নেদারল্যান্ডসের ড্যান ফর বাঙ্গের এক ওভারে ৬ ছক্কা হাকিয়েছিলেন গিবস। ঠিক তার কয়েক মাস পরই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-২০ বিশ্বকাপে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ৬ ছক্কা মারেন ভারতের যুবরাজ সিং।
এর পর ইংলিশ কাউন্ট্রিতে অ্যালেক্স হেলসের ৬ ছক্কা, এছাড়াও বুড়ো বয়সে এই কীর্তি গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাউল হক।
এবার সেই কীর্তি গড়লেন আফগানিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাই। আফগান প্রিমিয়ার লিগে রবিবার কাবুল জাওয়ানস এর বোলার হজরতউল্লাহ বালাখের এক ওভারে ৬ ছক্কা হাঁকান বালাখ লিজেন্ডসের জাজাই।
মজার ব্যাপার হচ্ছে- জাজাইয়ের এমন বিধ্বসী ব্যাটিং মাঠে ফিল্ডার হিসেবে থেকে উপভোগ করেছেন হালের চার-ছক্কার বড় বিজ্ঞাপন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। যদিও জাজাই নিজে গেইলকে আদর্শ হিসেবে মানেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল ঢাকায় পা রাখছে জিম্বাবুয়ে

খেলার খবর: তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামীকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) ঢাকায় পা রাখছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনস যোগে দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সোমবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রি‌কেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ২৪ ও ২৬ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অবশ্য তার আগে ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ থেকে সফরকারীরা।
ওয়ানডে সিরিজ শেষে আগামী মাসের ৩ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১১ নভেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব’

দেশের খবর: কোনো ধরনের গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব ফোর্স। যে জায়গাতে আমাদের কার্যক্রম রয়েছে সেসব এলাকার পূজামণ্ডপ নিরাপত্তার আওতায় নিয়ে এসেছি। পূজার সার্বিক নিরাপত্তার দিকে আমরা দৃষ্টি রাখছি। পাশাপাশি আমরা গোয়েন্দা নজরদারিতে রাখছি।

আজ সোমবার সকালে রাজধানীর বনানীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, কোথাও যাতে কোনো জঙ্গি হামলা সৃষ্টি না হতে পারে সেদিকে আমরা সর্তক দৃষ্টি রাখছি। এছাড়া কোনো অপশক্তি যেন কোনো ধরনের উস্কানিমূলক তথ্য পরিবেশন, সোশ্যাল মিডিয়াতে বিকৃত তথ্য প্রচারের মাধ্যমে সাম্প্রাদীয় সম্প্রতি বিনষ্ট কিংবা আমাদের সামাজিক শৃঙ্খলা নষ্ট করার অপপ্রয়াস করতে না পারে, সেজন্য র‌্যাব ফোর্স সর্তক রয়েছে। আমি দেশবাসীকে অনুরোধ করছি কোথাও কোনো উস্কানিকমূলক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আমাদের জানান। আপনারা কোনো ধরনের মিথ্যা, গুজব উস্কানিমূলক প্রোপাগান্ডাতে বিভ্রান্ত হবে না।

র‌্যাব ডিজি বলেন, এ বছর সারা দেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। গতবছরের চাইতে এবার ১ হাজার ৫৭২টি বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে পারি ২০০৮-০৯ অর্থবছরে ৯ হাজারের বেশি মণ্ডপে পূজা হয়েছিল। এই ১০ বছরে মণ্ডপের সংখ্যা ৩০০ গুণ বেড়েছে। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। যেমন বৈষম্যহীন অর্থনৈতিক সমৃদ্ধি, সম্প্রদায়িক সম্প্রতি এবং সবার সহযোগিতায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে গুলি; একই পরিবারের ৪ জন নিহত

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গুলিবর্ষণের ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এতে ৬২ বছর বয়সী এক ব্যক্তি এবং তাঁর তিন নাতি নিহত হয়েছে। টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি-র সার্জেন্ট ন্যাথান ব্র্যান্ডলে এ কথা জানিয়েছেন।
নাথান ব্র্যান্ডলে জানান, শনিবার বিকেলে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে গুলিবর্ষণের খবরে আমরা ঘটনাস্থলে পৌঁছাই।সেখানে বাড়ির পেছনের উঠানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, খুবই সামান্য ঘটনা থেকে দ্বন্দ্বের সূত্রপাত হয় এবং পরে গুলিবষর্ণের ঘটনা ঘটে। এই হামলায় একটি হ্যান্ডগান ব্যবহার করা হয়।
তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি টেক্সাস পুলিশ। ২ সন্দেহভাজনকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি কোনও সন্ত্রাসী হামলার ঘটনা নয়। দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে গুলিকে ৪ জন নিহত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংবাদ মাধ্যমগুলোকে ‘নিয়মের মধ্যে’ রাখতে আইনের খসড়া অনুমোদন

দেশের খবর: বেতার, টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমগুলোকে ‘নিয়মের মধ্যে’ রাখতে সম্প্রচার কমিশন গঠনের বিধান রেখে নতুন একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সম্প্রচার আইন ২০১৮’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম পরে এক ব্রিফিংয়ে বলেন, “সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই নতুন আইনটি করা হচ্ছে।”

প্রস্তাবিত আইনে সাত সদস্যের একটি সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হয়েছে, যার সদস্যদের নিয়োগ দেওয়া হবে সার্চ কমিটির মাধ্যমে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি কমিশনের সদস্যদের নিয়োগ দেবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ কমিশন সম্প্রচার যন্ত্রপাতির লাইসেন্স দেবে। অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কমিশনের একক কর্তৃত্ব থাকবে।

খসড়া আইনে সম্প্রচার কমিশন গঠনের পাশাপাশি কমিশনারদের নিয়োগ, যোগ্যতা-অযোগ্যতা, মেয়াদ, পদত্যাগ, অপসারণ, পদপর্যাদা, পারিশ্রমিক ছাড়াও বিভিন্ন বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে বলে জানান তিনি।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘দহন’-এর গান ‘হাজীর বিরিয়ানি’!

বিনোদন সংবাদ: ইউটিউবে এসেছে অন্যরকম কথার এক গান। এর প্রথম কয়েকটি বাক্য এমন- ‘হাজীর বিরিয়ানি/ মালে ঢাল পানি/ গাজা দে রে টানি/ চড়বে নেশা, জমবে খেল/…. মাতাল হয়ে হিসু করবো দেয়ালে, যা হবার তা হবে কাল সকালে।’

গানটিতে সামনে এসেছেন ‘দহন’ ছবির নায়ক সিয়াম আহমদে। মূলত এর মাধ্যমে তুলে ধরা হয়েছে মাদকাসক্ত ও বখাটে এক যুবককে। গানটি প্রসঙ্গে সিয়াম বললেন, ‘‘আসলে এই গানের মাধ্যমে ছবির নায়ক ‘তুলা’কে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি এক নেশাগ্রস্ত যুবক।’’
শুধু অভিনয় নয়, এতে র‌্যাপ অংশটুকু গেয়েছেন সিয়াম নিজেই। পুরান ঢাকায় আদলে সেটে দৃশ্যধারণ করা এ গানটির শিরোনাম ‘হাজীর বিরিয়ানি’। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের লেখায় এর সুর, সংগীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন আকাশ সেন।

গানের ভিডিওতে দুটি দৃশ্য এসেছেন ছবির নায়িকা পূজা চেরী।
‘দহন’ রায়হান রাফী পরিচালিত দ্বিতীয় ছবি। এতে দ্বিতীয়বারের মতো সিয়ামের নায়িকা হিসেবে আছেন পূজা চেরী।
আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মম। তাকে সাংবাদিক হিসেবে দেখা যাবে। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
গানের ভিডিও:

https://www.youtube.com/watch?v=25ubaPKZwWQ&feature=player_embedded

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest