সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

টেস্টে সর্বকালের সেরা রেকর্ড গড়ার পথে ভারত!

ঘরের মাঠে টানা ১০টি টেস্ট সিরিজ জিতল ভারত। আর একটি সিরিজ জিতলেই তারা গড়বে টানা জয়ের নতুন রেকর্ড। ঘরের মাঠে ভারতের পরের টেস্ট আগামী বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে

আগামী বছর মার্চে যে টেস্টটা হবে, তার ফল কি এখনই বলে ফেলা যায়? হয়তো যায়; যদি ভারতের মাঠে গিয়ে খেলে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ললাটে পরাজয় হয়তো লেখা হয়েই গেছে এখনই, সেটি ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার কথা মাথায় রেখেও বলা যায়। তবে সিরিজটা এক টেস্টেরই ফলে ভারতের জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেল। জিম্বাবুয়ের পাল্টা লড়াইয়ের সম্ভাবনা তো আছেই, প্রকৃতিও বাগড়া দিতে পারে!

পাঁচ মাসের দূরত্বে থাকা একটি টেস্ট নিয়ে এত কথা বলার কারণ কী? কারণ, ভারতের জন্য একেবারেই আপাত–অগুরুত্বপূর্ণ সেই টেস্ট একটি কারণে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ওই টেস্ট জিতলে রেকর্ড বইয়ে ভারতের এই দলের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। সেটি হবে ভারতের ঘরের মাঠে টানা ১১ টেস্ট সিরিজ জয়। এত দীর্ঘ ইতিহাসে ঘরের মাঠে টানা ১১ সিরিজ জেতার কীর্তি কারও নেই। টানা ১০টি হোম সিরিজ দুবার জিতিয়ে দেখিয়েছে অস্ট্রেলিয়া। ভারত সেই রেকর্ডে নাম লেখাল ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়ে।

২০১৩ সালে অস্ট্রেলিয়াকেই হারিয়ে ভারতের এই জয়যাত্রা শুরু হয়েছিল। সে সময় থেকে ঘরের মাঠে সিরিজ হারা তো দূরের কথা, ভারত টেস্টই হেরেছে একটি! ২০১৩ সাল থেকে ঘরের মাঠে ভারত ২৯টি টেস্ট খেলে ২৩টি জিতেছে, একটি হেরেছে, বাকি ৫টি ড্র। এই ১০ সিরিজে ভারত ছয়বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে। এর মধ্যে দুটি সিরিজ অবশ্য ছিল এক টেস্টের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করেছে কর্তৃপক্ষ। সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার দুপুর ১টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা ছিল।

এর আগে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছয় জনকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন জাহিদুল ইসলাম (৪৫), ইনসান আলী ওরফে রকি (১৯), মো. মোস্তাকিম হোসেন (২০), মো. সাদমান সালিদ (২১), মো. তানভীর আহমেদ(২১), মো. আবু তালেব (১৯)। অভিযুক্তরা সবাই বগুড়ার বাসিন্দা।

গত শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বৃহস্পতিবার মধ্যরাত থেকে পরীক্ষার দিন সকাল পর্যন্ত বগুড়ার রাহেমা কোচিং সেন্টারের সাব্বির ও গুগল এডমিশন এন্ড ইনফরমেশন সেন্টারের লিমন ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে এবং পরবর্তীতে তিন লক্ষ টাকার বিনিময়ে তা শিক্ষার্থীদের কাছে বিক্রি করে। এই প্রশ্নপত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, হোয়াটস অ্যাপ, ইমো ও ভাইবারে বিভিন্ন শিক্ষার্থীকে পাঠানো হয়।

গত শুক্রবার অনুষ্ঠিত হওয়া ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষা শুরু হওয়ার ৪৩ মিনিটি আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতে লেখা উত্তরপত্রসহ ১০০টি প্রশ্ন সম্বলিত ১৪ পৃষ্ঠার একটি প্রশ্নপত্র সাংবাদিকদের কাছে আসে। পরীক্ষা শেষে আগে থেকে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রশ্নের সঙ্গে ৭২টি প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।

প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করলেও ঘটনা খতিয়ে দেখতে পরীক্ষার রাতেই একটি তদন্ত কমিটি গঠন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাইরাল সালমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ভিডিও

‘হ্যাশট্যাগ মি টু আন্দোলন’ একটু পুরনো। তবে সম্প্রতি বলিউড অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগের পর বলিউডে স্রোতের মতো আসছে একের পর এক অভিযোগ। সেই অভিযোগের তালিকায় প্রকাশ হয়েছে অনেক নামি অভিনেতা থেকে শুরু করে নির্মাতা-সংগীতশিল্পীর নাম।

এবারে এলো বলিউডের জন্য চমক জাগানিয়া অভিযোগটি। ছোটপর্দার অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী পূজা মিশ্র দাবি করেছেন, তাকে ধর্ষণ করেছিলেন বলিউড ভাইজান’খ্যাত সালমান খান। শুধু তাই-ই নয়, পূজার অভিযোগ, সালমান খানের দুই ভাইও তাকে ধর্ষণ করেছেন। আর বর্ষীয়ান অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে পূজার অভিযোগ, তিনি তাকে ‘কালো জাদু’ করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন পূজা। সেখানে তিনি অভিযোগ করেন, ‘একাধিক অনুষ্ঠানে অসচেতন অবস্থায় সালমান, আরবাজ ও সোহেল খান আমাকে ধর্ষণ করেছেন।’

পূজা এমনও অভিযোগ করেন, সৃজনশীল আইডিয়া চুরির উদ্দেশ্যে সালমান ও শত্রুঘ্ন সিনহা তার মুঠোফোন ও ল্যাপটপ হ্যাক করেন। তিনি এ-ও অভিযোগ করেন, তারা তার জাদু প্রয়োগ করেছিলেন এবং সে কারণে কয়েক বছর ধরে তিনি অশরীরী আত্মার দ্বারা আক্রান্ত।

পূজা মিশ্র অভিযোগ করেন, সোনাক্ষি সিনহা ও মালাইকা অরোরার ক্যারিয়ারের জন্য সালমান ও শত্রুঘ্ন তার সব সৃজনশীল আইডিয়া চুরি করেছেন। পূজার অভিযোগ, দিল্লিতে ‘সুলতান’ ছবির শুটিং চলাকালে সালমান ও তার ভাইয়েরা মিলে একটি হোটেলে তাকে ধর্ষণ করেছেন।

পূজা এ-ও বলেন, সালমানের বাবা সেলিম খান সব জানলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। ভিডিওতে পূজাকে রাগান্বিত হয়ে বলেন, বলিউডের জনপ্রিয় তারকারা তার জীবন ধ্বংস করেছেন ও আত্মহত্যাপ্রবণ করে তুলেছেন।

সালমান খান ও শত্রুঘ্ন সিনহাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে পূজা ক্ষতিপূরণও দাবি করেন এবং প্রতিজ্ঞা করেন, যত দিন না তারা নত হচ্ছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। পূজার ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ শোরগোল তুলেছে।

তবে অনেকেই পূজার মানসিক ভারসাম্য নিয়েও প্রশ্ন তুলেছেন। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস সূত্র বলছে, পূজার ভিডিওগুলোকে অনেকে কৌতুক হিসেবে নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের অবন্তীর শিসের তালে গাইলেন প্রসেনজিৎ

বাংলাদেশের মেয়ে অবন্তী সিঁথি বাজিমাত করে চলছেন কলকাতার জিং বাংলা টিভির সারেগামা অনুষ্ঠানে। শিস আর চায়ের কাপে তাল তুলে গানে গানে তিনি জয় করে নিয়েছেন দুই বাংলার দর্শক-শ্রোতার মন।

অনুষ্ঠানটির এখন মূল পর্ব চলছে। সেখানে বাংলাদেশের প্রতিযোগী হিসেবে প্রথমবার অংশ নেয়ার সৌভাগ্য অর্জন করেছেন তিনি। রোববার রাতে প্রচার হয়েছে মূল পর্বের প্রথম পর্ব।

দুর্গাপূজাকে উপলক্ষ করে আজকের বিশেষ পর্বে কিশোর কুমারের গান নিয়ে ছিল বিশেষ আয়োজন। সেখানে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে তিনি গান গেয়েও বাজিমাত করেন। কিশোর কুমারের একটি গান গেয়ে শোনান তিনি।

অনুষ্ঠানে উপস্থাপক যিশু সেনগুপ্তের অনুরোধে বাংলাদেশের অবন্তী শিস বাজান। আর তার শিসের তালে গান গেয়ে শোনান প্রসেনজিৎ। তিনি গেয়েছেন, ‘তারই ‌‌অমর সঙ্গী’ সিনেমার তুমুল জনপ্রিয় ‘চিরদিনই তুমি যে আমার’ গানটি। শিসের তালে প্রসেনজিতের অসাধারণ গায়কী মুগ্ধ করে দর্শকদের। আর প্রসেনজিৎ মুগ্ধ হয়েছেন অবন্তীর শিসের স্টাইলে।

অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অবন্তী কিশোর কুমারের ‘সেই রাতে ডাকছিল পূর্ণিমা’ গানটি পরিবেশন করেন। মোনালি ঠাকুর, শ্রীকান্ত আচার্য ও শান্তনু মৈত্র -এ তিন বিচারক অবন্তীকে পুরো ২৪ নম্বর দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভুয়া বন্দুকযুদ্ধের ঘটনায় ভারতে ৭ সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন

বিদেশের খবর: আসামে একটি ‘ভুয়া বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনায় সাত সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেনারেল কোর্ট মার্শাল। কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে একজন সাবেক মেজর জেনারেল, দুইজন কর্নেল ও চারজন সৈনিক রয়েছেন।

২৪ বছর আগে আসামে ‘বন্দুকযুদ্ধে’ ৫ ছাত্রনেতা নিহত হওয়ার ঘটনায় আদালত শনিবার এ রায় দেন। টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আসামের দিবরুগড় জেলার দিনজানে আদালত বসে। পরে এ রায় ঘোষণা করা হয়। তবে এ রায় তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। রায়টি অনুমোদনের জন্য কলকাতার পূর্বাঞ্চলের আর্মি কমান্ড ও দিল্লি আর্মি হেড কোয়ার্টারের সম্মতি লাগবে। তারপরই এ রায় কার্যকর হবে।

সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, রায়টি উভয় জায়গা থেকে অনুমোদন পেতে দুই থেকে তিনমাস সময় লেগে যাবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসাম ফ্রন্টিয়ার টি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) রামেশ্বর সিংহকে হত্যার ঘটনায় আসামের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা জগদীশ ভূঁইয়া একটি মামলা করেন। এ ঘটনার কিছু দিন পরে ১৯৯৪ সালের ১৮ ফেব্রুয়ারি তিনসুকিয়া জেলা থেকে ৯ জনকে গ্রেফতার করে সেনাবাহিনীর সদস্যরা। এদের মধ্যে ৫ জনকে উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) সদস্য ‘আখ্যায়িত’ করে বন্দুকযুদ্ধে মেরে ফেলা হয়। এ ঘটনায় বাকি চারজন মুক্তি পায়।

জগদীশ ভূঁইয়া নিহতদের বিষয়ে তথ্য জানতে চেয়ে ২২ ফেব্রুয়ারি গৌহাটি হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেন। পিটিশনটি আমলে নিয়ে আদালত ওই ৯ জনকে নিকটের কোনো থানায় হাজির করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন। আদালতের নির্দেশমতে, ৫ জনের মৃতদেহ ভোলা পুলিশ স্টেশনে আনা হয়।

এ ঘটনায় কোর্ট মার্শালের বিচার প্রক্রিয়া শুরু হয় চলতি বছরের ১৬ জুলাই এবং শেষ হয় ২৭ জুলাই। বিচার প্রক্রিয়া শেষে শনিবার রায় ঘোষণা করেন আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বলিউডে যৌন নিপীড়কদের বিরুদ্ধে একজোট নারী নির্মাতারা

বিনোদন সংবাদ: বলিউডের যৌন নিপীড়নবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন আরও জোরালো হচ্ছে। এবার যৌন নিপীড়নে অভিযুক্তদের সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছেন বলিউডের নারী পরিচালকরা। এ তালিকায় আছেন কঙ্কনা সেন শর্মা, নন্দিতা দাস, মেঘনা গুলজার, গৌরী শিন্দে, কিরণ রাও, রীমা কাগতি, জোয়া আখতারের মতো পরিচালকরা।

তারা একজোট হয়ে যৌন নিপীড়নবিরোধী আন্দোলন #মিটু এর প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেছেন, মহিলা এবং পরিচালক হিসেবে আমরা #মিটু আন্দোলনের পাশে আছি। যে সব মহিলা হেনস্থা-নিগ্রহের সত্য বিবরণ নিয়ে এগিয়ে আসছেন, তাদের সঙ্গে আছি। তাদের সাহসের জেরে একটা বহুকাঙ্ক্ষিত বিপ্লব শুরু হয়েছে। তাই আমাদের সম্মান এবং প্রশংসা ওদের প্রাপ্য। কর্মস্থলে বৈষম্যহীন সুরক্ষার পরিবেশ তৈরির জন্য সচেতনতা গড়ে তুলতে চাই আমরা। তাই প্রমাণিত অপরাধীদের সঙ্গে আমরা কোনও কাজ করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। ইন্ডাস্ট্রির বাকিদেরও সেই একই অনুরোধ জানাচ্ছি।
#মিটু সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য দিল্লি মহিলা কমিশন আলাদা একটি ই-মেল আইডি তৈরি করেছে, metoodcw@gmail.com। এই সংক্রান্ত সাহায্যের জন্য ১৮১ নম্বরে ফোন করার কথাও বলেছে মহিলা কমিশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রূপকথার গল্পে চলচ্চিত্র, কাঠুরিয়া ইমন-রাজকন্যা আইরিন

বিনোদন সংবাদ: প্রেম কিংবা বিজ্ঞান গল্পনির্ভর চলচ্চিত্রই এখন বেশি নির্মিত হচ্ছে। ঠিক এমন সময়ে রূপকথা নিয়ে হাজির হচ্ছেন নায়ক ইমন ও নায়িকা আইরিন।

নতুন এ চলচ্চিত্রটির নাম ‌‘আকাশ মহল’। এটির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন ব্যবসাসফল নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

ছবিটিতে ইমন কাঠুরিয়ার চরিত্রে অভিনয় করছেন ও রাজকন্যা হিসেবে আছেন আইরিন। আকাশের ওপরে থাকা এক মহল নিয়েই ছবির গল্প। আর এ কারণে এর নাম ‘আকাশ মহল’। ছবির গল্প প্রসঙ্গে এমনটাই জানালেন ইমন।

আর নিজের চরিত্র নিয়ে বললেন, ‘ফ্যান্টাসি জাতীয় গল্প। এতে আমি কাঠুরিয়া। যার সঙ্গে প্রেম হয় আকাশ মহলের রাজকন্যার। রূপকথায় যে গল্প শুনতে আমরা পছন্দ করি, ঠিক তেমনই এটি। আজ (১৪ অক্টোবর) থেকে বিএফডিসিতে ছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছে। ’

জানা যায়, টানা কয়েক দিন সেখানে কাজ হবে। আর চলতি বছরের মধ্যে ছবির দৃশ্যধারণসহ সবকিছু শেষ করা হবে। ‌‘আকাশ মহল’ প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু

দেশের খবর: ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সোমবার (১৫ অক্টোবর) থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী শুক্রবার (১৯ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবের। রবিবার (১৪ অক্টোবর) সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের ষষ্ঠী পূজা সম্পন্ন হবে। এদিন সকাল থেকে চণ্ডিপাঠে মুখরিত থাকবে সব মণ্ডপ এলাকা। আগামীকাল মঙ্গলবার সপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল ৬টায়। বুধবার মহাঅষ্টমীর পূজা হবে সকাল ৯টায় এবং বেলা ১১টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। সন্ধিপূজা শুরু হবে দুপুর ১২টা ৫৬ মিনিটে। বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে নবমী পূজা। পরদিন শুক্রবার সকাল ৭টায় পূজা সমাপণ ও দর্পণ বিসর্জন হবে সকাল ৮টায়। পরে প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী এ উৎসবের।

হিন্দু পূরাণ মতে, দুর্গাপূজার সঠিক সময় হলো বসন্তকাল, কিন্তু বিপাকে পড়ে রামচন্দ্র, রাজা সুরথ এবং বৈশ্য সমাধি বসন্তকাল পর্যন্ত অপেক্ষা না করে শরতেই দেবীকে অসময়ে জাগ্রত করে পূজা করেন। সেই থেকে অকাল বোধন হওয়া স্বত্ত্বেও শরতকালে দুর্গাপূজা প্রচলিত হয়ে যায়।

ঢাকার রামকৃষ্ণ মিশনের মৃদুল মহারাজ বাসসকে বলেন, ‘জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটক (ঘোড়ায়) চড়ে কৈলাশ থেকে মর্ত্যালোকে (পৃথিবী) আসবেন। এতে প্রাকৃতিক বিপর্যয়, রোগ শোক হানাহানি মারামারি বাড়বে। অন্যদিকে, কৈলাশে (স্বর্গে) বিদায় নেবেন দোলায় চড়ে— যার ফলে জগতে মড়কব্যাধি এবং প্রাণহানির মত ঘটনা বাড়বে।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটারর্জি বলেন, ‘এবার সারা দেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর রাজধানী ঢাকাতে এবার পূজা অনুষ্ঠিত হবে ২৩৪টি মণ্ডপে। গত বছর সারা দেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল এবং রাজধানী ঢাকায় মণ্ডপের সংখ্যা ছিল ২২৫টি।’

তিনি বলেন, ‘পূজা উদযাপন পরিষদের নেতারা ইতোমধ্যেই পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রশাসনের কর্মকর্তারা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে যাতে পূজা সম্পন্ন করা যায়, সে বিষয়ে তারা পূর্ণ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest