সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

চলাচলের অনুপযোগী সাতক্ষীরা পৌর এলাকার অধিকাংশ রাস্তা

সেলিম হোসেন :
চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সাতক্ষীরা পৌর এলাকার অধিকাংশ রাস্তা। কোথাও চাল চামড়া উঠে নিচের মাটি পর্যন্ত বেরিয়ে গেছে, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানা খন্দকে। আবার কোথাও সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে ফুটপাত ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা। একদিকে সড়কের বেহাল দশা অন্যদিকে রাস্তা সংকীর্ণ হওয়ায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সাতক্ষীরা শহরের ওইসব রাস্তায় বাস ট্রাক তো দূরের কথা হেঁটে চলাচল করাও চরম বিপদজনক হয়ে পড়েছে। এ কারণে সাতক্ষীরা পৌরবাসী হাফিয়ে উঠেছেন। চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে পৌর এলাকার কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এবিষয়ে সাতক্ষীরা পৌর কর্তৃকপক্ষসহ সংশ্লিষ্ট মহলকে বার বার অবগত করেও তেমন কোন ফলপাননি বলে অভিযোগ করেছেন অনেকে।
পৌরসভা কর্তৃপক্ষ সুত্রে জানাগেছে, সাতক্ষীরা পৌরসভায় কার্পেটিং বিসি ১৭৮.০৪ কিলোমিটার, সিসি/আরসিসি ৯.৭৫ কিলোমিটার, ডব্লিউবিএম ১২.১২ কিলোমিটার, এইচবিবি ৬.০৮ কিলোমিটার, সোলিং ৪৩.০৭ কিলোমিটার ও কাচা রাস্তা ৪৪.৩৩ কিলোমিটার। এর মধ্যে ২৫ ভাগ রাস্তা ভাল, মোটামুটি ভাল ৩২ ভাগ, খারাপ অবস্থানে আছে ৪৩ ভাগ রাস্তা।
অথচ বাস্তবে সাতক্ষীরা পৌরসভার ৫ ভাগ রাস্তাও ভালো নেই বলে দাবি করেছেন সাতক্ষীরার নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
কামালনগর জামে মসজিদের ইমাম মাহবুবুর রহমান জানান, এলাকার মানুষ অনেক কষ্টের মধ্যদিয়ে এসব জরাজীর্ণ রাস্তাটি দিয়ে চলাফেরা করে। রাস্তাগুলো সংস্কার করা হলে জনভোগান্তি কমে যাবে।
বদ্দীপুর এলাকার ভ্যান চালক ফজর আলী বলেন, আমি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। এ এলাকার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বদ্দীপুর হতে পুরাতন সাতক্ষীরা সংযোগ সড়ক। সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপরে পানি উঠে যায়। পানি নেমে যাওয়ার পর রাস্তাটি জরাজীর্ণ হয়ে পড়ে। যে কারণে আমি ভ্যান চালাতে পারিনে। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে।
এ বিষয় নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু বলেন, সাতক্ষীরা পৌরসভার দু একটি রাস্তা বাদে প্রায় সবগুলো রাস্তা চলাচলের অনুপযোগী। পৌরকতৃপক্ষ ও জনপ্রতিনিধিরা বার বার আশ^াস দিয়েই ক্ষ্যান্ত। তিনি অবিলম্বে রাস্তাগুলোর সংস্কার দাবি করেন।
এব্যাপারে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী বলেন, এলজিইডি প্রকল্পের ৫টি রাস্তার বাজেট হয়েছিল। এর মধ্যে সার্কিট হাউজ মোড় থেকে কাথন্ডা বাজার, নারিকেলতলা থেকে থানাঘাটা, বাগানবাড়ির রাস্তা, বদ্দীপুর কলোনির রাস্তা এবং পিএন স্কুলের সামনে দিয়ে ফিংড়ীর রাস্তা। ফিংড়ীর রাস্তা ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। ফান্ডে টাকা না থাকায় বাকী রাস্তাগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষক লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরা এলাকার কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক স.ম. তাজমিনুর রহমান টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মুনসুর আহম্মেদ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, ফিরোজ কামল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন সাহিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম. শওকাত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী। সম্মেলনে আগামী তিন বছরের জন্য স.ম তাজমিনুর রহমান টুটুলকে সভাপতি ও আবু রায়হানকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়। এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু কৃষি নির্ভর দেশের কথা চিন্তা করে কৃষকদের ভাগ্যের উন্নয়নের লক্ষ্যে কৃষকদের নিয়ে কৃষকলীগ গঠন করেছিলেন। বিএনপির সরকারের সময় দেশের কৃষকরা পর্চা হাতে করে দ্বারে দ্বারে ঘুরে সার পায়নি। কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে কৃষকরা তাদের প্রয়োজন মতো সার পাচ্ছে। বক্তারা আরও বলেন দেশ এগিয়ে চলেছে। দেশকে অকার্যকর করতে জাতীয় ঐক্যের নামে কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে ঐক্যবদ্ধ হয়েছে। এছাড়া আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার মাঝি বানিয়ে সাতক্ষীরায় পাঠাবেন তার পক্ষে কাজ করে জননেত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কৃষক লীগ নেতা শেখ আবু রায়হান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সরকারের উন্নয়ন ও সফালতা প্রচারের নিমিত্তে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নজরুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সদর উপজেলার লাবসার মথুরাপুর এলাকায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। প্রধানবক্তা ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক গণেষ মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেজুতি। সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, শুকুর মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নির্বাচনী জন সভায় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার জন্যই বাংলাদেশ বর্তমানে বিশে^র রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কাছে একসময় স্বপ্নের মতো মনে হতো। শেখ হাসিনা সরকারের জন্য পদ্মা সেতু আজ দৃশ্যমান। পদ্মা সেতা সম্পুর্নরুপে চালু হওয়ার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে দক্ষিণবঙ্গের মতো মানুষ। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জনগনের জন্য ১০ টাকা কেজি দরে চাউল দিচ্ছেন। ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করার মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মস্থানের ব্যবস্থা করেছেন। কৃষকের দোর গড়ায় সার পৌছায়ে দেওয়ার মাধ্যমে কৃষি ক্ষেত্রে অর্জিত হয়েছে অভাবনীয় সাফল্য। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার সাতক্ষীরা বাসির জন্য দিয়েছেন মেডিকেল কলেজ, বাইপাস সড়ক করে দিয়েছেন। যে আমরা সাতক্ষীরা বাসী কখনও কল্পনাও করতে পারিনে। বাংলার মানুষ আর ২০১৩ সালের মত ন্যাক্কার জনক ঘটনা দেখতে চায় না। ধর্মের নামে মানুষ হত্যা কোনো ধর্মই সমর্থন করেনা। বাংলার মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। শিক্ষা ক্ষেত্রে প্রসারের জন্য বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নতুন বই। শিক্ষার্থীদের জন্য চালু করে দিয়েছেন উপবৃত্তি। বয়স্ক, বিধবা দের দিচ্ছেন ভাতা। দেশে চলছে অভুতপূর্ব উন্নয়নের ধারা। উন্নয়নের এ ধারাকে অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান নজরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইটাগাছা জাগ্রত যুব সংঘের আয়োজনে মতবিনিময় সভা

 

নিজস্ব প্রতিবেদক: ইটাগাছা জাগ্রত যুব সংঘের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ইটাগাছাস্থ সংঘের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংঘের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পিয়াল।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: শেখ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আ: হান্নান, প্রবীণ বঙ্গবন্ধু সমর্থক গোষ্ঠীর সভাপতি মোঃ মনির উদ্দীন, সহ-সভাপতি মোঃ অহেদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও জজকোর্টের এপিপি মোঃ শাহেদ হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ নাহিদ হাসান, জাহিদ হাসান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নাজির হোসেন, হাফিজুর রহমানসহ ইটাগাছা জাগ্রত যুব সংঘের সকল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথি আসাদুজ্জামান বাবু বলেন, যে নেত্রী বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে বিশ্বের দরবারে একটি উন্নয়ন দেশে পরিচিত করেছেন, ইসলামী শিক্ষা প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছেন, পদ্মা সেতু নির্মাণ এবং মহা আকাশ জয় করেছেন। সেই নেত্রীকে হত্যার পরিকল্পনাকারী তারেক জিয়ার বাংলার মাটিতে কোন স্থান হবে না। ওই তারেক রহমানের ফাঁসি দিয়ে তার উচিত শিক্ষা দিতে হবে। যাতে আগামীতে এই মহাননেত্রীর বিরুদ্ধে এধরনের ষড়যন্ত্র আর কেউ করতে না পারে। এছাড়া আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর কোন দফা নয়, খুনি তারেকের ফাঁসি চায়; মানব বন্ধনে এমপি জগলুল হায়দার
আব্দুল আলিম, স্টাফ রিপোর্টার
রবিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ শ্যামনগর উপজেলা শাখা ও শেখ রাসেল পরিষদের আয়োজনে ভয়াল ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মুল পৃষ্ট, প্রমানিত সন্ত্রাস জঙ্গীমাতা খালেদা জিয়াকে বিচারের আওতায় আনা এবং বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার হত্যার উদ্দ্যেশ্য পরিচালিত নাটকীয় এই বর্বরতার মাষ্টার মাইন্ড তারেক রহমানের অপরাধের সমানুপাতে সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, তিনি তার বক্তব্যে বলেন  আর কোন দফা নয়, খুনি তারেকের ফাঁসি চায়; ফাঁসি চায়, ফাঁসি চায়, তারেকের ফাঁসি চায়।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ শ্যামনগর উপজেলা যুলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, যুম্ন সাধারন সম্পাদক আব্দুল মজিদ, বাংলাদেশ ছাত্রলীগ শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী একরামুল হক লায়েচ, সাধারন সম্পাদক আব্দুল হাকিম সবুজ, যুম্ন সাধারন সম্পাদক শাহরিয়ার সোহাগ, সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শ্যামনগর উপজেলার সভাপতি জি,এম রহমত আলি, সাধারন সম্পাদক আব্দুল্যাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক বৃন্দ সহ কলেজ ছাত্রলীগের নেতৃত্ব বৃন্দ ও শেখ রাসেল পরিষদের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা-টাকী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা সীমান্তের বিপরীতে ভারতের টাকী বিএসএফ ক্যাম্পে রবিবার সকাল ১০ টায় (বাংলাদেশ সময়) বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দূর্গাপূজার দশমীতে দেবহাটা ও টাকী সীমান্ত বরাবর মিলন মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় দেশের স্থানীয় উর্দ্ধতন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এই পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী সহ ১০ জন প্রতিনিধি। এছাড়া বৈঠকে ভারতের পক্ষে ছিলেন এসডিপিও মহাকুমা অফিসার আশিষ মর্জি, হাসনাবাদ থানার ওসি সাহেব রাও, টাকী বিএসএফ ক্যাম্পের সিও প্রেম সিংহ, এসআই দেবদুলাল মন্ডল, টাকী পৌরসভার মেয়র সোমনাথ চট্্েরাপাধ্যায়, বিএসএফের পোস্ট কমান্ডার হুসিয়ার সিংহ প্রমুখ। এসময় উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বিজয়া দশমীর দিনে বিকাল ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নৌকা নদীতে থাকা, নৌকায় স্ব স্ব দেশের পতাকা টানানো এবং নদীর মাঝ বরাবর দেয়া লাল ফিতা বরাবর এক দেশের নৌকা অন্য দেশের সীমান্তে ঢুকতে না দেয়া সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, বিজয়া দশমীর দিনে কোন নৌকা নদীর সীমানা অতিক্রম করতে পারবেনা। এছাড়া সীমান্ত পরিস্থিতি শান্তিপূর্ন রাখতে বেধে দেয়া সময়ের মধ্যে সকল নৌকাকে নদী থেকে চলে আসতে হবে বলে ওসি জানান। টাউনশ্রীপুর বিজিবির সুবেদার আমিনুল ইসলাম উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে হওয়া বৈঠকে যে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে সেগুলো যথাযথভাবে পালন করা হবে বলে জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৬

আসাদুজ্জামান: নাশকতা এড়াতে সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৬ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের মধ্যে, জামায়াতের এক জন ও মাদক মামলায় ৩ জন রয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধার করা হয়েছে ফেন্সিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৯ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা থেকে ৩ জন, কালিগঞ্জ থানা থেকে ৮ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থানা থেকে ৭ জন, দেবহাটা থানা থেকে ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাড়ির ছাদে গাঁজার বাগান, র‌্যবের হাতে আটক ১

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে বসত বাড়িতে গাঁজার বাগানের সন্ধ্যান পেয়েছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন(র‌্যাব)-৬ সদস্যরা। এসময় গাঁজা গাছ উদ্ধার ও চাষের সাথে জড়িত মুজিবর রহমান বিশ^াস(৪০) নামে এক জনকে আটক করেছে।

শনিবার(১৩ অক্টোবর) রাত ৮ টায় বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামে এই গাঁজা চাষের সন্ধান পায় র‌্যাব সদস্যরা।

যশোর র‌্যাব ৬ এর ক্যাম্প কমান্ডার সুরোত আলী জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারত সীমান্ত বর্তী এলাকা বেনাপোলের পুটখালী গ্রামের জৈনক এক ব্যাক্তির বাড়ির ছাদে দির্ঘদিন ধরে গাঁজার চাষ হচ্ছে। পরে র‌্যাব সদস্যরা ওই বাড়ির ছাদে অভিযান চালিয়ে দুই কাটা জাইগার উপর চাষ করা গাঁজা গাছ উদ্ধার করে। এসময় গাঁজা চাষের সাথে জড়িত বাড়ির মালিক মুজিবরকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest