সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

নানা-কে ‘না’ ‘না’

নানা-কে ‘না’ ‘না’

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত নানা পাটেকারের সাথে ‘হাউজফুল ৪’ ছবিতে অভিনয় করতে অস্বীকার করেছেন ওই ছবির অন্যতম দুই তারকা অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখ। আর তাঁদের ছবি ছেড়ে দেওয়ার বিবৃতির জের ধরেই ছবিটি থেকে ‘বের করে’ দেওয়া হয়েছে ‘অভিযুক্ত অপরাধী’ নানা পাটেকারকে। এমনকি এ ঘটনার জেরে ‘হাউজফুর ৪’ পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরিচালক সাজিদ খানকে।
ছবিটি থেকে সরে যাওয়ার বিষয়ে অক্ষয় তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেল ট্যুইটারে লেখেন, আমি একটু আগেই দেশের মাটিতে পা রেখেছি এবং এই অঘটন বিষয়ে জানতে পেরেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখ ও হতাশাজনক। আমি হাউজফুল ৪ এর প্রযোজকদের এই ঘটনাটির বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাখতে অনুরোধ করেছি।
জানা গেছে, ছবিটির সাথে সংশ্লিষ্ট অনেকেই ছবিটির পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা বলেছেন বলিউডের আলোচিত প্রযোজক ও পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালাকে। কেননা, এই মানুষটি শুরু থেকে হাউজফুলের সাথে জড়িত। তাই তাঁর থেকে বেশি এই‌ ছবিটা সম্পর্কে আর ভালো কেউ জানেন না।
আরো জানা গেছে, ছবিতে ফারাহ খানের পরিবর্তে অন্য কারো নাম ভাবা হচ্ছে।
সূত্র : ডেকন ক্রনিকল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নয় দিন পর দেশে ফিরলেন সাকিব

অনলাইন ডেস্ক: দেশ ছেড়েছিলেন বাঁহাতের কনিষ্ঠা জটিল ইনফেকশন নিয়ে। রাজ্যের উদ্বেগ-উৎকণ্ঠা ছিলো সাথে। আশার কথা, দেশে ফিরেছেন ইনফেকশনের জটিলতা প্রায় দূর করে হাসিমুখ নিয়েই।
রোববার বাংলাদেশ সময় বেলা ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মেলবোর্ন-সিঙ্গাপুর হয়ে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের এ অধিনায়ক।
হাতের আঙুলের পুরনো ব্যথার তীব্রতা বাড়ায় এবং আঙুলের পুঁজ জমে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে তড়িঘড়ি করেই এশিয়া কাপ শেষ না করেই দেশে ফেরেন সাকিব। গত ৫ই অক্টোবর উন্নত চিকিৎসার লক্ষ্যে চলে যান অস্ট্রেলিয়ার মেলবোর্নে।
সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সপ্তাহখানেক হাসপাতালে কাটান সাকিব। পরে গত শুক্রবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে একদিন কাটান নিজের ক্রিকেট গুরু সালাউদ্দিনের জামাতার বাসায়। সেখানে একদিন থেকে নয় দিন পর আজ দেশে ফিরলেন তিনি।
অস্ট্রেলিয়া থেকে ভালো খবর নিয়েই এসেছেন সাকিব। সেখানের বিশেষজ্ঞরা জানিয়েছেন আঙুলের ইনফেকশন অনেকটাই ভালোর দিকে। সহসাই আর কোনো সমস্যা না হলে মাস তিনেকের মধ্যেই পরীক্ষামূলকভাবে মাঠে নামতে পারবেন তিনি। তখন তার খেলার সময় ব্যথা অনুভূত না হলে খেলে আর অপারেশনের দরকার নাও হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মস্তিষ্ক সচল রাখতে যা করবেন

অনলাইন ডেস্ক: মস্তিষ্ক হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পুরোভাগ, যা মস্তকের অভ্যন্তরে অবস্থিত এবং দেহের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র। ভ্রুণ অবস্থায় সুষুম্নাকান্ডের অগ্রবর্তী দন্ডাকার অংশ ভাঁজ হয়ে পর পর ৩টি বিষমাকৃতির স্ফীতি তৈরী করে। স্ফীতি ৩টি মিলেই গঠিত হয় মস্তিষ্ক। প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের আয়তন ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন ১.৩৬ কেজি এবং এতে ১০ বিলিয়ন নিউরোন থাকে। মস্তিষ্ক এলোমেলো হয়ে গেলে পুরো জীবনটাই প্রায় মূল্যহীন হয়ে পড়ে। তাই গবেষকদের দেয়া মস্তিষ্ককে সচল রাখার কিছু সহজ উপায় তুলে ধরা হলো

জোরে জোরে হাসুন: দিনে অন্তত একবার তিরিশ মিনিট প্রাণ খুলে জোরে জোরে হাসুন। এতে কিছু শেখা ও মনে রাখার ক্ষমতা শতকরা ৩৮ ভাগ বেড়ে যেতে পারে। এই তথ্যটি অ্যামেরিকা ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের করা এক সমীক্ষা থেকে জানা গেছে।

নেচে নেচে তরুণ থাকুন: সাম্বা, সালসা বা টাঙ্গো- যা-ই হোক না কেন, তা ডিমেনশিয়ার ঝুঁকি কমায় শতকরা ৭৬ ভাগ। নিউ ইয়র্কের আলবার্ট আইনস্টাইন কলেজের করা সমীক্ষা জানাচ্ছে তথ্যটি। বলা হয়েছে, নাচের মাধ্যমে মস্তিষ্ক অক্সিজেন এবং শক্তি পায়।

প্রতিদিনের নিয়ম ভেঙ্গে ফেলুন: প্রতিদিন একই নিয়মে না চলে মাঝেমধ্যে একটু এদিক-সেদিক করতে পারেন। হঠাৎ করে একদিন অন্য চা বা কফি পান করলেন, কিংবা ডান হাতের বদলে বাঁ হাত দিয়ে দাঁত ব্রাশ করলেন। অর্থাৎ একটু অনিয়ম করলেন। এতে করে মস্তিষ্ক সজাগ থাকে।

মাছ খান: অ্যামেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের করা এক সমীক্ষা জানায়, সপ্তাহে অন্তত একদিন হেরিং, কাবেলিয়াও বা স্যামন ফিস খেলে মানুষের আইকিউ বেড়ে যায় শতকরা পাঁচ ভাগ। তাছাড়া আখরোট মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রিসে সড়ক দুর্ঘটনায় ১১ অভিবাসী নিহত

বিদেশের খবর: গ্রিসের উত্তরাঞ্চলে লরি-গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১১ জন অভিবাসী নিহত হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকালের দিকে তুরস্ক সীমান্ত থেকে ১৫০ কি.মি. উত্তরে কাভালা নামক শহরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
এ দুর্ঘটনা সম্পর্কে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন লেগে যায়। তবে গাড়িচালক প্রাণে বেঁচে যান ও তিনি পালাতে সক্ষম হন। ওই গাড়িতে তুর্কি নাগরিকদের একটি দল থেসালোনিকি শহরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
দেশটির পুলিশ জানায়, গাড়িটি এর আগে অভিবাসী পাচারের কাজে ব্যবহৃত হয়েছে। গত শনিবার পুলিশ গাড়িটি থামানোর নির্দেশ দিলেও গাড়িটি থামেনি।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত তুরস্কের স্থল সীমা দিয়ে অবৈধ পথে ১২ হাজার অভিবাসী ও শরণার্থী গ্রিসে প্রবেশ করেছে বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিনে কতটুকু ফল খাওয়া নিরাপদ?

অনলাইন ডেস্ক: সুস্থ থাকার জন্য প্রচুর ফল খাওয়ার পরামর্শ দেয়া হয়। কারণ, ফলে আছে নানা রকমের পুষ্টি উপাদান। কিন্তু ফলও প্রয়োজনের চাইতে বেশী খেলে হতে পারে বিপদ। ইউএসডিএ এর মতে, ফল খাওয়ারও সঠিক পরিমাণ আছে। কে কতটুকু ফল খেতে পারবেন তা নির্ভর করে বয়স এবং ফিটনেসের উপরে।
পুরুষদেরকে ১৪ বছর বয়স থেকে বাকি জীবন দিনে দুই কাপ ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। আর নারীদের ১৯-৩০ বছর বয়স পর্যন্ত দিনে দুই কাপ। এরপর, বাকি জীবন দেড় কাপ ফল খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে এই পরিমাণটা তাদের জন্য, যারা প্রতিদিন ৩০ মিনিটেরও কম সময় ধরে শারীরিক শ্রম দেন। যারা ব্যায়াম করেন কিংবা শারীরিক শ্রম বেশী হয়, তারা আরও বেশী খেতে পারবেন বলে জানিয়েছেন গবেষকরা।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এর মতে, পুরুষদের প্রতিদিন ৩৬ গ্রাম ‘অ্যাডেড সুগার’ গ্রহণ করা উচিত এবং নারীদের ২৫ গ্রাম। ‘অ্যাডেড সুগার’ হল প্রক্রিয়াজাত চিনি, মধু বা সাদা চিনি। কোনো খাবারের মিষ্টি বাড়াতে যে চিনি ব্যবহার করা হয় সেটাই ‘অ্যাডেড সুগার’। ফলের মিষ্টি হলো ফ্রুকটোজ। অ্যাডেড সুগারের চাইতে ফ্রুকটোজ নিরাপদ হলেও প্রয়োজনের চেয়ে বেশী খেলে ওজন বেড়ে যেতে পারে এবং ডায়াবেটিকস রোগীদের রক্তে চিনির মাত্রা বেড়ে যেতে পারে। তাই কোনো দিন যদি বেশী ফল খাওয়া হয়, তাহলে ব্যায়াম করে সেটা ঝরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যৌন হেনস্তা: ভারতীয় ক্রিকেটে ‘মি টু’র ধাক্কা

অনলাইন ডেস্ক: ‘হ্যাশট্যাগ মি টু’ ঝড়ে এবার বেসামাল ভারতীয় ক্রিকেট। বোর্ডের সিইও রাহুল জহরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন এক নারী। দেশটির সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসক কমিটি জহরির কাছে এই অভিযোগের ব্যাখ্যা চেয়েছে।
প্রায় দুই বছর আগে হলিউডে ‘হ্যাশট্যাগ মি টু’ অভিযান শুরু হয়, যার জোয়ারে হলিউডের অনেক ব্যক্তির মুখোশ খুলেছে। তবে সে সময় ভারতে এ ক্যাম্পেইনে সেভাবে সাড়া পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরে ভারতে নতুন করে বিষয়টি আলোচনার ঝড় তুলেছে।
জহরির বিরুদ্ধে এই ধরণের অভিযোগ নতুন নয়। এর আগে ২০১৭ সালে তাকে সতর্ক করা হয়েছিল। এবার তার বিরুদ্ধে একটি ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে একাধিক অভিযোগ আনা হয়েছে। প্রমাণ হিসেবে বেশ কয়েকটি ইমেইল তুলে ধরা হয়েছে।
সবচেয়ে গুরুতর অভিযোগটি জহরির এক সাবেক সহকর্মীর কাছ থেকে এসেছে। তার নাম প্রকাশ না করে ওই ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, সাবেক এক নারী সহকর্মীকে নিজের বাড়িতে নিয়ে যান জহরি। সেদিন তার স্ত্রী বাইরে ছিলেন। ওই নারী সেই সময় নতুন চাকরি খুঁজছিলেন। নিজের প্রতিষ্ঠানে জহরি তাকে ভালো বেতনের কাজ দিয়েছিলেন। বাড়িতে নিয়ে সেদিন জোর করে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন।
জহরি ওই সময় ভারতীয় বোর্ডে চাকরি করতেন না। ডিসকভারি চ্যানেলে একজিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেলেন সিনহা

অনলাইন ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে (এসকে সিনহা) রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র। তাকে ইচ্ছেমতো যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজের অনুমতিও দিয়েছে সে দেশের সরকার। রাজনৈতিক আশ্রয় চেয়ে সিনহার করা একটি আবেদন শুক্রবার মঞ্জুর করে দেশটির পররাষ্ট্র দফতর। একাধিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি বলছে, সম্প্রতি সিনহার আবেদনের ওপর একটি শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি, কংগ্রেস প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় কাজ করা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ শুনানি শেষে এস কে সিনহার রাজনৈতিক আশ্রয়ের আবেদনটি গৃহীত হয়।
এর আগে ওয়াশিংটন প্রেসক্লাবে বহুল আলোচিত ‘এ ব্রোকেন ড্রিম’ বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সিনহা জানিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য পররাষ্ট্র দফতরে আবেদন করেছেন। এ সময় তিনি বলেন, ‘এই দেশে (যুক্তরাষ্ট্র) আমার কোনো পরিচয় (স্ট্যাটাস) নেই। আমি শুধুমাত্র একজন আশ্রয়প্রার্থী। তাই আমি এখানে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য আবেদন করেছি। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’
ওই অনুষ্ঠানে সিনহা দাবি করেন, তাকে হাউস অব কমন্স ও ইউরোপীয় ইউনিয়ন আমন্ত্রণ জানিয়েছে। তবে সিদ্ধান্ত নিতে না পারার কারণে তিনি যাননি।
তিনি বলেন, ‘আমি নিরাপদ বোধ করছি না। আমি ভীত থাকি, ২৪ ঘণ্টা বাসাতেই থাকি। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আমার বাসা সব সময় মনিটরিং করে এবং যারা আমার বাসায় যায় তাদের ছবি তোলা হয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মাসেতুর নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

দেশের খবর: পদ্মাসেতুর নামফলক উন্মোচন, রেল সংযোগসহ বেশকিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা সোয়া ১১টায় তিনি এ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত মেগাপ্রকল্প পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করতে রোববার মুন্সীগঞ্জের মাওয়া, শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচর এলাকায় যান।-খবর বাসস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest