সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

ফ্রিতে বার্সা ছাড়ছেন মেসি

খেলার খবর: বার্সেলোনার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন লিওনেল মেসি। গেল বছর করা নতুন চুক্তিতে তার বাইআউট ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। সে অনুযায়ী তাকে কিনতে হলে কোনো ক্লাবকে সমপরিমাণ অর্থ বা বাংলাদেশি মুদ্রায় সাত হাজার কোটি টাকা গুনতে হবে।
তবে আশ্চর্যের বিষয়, বার্সাকে কোনো অর্থ পরিশোধ না করেই মেসিকে ডেরায় ভেড়াচ্ছে একটি ক্লাব। গুঞ্জন, তাতে নাকি রয়েছে ছোট ম্যাজিসিয়ানের সদয় সম্মতি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এলো মুন্ডোর রিপোর্ট, ২০২০ সালেই বার্সা ছাড়ছেন মেসি। কোনো অর্থকড়ি না নিয়েই কাতালান ক্লাবটি ত্যাগ করছেন তিনি। তাও আবার অখ্যাত, অপ্রতিষ্ঠিত দলে নাম লেখাচ্ছেন।
এর মানে সাবেক সতীর্থ জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার দেখানো পথে হাঁটছেন এমএলটেন। বার্সা ছেড়ে জাভি কাতারের ক্লাব আল সাদ ও ইনিয়েস্তা জাপানি দল ভিসেল কোবের হয়ে খেলছেন।
এমন গুঞ্জন চাউর হওয়ার পর মেসির সঙ্গে নতুন করে চুক্তি করতে মরিয়া হয়ে পড়েছে বার্সা। কর্তৃপক্ষ চাচ্ছে ২০২২-২৩ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে। ওই সময় আর্জেন্টাইন সুপারস্টারের বয়স হবে ৩৬ বছর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুখ খুললেন মন্দানা

মুখ খুললেন মন্দানা

কর্তৃক daily satkhira

অনলাইন ডেস্ক: বলিউডের ইরানি অভিনেত্রী মন্দানা করিমিও মুখ খুললেন। অভিযোগ আনলেন ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ পরিচালক উমেশ গার্গের বিরুদ্ধে। পরিচালক নাকি তাঁকে আগেভাগে সেটে ডাকতেন, অন্যদের ডাকতেন আরো পরে। তখনই করিমিকে স্বল্পবসনা হওয়ার প্রস্তাব দিতেন।
প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় গানের শুটিংয়ে তাঁর নাচের মুদ্রা বদলে দিতেন, এমনকি অন্যদের দিয়ে করাতেন। মন্দানার মতে, এমন ঘটনা বলিউডে নিত্যনৈমিত্তিক, “শুরুতে এসব নিয়ে সোচ্চার হতাম বলে অনেকে ‘ড্রামা কুইন’ ট্যাগ দিয়েছিল। পরে আর কাউকে কিছু বলতাম না, নিজের মতোই প্রতিবাদ করে যেতাম। নারীদের আসলে সোচ্চার হতে নেই।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ভুলে ভরা’ জবির বাণিজ্য অনুষদের প্রশ্নপত্র

অনলাইন ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘ইউনিট-৩’ (বাণিজ্য শাখা)-এর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসংখ্য বানান ভুল এবং বাক্যগঠনে অসঙ্গতি দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার সকাল ১০টায় জবির বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব ভুল নজরে আসার পর শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকরা বলছেন, প্রশ্নপত্রে এমন ভুল কোনোভাবেই কাম্য নয়। প্রশ্নপত্রে এত ভুল থাকলে এই পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের কী লাভ হবে?
জবি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. একেএম মাহবুবুল হক ফেসবুকে লেখেন, এটি দেশের একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র যাতে মুদ্রণ ও ভাষাগত বিভ্রাট আছে কমপক্ষে ৩০টি !!! তদুপরি ছাত্র-ছাত্রীদের ভাষাজ্ঞান যাচাই করার জন্য শ্রম-বিভাজন, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার ইত্যাদি ব্যবসায়-শিক্ষা সম্পর্কিত প্রশ্ন এবং বাংলা-ইংরেজির জগাখিচুড়ি দিয়ে এক নিদারূণ রসিকতা করা হয়েছে এই প্রশ্নপত্রে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পরীক্ষার্থীদের ভাষাজ্ঞান যাচাই করার আগে প্রশ্নকর্তার বা দায়িত্বপ্রাপ্তদের ভাষাজ্ঞান নিয়ে সন্দেহ ওঠা অস্বাভাবিক নয়।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর বলেন, আসলে যে ভুল ধরেছে তারই ভুল। আমরা এ প্রশ্নপত্রটা ২০ বার আমি যাচাই করেছি সেখানে ভুল খুঁজে পাইনি। এখন বানানে ‘ণ’ ও ‘ন’ বিভিন্নজন বিভিন্নভাবে লিখে। এখানে ভুল বলার কোন কারণ নেই। আর এত ভুল খুঁজতে গিয়ে বাংলা বিভাগের শিক্ষক এনে প্রশ্ন ফাঁস করতে পারিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজের মৃত্যুর মুহূর্ত নিজেই রেকর্ড করেন সাংবাদিক খাসোগি!

অনলাইন ডেস্ক: ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে নিজের মৃত্যুর মুহূর্ত নিজেই রেকর্ড করেন সৌদি সাংবাদিক জামাল খাসোগি। সেদিন কনস্যুলেটে ঢোকার পরই তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের এক পর্যায়ে হত্যা করা হয়।

২ অক্টোবর কনস্যুলেটের প্রবেশের আগে নিজের অ্যাপল ঘড়িতে রেকর্ডিং চালু করেন খাসোগি। প্রবেশের পর তাকে আটক, জিজ্ঞাসাবাদ, নির্যাতন ও সবশেষে হত্যার ঘটনা সবই ওই ঘড়িতে রেকর্ড হয়। পরে সেগুলো তার ব্যবহৃত আইফোন ও তথ্য সংরক্ষণের অনলাইন স্টোরেজ ‘আইক্লাউডে’ জমা হয়। শনিবার তুর্কি দৈনিক ডেইলি সাবাহের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।

এসব রেকর্ডিং এখন যুক্তরাষ্ট্র ও তুরস্কের হাতে রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তারা জানিয়েছেন, এই অডিও দিয়ে সহজেই খাসোগির হত্যাকাণ্ড প্রমাণ করা যাবে। ডেইলি সাবাহের খবরে বলা হয়, কনস্যুলেটে প্রবেশের সময় খাসোগি তার মোবাইল ফোন বাইরে অপেক্ষমাণ বাগদত্তার কাছে রেখে যান। খাসোগি কনস্যুলেট থেকে আর বের না হওয়ায় ওই মোবাইল ফোন নিয়ে তদন্ত শুরু করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী।

তুর্কি তদন্তকারী কর্মকর্তাদের দাবি, তাদের কাছে থাকা ভিডিও ফুটেজে দেখা গেছে, দূতাবাসে ঢোকার পর কিছুক্ষণ পরই জামালকে সৌদির গোয়েন্দারা খুন করে এবং তারপর তার দেহ টুকরো টুকরো করে লোপাট করে দেয়। অডিও ফুটেজে শোনা গেছে, যে দূতাবাসের ভিতর ঢোকার পর কীভাবে আরবি ভাষায় অনেকে মিলে খাশোগিকে প্রশ্ন করছে। তারপর তাকে অত্যাচার করে খুন করছে। এমনকি অডিও রেকর্ডিং–এ খাশোগিকে মারধরের আওয়াজ, তার আর্তনাদও স্পষ্ট শোনা গেছে।
গত সপ্তাহে তিনি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে যান কিন্তু ভবনে প্রবেশের পর তিনি আর বের হন নি। সৌদি সরকার দাবি করছে, ভবন থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন খাশোগি। কিন্তু তুর্কি সরকার বলছে, তাদের হাতে প্রমাণ রয়েছে যে, সৌদি আরব খাশোগিকে হত্যা করেছে। এ ঘটনায় সৌদি সরকার আন্তর্জাতিক অঙ্গনে চাপের মুখে পড়েছে।
এদিকে খাসোগিকে হত্যার আদেশ সৌদি আরব দিয়েছে, এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটি। এ অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সৌদি বিন নাইফ বিন আবদুল আজিজ। খাসোগির গুমের ১১ দিন পর এমন মন্তব্য করেন তিনি।
হত্যাকাণ্ডের তদন্তে রিয়াদ থেকে একটি প্রতিনিধি দল তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছে। সৌদি প্রতিনিধি দল যৌথ তদন্তে অংশ নেয়ার জন্য তুরস্কের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাক্ষাৎ করবে বলে ধারণা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২১ আগস্ট গ্রেনেড হামলা: এবার নজর হাইকোর্টে

অনলাইন ডেস্ক: কোনো পক্ষ আপিল করলেও ফৌজদারি কার্যবিধি অনুসারে মৃত্যুদণ্ডের মামলা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পাঠানো হয় অনুমোদনের জন্য। সে অনুসারে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার সমস্ত প্রসিডিংস ও হাইকোর্টে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারিক আদালত।
তবে আসামিপক্ষ রায়ের পরে আপিলের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষও বলছে রায় খতিয়ে দেখে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তারেক রহমান, হারিছ চৌধুরী কিংবা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে আপিল করা যায় কি-না তা ভেবে দেখবেন।
এদিকে হাইকোর্টে মামলাটি এলে আদালতের প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত শুনানিতে পদক্ষেপ নেওয়ারও কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল।

গত ১০ অক্টোবর (বুধবার) বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত থাকার দায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। একইসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে অপর ১১ আসামিকে।

রায়ে আদালত বলেছেন, মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিগণ ইচ্ছা করলে অত্র রায়ের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন -২০০২ এর ১৪ ধারা অনুসারে হাইকোর্ট ডিভিশনে ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবেন। …অত্র মোকাদ্দমার সমস্ত প্রসিডিংস ফৌজদারি কার‌্যবিধির ৩৭৪ ধারা অনুসারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রেরণ করা হোক।

এ রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সমিতির সভাপতি জয়নুল অবেদীন বলেন, ‘এ মামলায় তারেক রহমান ন্যায়বিচার পাননি। এমনকি যাদের ফাঁসি দেওয়া হয়েছে তারাও ন্যায়বিচার পাননি। এই মামলায় সাজা দেওয়ার মতো কোনো ইনগ্রেডিয়েন্ট (উপাদান) নাই। …এই সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে।’
তিনি বলেন, ‘আমরা মনে করি, এই মামলায় যেহেতু কোনো ইনগ্রেডিয়েন্ট নাই, আমরা রায়ের বিরুদ্ধে আপিল করবো। সর্বোচ্চ আদালত থেকে ইনশাল্লাহ আমরা খালাস পাবো আল্লাহর রহমতে।’

অপরদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘রায়ের কাগজপত্র পাওয়ার পরে আমরা চিন্তা-ভাবনা করবো, এই রায়ে তারেক রহমান এবং আরও দু’জন- কায়কোবাদ ও হারিছ চৌধুরীকে যে যাবজ্জীবন দেওয়া হয়েছে, সেটার জন্য আমরা উচ্চতর আদালতে গিয়ে তাদের ফাঁসির জন্য (এনহ্যান্সমেন্ট) আপিল করবো কি-না।’
আপিলের প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘যতোক্ষণ পর্যন্ত রায় না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত যদি বলি আপিল করবো, আমার মনে হয় এটা প্রি-ম্যাচিউরড। আমরা রায় পুঙ্খানুপুঙ্খরূপে দেখার পরে সেই ব্যবস্থা নেবো।’

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘রায়ে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তাদের আদালত থেকে বিনা খরচে রায়ের কপি দেওয়া হয়। আর তারা যদি আপিল ফাইল করেন, তবেও সেটা ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য) হিসেবে হাইকোর্টে আসবে। সেক্ষেত্রে আমরা রাষ্ট্রপক্ষ যত দ্রুত সম্ভব শুনানির জন্য পদক্ষেপ নেবো। তবে এটাতে পেপারবুক তৈরি করার বিষয় রয়েছে, সেগুলো আদালতের বিষয়। মামলার আপিল শুনানিতে আমাদের পদক্ষেপগুলো আমরা নেবো।’
তিনি আরও বলেন, ‘এ মামলায় তারেক রহমানকে যদি নাটের গুরু বলা হয়ে থাকে, তবে সেটা রায় পর্যালোচনা করে দেখবো। রায় পড়ে যদি দেখি তারও মৃত্যুদণ্ড হওয়া উচিৎ ছিলো তবে তার দণ্ড বৃদ্ধিতে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করবো। কিন্তু সবটাই নির্ভর করবে রায়টি পড়ার পর।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন, হুজির সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক মাওলানা শেখ আবদুস সালাম, কাশ্মীরি জঙ্গি আব্দুল মাজেদ ভাট, আবদুল মালেক ওরফে গোলাম মোস্তফা, মাওলানা শওকত ওসমান, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের, হোসাইন আহম্মেদ তামিম, মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন, মো. রফিকুল ইসলাম, মো. উজ্জল, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, হানিফ পরিবহনের মালিক বিএনপি নেতা মোহাম্মদ হানিফ।

পরিকল্পনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করার অভিযোগে দণ্ডবিধির ৩০২/১২০খ/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- তারেক রহমান, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হুজি সদস্য হাফেজ মাওলানা ইয়াহিয়া, শাহাদাৎ উল্লাহ ওরফে জুয়েল, মাওলানা আবদুর রউফ, মাওলানা সাব্বির আহমেদ, আরিফ হাসান ওরফে সুমন, আবু বকর ওরফে হাফেজ সেলিম মাওলাদার,মো. আরিফুল ইসলাম, মহিবুল মুত্তাকিন ওরফে মুত্তাকিন, আনিসুল মুরছালিন ওরফে মুরছালিন, মো. খলিল ওরফে খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মো. ইকবাল ওরফে ইকবাল হোসেন, লিটন ওরফে মাওলানা লিটন, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, রাতুল আহমেদ ওরফে রাতুল বাবু।

তাদের দণ্ডবিধির ৩০২/১২০খ/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) মো. আশরাফুল হুদা ও শহুদুল হক, বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দ্দার, ডিজিএফআইয়ের মেজর জেনারেল (অব.) এটিএম আমিন, ডিএমপির সাবেক উপ-কমিশনার (দক্ষিণ) খান সাঈদ হাসান, আরেক সাবেক উপ-কমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান খান, সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী, সিআইডির সাবেক বিশেষ সুপার মো. রুহুল আমিন,সাবেক এএসপি আবদুর রশিদ, সাবেক এএসপি মুন্সি আতিকুর রহমানকে দুই বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকটি ধারায় খোদা বক্স চৌধুরী, রুহুল আমিন, আবদুর রশিদ ও মুন্সি আতিকুর রহমানকে তিন বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঘটনা ও বিচারপ্রক্রিয়া
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক রাষ্ট্রপতি (প্রয়াত) জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতা-কর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন।
তদন্ত শেষে তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১১ জুন দেওয়া অভিযোগপত্রে বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন ও হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২২ জনকে আসামি করা হয়। তখন জানা যায়, শেখ হাসিনাকে হত্যা করতে হামলার ছক করা হয়েছিল। পাকিস্তান থেকে এসেছিল হামলায় ব্যবহৃত আর্জেস গ্রেনেড।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনের পর অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। দুই বছর তদন্তের পর ২০১১ সালের ৩ জুলাই ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। এর ফলে এ মামলায় মোট আসামির সংখ্যা হয় ৫২। সম্পূরক চার্জশিটে যে আরও তারেক-বাবরসহ ৩০ জনকে আসামি করা হয়।
মোট ৫২ আসামির মধ্যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মুফতি হান্নান এবং তার সহযোগী শাহেদুল ইসলাম বিপুলের মৃত্যুদণ্ড অন্য মামলায় কার্যকর হয়। তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এ মামলার আসামির সংখ্যা দাঁড়ায় ৪৯ জনে।
আদালত রায়ে দণ্ডিতদের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ দেন। এছাড়া এ মামলায় পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খাসোগি ইস্যুতে সৌদি সম্মেলন বর্জন করতে পারে যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক: সৌদি সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজ ইস্যুতে সৌদি আরবে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলন বর্জন করার কথা ভাবছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ওই সম্মেলন থেকে কয়েক জন শীর্ষ ব্যবসায়ী ও মিডিয়া গ্রুপ তাদের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২ অক্টোবর ব্যক্তিগত কাগজপত্র আনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ঢোকেন সাংবাদিক জামাল খাসোগি। কিন্তু তিনি সেখান থেকে আর বেরিয়ে আসেননি। কনস্যুলেট ভবনের ভেতরে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তুরস্ক।
আজ রোববার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, খাসোগির ঘটনায় সৌদি আরবের ওপর আন্তর্জাতিক মহল ক্ষুব্ধ। সৌদি আরবের রাজধানী রিয়াদে এই মাসে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলন থেকে কয়েকটি স্পনসর প্রতিষ্ঠান ও মিডিয়া গ্রুপ নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
কূটনৈতিক সূত্র বিবিসিকে জানিয়েছে, মার্কিন অর্থমন্ত্রী স্টিভ নিউচিন ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স এই সম্মেলনে অংশ নাও নিতে পারেন।
সৌদি আরবের এজেন্টরা খাসোগিকে হত্যা করেছে—নিশ্চিত হওয়া গেলে ঘটনার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেওয়ার বিষয়টিও আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কূটনীতিকেরা।
সম্মেলনটির আয়োজক সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই সম্মেলনের মাধ্যমে সৌদি আরবে তাঁর নানান সংস্কার কর্মসূচি তুলে ধরবেন তিনি। নিউচিন বা ফক্স যদি এই সম্মেলনে অংশ না নেন, তাহলে তা সৌদি আরবের দুই মিত্র দেশের পক্ষ থেকে তিরস্কার হিসেবেই ধরা হবে।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, লিয়াম ফক্স সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত করেননি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এর আগে বিবিসিকে বলেছেন, খাসোগির সঙ্গে কী ঘটেছে, তা একবার স্পষ্ট হলে সরকারগুলোকে সিদ্ধান্ত নিতে হবে তারা কীভাবে ‘যথাযথ উপায়ে’ প্রতিক্রিয়া জানাবে।
সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে সুসম্পর্ক থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খাসোগির মৃত্যুর জন্য সৌদি আরব দোষী প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র ‘কঠিন শাস্তির’ ব্যবস্থা নেবে। তিনি জানান, এমন কিছু হলে তিনি ‘খুবই মর্মাহত ও ক্ষুব্ধ হবেন’। তবে সৌদি আরবের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করার বিষয়ে তিনি রাজি নন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি মনে করি, এটা করা হলে আমাদের নিজেদের শাস্তি দেওয়া হবে। তারা যদি আমাদের কাছ থেকে না কেনে, তাহলে রাশিয়া বা…চীনের কাছ থেকে কিনবে।’

এদিকে খাসোগি নিখোঁজের ঘটনাটি সৌদি আরবের সঙ্গে যৌথ তদন্তে সম্মত হয়েছে তুরস্ক। গত শুক্রবার সৌদি প্রতিনিধিদল তুরস্কে পৌঁছেছে। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভুত কাভুসোগলু অভিযোগ করেছেন, সৌদি আরব তদন্তে সহযোগিতা করছে না। তিনি তুর্কি কর্তৃপক্ষকে কনস্যুলেট ভবনে ঢোকার অনুমতি দেওয়ার ওপর জোর দিয়েছেন।
তুরস্ক দাবি করেছে, কনস্যুলেট ভবনে খাসোগি হত্যার অডিও, ভিডিও ও প্রমাণ রয়েছে তাদের কাছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক খাসোগি গ্রেপ্তার–আতঙ্কে এক বছর আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে ছিলেন। তিনি ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন। বলা হচ্ছে, সৌদি থেকে দুটি ব্যক্তিগত বিমানে আসা ১৫ সদস্যের একটি স্কোয়াড কনস্যুলেট ভবনের ভেতর খাসোগি হত্যায় অংশ নেয়। হত্যার পর ওই স্কোয়াড দ্রুত তুরস্ক ত্যাগ করে। তুরস্কের স্থানীয় দৈনিক পত্রিকাগুলোয় ওই ১৫ জনের ছবি ও পরিচয় প্রকাশ করা হয়েছে। এর মধ্যে তিন ব্যক্তি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত বিশেষ ইউনিটের সদস্য। এদের একজন সৌদি নিরাপত্তা বাহিনীর ফরেনসিক বিভাগের প্রধান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মা সেতু নির্মাণে অগ্রগতি ৬০ ভাগ

অনলাইন ডেস্ক: নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে চলছে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ। ইতোমধ্যে এর ৬০ ভাগ নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ রবিবার দেশের বৃহত্তম এ প্রকল্পের নির্মাণ কর্মযজ্ঞ সরেজমিন পরিদর্শনে যাবেন।
মুন্সিগঞ্জের মাওয়া, শরিয়তপুরের জাজিরা ও মাদারিপুরের শিবচর এলাকায় গিয়ে পদ্মা সেতুর নামফলক উন্মোচন, ৬০ ভাগ নির্মাণ কাজের অগ্রগতি ঘোষণাসহ মোট চারটি বড় প্রকল্প উদ্বোধন করবেন তিনি। সেতু বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগসহ রেলপথ মন্ত্রণালয়ের অধীনে এসব প্রকল্পের কাজ হচ্ছে। এছাড়া মুন্সীগঞ্জের মাওয়া টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বরে সুধী সমাবেশ ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টার যোগে তেজগাঁও বিমানবন্দর থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নামফলক উন্মোচন করবেন। মাওয়া প্রান্তে ৮ লেন মহাসড়কের ঢাকা-মাওয়া এবং পাঁচ্চর-ভাঙ্গা অংশের অগ্রগতি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পদ্মা রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজ, মূল নদীশাসন সংলগ্ন স্থায়ী নদীতীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করবেন শেখ হাসিনা। বেলা সোয়া ১১টায় পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বরে সুধি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। পরে প্রধানমন্ত্রী জাজিরা পয়েন্টে সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। বিকাল পৌনে ৩টায় শরিয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর নামফলক উম্মোচন এবং ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করবেন শেখ হাসিনা। বিকাল ৩টায় প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচর এলাকার কাঁঠালবাড়ীতে ইলিয়াছ আহমেদ চৌধুরী ফেরিঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন। জানা গেছে, ‘পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পের’ আওতায় ঢাকার সাথে যশোরের রেল লিংক রোডের নির্মাণ কাজও উদ্বোধন হবে আজ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার জাজিরার নওয়াডবা এলাকা পরিদর্শনকালে বলেন, প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উভয় পাশে ৬০ ভাগ কাজের অগ্রগতির ফলক উন্মোচন করবেন। তিনি বলেন, সেতুর জাজিরা পয়েন্টে ৫টি এবং মাওয়া পয়েন্টে ১টি স্প্যান বসানো হয়েছে। আরো ৫টি স্প্যান বসানোর কাজ চলছে। শুক্রবার স্প্যান বসার ফলে এখন মাওয়া প্রান্ত থেকে দেখা যাচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুর ৪২টি খুঁটিতে ৪১টি স্প্যান বসবে। এর মধ্যে ১৪টি খুঁটি বসানোর কাজ শেষ হয়েছে। আর নদীতে ১৮০টি পাইল স্থাপন করা হয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা করেছেন, পদ্মার নামেই সেতুর নামকরণ হবে।

সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা প্রতিবন্ধকতার কারণে শেষ পর্যন্ত তা হয়নি। তাই সময় বাড়ানো হয়েছে আরেক দফা। নির্দিষ্ট সময়ের মধ্যে সেতুর কাজ শেষ না হওয়া প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে দুটি নদী আনপ্রেডিকটেবল। এরমধ্যে একটি আমাজন ও অপরটি পদ্মা নদী। আমরা বারবার পিয়ারের ওপরে স্প্যান স্থাপন করতে গিয়ে রাখতে পারিনি। কারণ সয়েল কন্ডিশন অ্যালাও করেনি। এ কারণে বিলম্বিত হচ্ছে। তারপরও আমি বলব পদ্মা সেতু আজ দৃশ্যমান। সেটাই আমাদের গর্বের বিষয়।’

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প: জানা গেছে, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতির ঘোষণার দিন আজ ‘পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম পর্যায়ে মাওয়া থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে রেললাইন জাজিরা, শিবচর, ভাঙ্গা জংশন হয়ে বিদ্যমান ভাঙ্গা স্টেশনের সঙ্গে যুক্ত হবে। এতে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলা সংযুক্ত হবে। পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। ঢাকা হতে ফরিদপুর, গোপালগঞ্জ, যশোর, খুলনা ও দর্শনার সঙ্গে সংক্ষিপ্ত রুটে উন্নততর রেল যোগাযোগ স্থাপন করা যাবে। এ রুটে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্রডগেজ মালবাহী ও কন্টেইনার ট্রেন চলবে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা। ভবিষ্যতে এ রুটে দ্বিতীয় লাইন নির্মাণ এবং বরিশাল ও পায়রা গভীর সমুদ্র বন্দরকে এই রুটের সঙ্গে যুক্ত করারও সুযোগ সৃষ্টি হবে।

জানা গেছে, চীনা জিটুজি পদ্ধতিতে চায়না রেলওয়ে গ্রুপ লি. নামক চীন সরকারের মনোনীত ঠিকাদার এই প্রকল্পের কাজ করছে। চীনা এক্সিম ব্যাংকের সঙ্গে ২ হাজার ৬৬৭ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের মাধ্যমে নতুন প্রযুক্তি বাংলাদেশে প্রথমবারের মতো প্রবর্তন হতে যাচ্ছে। সেটা হলো ২৩ কি.মি. এলিভেটেড ভায়াডাক্টে ব্যালাস্টবিহীন রেললাইন নির্মাণ।

প্রকল্পের ব্যয় আরো বেড়েছে: বিশ্বব্যাংকের সঙ্গে নানা জটিলতার পর নিজস্ব অর্থায়নে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করছে সরকার। ২০১৯ সালে এই সেতুতে যান চলাচলের আশা করা হচ্ছে। আরও জমি অধিগ্রহণের প্রয়োজন দেখা দেওয়ায় পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বেড়েছে আরো দেড় হাজার কোটি টাকা। এই অঙ্ক নিয়ে পদ্মা সেতু প্রকল্পের মোট নির্মাণ ব্যয় বেড়ে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা হয়েছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুর জন্য এক হাজার ৪০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। পরে এই অতিরিক্ত ব্যয় মূল প্রকল্পের সঙ্গে একীভূত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার ৩ মামলা আদালতে উঠছে আজ

দেশের খবর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি মামলা শুনানি ও আদেশের জন্য আজ রবিবার আদালতে উঠছে। এর মধ্যে হাইকোর্টে দুইটি ও বিশেষ জজ আদালতে একটি মামলা রয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কাজ বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে চলবে কি না সেই বিষয়ে আজ আদেশ দেবে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য রেখেছেন। এর আগে পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই মামলার বিচার কাজ চলার আদেশ দেয়। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন বিএনপি চেয়ারপারসন।
এছাড়া একই মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করা হবে কি না— এ বিষয়ে আজ আদেশ দেবে ঢাকার বিশেষ জজ আদালত-৫। দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ৭ অক্টোবর ওই আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান আদেশের জন্য এই দিন ধার্য করেন। ওইদিন শুনানিতে আইনজীবীরা বলেন, খালেদা জিয়া কারাগারে আছেন। তিনি জামিনের কোনো অপব্যবহার করেননি। অতএব জামিন বাতিলের কোনো সুযোগ নেই।
এদিকে কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আজ আদেশ দেবে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ অ্যাটর্নি জেনারেলের বক্তব্য গ্রহণ করবেন। এরপরই আদালত জামিন আবেদনের ওপর আদেশ দেবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest