সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগরে চারটি তাজা হাতবোমা উদ্ধার

শ্যামনগর ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগর থেকে চারটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার থেকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ হাতবোমা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাতে বাজারে হঠাৎ একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আরো চারটি হাতবোমা উদ্ধার করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, যত দ্রুত সম্ভব দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাহাড় ও দেয়াল ধসে চারজনের মৃত্যু

দেশের খবর: ঘূর্ণিঝড়ের তিতলির প্রভাবে ভারী বর্ষণের পর চট্টগ্রামের দুই জায়গায় পাহাড় ও দেয়াল ধসে চারজনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার রাত ২টার দিকে আকবর শাহ এলাকার ফিরোজ শাহ কলোনির বরিশাল ঘোনায় পাহাড় ধসে ঘরের উপর পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।

তার আগে রাত ১টার দিকে পাঁচলাইশ থানাধীন রহমান নগর এলাকায় ঘরের দেয়াল ধসে নিহত হয়েছেন আরেকজন।

বিস্তারিত আসছে……….

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ম্যান অব দ্য ম্যাচ জয়া

ম্যান অব দ্য ম্যাচ জয়া

কর্তৃক Daily Satkhira

বিনোদন সংবাদ: ১২ অক্টোবর কলকাতায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’। ছবিতে রাজার বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এর মধ্যে ভারতের আনন্দবাজার পত্রিকা ছবিটির রিভিউ প্রকাশ করেছে। যার শিরোনাম করা হয়েছে, ‘যিশুর সেরা অভিনয়, তবে কামাল করলেন জয়া’। ভেতরে লেখা, ‘যিশু সেনগুপ্ত সেরা অভিনয়টাই করে গেলেন পুরো ছবিতে। তবে ম্যান অব দ্য ম্যাচ অবশ্যই জয়া আহসান। ছবির সবচেয়ে শক্তিশালী নারী চরিত্র। সংলাপ, অভিনয় মিলিয়ে তিনি তুখোড়।’ রিভিউকারি অময় দেব রায় আরো লেখেন, ‘সকালের শোতে কোনো বাংলা ছবিতে আগে এত লোক দেখিনি। অতএব পুজোয় সৃজিত যে রাজার আসনে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।’ যিশু, জয়া আহসান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, অপর্ণা সেন, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল, রাজনন্দিনী পাল প্রমুখ। ছবিটি ভাওয়াল মেজো রাজকুমারের রহস্যময় জীবন নিয়ে তৈরি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জার্মানিকে ৩-০ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

খেলার খবর: উয়েফা নেশন্স লিগে প্রথম জয় পেয়েছে নেদারল্যান্ডস। ঘরের মাঠে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে উড়িয়ে দিয়েছে ২০১৪ বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি।

আমস্টারডামে শনিবার রাতের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ডাচরা। ভার্জিল ভন ডাইকের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে একচেটিয়া আক্রমণে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল জার্মানরা। কিন্তু শেষদিকে মেমফিস ডিপাই ও জর্জিনিয়ো ভেইনালডামের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রাশিয়া বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলটি।

১৬ বছরের মধ্যে জার্মানির বিপক্ষে প্রথম জয় পেল নেদারল্যান্ডস। ২০০২ সালের নভেম্বরে আগের জয়টি পেয়েছিল তারা।

এই প্রতিযোগিতায় গত মাসে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া জার্মানি। আর ফরাসিদের মাঠে ২-১ গোলে হেরেছিল ডাচরা।
ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নারে মিডফিল্ডার রায়ান বাবেলের হেড ক্রসবারে লাগার পর ফিরতি বল হেডে জালে পাঠান লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে গোলমুখে বল পেয়ে পা লাগাতে পারেননি বেসিকতাসের মিডফিল্ডার বাবেল। ৩৮তম মিনিটে ১২ গজ দূরে বল পেয়ে টমাস মুলার পাশের জালে মারলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।

৫৭তম মিনিটে মুলার ও এমরে কানকে তুলে লেরয় সানে ও ইউলিয়ান ড্রাক্সলারকে নামান কোচ ইওয়াখিম লুভ। তাতে জার্মানির আক্রমণে গতি বাড়ে।

৬৫তম মিনিটে নিজেদের সেরা সুযোগটি পায় জার্মানি। ফাঁকায় বল পেয়ে আট গজ দূর থেকে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার সানের দূরের পোস্টে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন মেমফিস ডিপাই। দারুণ এক পাল্টা আক্রমণে ডান দিক থেকে সেভিয়ার ফরোয়ার্ড কুইনসি প্রোমেসের পাস পেয়ে উঁচু শটে জাল খুঁজে নেন লিওঁর এই ফরোয়ার্ড।

আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি-বক্সে বল পেয়ে গোলরক্ষক মানুয়েল নয়ারের পায়ের নিচ দিয়ে বল ঠিকানায় পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন লিভারপুল মিডফিল্ডার ভেইনালডাম।

দুই ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপ-১ এর দ্বিতীয় স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস। তৃতীয় স্থানে নেমে যাওয়া জার্মানির পয়েন্ট ১।

শীর্ষে থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের পয়েন্ট ৪।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় ঐক্যের নামে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ হচ্ছে: ফাঁস হওয়া অডিওতে মান্নাকে মাহী

রাজনীতির খবর: সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হলেও এতে শেষ পর্যন্ত অংশ নেয়নি সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর দল বিকল্প ধারা বাংলাদেশ। এ নিয়ে দিনভর রাজনৈতিক অঙ্গনে ছিল উত্তেজনা। সবার দৃষ্টি ছিল শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে সেদিকে।

শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে যখন বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ চলছে, ঠিক সে সময়ে বারিধারায় পৃথক সংবাদ সম্মেলন করেছেন বি.চৌধুরী।

এদিকে রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি.চৌধুরীর মধ্যে ফোনালাপের একটি অডিও ভেসে বেড়াতে শুরু করে।

এতে মাহী বি.চৌধুরী জাতীয় ঐক্য নিয়ে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ হচ্ছে বলে অভিযোগ করেন। এই ষড়যন্ত্র ও চক্রান্তে মাহমুদুর রহমান মান্না ও আব্দুর রব শিকার হচ্ছেন এবং এটাতে জড়িত হননি বলে নিজেদের ধন্যবাদ জানান মাহী। তবে বিষয়টিকে ষড়যন্ত্র বলতে নারাজ মান্না।

এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে মান্না কীভাবে ঘোষণাপত্র পাঠ করলেন সে বিষয়েও প্রশ্ন তুলেন মাহী। তবে ঘোষণাপত্র পাঠের বিষয়ে একটি ‘সিচ্যুয়েশন’র শিকার হয়েছেন বলে দাবি করেছেন মান্না।

এ সময় মাহমুদুর রহমান মান্না বিকল্প ধারা ঐক্যপ্রক্রিয়ার বাইরে থাকবে কিনা এমন প্রশ্ন তুললে মাহী বলেন, ‘তাদের ঐক্য প্রক্রিয়া থেকে বের করে দেওয়া হয়েছে। তার বাবাকে অপমান করা হয়েছে।’ আজকে ঐক্যফ্রন্টের ঘোষণাপত্র পাঠের বিষয়ে তাদের জানানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

কথোপথনে জামায়াতে সঙ্গে আঁতাত করে জাতীয় ঐক্যফ্রন্ট কাজ করবে ও ক্ষমতা আসার চিন্তায় অন্যরা বিভোর বলে অভিযোগ করেন মাহী। এর অংশ তারা হবেন না বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বি.চৌধুরী অংশ নেবেন এমন তথ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট মিথ্যাচার করেছে বলেও অভিযোগ করেন মাহী। তিনি বিষয়টিকে জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করা জরুরি ছিল বলেও দাবি করেন। তিনি বলেন, ‘আপনার বলতেন তাদের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি। এ বিষয়টি জাতির সামনে তুলে ধরতেন।’

মাহী বি.চৌধুরী আরও বলেন, ‘মান্না ভাই আমি জানি আপনি ঐক্যের বিষয়ে আন্তরিক। আমরাও ঐক্যে বিষয়ে হান্ড্রেড পারসেন্ট আন্তরিক। তবে ঐক্যের নামে এখানে কোনও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হইতেছে। আপনাকে দিয়ে ঘোষণা পাঠ করাইতেছে। আমাকেও ঢুকানোর চেষ্টা করছিল। আজকের এই কথাটা শুধু মনে রাইখেন।’

জবাবে মান্না একটি দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘বিষয়টি নিয়ে চিন্তা করবো। আরও কথা বলবো সামনা-সামনি।’

এ সময় মাহী প্রতিউত্তরে বলেন, ‘আমার মনে হয় একটি চক্রান্তের মধ্যে আপনারা ভিক্টিম হয়ে যাচ্ছেন মান্না ভাই। আমি আপনাকে একদম আমার মনের বিশ্বাস থেকে বললাম এখানে আসলে ঐক্য প্রক্রিয়ার নামে একটি চক্রান্ত ও ষড়যন্ত্র হইতেছে এবং এইটার মধ্যে আমাদের জড়াইয়া ফেলানোর চেষ্টা করা হইছিলো। আল্লাহর রহমত ছিল আমিও বাঁইচা গেছি এবং আপনাকে দিয়া আজকে ঘোষণাপত্র পাঠ করাইলো। দিস ইজ নাথিং বাট এ কনস্পিরেসি। এখানে কোনও জাতীয় ঐক্যের বিষয় নাই। একটা কনস্পিরেসি হচ্ছে। চক্রান্ত হচ্ছে।’

এ সময় মাহমুদুর রহমান মান্না বিষয়টিকে এত বড় করে দেখছেন না বলে জানান। প্রতিউত্তরে ঐক্য ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে এবং মান্নাকে একটু বিশেষ দৃষ্টি দিয়ে বিষয়টিকে পর্যবেক্ষণের আহ্বান জানান মাহী।

কথোপকথনের বিষয়টি স্বীকার করে মাহী বি.চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অামি জাস্ট শকড। কথা বলার এক ঘণ্টার মধ্যে কথা ফাঁস হয়ে যায়, এটা অবিশ্বাস্য। অার কথা তো বলেছি, এগুলো স্বাভাবিক কথা।’

শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে মাহমুদুর রহমান মান্না ফোন করেন মাহীকে। ওই সময়ের অালাপই ফাঁস হয়েছে। এর অাগেও এদিন দু’জনই পরস্পরকে একাধিকবার ফোন করেন। মান্না ফোন করার অাগে মাহীও তাকে মোবাইল ফোনে কল করেন।

 

মান্না- মাহির অডিও ফাঁস- শুনুন—————————————-এখানে কোন জাতীয় ঐক্যের বিষয় নেই, এটি একটি দেশবিরোধী জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। – মাহী বি চৌধুরী

Posted by Sarmin Sultana Lily on Saturday, 13 October 2018

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও ট্রোলড সানিয়া মির্জা, কড়া জবাব টেনিস তারকার

খেলার খবর: ভারতীয় টেনিস সম্রাজ্ঞী সানিয়া মির্জাকে মাঝে মাঝেই ট্রোলড হতে হয় সোশ্যাল মিডিয়ায়।   সানিয়াও কড়া ভাবে মোকাবিলা করেন সেই ট্রোলিংকে।

এই মুহূর্তে অন্তঃসত্ত্বা সানিয়া। এই পরিস্থিতিতে নতুন করে তাকে অস্বস্তিতে পড়তে হল ইন্টারনেটে।

সন্তানের জন্ম দেওয়া নিয়ে নানা পরামর্শ দেওয়া হচ্ছে তাকে। ‘অদ্ভুত’ ধরনের উপদেশে বিরক্ত সানিয়া এবার প্রতিবাদে মুখর হলেন। সানিয়া স্বভাবসিদ্ধ নিজস্ব ভঙ্গিতেই উত্তর দিয়েছেন নেটিজেনদের। তিনি দু’টি পোস্ট করেছেন এই নিয়ে।

স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ‘‘তাদের জন্য উপদেশ (লক্ষ করে দেখছি তারা অধিকাংশই পুরুষ)যারা মনে করেন গর্ভধারণ করা মানে ৯ মাসের শীতঘুমে চলে যাওয়া, বাড়িতেই থাকা ও এই অবস্থার জন্য লজ্জিত থাকা। দেখুন, কোনও নারী যখন অন্তঃসত্ত্বা হন, তখন তিনি মোটেই কোনও অসুখে ভুগছেন না বা অস্পৃশ্যও হয়ে যান না কিংবা মৃত হয়ে যান না। তারা তখনও স্বাভাবিক মানুষ এবং তাদের পূর্ণ অধিকার রয়েছে স্বাভাবিক জীবন যাপন করার।

পাশাপাশি সানিয়া জানিয়ে দেন সমালোচনা করার আগে যেন সমালোচকরা ভেবে দেখেন, তারাও জন্মেছেন তাঁদের মায়ের গর্ভেই। কিছুদিন আগেই সমালোচনা সহ্য করতে হয়েছিল সানিয়াকে। তার স্বামী শোয়েব মালিক এশিয়া কাপে ব্যর্থ হওয়ার কারণে তাকে ‘টার্গেট’ হতে হয়েছিল। এবার আরও একবার তাকে অস্বস্তিতে পড়তে হল কিছু মানুষের অযাচিত পরামর্শের জন্য। বরাবরের মতোই স্পষ্টভাষী সানিয়া সেই সমালোচনার উপযুক্ত জবাব দিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্ব্যবহারের ক্ষোভে বিচারকের স্ত্রী-পুত্রকে প্রকাশ্যে গুলি করল দেহরক্ষী!

বিদেশের খবর: ভারতের পশ্চিমবঙ্গে বিচারকের স্ত্রী-পুত্রকে প্রকাশ্য বাজারে গুলি করেছে তারই ব্যক্তিগত দেহরক্ষী। পরে গুলিবিদ্ধ দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিচারকের স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হলেও তার ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। গুরুগ্রামে সেক্টর ৪৯-এ আর্কাডিয়া বাজারের কাছে বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। এদিকে গুলি চালানোর দায়ে গ্রেফতার করা হয়েছে বিচারকের ব্যক্তিগত দেহরক্ষীকে। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রাথমিক জেরার পর পুলিশ জানিয়েছে, দেহরক্ষীর নাম মহিপাল। প্রায় দেড় বছর ধরে বিচারকের দেহরক্ষী হিসেবে নিযুক্ত ছিল সে। বিচারকের পরিবারের হাতে নিয়মিত দুর্ব্যবহারের শিকার হতো মহিপাল। সেই হতাশা থেকেই প্রকাশ্য বাজারে গুলি চালিয়ে তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয় সে।

জানা যায়, বাজার করতে গিয়েছিলেন জেলার অতিরিক্ত সেশনস বিচারক কিষাণকান্ত শর্মার স্ত্রী ও পুত্র।

সঙ্গে ছিলেন ব্যক্তিগত দেহরক্ষীও। পরে বাজারের মধ্যেই সবাইকে হতচকিত করে গুলি চালাতে শুরু করেন ওই দেহরক্ষী। প্রথমে গুলি করে বিচারকের স্ত্রীকে, তারপর ছেলেকে।

এরপরই বিচারকের ছেলেকে টেনে গাড়িতে তোলার চেষ্টা করে। কিন্তু তাতে সফল না হওয়ায় ছেলেকে রাস্তাতেই ফেলে বিচারকের গাড়ি নিয়েই পালায় সে। নাটকের এখানেই শেষ নয়। বিচারকের গাড়ি নিয়েই স্থানীয় সদর পুলিশ থানায় এসে ফের গুলি চালাতে শুরু করে ওই দেহরক্ষী।

থানায় উপস্থিত পুলিশকর্মীরা তাকে ধরতে চেষ্টা করেও ব্যর্থ হন। কিছুক্ষণ পরে গুরুগ্রাম-ফরিদাবাদ রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে নারী প্রার্থীর সমাবেশে হামলা, নিহত ১৪

বিদেশের খবর: আফগানিস্তানের সাধারণ নির্বাচনে নারী প্রার্থী নাজিফা ইউসুফির সমর্থনে চলা সমাবেশে হামলা চালিয়েছে তালেবান। এতে নিহত হয়েছে ১৪ জন; আহতের সংখ্যা ৩০। তবে প্রার্থী নাজিফা অক্ষত রয়েছেন। তার সমাবেশে যোগ দেয়ার আগমুহূর্তে বিস্ফোরণটি ঘটে।

শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাকহার প্রদেশে এ ঘটনা ঘটে। আসছে ২০ অক্টোবর আফগানিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তালেবান নির্বাচনটি প্রতিহত করার ঘোষণা দিয়েছে।

তাকহার প্রদেশের পুলিশ বাহিনীর মুখপাত্র খলিল আসির বলেন, সাধারণ নির্বাচনের প্রার্থী নাজিফা ইউসুফির নির্বাচনী সমাবেশের পাশে একটি মোটরসাইকেলে বিস্ফোরক লাগিয়ে রেখেছিল জঙ্গিরা।

তিনি বলেন, ‘আমরা ১৪ জনের মৃত্যু ও ৩০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করছি। হতাহতদের মধ্যে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest