সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের খবর: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। শনিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বন্দুকযুদ্ধে আহত র‌্যাব সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

সিএমএইচে চট্টগ্রামে বন্দুকযুদ্ধে আহত র‌্যাবের চার সদস্যই বর্তমানে আশঙ্কামুক্ত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামের ওই জায়গায় আমাদের র‌্যাব বাহিনীর নিয়মিত চেকপোস্ট ছিল। সেই চেকপোস্টে একটি গাড়িকে সিগন্যাল দেওয়া হলে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে গুলি শুরু করে। এতে র‌্যাবের চারজন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহতদের মধ্যে স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন। এছাড়া মেজর মেহেদী হাসান, ল্যান্স কর্পোরাল আরিফ ও শহীদ ঢাকার সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন।

এ সময় র‌্যাবের পাল্টা আক্রমণে যার মৃত্যু হয়েছে সে একজন শীর্ষ মাদকব্যবসায়ী। দায়িত্ব পালন করতে গিয়ে যে দুর্ঘটনা হয়েছে, এতে র‌্যাব সদস্যদের মনোবল একটুও কমেনি, বরং তারা আরো চাঙ্গা হয়েছে। ভবিষ্যতে আরো বড় বড় অভিযানের জন্য র‌্যাব প্রস্তুত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জঙ্গি দমন করেছি, তবে জঙ্গিবিরোধী অভিযান এখনো চলছে। ঠিক তেমনিভাবে যে পর্যন্ত মাদক নির্মূল করতে না পারবো, সে পর্যন্ত আমাদের অভিযান চলবে। এ বিষয়ে আমরা সবাই সংকল্পবদ্ধ। আমাদের যুবসমাজকে হারিয়ে যেতে দেবো না।

র‌্যাব এ ধরনের অভিযান পরিচালনা করছে বলেই আমরা জঙ্গি-সন্ত্রাসী থেকে নিরাপদ এবং মুক্ত রয়েছি মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমাদের র‌্যাব শুধু জঙ্গি দমনই নয়, যেখানেই দায়িত্ব দেওয়া হচ্ছে সেখানেই অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

সাংবাদিকদের অপর এক জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমানিত হলে, আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যায় করে কেউ পার পাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রব ও মান্নার বিয়ে যুক্তফ্রন্টে, পরকীয়া ঐক্যফ্রন্টে: মাহী বি

রাজনীতির খবর: জামায়াতের সঙ্গ ত্যাগ না করায় বিএনপির সমালোচনা করে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেছেন, ‘বিএনপি এখানে জাতীয় ঐক্য করে, আর ২০ দলীয় জোটে জামায়াতের সঙ্গে পরকীয়া করে। অন্যদিকে, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মূল বিয়ে হচ্ছে এখানে- যুক্তফ্রন্টে। আর তাদের পরকীয়া হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহী বি চৌধুরী বলেন, আমরা এখনও জাতীয় ঐক্য থেকে সরে যাইনি, আর তারা আমাদের বাদ দিয়েছেন কিনা তা-ও জানি না। যদি বাদ দিয়ে থাকেন, তাহলে তো অবশ্যই পরিষ্কারভাবে জানাবেন। তবে আমাদের কথা পরিষ্কার- বিএনপি বা কোনও দলকে এককভাবে ক্ষমতায় বসানোর লক্ষ্য নিয়ে আমরা কোনও ঐক্য করবো না।

অন্যদিকে বিএনপিকে এককভাবে ক্ষমতায় বসানোর জন্য বিকল্পধারা ঐক্য করবে না বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘জাতীয় ঐক্য করতে প্রথম শর্ত হলো, স্বাধীনতাবিরোধীদের ত্যাগ করতে হবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় ও রাজনীতিতে ভারসাম্য আনার সুষ্পষ্ট ঘোষণা দিতে হবে।’ শনিবার রাতে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে দলের পক্ষ থেকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেন, এক স্বৈরাচারকে বিদায় করে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনা যাবে না। তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য কিংবা দেশের বিদ্যমান এই দুরবস্থার কখনও পরিবর্তন হবে না। কাজেই কোনও দল যাতে এককভাবে ক্ষমতায় আসতে না করতে পারে, দেশে ও জনজীবনে যাতে পুনরায় আর স্বৈর সরকারের আবির্ভাব না ঘটে সেজন্যেই আমরা রাজনীতিতে ভারসাম্য আনার কথা বলেছি। যতদিন পর্যন্ত ক্ষমতায় ভারসাম্য না আসবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে ইতিবাচক কোনও পরিবর্তন আসবে না। বি চৌধুরী বলেন, ‘যারা এ দেশের মানচিত্রে বিশ্বাস করে না, এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না- তাদের সঙ্গেও আমাদের কোনও ঐক্য হতে পারে না।’
সংবাদ সম্মেলনে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনেন বি চৌধুরী। তিনি বলেন, আমরা অনেক আগে থেকেই ঐক্য প্রক্রিয়ার কাজ করে যাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় বিকেলে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় আমন্ত্রণ জানানো হয় বৈঠকের। সেই বৈঠক শেষে জাতীয় ঐক্যের ঘোষণা দেওয়ার কথা। কিন্তু বিকেলে আমি তার বাসার সামনে গিয়ে ১৪ থেকে ১৫ মিনিট অপেক্ষা করেছি। কিন্তু তিনিও বাসায় ছিলেন না, দরজা খোলারও কোনও লোক ছিল না। ভেতরে নিয়ে বসিয়ে যে এক কাপ চা খাওয়াবে সে লোকটাও পর্যন্ত ছিল না। অপেক্ষা শেষে যখন ফিরে আসছিলাম তখন তার দলের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু ফোন দিয়ে বলেন যে, আপনারা মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে চলে আসেন। কিন্তু তবুও ড. কামাল এখন পর্যন্ত (রাত ৮টা) একটা ফোনও করেনি। তিনি তো বলতে পারতেন, সরি… আমি একটা জরুরি কাজে চলে এসেছি। বড় ভাই আপনি বসে এক কাপ চা খান, আমি আসছি। কিন্তু তিনি এটা বলার কোনও প্রয়োজনই মনে করেননি। কাজেই সাধারণভাবেই প্রশ্ন ওঠে- এটা কি তাদের পরিকল্পিত?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসি ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায় -ম্যারাডোনা

খেলার খবর: খুব নিকট অতীতেই কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার প্রিয়পাত্র ছিলেন তারই জাতীয় দলের উত্তরসূরি লিওনেল মেসি। কিন্তু রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর থেকে যেন ফুটবল জাদুকরকে দেখতেই পারেন না ম্যারাডোনা। এবার মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে উল্টো তার কঠোর সমালোচনা করে বসলেন ছিয়াশির বিশ্বকাপজয়ী এই মহানায়ক।

বার্সেলোনার হয়ে সব শিরোপা জেতা পাঁচবারের বর্ষসেরা মেসি জাতীয় দলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন না বলে মনে করেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে বার্সেলোনার হয়ে নয়বার লা লিগা ও চারবার চ্যাম্পিয়ন্স লিগসহ রেকর্ড শিরোপা জেতা মেসি যে অসাধারণ একজন খেলোয়াড় সেটা নিয়ে ম্যারাডোনার অবশ্য সন্দেহ নেই।

এক টিভি অনুষ্ঠানে তিনি বলেন,’আর মেসির পূজা করবেন না। বার্সেলোনার মেসি একরকম আর আর্জেন্টিনার হয়ে অন্যরকম। সে নেতা হতে চায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সে বিশ্বের সেরা খেলোয়াড়। তবে যে ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায় তাকে নেতা বানানোটা অর্থহীন!’

সবশেষ রাশিয়া বিশ্বকাপে আশানুরূপ ছিল না মেসির পারফরম্যান্স। ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এরপর আন্তর্জাতিক ফুটবলে আর কোনো ম্যাচ খেলেননি ৩১ বছর বয়সী এই খেলোয়াড়। তিনি কবে জাতীয় দলে খেলবেন, সেটাও অনিশ্চিত। নিজে দায়িত্বে থাকলে মেসিকে জাতীয় দলে ডাকতেন না বলেও জানান ২০০৮ থেকে ২ বছর আর্জেন্টিনাকে কোচিং করানো ম্যারাডোনা।

তিনি আরও বলেন, ‘আমি থাকলে মেসিকে আর ডাকতাম না। তবে এটা বলব না যে কখনোই ডাকতাম না। মেসিকে আমরা যেমন নেতা হিসেবে চাই, তা পেতে হলে আগে তার ওপর থেকে বোঝা সরিয়ে দিতে হবে। যা আদৌ সম্ভব নয়। আমি জানি না সে নিজে এসব ভাবতে পারে কিনা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে পরিবারের ৬ সদস্য ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন!

খেলার খবর: ক্রিকেটে দুই ভাই কিংবা একই পরিবারের একাধিক সদস্যের ক্রিকেট তারকা হয়ে ওঠা বিরল নয়। বাংলাদেশেই তো চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের তিন সন্তান আকরাম খান, নাফীস ইকবাল এবং তামিম ইকবাল খেলেছেন জাতীয় দলে। তবে একই পরিবারের তিন প্রজন্মের ডাবল সেঞ্চুরি করার ইতিহাস ক্রিকেটবিশ্ব বিরল। এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল পাকিস্তানের ক্রিকেটাঙ্গণ।

ক্রিকেটের সঙ্গে কোনোপরিবারের এত নিবিড় যোগ সচরাচর চোখে পড়ে না, যেমনটা কিংবদন্তি হানিফ মোহাম্মদের পরিবারে দেখা যায়। সেই হানিফ মোহাম্মদের নাতি শেহজার মোহাম্মদ তার পরিবারকে রেকর্ড বইয়ে উজ্জ্বল জায়গা করে দিলেনভ

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে কায়েদ-ই-আজম ট্রফির ম্যাচে মুলতানের বিপক্ষে করাচি হোয়াইটসের হয়ে ২৬৫ রানের ইনিংস খেলেন শেহজার। ৪৬৪ বলের ইনিংসে ৩০টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ডাবল সেঞ্চুরি স্পর্শ করা মাত্রই ইতিহাসে জায়গা করে নেয় তার পরিবার।

শেহজারের পিতা শোয়েব মোহাম্মদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছে। দেশের হয়ে ৪৫টি টেস্ট ও ৬৩টি ওয়ানডে ম্যাচ খেলা শোয়েবের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রান অপরাজিত ২০৮। তার পিতা কিংবদন্তি হানিফ মোহাম্মদ ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৪৯৯ রানের ইনিংস খেলেছেন। অর্থাৎ, দাদু থেকে নাতি, পরিবারের তিন প্রজন্মই প্রথম শ্রেণীর ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ক্রিকেটবিশ্বে এমন রেকর্ড আর নেই।

তবে শুধু মোহাম্মদ পরিবারের এই তিনজনই নয়, আরও তিনজন সদস্যের প্রথম শ্রেনির ক্রিকেটে ডাবলসেঞ্চুরি রয়েছে। হানিফ মোহাম্মদের দুই ভাই সাদিক ও মুস্তাক মোহাম্মদ এবং সাদিকের ছেলে ইমরান মোহাম্মদও ঘরোয়া ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিয়ায় নিষিদ্ধ ঘোষিত ফসফরাস বোমা ফেলেছে মার্কিন জোট

বিদেশের খবর: সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত লড়াইয়ের দাবিদার মার্কিন জোট দেশটির দেইর আয-জোর প্রদেশে ফসফরাস বোমা ফেলেছে। এ বোমা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ।

স্থানীয় সূত্রগুলো সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে বলেছে, দেইর আয-জোরের ছোট শহর হাজিনে আজ শনিবার মার্কিন জোট ওই বোমা ফেলে। তবে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির খবর জানা যায় নি।

এর আগে গত ৮ সেপ্টেম্বর আমেরিকার দুটি এফ-১৫ বিমান থেকে সিরিয়ার এ শহরেই হোয়াইট ফসফরাস বোমা ফেলা হয়েছিল। রাশিয়ার সমন্বয় কেন্দ্রের প্রধান মেজর জেনারেল ভ্লাদিমির শাভচেঙ্কো জানিয়েছিলেন, ওই বোমা হামলার পর সেখানে ব্যাপকভাবে আগুন ধরে গিয়েছিল।

গত জুন মাসে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে বলেছিল, মার্কিন নেতৃত্বধীন জোট সিরিয়ায় ফসফরাস বোমা মোতায়েন করেছে। এসব বোমা মূলত সিরিয়ার বেসামরিক নাগরিক কিংবা সিরিয়ার সেনাদের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। কারণ মার্কিন নেতৃত্বধীন জোট সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের দাবি করলেও এ পর্যন্ত তাদের হামলায় সন্ত্রাসীদের বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি বরং সিরিয়ার বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর থানা পুলিশের দক্ষতায় ভারতের পতিতালয় থেকে কিশোরী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর থানা পুলিশের দক্ষতায় ভারতের পতিতালয় থেকে উদ্ধার হলো এক কিশোরী। শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় আনা হয়।
সাতক্ষীরা সদর থানা পুলিশের পরিদর্শক শরিফ এনামুল ভুক্তভোগীর বরাত দিয়ে জানান, যশোর জেলার শার্শা উপজেলার সোনাতনকাটি এলাকার মোস্তাক মোড়ল ওরফে কিল্লার ছেলে সাগর সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এলাকার ৭ম শ্রেণির ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রায় ৬ মাসের প্রেমের সম্পর্কচালিন সময়ে সাগর তাকে বিয়ের প্রলোভন দেখাই এবং সাগর তাকে ভারতে নিয়ে বিয়ে করবে তাকে রাজি করায়। এক পর্যায়ে গত ৮সেপ্টেম্বর’১৮ তারিখ সাগরের কথামত কিশোরী বাড়ি থেকে বের হয়ে সাত মাইল মোড়ে সাগরের সাথে দেখা হয়। সেসময় সাগর, আসিফ, আহাদসহ মোট ৫জন তাকে রিসিভ করে। শার্শা উপজেলার কালিন্দি এলাকার সুজনের বাড়িতে নিয়ে যায়। সেই রাতে সাগর ওই কন্যার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে এবং পরদিন তার ফুফুর বাড়ি গিয়ে তাদের বিবাহ সম্পন্ন হবে বলে জানায়। এভাবে সুজনের বাড়িতে ৭দিন তাকে রাখার পর সাগর বলে নদীর ওপারে ফুফুর বাড়ি, সেখানে গিয়ে তাদের বিবাহ হবে। কিশোরীটি তার কথামত সুজনের সাথে নদী পার হয়ে ওপারে গিয়ে তার ফুফুকে পায়নি। তাদের বিবাহও হয়নি। পরে তাকে সোনাগাছি পতিতালয়ে ২লক্ষ টাকার বিনিময়ে বিক্রয় করা হয়। এরপর তার উপর শুরু হয় অমানুষিক নির্যাতন। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর কন্যাটি এক খোদ্দেরের মোবাইলের মাধ্যমে তার পিতা-মাতার কাছে ফোন করে। তার পিতা মাতা সদর থানায় এসে পরিদর্শক শরিফ এনামুলকে জানান।
পরিদর্শক এনামুল অত্যান্ত দক্ষতার সাথে ওই মেয়েটির সাথে মোবাইলে কথা বলে ভারতে বসবাসরত এক বন্ধুর সাথে যোগাযোগ করেন। সে অনুযায়ী মেয়েটি কৌশলে পালিয়ে ওই বন্ধুর ঠিকানায় পৌছালে তিনি গত ১২ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশে পাঠালে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় আনা হয়। ১৩ অক্টোবর মেয়েটির মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। ১৪ অক্টোবর তার ১৬৪ ধারায় জবাব বন্দি নেওয়া হবে বলে থানা সূত্রে জানাগেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাখরায় নজরুল ইসলামের নির্বাচনী জনসভা

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সরকারের উন্নয়ন ও সফালতা প্রচারের নিমিত্তে নজরুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শাখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলার ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী মোঃ আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক গণেষ মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবলু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব হোসেন পলাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নির্বাচনী জন সভায় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশে^র কাছে মানবতার নেত্রী হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি নারী, শিশুদের সুরক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে কোনো মানুষ না খেয়ে মারা যায় না। খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের যথা সময়ে সার দিয়ে কৃষি ক্ষেত্রে অর্জিত হয়েছে ব্যাপক পরিবর্তন। কোনো মানুষ যাতে অন্ধকারে না থাকে সে জন্য বর্তমান সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌছে দিতে বদ্ধপরিকর। প্রায় ৯০ ভাগ মানুষ বিদ্যুতের আলো ভোগ করছে। বর্তমানে বাংলাদেশ বিশে^র রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ প্রতিটি ক্ষেত্রে বর্তমান সরকারের অভূতপূর্ব ছোয়ায় এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, নৌকা প্রতিকে ভোট দিয়ে মানুষ ঠকেনি। মানুুষ বরঞ্চ অন্য সরকারের ভাল অবস্থানে আছে। পদ্মাসেতু বর্তমান বাংলাদেশের একটি অন্যতম রোল মডেল। যেটা কেউ কখনও কল্পনা করেনি। বাংলাদেশে হয়েছে অভুতপূর্ব উন্নয়ন। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান নজরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় নবাগত ডিসি’র সাথে সুধিজনদের মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় নবাগত জেলা প্রশাসকের সাথে সুধিজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-নবাগত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ, পুলিশ পরিদর্শক তদন্ত জেল্লাল হোসেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, সেলিনা আনোয়ার ময়না, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, মাস্টার নুরুল ইসলাম, রবিউল হাসান, এসএম মনিরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মাহবুবুর রহমান মফে, শেখ ইমরান হোসেন, আসলামুল আলম আসলাম, মনিরুল ইসলাম মনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ ফারুক, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কৃষি অফিসার মহাসিন আলী, সমবায় অফিসার নওশের আলী প্রমুখ। এছাড়া উক্ত মতবিনিময় সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest