সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

কলারোয়ায় ১১টি প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ১১টি প্রতিষ্ঠানে ১৫০টি ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা কেড়াগাছি ইউনিয়নে এ বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ ফারুক, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সিনিয়র এ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, এড.কাজী আব্দুল্লাহ আল হাবিব, অধ্যক্ষ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক আবুল খায়ের, প্রভাষক আলতাফ হোসেন, মারুফ হোসেন বাবু, জেলা ন্যাপ এর সভাপতি হায়দার আলী শান্ত, প্রধান শিক্ষক বদরুল রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য ইয়ার আলী, বিল্লাল হোসেন, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, যুবলীগনেতা সম গোলাম সরোয়ার, শেখ শহিদুজ্জামান, ইউপি সদস্য রেহেনা খাতুন, শিক্ষক শাহিন হোসেন প্রমুখ। উল্লেখ্য-সুন্দরবন বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটি কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে এবং সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন কর্তৃক অর্থিক সহযোগিতায় কেঁড়াগাছি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ বৃক্ষ রোপন কর্মসূচির গ্রহন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বল করতে গেলেই গলা থেকে রক্ত বের হয়

খেলার খবর: অস্ট্রেলিয়ান ক্রিকেটার জন হেস্টিং যখনই বল ডেলিভারি দিতে যান তখনই তার গলা থেকে রক্ত বেরিয়ে আসে। চিকিৎসকরা বিভিন্ন-পরীক্ষা নিরীক্ষার করেও রোগ নির্ণয় করতে পারছেন না ডাক্তাররা। যে কারণে বাধ্য হয়েই অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট মাঠ থেকে সরে দাঁড়াতে হলো এ অস্ট্রেলিয়ানকে।
৩২ বছর বয়সী হেস্টিং দেশের হয়ে একটি টেস্ট, ২৯টি ওয়নাডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলেছেন। গলা থেকে রক্ত পরার সমস্যার কারণে ২০১৭ সালে টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে অবসর নেন হেস্টিং। আশা ছিল সংক্ষিপ্ত ফর্মেটের খেলা টি-টোয়েন্টি চালিয়ে যাবেন। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলার জন্য চুক্তিতে সই করেন। এর আগে মেলবোর্ন স্টার্সের অধিনায়ক ছিলেন তিনি।
নিজের শারীরিক সমস্যা নিয়ে হেস্টিং জানিয়েছেন, ‘‌গত তিন চার মাস ধরে অত্যন্ত কঠিন সময় কাটছে। যখনই বল করার জন্য তৈরি হচ্ছি, আমার গলা থেকে রক্ত বের হচ্ছে। শরীর সুস্থ না হলে এখন আর বল করা সম্ভব নয়। যা ঘটছে, তাতে আমি আতঙ্কিত। টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যাওয়া ইচ্ছা ছিল। কিন্তু সেটা এখন আর অসম্ভব মনে হচ্ছে না।’
৩২ বছর বয়সী এই হেস্টিংয় আরও বলেন, ‘কয়েক বছর আগে একবার সমস্যা হয়েছিল। সেই সময় বছরে একবার কাশির সঙ্গে রক্ত আসত। কিন্তু এখন সেটা ঘন ঘন হচ্ছে। ওজন তোলা, রোয়িং করা ঠিকঠাকই পারছি কিন্তু বল করতে গেলেই সমস্যা হচ্ছে। রোগের প্রভাব দীর্ঘমেয়াদি কিনা, ডাক্তাররা সেটুকুও জানাতে পারেননি। তাই আরও ভয় করছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার

অনলাইন ডেস্ক: আর্ল রবার্ট মিলারকে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। বর্তমানে তিনি আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (১৩ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেয়েছেন আর্ল রবার্ট মিলার। তবে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশের আগে রাষ্ট্রদূত হিসেবে আর্ল মিলারকে আনুষ্ঠানিকভাবে শপথ নিতে হবে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ইতোমধ্যেই আর্ল রবার্ট মিলারের নাম ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মিলার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন।
আর্ল মিলার বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মার্কিন কনস্যুলেটে কনসাল জেনারেল ছিলেন। যুক্তরাষ্ট্র সরকারের হয়ে ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, মিয়ামি ও বোস্টনে কাজ করেছেন তিনি।
এছাড়াও মিলার ভারত, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও এল সালভেদরের মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাত ১০টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশ

অনলাইন ডেস্ক: বিজয় দশমীর দিন রাত ১০টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনিন পূজা কমিটি।
আজ শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানানো হয়।
আগামী ১৫ অক্টোবর হিন্দু ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে। ১৯ অক্টেবার বিজয় দশমীর মধ্যদিয়ে এই উৎসব শেষ হবে।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, সাংবাদিক স্বপন কুমার সাহা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘আগামী ১৯ অক্টোবর শুক্রবার বিজয়া দশমী। আমরা যথা নিয়মে বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের সিদ্ধান্ত নিয়েছি। শুক্রবার জুম্মার দিন তাই দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত শোভাযাত্রা বন্ধ রাখা এবং রাত ১০ টার মধ্যে নিরঞ্জন সম্পন্ন করার জন্য সব অঙ্গ সংগঠনকে নির্দেশ দিয়েছি। আমারা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তাই অন্য ধর্মের পবিত্রতা রক্ষায় আমাদের এই বিশেষ নির্দেশনা।’
সভায় জানানো হয়, গত সোমবার শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুভ সূচনা হয়েছে। দেবীপক্ষের সূচনালগ্নেই ঘোষিত হয়েছে আনন্দময়ীর আগমনী বার্তা। বাঙালি জীবনে ধর্মাচরণ নিজ নিজ সম্প্রদায়ের হলেও এর উৎসবের ব্যাপ্তি সার্বজনীন।
এ বছর পূজার সংখ্যা বেড়ে পেয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের চাইতে এবছর ১১৯৫ টি পূজা বেশি হচ্ছে। এবার এ সংখ্যা দাড়িয়েছে ৩১২৭২। ঢাকায় ৬৮০৪, চট্টগ্রামে ৪৫০৬, সিলেটে ২৩৪১, খুলনায় ৪৮৮৩, রাজশাহীতে ৩৫৪২, রংপুরে ৫৩৭১, বরিশালে ১৭২৪ ও ময়মনসিংহে ২১০১।
সংবাদ সম্মেলনে আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এ ব্যাপারে মহানগর এলাকার মন্দির সমূহকে ১৬ নির্দেশনা দেয়া হয়েছে। বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি রাজ পরিবারের ৫ সদস্য নিঁখোজ

বিদেশের খবর: সৌদি আরবের বর্তমান বাদশাহ ও যুবরাজের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি নিঁখোজের পর এবার খোদ রাজ পরিবারের ৫ সদস্য নিঁখোজ হয়েছেন।
জামাল খাশোগির ঘটনায় যুবরাজের সমালোচনায় করায় রাজপরিবারের ওই সদস্যদের গুম করা হয়েছে বলে অভিযোগ করেছে স্বেচ্ছায় নির্বাসনে থাকা যুবরাজ খালিদ বিন ফারহান আল-সৌদ।
বৃটেনের প্রভাবশালী পত্রিকা দ্য ইন্ডিপেনডেন্টকে দেয়া এক সাক্ষাৎকের এ তথ্য জানিয়েছেন প্রিন্স ফারহান। জামাল খাশোগির আগে তিনিই সৌদি যুবরাজের টার্গেটে ছিলেন বলেও মন্তব্য করেন ফারহান।
প্রিন্স খালেদ বিন ফারহান বর্তমানে জার্মানিতে স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন।
ইন্ডিপেনডেন্টকে তিনি জানান, রাজপরিবারের এসব সদস্য আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আবদুল আজিজের নাতি। গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে প্রিন্সরা সাংবাদিক খাশোগি নিখোঁজের সমালোচনা করেছিলেন। এরপরই প্রিন্সদেরকে আটক করা হয় এবং তাদেরকে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি।
প্রিন্স ফারহান বলেন, ঠিক পাঁচদিন আগে কয়েকজন প্রিন্স সালমানের সঙ্গে দেখা করতে যান এবং তারা বলেন যে, তারা আলে সৌদি পরিবারের ভবিষ্যত নিয়ে ভীত। এসময় তারা খাশোগির ঘটনা উল্লেখ করেন। কিন্তু তাদের সবাইকে জেলে পাঠানো হয়।
তিনি বলেন, সৌদি রাজপরিবারের সঙ্গে ভিন্ন মত পোষণকারী প্রিন্সেদেরকে প্রায় সময়ই আর্থিক সুবিধার লোভ দেখিয়ে বিদেশে সৌদি কূটনৈতিক মিশনগুলোতে আমন্ত্রণ জানানো হয়। এভাবে সৌদি কর্তৃপক্ষ তাকে অন্তত ৩০ বার সৌদি কূটনৈতিক মিশনে নেয়ার চেষ্টা করেছে বলে জানা তিনি।
ফারহান বলেন, এই প্রচেষ্টার অংশ হিসেবে খাশোগি নিখোঁজের ১০ দিন আগে কায়রোয় সৌদি কন্স্যুলেটে ফারহানের পরিবারকে কয়েক কোটি ডলারের বিশাল চেক নেয়ার জন্য ডাকা হয়েছিল। সে সময় তাকে বলা হয়েছিল, সৌদি কর্তৃপক্ষ জানতে পেরেছে যে, তিনি আর্থিক সংকটে আছেন এবং সরকার তাকে সাহায্য করতে চায়। ফারহান ও তার পরিবারকে পূর্ণ নিরাপত্তা দেয়ার অঙ্গীকারও করেছিল সৌদি কন্স্যুলেট। আমি জানতাম সৌদি কন্স্যুলেটে গেলে কী হতো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালয়েশিয়ায় উপনির্বাচনে আনোয়ার ইব্রাহিমের জয়

বিদেশের খবর: মালয়েশিয়া দক্ষিণাঞ্চলের পোর্ট ডিকিনসনের সংসদীয় আসনের উপনির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের প্রধান আনোয়ার ইব্রাহিম। খবর এএফপির।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে আনোয়ার ইব্রাহিম ৩১ হাজার ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কমিশনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম মালয়েশিয়াকিনি।
আনোয়ার ইব্রাহিমের এ বিজয় তাকে মাহাথির মোহাম্মদের হাত থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পথ সুগম করলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এই প্রথমবারের মতো বড় ধরনের কোনো পরীক্ষার মুখোমুখি হয়েছেন মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহীম।
উপকূলীয় আসন পোর্ট ডিকসনের এই নির্বাচনে আনোয়ার ইব্রাহীমই জিতবেন এমনটাই ধারণা করা হচ্ছিল।
গত মে মাসের নির্বাচনে এই আসনে যিনি জয়ী হয়েছিলেন তার ভোটের ব্যবধান ছিল ১৭ হাজারের বেশি।
মূলত আনোয়ারকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিতেই তিনি পদত্যাগ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে পরিবারের ৬ সদস্য ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন

খেলার খবর: ক্রিকেটে দুই ভাই কিংবা একই পরিবারের একাধিক সদস্যের ক্রিকেট তারকা হয়ে ওঠা বিরল নয়। বাংলাদেশেই তো চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের তিন সন্তান আকরাম খান, নাফীস ইকবাল এবং তামিম ইকবাল খেলেছেন জাতীয় দলে। তবে একই পরিবারের তিন প্রজন্মের ডাবল সেঞ্চুরি করার ইতিহাস ক্রিকেটবিশ্ব বিরল। এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল পাকিস্তানের ক্রিকেটাঙ্গণ।
ক্রিকেটের সঙ্গে কোনোপরিবারের এত নিবিড় যোগ সচরাচর চোখে পড়ে না, যেমনটা কিংবদন্তি হানিফ মোহাম্মদের পরিবারে দেখা যায়। সেই হানিফ মোহাম্মদের নাতি শেহজার মোহাম্মদ তার পরিবারকে রেকর্ড বইয়ে উজ্জ্বল জায়গা করে দিলেনভ
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে কায়েদ-ই-আজম ট্রফির ম্যাচে মুলতানের বিপক্ষে করাচি হোয়াইটসের হয়ে ২৬৫ রানের ইনিংস খেলেন শেহজার। ৪৬৪ বলের ইনিংসে ৩০টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ডাবল সেঞ্চুরি স্পর্শ করা মাত্রই ইতিহাসে জায়গা করে নেয় তার পরিবার।
শেহজারের পিতা শোয়েব মোহাম্মদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছে। দেশের হয়ে ৪৫টি টেস্ট ও ৬৩টি ওয়ানডে ম্যাচ খেলা শোয়েবের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রান অপরাজিত ২০৮। তার পিতা কিংবদন্তি হানিফ মোহাম্মদ ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৪৯৯ রানের ইনিংস খেলেছেন। অর্থাৎ, দাদু থেকে নাতি, পরিবারের তিন প্রজন্মই প্রথম শ্রেণীর ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ক্রিকেটবিশ্বে এমন রেকর্ড আর নেই।
তবে শুধু মোহাম্মদ পরিবারের এই তিনজনই নয়, আরও তিনজন সদস্যের প্রথম শ্রেনির ক্রিকেটে ডাবলসেঞ্চুরি রয়েছে। হানিফ মোহাম্মদের দুই ভাই সাদিক ও মুস্তাক মোহাম্মদ এবং সাদিকের ছেলে ইমরান মোহাম্মদও ঘরোয়া ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে নেই বিকল্পধারা

দেশের খবর: ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেননি বিকল্পধারার প্রধান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী)। তিনি আজ সংবাদ সম্মেলন করে বলেছেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গ ত্যাগ না করলে আজ থেকে বিএনপির সঙ্গে কোনো ধরনের বৈঠকে বসবে না বিকল্পধারা।
রাজধানীর বারিধারায় নিজ বাড়িতে আজ শনিবার সন্ধ্যার পর বি চৌধুরী এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেন, বিকল্পধারা বিএনপিকে শর্ত দিয়েছিল, জামায়াতের সঙ্গ ত্যাগ করলে তারা জাতীয় ঐক্যে যোগ দেবে। কিন্তু বিএনপি সেই শর্ত মানেনি। সেই কারণেই তাঁরা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেননি।
সংবাদ সম্মেলনে বিকল্পধারার মহাসচিব মেজর মান্নানসহ বিকল্পধারার নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় প্রেসক্লাবে আজ সন্ধ্যা ছয়টার পর সংবাদ সম্মেলন করে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না প্রমুখ ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সূচনা বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, এই ঐক্য কোনো দলের স্বার্থে নয়। জাতীয় স্বার্থে এই ঐক্য করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য ঘোষণা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest