সর্বশেষ সংবাদ-
মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎতালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলনসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনদেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সাথে জিপির সাক্ষাৎ

 

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সাথে নবনিযুক্ত জিপি এড. সরকার জামিনী কান্ত সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নিজস্ব বাসবভনে উপস্থিত হয়ে তিনি এ সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও প্রবীন রাজনীতিবিদ আকবর আলী, জিপি সহকারী এবং শিবপুর ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ। সাক্ষাৎকালে নজরুল ইসলাম বলেন, দেশের স্বার্থ রক্ষার্থে সদয় প্রস্তুত থাকতে হবে। কোন ভাবেই যেন প্রভাবশালীরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি সম্পত্তি আত্মসাত করতে না পারে। সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিজিটাল নিরাপত্তা আইন; সম্পাদক পরিষদের মানববন্ধন সোমবার

দেশের খবর: ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত নয়টি ধারা সংশোধনের দাবিতে আগামী সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে সম্পাদক পরিষদ। মানববন্ধনে শুধু পরিষদের সদস্যরাই অংশ নেবেন।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সম্পাদক পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন সম্পাদক পরিষদের সদস্য দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত।

এই কর্মসূচি হওয়ার কথা ছিল গত ২৯ সেপ্টেম্বর। সে সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই কর্মসূচি স্থগিত করে সম্পাদক পরিষদকে আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ জানান। এরপর তথ্যমন্ত্রীসহ সরকারের তিন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সম্পাদক পরিষদের সঙ্গে আলোচনা করেন। ওই আলোচনায় তিন মন্ত্রীর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল, সম্পাদক পরিষদের উদ্বেগ মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে এবং মন্ত্রিসভার অনুমোদন পেলে এ নিয়ে আরও আলোচনা করা হবে। কিন্তু গত দুটি মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।

আজকের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্যামল দত্ত বলেন, তাঁরা মনে করেন, এটি প্রতিশ্রুতির বরখেলাপ। সম্পাদক পরিষদ স্থগিত মানববন্ধনটি ১৫ অক্টোবর পালন করবে।

সম্পাদক পরিষদ বলছে, ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারাগুলো স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে।

সম্পাদক পরিষদ কয়েক দিনের মধ্যে শুরু হতে যাওয়া বর্তমান সংসদের শেষ অধিবেশনে এই ধারাগুলো সংশোধনের দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘আমরা আইনটি বাতিল চাইনি। কতগুলো বিশেষ ধারার আমূল পরিবর্তন চেয়েছি। এই পরিবর্তন সম্ভব। আমরা আশা করব, ওই ধারাগুলো সংশোধন করে আইনটি সংশোধন করা হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিকৃত পুরুষের যৌনাচার থেকে রক্ষা পেল না গরু-ঘোড়াও!

ভিন্ন স্বাদের খবর: যৌন বিকৃতির অদ্ভুত নজির গড়লেন নিউজিল্যান্ডের এক ব্যক্তি। গরু ও ঘোড়ার সঙ্গে অনৈতিক কাজ করে বেকায়দায় পড়লেন তিনি। এই ঘটনার জেরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। নিউজিল্যান্ডের বাসিন্দা রিচার্ড ম্যাকনায়ের নিজেরই পোষা গরুর সঙ্গে যৌনতায় লিপ্ত হয়। তারপর তিনি একটি ছোট ঘোড়ার সঙ্গেও একই কাজ বলে জানা যায়। সেই সময়ে গোটা ঘটনাটি নিজেই ভিডিও রেকর্ড করে সে।

জানা গেছে, এরপর রিচার্ড সেই ভিডিওটি অনলাইন একটি পর্ন ওয়েবসাইটে আপলোড করে। সেই খবর পেয়ে রিচার্ডের বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ। কিন্তু সেখানেই গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাদের।

জানা গেছে, তার বাড়িতে প্রায় ২০ হাজার শিশু ও পশুর পর্ন ছবি পাওয়া যায়। এত পর্ন ছবি কী করে তার বাড়িতে এল, তা ভেবেই অবাক হয়ে গেছে পুলিশ। ইতোমধ্যে রিচার্ডকে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচ বছর তিন মাসের সাজা শুনিয়েছে স্থানীয় একটি আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার অমিতাভ বচ্চনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ!

বিনোদন সংবাদ: এবার বলিউডের #মিটু আন্দোলন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অমিতাভ বচ্চন। নীরবতা ভেঙে দুদিন আগে নিজের জন্মদিনে তিনি বলেছিলেন, কোনও মহিলাই যেন দুর্ব্যবহার বা অবাঞ্ছিত আচরণের শিকার না হন। বিশেষ করে তার কর্মক্ষেত্রে। এমন কথা বলার এবার যৌন হেনস্তার তীরটা তার দিকেই ঘুরে এলো।

সম্প্রতি #মিটু নিয়ে অমিতাভকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বলিউডের হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভাবনানি। তবে সরাসরি কথাগুলো বলেননি তিনি। লিখেছেন টুইটারে। টুইটে স্বপ্ন লিখেন, বচ্চনের বিরুদ্ধে যৌন হেনস্থার বহু ঘটনা ব্যক্তিগত ভাবে আমি জানি। আমি আশা করব, সেই মহিলারা এ বার অন্তত মুখ খুলবেন। ওর ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি…।’

এর আগে জন্মদিনে #মিটু নিয়ে অমিতাভ মুখ খোলার পরই স্বপ্না লিখেছিলেন, ‘‘এটা সব চেয়ে বড় মিথ্যে। স্যার, ‘পিঙ্ক’ মুক্তি পেয়ে চলেও গিয়েছে। আপনার আন্দোলনকারী ভাবমূর্তিটাও দ্রুত উধাও হয়ে যাবে। আপনার সত্যিটা শীঘ্রই সামনে আসবে। আশা করি, আপনি (দুশ্চিন্তায়) হাত কামড়াচ্ছেন, কারণ, নখ আর অবশিষ্ট নেই।’

অমিতাভকে নিশানা করার সাহস দেখানো এ স্বপ্না ৪৭ বছর বয়স্ক হেয়ার স্টাইলিস্ট। মুম্বইয়ের এই বাসিন্দা নিজেকে নারীবাদী বলতে পছন্দ করেন। ছবি তোলা, ব্লগ লেখা তার শখ। নিজের প্রোডাকশন হাউসও রয়েছে। ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো-এ অংশ নিয়েছিলেন। আবার ‘প্যায়ার কা সাইড এফেক্টস’, ‘আগলি অউর পাগলি’র মতো সিনেমায় অভিনয়ও করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেনাপ্রধানকে নিয়ে ভুল বক্তব্যের জন্য ডা. জাফরুল্লাহর দুঃখ প্রকাশ

দেশের খবর: ড. জাফরউল্লাহ চৌধুরী বলেছেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে অসাবধানতাবশত কোনো মনোকষ্ট দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জনাব আজিজের সম্মানহানি করার কোনো চিন্তা বা উদ্দেশ্য আমার ছিলো না।
আজ শনিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ড. জাফরউল্লাহ বলেন, দেশে যে রাজনৈতিক সংকট চলছে তার বিপরীতে সুস্থ নির্বাচনের মাধ্যমে শান্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েমে একজন সচেতন নাগরিক হিসেবে আমি স্বভাবতই চিন্তিত ও উদ্বিগ্ন।
তিনি আরো বলেন, অঙ্গপ্রতঙ্গ প্রতিস্থাপন আইনের সংকীর্ণতার কারণে আমি বাংলাদেশে কিডনি প্রতিস্থাপন করতে পারছি না। যে কারণে প্রতি সপ্তাহে তিনদিন আমাকে হোমো ডায়ালেসিস করতে হয়। এ কারণে শারীরিক দুর্বলতা বাড়ে এবং মানসিকস্থিতি কিছুটা কমে।
তিনি বলেন, গত ৯ অক্টোবর সময় টেলিভিশনে এক টকশোতে জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে অসাবধানতাবশত একটি ভুল তথ্য দিয়েছিলাম। প্রকৃতপক্ষে জেনারেল আজিজ একজন আর্টিলারি সেনা কর্মকর্তা। তিনি সেনানিবাসে জিওসি বা কমান্ডার ছিলেন না। তার বিরুদ্ধে কোনো কোর্ট মার্শাল হয়নি। একবার কোর্ট অব ইনকোয়ারি হয়েছিল।
তিনি বলেন, জেনারেল আজিজের সম্মানহানি করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি সেনাবাহিনীর গৌরবে গর্বিত। মুক্তিযুদ্ধের সময় তাদের সুখ-দুঃখের ভাগিদার ছিলাম। যুদ্ধ শেষে প্রথম কুমিল্লায় সম্মিলিত সামরিক হাসপাতাল ও পরে আমি ও ড. আজিজুর রহমান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল চালু করি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের খুলে দেয়া হচ্ছে গোলান মালভূমি’র ক্রস পয়েন্ট

অনলাইন ডেস্ক: জাতিসংঘ, ইসরাইল ও সিরিয়া সোমবার গোলান মালভূমি’র কুনিত্রা ‘পারাপার’ (ক্রসিং) পুনরায় খুলে দেয়ার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। শুক্রবার যুক্তরাষ্ট্র এক ঘোষণায় এ কথা জানিয়েছে। একইসঙ্গে দেশটি এ অঞ্চলে শান্তিরক্ষীদের কাজ সহজতর করতে মধ্যপ্রাচ্যের এ দুই দেশের প্রতি আহবান জানিয়েছে। খবর এএফপি’র।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র এ ক্রসিং পুনরায় খুলে দেয়াকে স্বাগত জানাচ্ছে। এরফলে গোলান মালভূমি অঞ্চলে যুদ্ধবিগ্রহ প্রতিরোধে জাতিসংঘ শান্তিরক্ষীরা তাদের প্রচেষ্টা জোরদারের সুযোগ পাবে।’

উল্লেখ্য, ১৯৭৪ সালে প্রায় এক হাজার সৈন্য নিয়ে ইউএন ডিসএনগেজমেন্ট অবজার্ভার ফোর্স (ইউএনডিওএফ) প্রতিষ্ঠা করা হয়। আর এই বাহিনীর কাজ ছিল সিরিয়ার গোলান মালভূমি’র ইসরাইল অধিকৃত অংশে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করা।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর তিন বছরের মাথায় আল-কায়েদার সাথে যুক্ত বিদ্রোহীরা ওই এলাকায় ছড়িয়ে পড়ায় ২০১৪ সালে ইউএনডিওএফ তাদের কার্যক্রম প্রত্যাহার করে নেয়ার পর গত আগস্ট মাসে এ ক্রসিং পয়েন্ট এলাকায় তাদের আবারো টহল তৎপরতা শুরু করে। -বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমলিঙ্গের মাধ্যমে বাচ্চার জম্ম হলো চীনে

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে আজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জয়-জয়কার। এরই ধারাবাহিকতায় আরেকটি সাফল্যের পালক যুক্ত হলো। সম্প্রতি চীনা বিজ্ঞানীরা একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন। দুটি সমলিঙ্গের মাধ্যমে বাচ্চার জম্ম দেওয়া সম্ভব-এ বিষয়টি তারা পরীক্ষা মাধ্যমে প্রমাণ করেছেন। চীনের একাডেমি অব সায়েন্স-এ এই অভিনব গবেষণাটি করা হয়েছে।
চীনা বিজ্ঞানীরা দুটি সমলিঙ্গের ইঁদুরের ওপর পরীক্ষা চালান৷ এর ফলে, দুটি মা ইঁদুর থেকে জন্ম দেওয়া গেছে বাচ্চা ইঁদুরের ৷ সেক্ষেত্রে কোনো বাবা ইঁদুরের দরকার পড়েনি।
চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন, দুটি মা ইঁদুর থেকে জন্ম নেওয়া এই বাচ্চা ইঁদুরগুলো সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তারাও পরে বাচ্চা ইঁদুরের জন্ম দিয়েছে। তবে একই পরীক্ষা যখন পুরুষ ইঁদুরদের ওপরও চালানো হয় তখন তারাও জন্ম দিয়েছে বাচ্চা ইঁদুরের।তবে সেই সব বাচ্চা ইদুরগুলো বেশিদিন বাঁচেনি।

এক্ষেত্রে গবেষকরা কটি মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছেন। সেটি হলো-প্রজননের জন্য দুই বিপরীত লিঙ্গ আসলে কতটা অপরিহার্য। সাধারণত এটাই জানা আছে, মানুষ থেকে শুরু করে সবধরণের স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে কেবলমাত্র দুই বিপরীত লিঙ্গের মিলনের মাধ্যমেই নতুন বাচ্চা জন্ম দেওয়া সম্ভব।কারণ সন্তানের জন্মের জন্য মায়ের কাছ থেকে ডিম্বাণু আর বাবার কাছ থেকে শুক্রাণুর প্রয়োজন হয়।
এবার চীনের বিজ্ঞানীরা পরীক্ষা করে প্রশ্ন তুলে দিলেন, প্রজননের ক্ষেত্রে পুরুষের অপরিহার্য ভূমিকা তবে কি ফুরিয়ে গেল?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পানি কম পান করলে ব্লাড সুগার বাড়ে

অনলাইন ডেস্ক: পানি পান করলে ব্লাড সুগার বা রক্তে চিনি কমতে পারে এমন কেউ বললে হয়তবা অনেকেই বিশ্বাস করতে পারবেন না। কিন্তু বিশেষজ্ঞগণ এক গবেষণা রিপোর্টে এমনই দাবী করেছেন। শুধু তাই নয়, গবেষকগণ বলছেন, যারা প্রতিদিন ১৬ আউন্স বা তার চেয়ে কম পানি পান করে (দুই কাপ) তাদের ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি যারা স্বাভাবিক পানি পান করে তাদের চেয়ে শতকরা ৩০ ভাগ বেশি।

আর কেনইবা পানি পানের সঙ্গে ডায়াবেটিসের সংশ্রব খুঁজে পেয়েছেন তারও ব্যাখ্যা দিয়েছেন গবেষকগণ। এক গবেষণা রিপোর্টে বলা হয়, ভ্যাসোপ্রেসিন নামক এক ধরণের হরমোন শরীরের হাইড্রেশন নিয়ন্ত্রণ করে। যদি প্রতিদিন কম পানি পান করা হয় বা কোন ব্যক্তির যদি পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হয় তাহলে রক্তে ভ্যাসেপ্রেসিন হরমোনের মাত্রা বেড়ে যায় যা লিভারকে অধিক সুগার তৈরিতে উদ্বুদ্ধ করে।

বিশেষজ্ঞদের মতে প্রতি দিন মহিলাদের অন্তত ৬-৮ গ্লাস পানি পান করা উচিত। আর পুরুষদের এর চেয়ে খানিকটা বেশী পানি পান করা ভালো। তবে পানির পাশাপাশি তাজা ফলের রস পানেও কোন ক্ষতি নেই। তবে যাদের প্রচুর পানি খাওয়ার অভ্যাস নেই তারা প্রতিবার আহারের পূর্বে অন্তত এক গ্লাস পানি পান করতে পারেন। এমনটি পরামর্শ দিয়েছেন দ্য একাডেমী অব নিউট্রিশন এন্ড ডায়েটিকস-এর মুখপাত্র কনস্ট্যান্স ব্রাউন বিগস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest