সর্বশেষ সংবাদ-
মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎতালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলনসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনদেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

গাড়ি নয়, যেন বিলাসবহুল হোটেলের রুম

ভিন্ন স্বাদের খবর: কে কত আধুনিক গাড়ি নির্মাণ করতে পারে, তা নিয়ে বিশ্বব্যাপী চলছে প্রতিযোগিতা। এর থেকে পিছিয়ে নেই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘রেনাল্ট’।
এই প্রতিষ্ঠানটি এবার সেলফ-ড্রাইভিং গাড়ি আনতে যাচ্ছে। গাড়ির একটি মডেল ইতিমধ্যেই তৈরি করেছে তারা। এ বছর প্যারিস মোটরশোতে গাড়িটির প্রদর্শনী হয়।
নাম দেওয়া হয়েছে এজ-আল্টিমো রোবো। যা ৫.৬ মিটার দীর্ঘ। গাড়িটি পুরোপুরি স্বয়ংচালিত। বৈদ্যুতিক শক্তিতে চলে এটি। চালকের বসার কোনও জায়গাই নেই গাড়িতে। শুধু তিনজনের মতো বসার জায়গা রয়েছে। এই বসার জায়গাটি নিয়েই হচ্ছে কথা।
কারণ গাড়ির ভেতরটা এমনভাবে সাজানো যা দেখলে মনে হবে কোনো বিলাসবহুল হোটেলের একটি রুম। চরলেই মনে হবে যেন গাড়িতে নয়, ওই রুমে বসে আছেন।
গাড়ির ভেতরে থাকছে মার্বেলের তৈরি টেবিল। দামি চামড়া দিয়ে মোড়ানো হয়েছে ভেতরটি। গাড়ির ফুটবোর্ড তৈরিতে ব্যবহার করা হয়েছে কাঠবাদাম গাছের কাঠ। আছে বিলাসবহুল চেয়ার। বাইরের অংশে ৬০০টি হিরের আকৃতির ওয়ান-ওয়ে মিরর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। ফলে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের বাইরে থেকে কেউ দেখতে পারবে না। কিন্তু যাত্রীরা ভিতর থেকে বাইরের সব কিছুই দেখতে পাবে। তবে কবে বাজারে আসবে গাড়িটি সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি রেনাল্ট।
রেনাল্ট গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লরেন্স ভ্যান ড্যান অ্যাকার বলেন, বিশ্বব্যাপী যাত্রীরা তাদের সেবাকে উপভোগ করতে চায়। আর এ কথা মাথায় রেখে বিলাসবহুল অভিজ্ঞতা দেওয়ার জন্য এজ-আল্টিমো বানানো হয়েছে। স্বয়ংচালিত ব্যবস্থাটি যাত্রীদের উত্তেজনাপূর্ণ মুহূর্তের অনুভূতি দেবে। সূত্র: ডিক্সসিগনার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠুর জন্মদিনে শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: জেলা ছাত্রলীগের ৩ বারের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুর জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ শাহবাজ খান, জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আমিনুর রহমান, শেখ ইমরান হাসান বিপ্লব, সাবেক স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মাসুম বিল্লাল শাওন, শেখ আইয়াজ জ্যোতি, রাজ, রাহা সাবেক সহসম্পাদক জাওয়াত, ছাত্রলীগকর্মী বর্ষণ, সোহান ফাহাদ, আলামিনসহ প্রমূখ ৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের আয়োজনে পুরাতন বাসস্ট্যান্ড থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাস টার্মিনালে আলোচনা সভায় মিলিত হয়। জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. এ খালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি শ্রী বিকাশ কুমার দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন শাহীন, জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার সভাপতি মোঃ জোহর আলী, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, সদর উপজেলা শাখার সদস্য সচিব জাহিদ হোসেন খান, নুুরুল হক প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার মহান স্থপতি। বাঙালী জাতির অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সুখি সমৃদ্ধি সোনার বাংলা। সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় শ্রমিকলীগ। শ্রমিকরাই এদেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে থাকে। এদেশের কৃষক, শ্রমিক, কুলি মজুর সকলেই মিলে সেদিন দেশ স্বাধীন করার জন্য ঝাপিয়ে পড়েছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে। সেই শ্রমিকরাই এখনও দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারঁই সুযোগ্য কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার যে পরিমান দেশে উন্নয়ন করেছে ইতিপূর্বে কোন সরকারই সে উন্নয়ন করতে পারিনি। যারা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র গঠনে বাধা দিয়েছিল তারাই জাতির জনককে হত্যা করেছিল। সেই কুচক্রী মহল ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল শেখ হাসিনা সহ আওয়ামীলীগ কে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল। জাতীয় শ্রমিকলীগ বাংলাদেশের একটি অন্যতম সংগঠন। শ্রমিকরা সব সময় এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে থাকেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারাবাহিকা অব্যহত রাখতে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও বাংলাদেশ আওয়ামীলীগ কে ক্ষমতায় আনার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রলীগের নিউজ পোর্টাল আসছে…

দেশের খবর: নিজস্ব নিউজ পোর্টাল করতে যাচ্ছে ছাত্রলীগ। ওই পোর্টালটির নাম হবে বিসিএল নিউজ। ইতিমধ্যেই এর কাজ শুরু হয়েছে। এ মাসের মধ্যেই পোর্টালটি চালু করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সব সাংগঠনিক, ইতিবাচক, মানবিক ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের নিয়মিত আপডেটসহ দেশরত্ন শেখ হাসিনার সরকারের উন্নয়নযজ্ঞের খবর নিয়ে শিগগিরই আসছে।
ছাত্রলীগের ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ বিএসএল। এর অনুসারেই BSL NEWS নামের এই পোর্টালে সরকারের উন্নয়ন প্রচারের পাশাপাশি ছাত্র সংগঠনের সংবাদ, শিক্ষার্থীদের ইস্যুতে যেকোনো প্রয়োজনীয় সংবাদ এবং ছাত্রলীগের সারা দেশের নানা কর্মকাণ্ড তুলে ধরা হবে।
জানা গেছে, বিএসএল নিউজে ক্যাটাগরি হবে, প্রচ্ছদ, জাতীয়, বাংলাদেশ ছাত্রলীগ, দলীয় সংবাদ, সরকার ও সাফল্য, মুক্তিযুদ্ধ, মানবিক ছাত্রলীগ, প্রকাশনাসহ রকমারি বিষয় থাকবে এতে।

ছাত্রলীগ সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পোর্টালের ডিজাইন করা হয়েছে। এর উদ্দেশ্য হবে,- মিডিয়াকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীরা ছাত্রলীগের যেকোনো অথেনটিক নিউজ বা কার্যক্রম পাবে। আমরা এই পোর্টালটি চালাতে নিজস্ব কিছু লোক নিয়োগ দেব। এতে আওয়ামী লীগের পজিটিভ কাজগুলো প্রচার, আমাদের কেন্দ্রীয় ইউনিট, জেলা ইউনিটগুলোর কার্যক্রম প্রচার হবে।

ছাত্রলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সাবেক উপসম্পাদক শফিকুল আলম রেজা জানিয়েছেন, এ মাসের মধ্যেই পোর্টালটি দেখা যাবে।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানিয়েছেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের ইতিহাসে এটি একটি নতুন উদ্যোগ বা চমক। ৭১ বছরে কেউ এমন চমক দেখাতে পারেননি।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ। এখনও সেই পথচলা অব্যাহত। কালের প্রক্রিমায় ছাত্রলীগের কাজে আরও গতিশীলতা এসেছে। ডিজিটাইজ হয়েছে এর প্রায় সব কার্যক্রম। এরই অংশ হিসেবে বিএসএল নিউজের নবযাত্রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলারোয়া প্রতিনিধি : শ্রমজীবী মানুষের শপথ বিশ্ব নন্দিত নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্যাকে সামনে রেখে যথাযথ মর্যাদায় কলারোয়ায় জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য জাতীয় শ্রমিকলীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮ টায় শ্রমিকলীগের অফিসের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রমিকলীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় কার্যলয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। পরে অফিসে এসে কেক কাটা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন-কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন জেলা আ.লীগের উপদেষ্ঠা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী, রবিউল আলম মল্লিক রবি,কলারোয়া পৌর সভার কাউন্সিলর রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি রুবেল মল্লিক, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন স¤্রাট, আ.লীগনেতা আবু বক্কর সিদ্দিক লাভলু,কলারোয়া জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি মীর আব্দুল অদুদ মন্টু, শেখ শওকত আলী, যুগ্ম সম্পাদক মোকতার আলী, শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক খন্দকার ফারুক হোসেন, সড়ক সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক লাল্টু হোসেন, সদস্য আবেদ আলী, অফিস সহকারী আতিয়ার রহমানসহ কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জাতীয় শ্রমিকলীগের সকল কর্মকর্তা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন- ১৯৬৯ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিকলীগ’ গঠন করেন। তাই দলকে বাঁচিয়ে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৃহত্তর ঐক্যের রূপরেখা ঘোষণা শনিবার

দেশের খবর: ভোটের অধিকার ফিরিয়ে আনার দাবিতে চূড়ান্ত আন্দোলন গড়ে তুলতে নিজেদের অভিন্ন দাবিদাওয়া ও লক্ষ্য চূড়ান্ত করেছে বিএনপি, যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া।
শুক্রবার বেলা ৩টায় যুক্তফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় অনুষ্ঠিত বৈঠকে তিন পক্ষের নেতারা মিলে এটি চূড়ান্ত করেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টার এই বৈঠকে বৃহত্তর জোট গঠন, ঐক্যবদ্ধভাবে আন্দোলন, নির্বাচন, আসন ভাগাভাগি ও নির্বাচনে জয়ী হয়ে একসঙ্গে দেশ পরিচালনার বিষয়টি নিয়েও বিএনপি, যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের মধ্যে আলোচনা হয়।

তবে সবকিছু চূড়ান্ত হলেও তা ঘোষণা করা হবে সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং বিশিষ্ট আইনজীবী ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনের উপস্থিতিতে শীর্ষনেতাদের বৈঠকের পর।

শনিবার বিকাল ৫টায় ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একইসঙ্গে এই বৈঠকের পরই ঘোষিত হতে পারে বৃহত্তর জাতীয় ঐক্যের রূপরেখা, দাবিদাওয়া, লক্ষ্য এবং আন্দোলনের কর্মসূচি।

এ প্রসঙ্গে যুক্তফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বৈঠকে আন্দোলনের রূপরেখা, অভিন্ন দাবিদাওয়া এবং লক্ষ্য চূড়ান্ত করা হয়েছে। শীর্ষ নেতাদের নিয়ে আরও এক দফা বৈঠকের পর এটি ঘোষণা করা হবে। শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে’।

যুক্তফ্রন্টের আরেক নেতা জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বলেন, ‘দীর্ঘ আলাপ-আলোচনার পর আমরা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে সম্মত হয়েছি। ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার রক্ষায় একসঙ্গে আমরা আন্দোলন করব। এ জন্য অভিন্ন দাবিদাওয়া, লক্ষ্য এবং রূপরেখার খসড়া চূড়ান্ত করেছি। দু-একদিনের মধ্যে আরও এক দফা বৈঠকের পর এটি ঘোষণা করা হবে।’

বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার পক্ষে সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার, ডা. জাহিদুর রহমান, জেএসডির সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, দলটির কেন্দ্রীয় নেতা ওমর ফারুক প্রমুখ এই বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে নেতারা একসঙ্গে বারিধারায় সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসভবন মায়াবীতে যান। তারা বি. চৌধুরীর ৮৮তম জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একসঙ্গে কেক কাটেন।

ভোটের অধিকার ফিরিয়ে আনতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে গত ৭ ও ৮ অক্টোবর বিএনপি, যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা আনুষ্ঠানিকভাবে প্রথমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের গুলশানের বাসায় এবং পরদিন জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় পরপর দুটি বৈঠক করেন।

এই বৈঠকে সিদ্ধান্ত হয় ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিশিষ্ট আইনজীবী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় শীর্ষ নেতারা বসবেন। তিনি অসুস্থ থাকায় ওই দিন রাত ৯টায় আ স ম আবদুর রবের বাসায় তা স্থানান্তর করা হয়। যদিও শেষ মুহূর্তে এসে এই বৈঠকও স্থগিত করা হয়।
এ অবস্থায় শুক্রবার বিকাল ৩টায় আ স ম আবদুর রবের বাসায় বৈঠকে বসেন তিন পক্ষের নেতারা। এই বৈঠকেই আন্দোলনের কর্মসূচি, দাবি এবং লক্ষ্য চূড়ান্ত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐতিহাসিক জয়ে ফিলিস্তিনের শিরোপা

খেলার খবর: বঙ্গবন্ধু গোল্ডকাপের টাইব্রেকারে ফিলিস্তিন ৪-৩ গোলের ব্যবধানে তাজিকিস্তানকে পরাজিত করে। এই জয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা নিজেদের করে নেয় ফিলিস্তিন।
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে দু’দল। কিন্তু নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকে। এর ফলে টাইব্রেকারে ফল নির্ধারিত হয়।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল্ডকাপের ফাইনাল ম্যাচটি শুরু হয়।
খেলার শুরু থেকেই সমানতালে খেলেছে দু’দল। সাত মিনিটে বক্সের বাইরে থেকে তাজিকিস্তানের ফরোয়ার্ড জাহাঙ্গীরের শট বারের উপর দিয়ে চলে যায়। এরপর থেকে বেশ কিছুটা সময় আক্রমণের করে তাজিক শিবিরে কাঁপন ধরায় ফিলিস্তিনের খেলোয়াড়রা।
ম্যাচের ২৩ মিনিটে ফিলিস্তিনের বিএ রশিদের পাসে বল পেয়ে আবারো বক্সে ঢুকে জোড়ালো শট নেন মুসা। তাজিকিস্তানের গোলকিপার রুস্তম ঝাপিয়ে পড়ে কর্ণারের বিনিময়ে এ যাত্রায় দলকে রক্ষা করেন। মিনিট দুয়েক পর বল নিয়ে বক্সে ঢুকে পড়েন খালিদ সালেম। তাকে ঘিরে ধরেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা। তবে দমে না গিয়ে বল নিজের নিয়ন্ত্রণে রেখে ডান পায়ের শট নেন খালিদ। বল বাঁ পোস্টে লেগে ফেরত আসে। দুর্ভাগ্য ফিলিস্তিনের।
২৭ মিনিটে বক্সের বাইরে থেকে ইসলাম বর্তনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৪ মিনিটে ফিলিস্তিনের সামেহ মারাবাহকে মারাত্মক ফাউল করেন ফাতখুল্লুয়েভ। মুখে ঘুষিও মারেন। একপর্যায়ে দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রেফারি ফিলিস্তিনের রশিদকে হলুদ এবং লাল কার্ড দেখান তাজিকিস্তানের অধিনায়ক ফাতখুল্লুওয়েভকে। ফলে দশজনের দলে পরিণত হয় তাজিকিস্তান।
৫৭ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ফিলিস্তিনের আবদুল্লাহ জাজেরের শট ছিলো নিশ্চিত গোল। কিন্তু হাত উচিয়ে বল ফিস্ট করে কর্ণারের বিনিময়ে দলকে এ যাত্রায়ও রক্ষা করেন তাজিক গোলকিপার। পরের মিনিটে সুযোগ হাতছাড়া হয়েছে তাজিকিস্তানেরও। বক্সে বল পেয়ে শট নেন তারসুনভ কমরণ। কিন্তু অল্পের জন্য জালে জড়ায়নি বল।
৬০ মিনিটে বক্সের একেবারে কাছেই কমরনকে ফাউল করেন ফিলিস্তিনের জাহাঙ্গীর। ফ্রি কিক পায় তাজিকিস্তান। তবে সহজ সুযোগটা কাজে লাগাতে পারেননি ডিফেন্ডার আসরুরভ।
৭৬ মিনিটে তাজিকিস্তানের নাজারুভের শট প্রথমে বারে লেগে ফেরত আসে। ফিরতি বলে আবারো শট নিয়ে বল জালে জড়িয়েছিলেন এই ডিফেন্ডার। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ছিলো গোলশূন্য। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
এএফসি চ্যালেঞ্জ কাপ ও আমন্ত্রিত একটি টুর্নামেন্ট জেতার রেকর্ড রয়েছে ফিলিস্তিনের। বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হলে এটা হবে তাদের তৃতীয় আন্তর্জাতিক ট্রফি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মহালয়ার মধ্য দিয়ে দূর্গাদেবীর আগমনের আবাহন শুরু

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে দেবহাটা উপজেলা ও থানা প্রশাসন সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর নিরবিচ্ছিন্ন তৎপরতার চলছে। অন্যদিকে এগিয়ে চলেছে প্রতিমা তৈরীর কাজ। তুলির শেষ আঁচড়ে দেবীর আগমনী বার্তা জানান দিচ্ছে। প্রতিমার মাটির কাজ শেষে এখন চলছে রং তুলির আঁচড়ের শেষ মূহুর্তের কাজ। আর মাত্র ২ দিন পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে দূর্গোৎসব। এবার শান্তির বার্তা নিয়ে আসছেন দেবী দুর্গা। এ উপলক্ষে দম ফেলার যেন সময় নেই প্রতিমা শিল্পী ও কারিগরদের। আগামী ১৪ অক্টোবর ষষ্টীর মধ্য দিয়ে শুরু হবে দূর্গাপূজার আনুষ্ঠানিকতা। এবছর উপজেলার ২১ টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে বলে জানা গেছে। উপজেলার ৫ টি ইউনিয়নে যে ২১ টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে সেগুলো হলো কুলিয়া ইউনিয়নের বহেরা দূর্গাপূজা মন্ডপ, কুলিয়া ঘোষপাড়া দূর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পশ্চিমপাড়া দূর্গাপূজা মন্ডপ, বালিয়াডাঙ্গা দূর্গাপূজা মন্ডপ, হিজলডাঙ্গা দূর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পূর্বপাড়া দূর্গাপূজা মন্ডপ ও সুবর্নাবাদ দূর্গাপূজা মন্ডপ, পারুলিয়া ইউনিয়নের সন্ন্যাসখোলা সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, উত্তর পারুলিয়া চারা বটতলা দূর্গাপূজা মন্ডপ, দক্ষিন পারুলিয়া জেলেপাড়া দূর্গাপূজা মন্ডপ, নোড়ারচক দূর্গাপূজা মন্ডপ, বড়শান্তা দূর্গাপূজা মন্ডপ, মাঝ পারুলিয়া দূর্গাপূজা মন্ডপ ও উত্তর কোমরপুর দূর্গাপূজা মন্ডপ, সখিপুর ইউনিয়নের পালপাড়া দূর্গাপূজা মন্ডপ, কোড়াঁ পাকড়াতলা দূর্গাপূজা মন্ডপ, নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট দূর্গাপূজা মন্ডপ, দেবহাটা সদর ইউনিয়নের ফুটবল মাঠ দূর্গাপূজা মন্ডপ, দেবহাটা বাজার দূর্গাপূজা মন্ডপ, টাউনশ্রীপুর দূর্গাপূজা মন্ডপ ও টাউনশ্রীপুর পালপাড়া দূর্গাপূজা মন্ডপ। ইতিমধ্যে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা বিভিন্ন আয়োজন সম্পন্ন করছে। কারিগররা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীতে। কোন কোন কারিগরেরা একাধিক স্থানে প্রতিমা তৈরী করছেন। এবার দেবী দুর্গা আসছেন ঘোড়ায় চড়ে। যাবেনও ঘোড়ায়। তাই সামান্য অবসর নেই এখন প্রতিমা শিল্পী আর কারিগরদের। প্রতিমা শিল্পীরা জানান, সময় যেহেতু আর নেই তাই সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম কাজ করে চলেছেন তারা। তাছাড়া নিখূঁত মূর্তি তৈরীতে করণীয় সব রকম উপকরন ব্যবহার করা হচ্ছে। দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমার মাটির কাজ শেষে রং তুলির আঁচরে প্রতিমাগুলো জীবন্ত করে তুলছেন তারা। এসব প্রতিমার কাজগুলো ষষ্ঠির আগে শেষ করতে হবে। দূর্গা প্রতিমা তৈরীতে ২০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয় বলে তারা জানান। দেবহাটা উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পূজা উদযাপনে আইনশৃ্খংলা শান্তিপূর্ন রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দেবহাটা থানার সৈয়দ মান্নান আলী জানান, এবছর দূর্গাপূজাকে সামনে রেখে আইনশৃ্খংলা বাহিনী সদা তৎপর। ইতিমধ্যে উপজেলার মধ্যে ৩/৪ টি মন্ডপে জনসমাগম বেশী হওয়ার জন্য সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজাকে শান্তিপূর্ন ও নির্বিঘেœ উদযাপন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest