সর্বশেষ সংবাদ-
মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎতালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলনসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনদেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

কলকাতায় হিরো আলমের নায়িকা প্রিয়াংকা সিং

বিনোদনের খবর: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে রাতারাতি আলোচনায় উঠে আসেন হিরো আলম। মিউজিক ভিডিও বানিয়ে ট্রলের শিকার হন। সেই সঙ্গে আলাদাভাবে পরিচিতিও পান দর্শকমহলে। বাংলাদেশ থেকে তার তার পথ চলা শুরু হয় বলিউডে।
এবার কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউড থেকে আমন্ত্রণ পেয়েছেন। ‘পাখি দ্য ভাইরাস’ নামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি।
বৃহস্পতিবার সেই ছবির একটি আইটেম গানের শুটিংও শেষ করেছেন হিরো আলম। যার জন্য বর্তমানে কলকাতায় রয়েছেন তিনি।

‘পাখি দ্য ভাইরাস’ ছবিতে হিরো আলমের বিপরীতে রয়েছেন কলকাতার নায়িকা প্রিয়াংকা সিং। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ ব্যানার্জি। ২০১৯ সালের জানুয়ারিতে এ ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরো অভিনয় করছেন পূজা বিশ্বাস, শান্তনা, পাখি ও বাংলাদেশের টাইগার রাজিব।

হিরো আলম জানান, ছবির গল্পটা ভালো। আমাকে কেন্দ্র করে এর গল্প তৈরি করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত গানের শুটিং করেছি। কলকাতার মানুষ আমাকে অনেক সমাদর করছে।

এর আগে বলিউডে পরিচালক প্রভাত কুমারের ‘বিজু দ্য হিরো’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন বাংলাদেশের হিরো আলম। ডিসেম্বর থেকে ভারতের রাঁচি শহরে এটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সেই ছবিতে মূক ও বধিরের চরিত্রে দেখা যাবে তাকে।

নিজের খরচে ভিডিও বানিয়ে এবং সেগুলো ইউটিউবে ছেড়ে অল্প সময়েই দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ভিডিওগুলো দেখে কিছু দর্শক হাসি-ঠাট্টা করলেও, এক শ্রেণি মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পূজা কমিটির নেতৃত্বের দ্বন্দ্বে নেতা খুন

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে নেতৃত্বের দ্বন্দ্বের জের বিশু কুমার ধর নামে পূজা উদযাপন কমিটির এক নেতাকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিশু পাহাড়তলী থানা পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক ছিলেন।
এ ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে শিমুল ধর ওরফে বাবু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া বাবুও পূজা উদযাপন পরিষদের নেতা। খুনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হওয়া বাবু দক্ষিণ কাট্টলীর গোপাল কৃষ্ণ ধরের সন্তান।
পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, বৃহস্পতিবার রাতে বাসায় যাওয়ার পথে বিশুকে ছুরিকাঘাত করেন বাবু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাবুকে গ্রেফতার করা হয়। বাবুকে জিজ্ঞাসাবাদের করে স্বীকারোক্তি ও দেখানো মতে রক্তমাখা ছুরি এবং তার বসতঘর তল্লাশী করে ঘটনার সময় তাহার পরনে থাকা রক্তমাখা কাপড় জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু পুলিশ জানায়, দীর্ঘদিন করে দূর্গা পূজা উদযাপন কমিটি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের করে সে বিশুকে খুনের পরিকল্পনা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বেডরুমে নিয়ে পরিচালক কুপ্রস্তাব দিয়েছিল’

বিনোদনের খবর: সহকারী পরিচালক সালোনি চোপড়া ও সাংবাদিক কারিশমা উপাধ্যায়ের অভিযোগের পর এবার চলচ্চিত্র নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন মডেল ও অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট। ‘হামসকল’ ছবির অডিশনের জন্য তাকে বাড়িতে ডেকেছিলেন সাজিদ খান। যেতে অসম্মতি জানালে সাজিদ বলেন, বাড়িতে তার মা আছে। র‌্যাচেলের অসুবিধা হবে না।
পরে বাড়িতে যাওয়ার পর র‌্যাচেলকে সাজিদের বেডরুমে নিয়ে যায় পরিচারিকা। সেখানে সাজিদ তার দিকে অশালীন ভঙ্গিতে তাকান ও হাসতে থাকেন। তাকে জামা-কাপড় খুলে ফেলতে বলেন। কারণ হিসেবে তিনি জানান, ছবিতে বিকিনি দৃশ্য আছে। এর পর র‌্যাচেল হোয়াইট বিকিনি পরা ছবি সাজিদকে পাঠানোর কথা বললে সাজিদ তাকে আরেকটি ঘৃণ্য প্রস্তাব দেন। সেটি হল, ৫ মিনিটের জন্য তাকে ‘যৌনভাবে প্রলুব্ধ’ করতে পারলে চরিত্রটি তিনি র‌্যাচেল হোয়াইটকেই দেবেন। পরে এর জন্য মানসিক প্রস্তুতি নেই বলে সাজিদের বাড়ি থেকে র‌্যাচেল হোয়াইট বের হয়ে আসেন।
র‌্যাচেল হোয়াইট বলেন, ‘আমি নিজের ঘটনা জানিয়েছি যাতে আরও বেশি মানুষ বিশ্বাস করে এটা ঘটেছিল। আর নারীরা আলোচনায় থাকতে এটা করছে এমন মনোভাব যেন না পোষণ করে।’ সূত্র: ফিল্মিবিট

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাফরুল্লাহর বক্তব্য অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত: সেনাসদর

অনলাইন ডেস্ক: সময় টিভির এক আলোচনা অনুষ্ঠানে সেনাপ্রধানকে নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছে সেনাসদর। বিএনপি সমর্থক পেশাজীবী ফোরামের নেতা জাফরুল্লাহ নিজেও বলেছেন, তার বক্তব্যে ‘ভুল ছিল’।
২১ অগাস্ট গ্রেনেড মামলার রায়ের পর সেদিন রাতে সময় টিভির আলোচনা অনুষ্ঠান সম্পাদকীয়তে আলোচক হিসেবে উপস্থিত জাফরুল্লাহ চৌধুরী দাবি করেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ যখন ‘চট্টগ্রামের জিওসি’ ছিলেন, সেখান থেকে ‘সমরাস্ত্র ও গোলাবারুদ চুরি’ যাওয়ার ঘটনায় তার ‘কোর্ট মার্শাল’ হয়েছিল। এরপর বিষয়টি নিয়ে সেনা সদরের পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি পাঠানো হয়। সময় টিভি নিজেদের বক্তব্যসহ সেটি প্রচার করে।
প্রতিবাদলিপিতে বলা হয়, “বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চাকরি জীবনে কখনোই চট্টগ্রামের জিওসি বা কমান্ড্যান্ট হিসেবে নিয়োজিত ছিলেন না। তিনি সেপ্টেম্বর ২০১০ হতে জুন ২০১১ পর্যন্ত কুমিল্লায় ৩৩ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ছিলেন, জুন ২০১১ হতে মে ২০১২ পর্যন্ত ঢাকার মিরপুরে ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার এবং মে ২০১২ হতে ডিসেম্বর ২০১২ পর্যন্ত কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

“বর্ণিত সময়ে চট্টগ্রাম বা কুমিল্লা সেনানিবাসে কোনো সমরাস্ত্র বা গোলাবারুদ চুরি বা হারানোর কোনো ঘটনা ঘটেনি। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ তার দীর্ঘ বর্ণাঢ্য সামরিক চাকরি জীবনে কখনোই কোর্ট মার্শালের সম্মুখীন হননি।”

সেনাসদরের প্রতিবাদ লিপিতে জাফরুল্লাহর বক্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে বর্ণনা করে বলা হয়, ওই বক্তব্য “সেনাবাহিনী প্রধানসহ সেনাবাহিনীর মত রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানকে জনসম্মুখে হেয় করার হীন অপচেষ্টা মর্মে স্পষ্টতঃ প্রতীয়মান হয়।”

এ বিষয়ে শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, “আমি বলেছিলাম, কোর্ট মার্শাল… আমার একটু ভুল ছিলI কোর্ট অব ইনকোয়ারি হয়েছিল।”

সেনাসদরের প্রতিবাদের পর সময় টেলিভিশনের পক্ষ থেকে বলা হয়, তাদের ওই আলোচনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় বলে কোনো আলোচক ভুল কিছু বললেও তা এড়ানোর সুযোগ থাকে না। টেলিভিশনের আলোচনায় যারা অংশ নেন, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাদের আরও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয় সময় টিভির পক্ষ থেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্পঞ্জ রসগোল্লা ও ছানার সন্দেশ তৈরির রেসিপি

অনলাইন ডেস্ক: পূজায় আমরা ঘরেই ঐতিহ্যবাহী মিষ্টিগুলো তৈরি করতে পারি। জেনে নিন স্পঞ্জ রসগোল্লা ও ছানার সন্দেশ তৈরির রেসিপি।

রসগোল্লা​
উপকরণ: দুধ- ২ লিটার, লেবুর রস-৪টেবিল চামচ, পানি-৬ কাপ, চিনি-৩ কাপ, গোলাপ জল সামান্য।

প্রণালী:
ছানা তৈরি: দুধ জ্বাল দিয়ে অল্প করে লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিন।
দুধ থেকে সবুজ পানি বের হয়ে এলে চুলা থেকে নামিয়ে একটি পরিষ্কার কাপড় নিয়ে চেপে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে।
এরপর ছানা হাত দিয়ে মাখাতে হবে মসৃণ হওয়া পর্যন্ত।

প্রেসার কুকারে ৬ কাপ পানিতে চিনি দিয়ে চুলায় দিন। সিরা তৈরি হলে এক চামচ দুধ দিয়ে ময়লা তুলে ফেলুন। চুলার আঁচ কমিয়ে দিন। ছানা হাতের তালু দিয়ে মথে নিন। ছানা ২০-২৫ ভাগ করে গোল করে রাখুন। সব ছানার বল একসঙ্গে সিরায় দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিন। মাত্র একটি সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করুন। ব্যস এবার চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিন।

সিরাসহ রসগোল্লা একটি বড় পাত্রে ঢালুন। ১ চা চামচ গোলাপ জল দিন।
ঠাণ্ডা হলে স্পঞ্জ রসগোল্লা পরিবেশন করুন।

ছানার সন্দেশ
উপকরণ: ছানার জন্য ফুলক্রিম দুধ-দেড় লিটার, খোয়া ক্ষীর-আধা কাপ, চিনি ১ কাপ, ময়দা আধা কাপ, লেবুর রস ৪ টেবিল চামচ। এলাচ গুঁড়া আধা চা চামচ, বাদাম ৮/১০ টা।
ওপরের পদ্ধতিতেই ছানা তৈরি করে নিন।

প্রণালী:
ভালো করে ছানা, ময়দা মেখে, খোয়া, চিনি ও এলাচ গুঁড়া দিয়ে প্যানে ৫-৬ মিনিট অল্প আঁচে জ্বাল দিন। ঘন ঘন নাড়তে থাকুন। চুলা বন্ধ করে নেড়ে নেড়ে মিলিয়ে নিন।
কিছুটা ঠাণ্ডা হলে পছন্দের আকারে সন্দেশ বানিয়ে বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা বিএনপির সম্পাদক তারিকুল হাসানসহ ১০১ জনের নামে মামলা

 

নিজস্ব প্রতিবেদক : নাশকতার পরিকল্পনা করার অভিযোগে আবারও সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান ও পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবিসহ বিএনপি ও জামায়াতের ১০১ জন নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর চেকপোস্ট এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বৃহষ্পতিবার রাতে এ মামলা দায়ের করা হয়। এ মামলায় ৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬০ জনকে আসামী করা হয়েছে। আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানসহ এ মামলায় ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মহিদুল ইসলাম জানান, উল্লেখিত আসামীরা নাশকতার পরিকল্পনা নিয়ে জড়ো হলে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এসময় আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামীরা হলেন, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, বিএনপি নেতা আ্ইনাল ইসলাম নান্টা, কামরুজ্জামান ভুট্টো, কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. আব্দুস সাত্তার, কালিগঞ্জ উপজেলা ছাত্র দলের সভাপতি, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা আর্জেদসহ বিএনপি-জামায়তের ৬১ জন। পুলিশ আরও জানায়, এ মামলায় বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি সন্ত্রাসী দলের স্বীকৃতি পেয়েছে: কাদের

দেশের খবর: একুশ অগাস্ট গ্রেনেড মামলার রায়ের মধ্যে দিয়ে বিএনপি ‘সন্ত্রাসী দল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখতে মাদারীপুরে গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের এ মন্তব্য করেন।
তিনি বলেন, “২১ অগাস্টের রায়ের পর বিএনপি আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী দল হিসেবে অভিহিত হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে বিএনটি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে।” বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন; আহত হন কয়েকশ নেতাকর্মী। সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তি নষ্ট হয়।
বুধবার ওই মামলার রায়ে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়।
আর খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া এ মামলার আসামি ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়, যারা আলামত নষ্ট করা, মিথ্যা তথ্য দেওয়ার মত অপরাধে জড়িত ছিলেন।
শেখ হাসিনাকে হত্যার জন্য ওই হামলায় যে তখনকার ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোটের শীর্ষ নেতাদের প্রত্যক্ষ মদদ ছিল- তা উঠে আসে এই রায়ে।
বিচারক শাহেদ নূর উদ্দিন তার পর্যবেক্ষণে বলেন, ‘রাষ্ট্রযন্ত্রের সহায়তায়’ ওই হামলা ছিল একটি দলকে ‘নেতৃত্বশূন্য করার ঘৃণ্য অপচেষ্টা’।
আদালতের পর্যবেক্ষণের সূত্র ধরে আওয়ামী লীগ নেতা কাদের বলেন, “বিএনপিকে আগেও কানাডার আদালত সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়েছে। এখন এই রায়ের মাধ্যমে তা স্পষ্ট হয়েছে।”
তিন মামলার সাজা মাথায় নিয়ে লন্ডনে পালিয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এসে সরকার সাজা কার্যকর করার চেষ্টা করবে বলে জানান সরকারের সেতুমন্ত্রী কাদের।
শুক্রবার সকালে তিনি পদ্মা সেতুর জাজিরা অংশে টোলপ্লাজার কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, শরীয়তপুরের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ সরকারি কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন।
মন্ত্রী জানান, ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি দেখবেন এবং বিকালে মাদারীপুরে জনসভায় বক্তব্য দেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপুর জন্মদিনে কাঁদলেন ভক্ত

বিনোদনের খবর: জীবনের সব চেয়ে বিশেষ দিনটি হলো জন্মদিন। তাই এই দিনটা নানা ভাবে উদযাপন করে থাকেন মানুষ। আর তারকাদের ক্ষেত্রে আরও বিশেষ হয়ে আসে এই দিনটি। কারণ লাখ লাখ ভক্তরা প্রিয় তারকার কাছাকাছি আসার কিংবা সেই তারকাকে ভালোবাসা জানানোর জন্য সেই তারকার জন্মদিনকেই বেছে নেন। গতকাল বৃহস্পতিবার ছিল ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিন। সব মিলিয়ে দারুন ভাবেই কেটেছে তার জন্মদিনটি।

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন উপলক্ষে এক বিশেষ পার্টির আয়োজন করেছিলন অপু বিশ্বাসের ভক্তরা। রাজধানীর একটি রেস্তোরাঁয় বৃহস্পতিবার সন্ধ্যায় কেক কেটে জন্মদিন পালন করে অপুকে চমকে দিয়েছেন তারা। হঠাৎ করেই অপুর ফ্যান পেইজের ভক্তরা অপুকে আমন্ত্রণ জানায় এই রেস্টুরেন্টে। অপু সাড়াও দেন। অনুষ্ঠানে এসে চমকে যান তিনি। কারণ তাকে শুভেচ্ছা জানাতে যারা ঢাকা এসেছিলেন তারা এসেছেন অনেক দূর থেকে।

সাভার, পিরোজপুর, রংপুর, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ফরিদপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশত ভক্ত আসেন অপু বিশ্বাসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। অপুর জন্য ফুল, অপুর ছেলে আব্রামের জন্য খেলনা, এমন নানা ধরণের উপহার সামগ্রী নিয়ে আসেন তার। অপুর কয়েকজন ভক্ত তাকে কাছে পেয়ে আনন্দে কেঁদে ফেলে। রংপুর থেকে এক ভক্ত আসেন অপুর সঙ্গে দেখা করতে। কমলাপুর রেল স্টেশনে আসার পরই খবর আসে তার মা হার্ট অ্যাটাক করেছেন। অপুর জন্য আনা উপহার অন্যের মাধ্যমে পাঠিয়ে তিনি অপুর সঙ্গে দেখা না করেই আবার রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। ভক্তদের এমন ভালোবাসা পেয়ে চমকে যানি অপু বিশ্বাস।

অপু বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, ‘আজ আমি অপু বিশ্বাস হয়েছি আপনাদের কারণে। আপনাদের ভালোবাসা পেয়েই আজ আমি অপু বিশ্বাস। আজকে আমার জন্মদিনের পার্টি করেছেন আপনারা। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সবার ভালোবাসা নিয়ে যেন সারা জীবনে বেঁচে থাকতে পারি এই প্রত্যাশা করছি।’

ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইন অপু বিশ্বাস এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন। এ পর্যন্ত ৮০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা।

অপুর পুরো নাম অবন্তী বিশ্বাস অপু হলেও চলচ্চিত্রাঙ্গনে শুধু অপু বিশ্বাস নামেই পরিচিত। ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন।
এরপর শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। ‘কোটি টাকার কাবিন’ ছবির পর শাকিব-অপু জুটির একই নির্মাতার ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’ ছবিগুলোও ব্যবসা সফল হয়। এরপর অপু ছুটতে থাকেন রেসের ঘোড়ার মতো। ‘মিয়া বাড়ির চাকর’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘কথা দাও সাথী হবে’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ছাড়াও অসংখ্য ছবি সুপারহিট ব্যবসা করে। মজার ব্যাপার হলো, অপু বিশ্বাস অভিনীত শতকরা ৯৫ ভাগ ছবির নায়ক শাকিব খান।
এদিকে অপু অভিনীত সর্বশেষ মুক্তি পায় শাকিবের বিপরীতে ‘পাঙ্কু জামাই’ ছবি। মানহীন নির্মাণ ও দুর্বল গল্পের ছবিটি সফল হয়নি। তবে নতুন করে অপু বিশ্বাসের ভক্তরা আশায় বুক বেঁধেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘শর্টকাট’ ইত্যাদি ছবি দিয়ে আবারও স্বরূপে ফিরবেন অপু বিশ্বাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest