সর্বশেষ সংবাদ-
মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎতালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলনসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনদেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

লাবসা দরগাহ মসজিদে আসাদুজ্জামান বাবুর দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু সদর-২ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসাবে মসজিদ ভিত্তিক দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা সদর উপজেলার লাবসা ইউনিয়নে দরগাহ(মা চাম্পার দরগাহ) মসজিদের মুসল্লীদের কাছে দোয়া চান এবং আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান আসাদুজ্জামান বাবু। এসময় লাবসা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, তিনি আরো বলেন, পদ্মা সেতু বর্তমানে দৃশ্যমান আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের জন্য। এ পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণ বঙ্গের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছে আগামীতে বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে শহর ও গ্রামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা ইতিমধ্যে তার প্রমাণ পেয়েছি। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক চালু করে দিয়েছে। বিধবা মহিলা, বয়স্কদের জন্য সরকার দিচ্ছে বিভিন্ন ধরনের ভাতা। নারীদের জন্য দিয়েছে অনেক সুযোগ সুবিধা। এমন কোনো সেক্টর নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও বাংলাদেশ আওয়ামীলীগকে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা

 

নিজস্ব প্রতিবেদক ঃ “সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম চাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ডিম দিবস-২০১৮ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় আলোচনাসভায় মিলিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ জিল্লুুর রহমানের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ সমরেশ চন্দ্র দাস। উক্ত আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জয় বিশ্বাস, উপ-সহাকারী প্রানিসম্পদ কর্মকর্তা আফছার আলী প্রমুখ।
বক্তারা এ সময় সুস্থ ও সবল জাতি গঠনে সব বয়সের মানুষকে ডিম খাওয়ার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঝূঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা

 

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার কুশখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশায় চিকিৎসা সেবা প্রদান দুর্বিসহ হয়ে উঠেছে। মূল্যবান ঔষুধপত্রসহ সরঞ্জামাদি ঝুঁকির মধ্যে রেখে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

স্বাস্থ্য কেন্দ্রটি ১৯৮৪ সালে নির্মানের পর থেকে সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগি হয়ে পড়েছে। নিম্নমানের উপকরণ দিয়ে ভবনটি তৈরির কারণে ৬টি কক্ষের প্রতিটি দেয়ালে ফাঁটল ধরেছে। এছাড়া দেয়াল ও ছাদের প্লাষ্টারসহ বড় বড় অংশ খসে ভেঙ্গে পড়ছে। ঔষধপত্রসহ অন্যান্য জিনিসপত্র রেখে জীবনের ঝুঁকি নিয়ে এটি প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে। বিদ্যুৎ সংযোগের জন্য ওয়ারিং করা তার ও বোর্ড ঝূঁলে পড়েছে। যে কোন সময় মারাত্মক দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। ফলে গরিব রোগিরা এখানে এসে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা নিতে বাধ্য হচ্ছে। ৬টি কক্ষ বিশিষ্ট একতলা ভবনটি পুনঃ নির্মানের ব্যবস্থা করা জরুরী হয়ে পড়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সদিচ্ছার প্রতিফলনে স্বাস্থ্য সেবা মানুষের দোঁড় গোঁড়ায় পৌঁছে দিতে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের নির্ভরযোগ্য স্বাস্থসেবা প্রতিষ্ঠান হিসেবে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

কুশখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. সাহেব আলী বলেন, এই কেন্দ্রে প্রতিদিন শত শত রোগির চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এখানে সকল প্রকার ঔষধ রোগিদের বিনামূল্যে সরবরাহ করা হয়ে থাকে। ডায়বেটিস পরীক্ষা, ওয়েট মেশিন, প্রেসার মাপা যন্ত্র, শিশু ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে গভর্বতী মাকে এখান থেকে নিয়মিত প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গভর্বতী মাকে নিয়মিত ভাবে দুরবর্তী গ্রাম থেকে শহরে অথবা সদর হাসপাতালে এনে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হয় না।

ইউনিয়র পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. অছিকুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, এ স্বাস্থ্য কেন্দ্রের অবকাঠামো একেবারই ব্যবহার অনুপযোগী। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। সব সময় আতংকের মধ্যে থেকে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা দিতে হয়।

কুশখালী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শ্যামল বলেন, এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যেও সব সময় বিল্ডিংয়ের ছাদ ধসে পড়ার আতংক বিরাজ করে। রোগীরা শরীরের বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ করার জন্য আসে। কিন্তু এখানে এসেই শুরু হয় আতংক। ভয়াবহ ভগ্নদশা রোগীদের স্বাস্থ্যসেবার প্রধান অন্তরায়। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষেরা যখন সরকারের ডাকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসে তখনই এধরনের অজানা আতংক সত্যিকার অর্থে খুবই দুঃখজনক। ভবনটি অনতিবিলম্বে পরিত্যক্ত ঘোষণা করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

সরকার প্রতি বছর বাজেট কর্মসূচি ঘোষণা করলেই দেখা যায় প্রায় ক্ষেত্রে স্বাস্থ্য সেবা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেন। অথচ দীর্ঘকাল ধরে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অবকাঠামোর কোন পরিবর্তন হয়নি। গ্রামের সাধারণ মানুষ এখন কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রমুখি।

এবিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নকিবুল হাসান বলেন, অবকাঠামোর পরিবর্তন আনার লক্ষে স্বাথ্য দপ্তরে ইতিমধ্যে একটি তালিকা প্রেরন করা হয়েছে। আশা করছি কুশখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি অনতিবিলম্বে সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এথেকে গ্রামের সাধারণ মানুষেরা ব্যাপকভাবে স্বাস্থ্যসেবা নিচ্ছেন সে লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুক ধড়ফড় রোগ নয়, লক্ষণ

অনলাইন ডেস্ক: বুক ধড়ফড় করা কোনো রোগ নয়, রোগের উপসর্গ। আমাদের দেশে এ সমস্যায় আক্রান্ত অনেক মানুষ দেখা যায়। বিশেষ করে নারীদের মধ্যে এই সমস্যা বেশি। হৃদপিণ্ডের অতিরিক্ত সংকোচন হলে বুক ধড়ফড় করে। বিভিন্ন কারণে এই বুক ধড়ফড় হতে পারে। তার মধ্যে প্রধান কারণ হলো দুশ্চিন্তা। এছাড়া রক্ত স্বল্পতা, গর্ভাবস্থায়, কারো থাইরোটক্সিকোসিস (দেহে থাইরয়েড হরমোন বেশি সৃষ্টি হয়) থাকলে, ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল সেবন ইত্যাদি কারণে বুক ধড়ফড় করে। হৃদপিণ্ডের অসুখের কারণে যেমন: রোগীর অনিয়মিত হৃদস্পন্দন হলে, হার্ট অ্যাটাক হলে, হার্টের রক্তনালীতে ব্লকেজ, হার্ট ফেইলর, হার্টের মাংসপেশি বা ভাল্বের সমস্যা হলে বুক ধড়ফড় হয়।

এছাড়া বুক ধড়ফড় কোনো অসুখ ছাড়াই স্বাভাবিক কারণে হতে পারে। ব্যায়াম করলে, অতিরিক্ত পরিশ্রম করলে, উচ্চৈঃস্বরে কথা বললে, অতিরিক্ত চা-কফি পান করলে বুক ধড়ফড় করতে পারে। এটা কোনো দুশ্চিন্তার কারণ নয়। তবে বুক ধড়ফড় বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ পরীক্ষার মাধ্যমে কারণ নির্ণয় করতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব‌লিউ‌ডে যৌন হেনস্তা নি‌য়ে মুখ খুল‌লেন রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক: বলিউডে অভিনেত্রীদের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার টুইট করে #মিটু আন্দোলনকে সমর্থন জানান তিনি।
টুইটারে কংগ্রেস সভাপতি লিখেন, নারীদের যে মর্যাদা ও সম্মান দেওয়া উচিত, এই আন্দোলন থেকে সেই শিক্ষা নিচ্ছে সবাই। এটা ভেবে আমি আনন্দিত যে, এতদিন যারা নারীদের সম্মান ও মর্যাদাহানি করেছিলেন, এখন তারা কোণঠাসা হচ্ছেন।
তিনি আরো বলেন, পরিবর্তনের জন্য সত্য সব সময়ই জোরে এবং স্পষ্টভাবে বলা উচিত।
ভারত জুড়ে জোরালো হচ্ছে মিটু বিতর্ক। বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাতদের বিরুদ্ধে একের পর এক যৌন নির্যাতনের অভিযোগ আসছে। রাজনীতির ময়দানে এই তালিকায় নাম এসেছে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের।
তবে প্রতিমন্ত্রী থাকার সময়ে নয়, তার বিরুদ্ধে অভিযোগগুলো সেই সময়ের, যখন তিনি ছিলেন একজন সম্পাদক ও সাংবাদিক। অভিযোগ যারা করেছেন, তারা সাংবাদিক হিসেবে পরিচিত। এই অভিযোগের পর আকবরের ইস্তফার দাবিতে সরব হয়েছে কংগ্রেস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলে মার্কিন যুদ্ধজাহাজ; আতঙ্কে রাশিয়া

বিদেশের খবর: ইসরায়েলের বন্দরে আমেরিকা একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস রস ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশদোদ বন্দরে নোঙর ফেলেছে।
এর আগে আমেরিকা যেসব যুদ্ধাজাহাজ পাঠিয়েছে তা সাধারণত ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরগুলোতে ভিড়তো। কিন্তু এবার ভিড়েছে দক্ষিণের বন্দরে। একে অস্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করেছে রাশিয়ার সংবাদমাধ্যম স্পুৎনিক।
ইসরায়েলের বন্দরে ড্রেস্ট্রয়ারটি নোঙর করার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে বন্দরে উপস্থিত হয়ে মার্কিন নাবিকদের স্বাগত জানান। এবং তিনি সেখানে বক্তব্য রাখেন।
নেতানিয়াহু বলেন, ইউএসএস রসের সফরের মাধ্যমে ইসরায়েল ও আমেরিকার বন্ধত্ব অন্য মাত্রায় গিয়ে ঠেকেছে। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন এবং ডেস্ট্রয়ার পাঠানোর মধ্যদিয়ে সমর্থনের বহিঃপ্রকাশ ঘটেছে।
মার্কিন নৌবহরের কমান্ডারের মুখপাত্র কাইলি রাইনেস রয়টার্সকে বলেছেন, ইউএসএস রস মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে মার্কিন সেনারা কোথা থেকে কী ধরনের হুমকির মুখে রয়েছে তা পরিষ্কার করেননি তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রবের বাসায় জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের বৈঠক
দেশের খবর: জেএসডি সভাপতি ও যুক্তফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রবের উত্তরার বাসভবনে বৈঠকে বসেছেন বিএনপি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এই বৈঠক শুরু হয়।
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, প্রধান সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা ডা. জাহিদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্প ধারা যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ প্রমুখ।
বৈঠক শেষে যুক্তফ্রন্টের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, বৃহত্তর জাতীয় ঐক্যের অভিন্ন কর্মসূচীর খসড়া চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচী ঘোষণা দেয়া হবে।
 
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১১ বলেই টি-২০ ম্যাচ জেতার কৃতিত্ব নেপালের

খেলার খবর: আইসিসি ওয়ার্ল্ড টি-২০’র এশিয়ান অঞ্চলের কোয়ালিফায়ারে দ্রুত ম্যাচ শেষ করার অলিখিত প্রতিযোগিতা শুরু হয়েছে৷ কিছুদিন আগেই মিয়ানমারের বিরুদ্ধে মাত্র ১০ বলে ম্যাচ জিতে নেয় মালয়েশিয়া৷ সপ্তাহ যেতে না যেতেই আরও ২টি টি-২০ ম্যাচের নিস্পত্তি হয়ে যায় ২০ বলের আগেই৷

মায়ানমারের বিরুদ্ধে মালয়েশিয়া জিতেছিল ডাকওয়ার্থ-লুইস নিয়মে৷ সেক্ষেত্রে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য ছোট করে দিয়েছিলেন ম্যাচ অফিসিয়ালরা৷ প্রথম ইনিংস শেষ হওয়ার সুযোগ ছিল না প্রকৃতি বাধা হয়ে দাঁড়ানোয়৷ তবে চীনের বিরুদ্ধে নেপালের ১০ উইকেটে জয় তুলে নেওয়ার পিছনে প্রকৃতি বা ডাকওয়ার্থ-লুইস নিয়মকে কোনও ভাবেই দায়ি করা যাবে না৷ পুরো কৃতিত্বটাই দাবি করতে পারেন নেপালি ক্রিকেটাররা৷

টসে জিতে নেপাল প্রথমে ব্যাট করতে পাঠায় চীনকে৷ কোন রকমে ১৩ ওভার ক্রিজে কাটিয়ে চিন অলআউট হয়ে যায় ২৬ রানে৷ মাত্র তিনজন ব্যাটসম্যান খাতা খোলার সুযোগ পান৷ ওপেনার হং জিয়াং করে ১১ রান৷ চেন জিনফেং ১ রান করে আউট হন৷ দেংঝি মা ৫ রান করে ক্রিজ ছাড়েন৷ দলের আটজন ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহ শূন্য৷ নেপালের লামিছানে, রাজবংশী ও রেগমি তিনটি করে উইকেট ভাগ করে নেন নিজেদের মধ্যে৷

জবাবে ব্যাট করতে নেমে নেপাল ১.৫ ওভারে বিনা উইকেটে ২৯ রান তুলে ম্যাচ জিতে যায়৷ ওপেন করতে নেমে ভান্ডারি ৮ বলে ২৪ ও আইরি ৩ বলে ৪ রান করে অপরাজিত থাকেন৷ অর্থাৎ মাত্র ১১ বলেই আইসিসি অনুমোদিত টি-২০ ম্যাচ জেতার কৃতিত্ব অর্জন করে নেপাল৷

চীন অবশ্য সস্তায় অলআউট হওয়ার দৌড়ে বাকিদের থেকে বেশ কয়েক পা এগিয়ে রয়েছে৷ কেননা ঠিক পরের ম্যাচেই মালয়েশিয়ার বিরুদ্ধে ৩০ রানে অলআউট হয়ে যায় তারা৷ এবার চিনা ইনিংস স্থায়ী হয় ১০ ওভার৷ আটজন থেকে শূন্য রান করা ব্যাটসম্যানের সংখ্যা কমে দাঁড়ায় পাঁচে৷ পাল্টা ব্যাট করতে নেমে মালয়েশিয়া ৩ ওভার, অর্থাৎ ১৮ বলে জয়ের জন্য প্রয়োজনীয় ৩১ রান তুলে নেয়৷

টুর্নামেন্টের ছ’টি ম্যাচে চীনের স্কোর যথাক্রমে ৩৫/৯ (বনাম থাইল্যান্ড), ৪৫ (বনাম ভুটান), ২৬ (বনাম সিঙ্গাপুর), ৪৮ (বনাম মায়ানমার), ২৬ (বনাম নেপাল) ও ৩০ (বনাম মালয়েশিয়া)৷ থাইল্যান্ড ম্যাচ জেতে ১৬ বলে৷ এছাড়া ভুটান ২৩ বলে, সিঙ্গাপুর ১৫ বলে এবং মায়ানমার ৪৭ বলে জয় তুলে নেয়৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest