সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

বিকৃত পুরুষের যৌনাচার থেকে রক্ষা পেল না গরু-ঘোড়াও!

ভিন্ন স্বাদের খবর: যৌন বিকৃতির অদ্ভুত নজির গড়লেন নিউজিল্যান্ডের এক ব্যক্তি। গরু ও ঘোড়ার সঙ্গে অনৈতিক কাজ করে বেকায়দায় পড়লেন তিনি। এই ঘটনার জেরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। নিউজিল্যান্ডের বাসিন্দা রিচার্ড ম্যাকনায়ের নিজেরই পোষা গরুর সঙ্গে যৌনতায় লিপ্ত হয়। তারপর তিনি একটি ছোট ঘোড়ার সঙ্গেও একই কাজ বলে জানা যায়। সেই সময়ে গোটা ঘটনাটি নিজেই ভিডিও রেকর্ড করে সে।

জানা গেছে, এরপর রিচার্ড সেই ভিডিওটি অনলাইন একটি পর্ন ওয়েবসাইটে আপলোড করে। সেই খবর পেয়ে রিচার্ডের বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ। কিন্তু সেখানেই গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাদের।

জানা গেছে, তার বাড়িতে প্রায় ২০ হাজার শিশু ও পশুর পর্ন ছবি পাওয়া যায়। এত পর্ন ছবি কী করে তার বাড়িতে এল, তা ভেবেই অবাক হয়ে গেছে পুলিশ। ইতোমধ্যে রিচার্ডকে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচ বছর তিন মাসের সাজা শুনিয়েছে স্থানীয় একটি আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার অমিতাভ বচ্চনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ!

বিনোদন সংবাদ: এবার বলিউডের #মিটু আন্দোলন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অমিতাভ বচ্চন। নীরবতা ভেঙে দুদিন আগে নিজের জন্মদিনে তিনি বলেছিলেন, কোনও মহিলাই যেন দুর্ব্যবহার বা অবাঞ্ছিত আচরণের শিকার না হন। বিশেষ করে তার কর্মক্ষেত্রে। এমন কথা বলার এবার যৌন হেনস্তার তীরটা তার দিকেই ঘুরে এলো।

সম্প্রতি #মিটু নিয়ে অমিতাভকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বলিউডের হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভাবনানি। তবে সরাসরি কথাগুলো বলেননি তিনি। লিখেছেন টুইটারে। টুইটে স্বপ্ন লিখেন, বচ্চনের বিরুদ্ধে যৌন হেনস্থার বহু ঘটনা ব্যক্তিগত ভাবে আমি জানি। আমি আশা করব, সেই মহিলারা এ বার অন্তত মুখ খুলবেন। ওর ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি…।’

এর আগে জন্মদিনে #মিটু নিয়ে অমিতাভ মুখ খোলার পরই স্বপ্না লিখেছিলেন, ‘‘এটা সব চেয়ে বড় মিথ্যে। স্যার, ‘পিঙ্ক’ মুক্তি পেয়ে চলেও গিয়েছে। আপনার আন্দোলনকারী ভাবমূর্তিটাও দ্রুত উধাও হয়ে যাবে। আপনার সত্যিটা শীঘ্রই সামনে আসবে। আশা করি, আপনি (দুশ্চিন্তায়) হাত কামড়াচ্ছেন, কারণ, নখ আর অবশিষ্ট নেই।’

অমিতাভকে নিশানা করার সাহস দেখানো এ স্বপ্না ৪৭ বছর বয়স্ক হেয়ার স্টাইলিস্ট। মুম্বইয়ের এই বাসিন্দা নিজেকে নারীবাদী বলতে পছন্দ করেন। ছবি তোলা, ব্লগ লেখা তার শখ। নিজের প্রোডাকশন হাউসও রয়েছে। ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো-এ অংশ নিয়েছিলেন। আবার ‘প্যায়ার কা সাইড এফেক্টস’, ‘আগলি অউর পাগলি’র মতো সিনেমায় অভিনয়ও করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেনাপ্রধানকে নিয়ে ভুল বক্তব্যের জন্য ডা. জাফরুল্লাহর দুঃখ প্রকাশ

দেশের খবর: ড. জাফরউল্লাহ চৌধুরী বলেছেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে অসাবধানতাবশত কোনো মনোকষ্ট দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জনাব আজিজের সম্মানহানি করার কোনো চিন্তা বা উদ্দেশ্য আমার ছিলো না।
আজ শনিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ড. জাফরউল্লাহ বলেন, দেশে যে রাজনৈতিক সংকট চলছে তার বিপরীতে সুস্থ নির্বাচনের মাধ্যমে শান্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েমে একজন সচেতন নাগরিক হিসেবে আমি স্বভাবতই চিন্তিত ও উদ্বিগ্ন।
তিনি আরো বলেন, অঙ্গপ্রতঙ্গ প্রতিস্থাপন আইনের সংকীর্ণতার কারণে আমি বাংলাদেশে কিডনি প্রতিস্থাপন করতে পারছি না। যে কারণে প্রতি সপ্তাহে তিনদিন আমাকে হোমো ডায়ালেসিস করতে হয়। এ কারণে শারীরিক দুর্বলতা বাড়ে এবং মানসিকস্থিতি কিছুটা কমে।
তিনি বলেন, গত ৯ অক্টোবর সময় টেলিভিশনে এক টকশোতে জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে অসাবধানতাবশত একটি ভুল তথ্য দিয়েছিলাম। প্রকৃতপক্ষে জেনারেল আজিজ একজন আর্টিলারি সেনা কর্মকর্তা। তিনি সেনানিবাসে জিওসি বা কমান্ডার ছিলেন না। তার বিরুদ্ধে কোনো কোর্ট মার্শাল হয়নি। একবার কোর্ট অব ইনকোয়ারি হয়েছিল।
তিনি বলেন, জেনারেল আজিজের সম্মানহানি করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি সেনাবাহিনীর গৌরবে গর্বিত। মুক্তিযুদ্ধের সময় তাদের সুখ-দুঃখের ভাগিদার ছিলাম। যুদ্ধ শেষে প্রথম কুমিল্লায় সম্মিলিত সামরিক হাসপাতাল ও পরে আমি ও ড. আজিজুর রহমান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল চালু করি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের খুলে দেয়া হচ্ছে গোলান মালভূমি’র ক্রস পয়েন্ট

অনলাইন ডেস্ক: জাতিসংঘ, ইসরাইল ও সিরিয়া সোমবার গোলান মালভূমি’র কুনিত্রা ‘পারাপার’ (ক্রসিং) পুনরায় খুলে দেয়ার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। শুক্রবার যুক্তরাষ্ট্র এক ঘোষণায় এ কথা জানিয়েছে। একইসঙ্গে দেশটি এ অঞ্চলে শান্তিরক্ষীদের কাজ সহজতর করতে মধ্যপ্রাচ্যের এ দুই দেশের প্রতি আহবান জানিয়েছে। খবর এএফপি’র।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র এ ক্রসিং পুনরায় খুলে দেয়াকে স্বাগত জানাচ্ছে। এরফলে গোলান মালভূমি অঞ্চলে যুদ্ধবিগ্রহ প্রতিরোধে জাতিসংঘ শান্তিরক্ষীরা তাদের প্রচেষ্টা জোরদারের সুযোগ পাবে।’

উল্লেখ্য, ১৯৭৪ সালে প্রায় এক হাজার সৈন্য নিয়ে ইউএন ডিসএনগেজমেন্ট অবজার্ভার ফোর্স (ইউএনডিওএফ) প্রতিষ্ঠা করা হয়। আর এই বাহিনীর কাজ ছিল সিরিয়ার গোলান মালভূমি’র ইসরাইল অধিকৃত অংশে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করা।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর তিন বছরের মাথায় আল-কায়েদার সাথে যুক্ত বিদ্রোহীরা ওই এলাকায় ছড়িয়ে পড়ায় ২০১৪ সালে ইউএনডিওএফ তাদের কার্যক্রম প্রত্যাহার করে নেয়ার পর গত আগস্ট মাসে এ ক্রসিং পয়েন্ট এলাকায় তাদের আবারো টহল তৎপরতা শুরু করে। -বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমলিঙ্গের মাধ্যমে বাচ্চার জম্ম হলো চীনে

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে আজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জয়-জয়কার। এরই ধারাবাহিকতায় আরেকটি সাফল্যের পালক যুক্ত হলো। সম্প্রতি চীনা বিজ্ঞানীরা একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন। দুটি সমলিঙ্গের মাধ্যমে বাচ্চার জম্ম দেওয়া সম্ভব-এ বিষয়টি তারা পরীক্ষা মাধ্যমে প্রমাণ করেছেন। চীনের একাডেমি অব সায়েন্স-এ এই অভিনব গবেষণাটি করা হয়েছে।
চীনা বিজ্ঞানীরা দুটি সমলিঙ্গের ইঁদুরের ওপর পরীক্ষা চালান৷ এর ফলে, দুটি মা ইঁদুর থেকে জন্ম দেওয়া গেছে বাচ্চা ইঁদুরের ৷ সেক্ষেত্রে কোনো বাবা ইঁদুরের দরকার পড়েনি।
চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন, দুটি মা ইঁদুর থেকে জন্ম নেওয়া এই বাচ্চা ইঁদুরগুলো সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তারাও পরে বাচ্চা ইঁদুরের জন্ম দিয়েছে। তবে একই পরীক্ষা যখন পুরুষ ইঁদুরদের ওপরও চালানো হয় তখন তারাও জন্ম দিয়েছে বাচ্চা ইঁদুরের।তবে সেই সব বাচ্চা ইদুরগুলো বেশিদিন বাঁচেনি।

এক্ষেত্রে গবেষকরা কটি মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছেন। সেটি হলো-প্রজননের জন্য দুই বিপরীত লিঙ্গ আসলে কতটা অপরিহার্য। সাধারণত এটাই জানা আছে, মানুষ থেকে শুরু করে সবধরণের স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে কেবলমাত্র দুই বিপরীত লিঙ্গের মিলনের মাধ্যমেই নতুন বাচ্চা জন্ম দেওয়া সম্ভব।কারণ সন্তানের জন্মের জন্য মায়ের কাছ থেকে ডিম্বাণু আর বাবার কাছ থেকে শুক্রাণুর প্রয়োজন হয়।
এবার চীনের বিজ্ঞানীরা পরীক্ষা করে প্রশ্ন তুলে দিলেন, প্রজননের ক্ষেত্রে পুরুষের অপরিহার্য ভূমিকা তবে কি ফুরিয়ে গেল?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পানি কম পান করলে ব্লাড সুগার বাড়ে

অনলাইন ডেস্ক: পানি পান করলে ব্লাড সুগার বা রক্তে চিনি কমতে পারে এমন কেউ বললে হয়তবা অনেকেই বিশ্বাস করতে পারবেন না। কিন্তু বিশেষজ্ঞগণ এক গবেষণা রিপোর্টে এমনই দাবী করেছেন। শুধু তাই নয়, গবেষকগণ বলছেন, যারা প্রতিদিন ১৬ আউন্স বা তার চেয়ে কম পানি পান করে (দুই কাপ) তাদের ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি যারা স্বাভাবিক পানি পান করে তাদের চেয়ে শতকরা ৩০ ভাগ বেশি।

আর কেনইবা পানি পানের সঙ্গে ডায়াবেটিসের সংশ্রব খুঁজে পেয়েছেন তারও ব্যাখ্যা দিয়েছেন গবেষকগণ। এক গবেষণা রিপোর্টে বলা হয়, ভ্যাসোপ্রেসিন নামক এক ধরণের হরমোন শরীরের হাইড্রেশন নিয়ন্ত্রণ করে। যদি প্রতিদিন কম পানি পান করা হয় বা কোন ব্যক্তির যদি পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হয় তাহলে রক্তে ভ্যাসেপ্রেসিন হরমোনের মাত্রা বেড়ে যায় যা লিভারকে অধিক সুগার তৈরিতে উদ্বুদ্ধ করে।

বিশেষজ্ঞদের মতে প্রতি দিন মহিলাদের অন্তত ৬-৮ গ্লাস পানি পান করা উচিত। আর পুরুষদের এর চেয়ে খানিকটা বেশী পানি পান করা ভালো। তবে পানির পাশাপাশি তাজা ফলের রস পানেও কোন ক্ষতি নেই। তবে যাদের প্রচুর পানি খাওয়ার অভ্যাস নেই তারা প্রতিবার আহারের পূর্বে অন্তত এক গ্লাস পানি পান করতে পারেন। এমনটি পরামর্শ দিয়েছেন দ্য একাডেমী অব নিউট্রিশন এন্ড ডায়েটিকস-এর মুখপাত্র কনস্ট্যান্স ব্রাউন বিগস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ওসি বলছে, ৫০ লাখ না দিলে ক্রসফায়ার করমু’

অনলাইন ডেস্ক: ‘তাঁরা (পুলিশ) রাত্রে আড়াইটা বাজে আমারে আমার বাসা থেকে তুইলা নিয়ে যায় এবং আমারে তাঁরা অত্যাচার করার পর বলছে যে, তোরে ক্রসফায়ার করমু। যদি তুই ৫০ লাখ টাকা দেস, তাইলে তোরে ক্রসফায়ার দিমু না। আমি কইছি, স্যার আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না।’
এই কথাগুলো নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঠিকাদার ব্যবসায়ী জাহিদুল ইসলাম স্বপনের। । তাঁর অভিযোগ, ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) সাধন বসাক।

জমি নিয়ে ঘটনার সূত্রপাত। এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গত বৃহস্পতিবার স্বপন আদালতে একটি মামলাও দায়ের করেছেন। আদালত মামলাটি পুলিশ সুপারের (এসপি) বা সহকারী পুলিশ সুপারের (এএসপি) পদমর্যাদার কাউকে দিয়ে তদন্ত করানোর নির্দেশ দিয়েছেন। তবে ওসি অভিযোগ অস্বীকার করেছেন।

জাহিদুল ইসলাম স্বপন অভিযোগ করে বলেন, ‘মোস্তফার (শানিক বয়েল পলিমার লিমিটেডের মালিকের বড় ভাই) সঙ্গে ওসি সাহেবের কন্ট্রাক্ট হইছে। ৭ তারিখে (অক্টোবর) বিকেল ৪টায় কন্ট্রাক্ট হইছে যে, আমাকে তাঁরা এই বাড়ি থাইকা উঠায়া দিয়া মোস্তাফাকে বুঝায়া দিব। ৫০ লাখ টাকার কন্ট্রাক্ট হওয়ার পরে তাঁরা রাত্রে আড়াইটা বাজে আমাকে আমার বাসা থেকে তুইলে নিয়ে যায় এবং আমাকে তাঁরা এত অত্যাচার করার পরে আমাকে বলছে যে, তোরে ক্রসফায়ার করমু। যদি তুই ৫০ লাখ টাকা দেস, তাইলে তোরে ক্রসফায়ার দিমু না। আমি কইছি, স্যার আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না।’

‘এসআই সাধনরে বলে, এবার তুমি মারো’
নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে জাহিদুল ইসলাম স্বপন বলেন, ‘ওসি সাব প্রথমে আমার দুই হাতে তাঁর রুল দিয়া অনেকগুলা বাড়ি দিছে। আমার …. অনেকগুলা বাড়ি দিছে। এরপরে হাত-পা বাইনধা আমার পায়ের পাতায় প্রায় ১৫/২০টা বাড়ি দিছে। যখন আমি চিল্লাচিল্লি করি, তখন আবার এসআই সাধনরে বলে যে, এবার তুমি মারো। পরে এসআই সাধন আমার হাতে মারে, পায়ের তালুতে মারে। মাইরা যখন আমি অজ্ঞান হয়ে যাই, অজ্ঞান হইয়া গেলে পরে আমারে নিয়া যায় হাসপাতালে। আমি জ্ঞান ফিরলে দেখি যে, আমি হাসপাতালের টুলে বইসা আছি।’

আদালতে করা মামলায় স্বপন উল্লেখ করেন, সোনারগাঁও উপজেলার দত্তপাড়া এলাকায় প্রায় ১০ কোটি টাকা মূল্যের তাঁর একটি জমি রয়েছে। জমি থেকে তাঁকে সরিয়ে দিতে চাইছে, মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান শানিক বয়েল পলিমার লিমিটেডের মালিকপক্ষ। এটা নিয়েই তাদের সঙ্গে বিরোধ ছিল স্বপনের।

ওই প্রতিষ্ঠানের পক্ষ হয়ে গত ৭ অক্টোবর মধ্য রাতে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ জাহিদুল ইসলাম স্বপনকে তাঁর বাড়ি থেকে হাত-পা এবং চোখ বেঁধে তুলে নিয়ে যান। মামলার বর্ণনায় বলা হয়, পরে তাঁকে থানার একটি কক্ষে আটকে রেখে নির্যাতন চালান এই দুই পুলিশ কর্মকর্তা। ওই সময় ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাক জমিটি ছেড়ে না দিলে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকি দেন।
জাহিদুল ইসলাম স্বপন জানান, নির্যাতনের পরের দিন ৮ অক্টোবর বিকেলে পুলিশ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর জিম্মায় তাঁকে ছেড়ে দেন।
পরে গত বৃহস্পতিবার বিকেলে জাহিদুল ইসলাম স্বপন বাদী হয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আশোক কুমার দত্তের আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে জেলা পুলিশ সুপারকে তদন্ত করে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

জাহিদুল ইসলাম স্বপনকে থানা থেকে নিজের জিম্মায় আনার বিষয়টি স্বীকার করেছেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু।

‘দৌড়াইয়া পড়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছি’
ঠিকাদার জাহিদুল ইসলাম স্বপনকে বাড়ি থেকে তুলে এনে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন ওসি মোরশেদ আলম। ওই জমি নিয়ে আদালত থেকে ১৪৪ ধারা জারি করা আছে বলে তিনি দাবি করেন।
ওসি মোরশেদ আলম দাবি করেন, ‘ওয়ান ফোর্টি ফাইভ (১৪৪ ধারা) আছে ওইখানে, রাতের আঁধারে তাঁরা ভুয়া কাগজপত্র করতেছিল। ঠিক আছে? তখন আমরা তাদের বাধা দিয়ে তাদের নিয়ে আসি, ঠিক আছে? ওরে যখন ধরতে গেছে, ঠিক আছে? তখনই সে দৌড়ায় পড়ে গেছে। আমরা তাঁকে মেডিকেল থেকে ট্রিটমেন্ট করায়া নিয়ে আসছি তো। থানায় আমাদের কাগজপত্র আছে তো। ওইডা ভয় দেহাইলে তো …. (হাসি)। এহন তো একটা জায়গার পরে আপনি যদি ওয়ান ফোর্টি ফাইভ নিয়ে আসেন, যদি ওয়ান ফোর্টি ফাইভ আদালত থেকে নিয়ে আসেন। সেই জায়গায় আমরা পরবর্তীতে দুই পক্ষরে বলছি যে, দুই পক্ষই ওই জায়গায় যাইতে পারবে না। ঠিক আছে? যেহেতু তাঁরা কখনো ওইখানে যায়নি, দুইপক্ষকে বলছি যে, কাগজপত্র দিয়ে যদি হয়, যার জায়গা সে যাবে।’

এদিকে আদালতের আদেশ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ মনির হোসেন বলেন, ‘বিজ্ঞ আদালত মামলাটা আমলে নিয়া আদেশে বলেছেন যে, এসপি তদন্ত করবেন। এসপি, এএসপি পদমর্যাদার নিচে নয়, এমন কাউকে দিয়ে তদন্ত করিয়ে রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।’
‘কয়েকটা বিষয় আদালত সুস্পষ্টভাবে জানতে চেয়েছেন যে, তাঁকে (জাহিদুল ইসলাম স্বপন) স্ত্রী- সন্তানদের সামনে থেকে তুলে নেওয়া হয়েছিল কি না, থানায় এনে নির্যাতন করা হয়েছিল কি না, পরে রাত্রে ৩টা ৪০ মিনিটে তাঁকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে কি না এবং ৫০ লাখ টাকা দাবি করা হয়েছে কি না’, যোগ করেন মামলার আইনজীবী।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা পিটিশনটি পুলিশ সুপার মহোদয় যে অফিসারকে এনডর্স করবেন আপনারা জানেন যে সে অবশ্যই এসপি পদমর্যাদার নিম্নে হবেন না। তো উনি যদি অভিযোগের সত্যতা পান, তাহলে সে সত্যতা সংক্রান্ত প্রতিবেদন পুলিশ সুপার মহোদয় আদালতে প্রেরণ করবেন।’
‘সেক্ষেত্রে বিচারক অবশ্যই সেখানে আরেকটি আদেশনামা দিবেন। আদেশনামা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, যদি অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া যায়, আমাদের বিভাগীয় বিধি ব্যবস্থাও নেওয়া হবে সত্যতা সাপেক্ষে’, যোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনী কূটনীতি; আসছে একাধিক পশ্চিমা প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক: বছরজুড়ে রোহিঙ্গা সংকটকে ঘিরে আবর্তিত হলেও আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিকে। নির্বাচন-পূর্ব অবস্থা পর্যবেক্ষণ করতে এরই মধ্যে বিশেষজ্ঞ দল পাঠানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘের প্রতিনিধিও আসতে পারেন প্রাক-নির্বাচনী পরিস্থিতি দেখতে। প্রভাবশালী বিভিন্ন দেশের পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যে তাদের ঢাকা মিশনের মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। বিভিন্ন ভূ-রাজনৈতিক সমীকরণ ও বাস্তবতা থেকে কূটনৈতিক হিসেবনিকেশ চলছে এ নির্বাচনকে ঘিরে।

মালদ্বীপ ও শ্রীলংকার সাম্প্রতিক নির্বাচনের অভিজ্ঞতায় বাংলাদেশের নির্বাচন ঘিরে ভারত-চীনের কূটনৈতিক অবস্থান কী হয়, তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট ঔৎসুক্য দেখা দিয়েছে পশ্চিমা মহলে। এখন পর্যন্ত সরকারি দল আওয়ামী লীগ দক্ষতার সঙ্গে ভারত ও চীন উভয় দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখে চলেছে। তবে নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ তাদের সমমনা দলগুলো কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে।

কৌশলগত আঞ্চলিক বাণিজ্যিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ সংরক্ষণ করতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় যথেষ্ট গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত, চীন, জাপানসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রভাবশালী দেশগুলো। তাই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতিও সতর্ক লক্ষ্য রয়েছে এসব দেশের। এর আগে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন উগ্র ধর্মান্ধ দলের সঙ্গে সম্পর্কের কারণে বিএনপি পশ্চিমা দেশগুলোর আস্থা হারায়। আবার বিএনপি সরকারের আমলে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সরকারি পৃষ্ঠপোষকতায় দশ ট্রাক অস্ত্র চালান করার প্রচেষ্টায় এবং পরবর্তী সময়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায় এলে তার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সাক্ষাৎ বাতিল করার ঘটনায় ভারতেরও চূড়ান্ত আস্থা হারায় বিএনপি। সার্বিক অবস্থায় বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে চীনও বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখেনি। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতিতে আওয়ামী লীগ তার অবস্থান অনেক বেশি দৃঢ় করতে সমর্থ হয়। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা বদলেছে।

কূটনৈতিক সূত্র জানায়, গত এক বছরে মানবাধিকার পরিস্থিতির চিত্র এবং বিতর্কিত আইন প্রণয়নের মতো ঘটনায় পশ্চিমা দেশ বিশেষ করে ইউরোপীয় দেশগুলো আওয়ামী লীগ সরকারের কার্যক্রমকে খানিকটা সমালোচনার দৃষ্টিতেই মূল্যায়ন করেছে। সরকারের বিভিন্ন পদক্ষেপ ও ভূমিকা নিয়ে কয়েক মাসে পশ্চিমা দেশের বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংগঠন এমনকি বুদ্ধিজীবীরাও সমালোচনাধর্মী বিবৃতি দিয়েছেন। সর্বশেষ ডিজিটাল নিরাপত্তা আইন পাসে উদ্বেগ প্রকাশ করে এ আইন পর্যালোচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদও। পশ্চিমা দেশগুলোর এ অবস্থানকে বিবেচনায় নিয়ে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নত করতে চাইছে বিএনপি ও তাদের সমমনারা। গত পাঁচ মাসে বিএনপির পক্ষ থেকে পাশ্চাত্যের বিভিন্ন দেশে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বিবরণ তুলে ধরা হয়েছে, বার্তাও পাঠানো হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে নানা শঙ্কার কথা নানা মাধ্যমে পশ্চিমা দেশগুলোর কাছে জানিয়েছে বিএনপি। বিশেষ করে ইউরোপে বিএনপির রাজনীতিতে সক্রিয় প্রবাসীদের অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্র দপ্তর, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাতেও ছুটে বেড়িয়েছেন। তাদের এ তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। তবে ধর্মীয় মৌলবাদী দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক এখনও চলমান থাকায় দলটিকে ঘিরে পশ্চিমা দেশগুলোর দৃষ্টিভঙ্গির পরিবর্তন তেমন ঘটেনি বললেই চলে।

এদিকে কয়েক বছর ধরে আওয়ামী লীগের পক্ষ থেকেও দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যে প্রবৃদ্ধির চিত্রসহ নানা ইতিবাচক চিত্র পশ্চিমা বিভিন্ন মাধ্যমে তুলে ধরা হয়েছে। তবে এ সময় আওয়ামী লীগ সবচেয়ে বেশি কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছে একই সঙ্গে ভারত ও চীনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে। সরকার একই সঙ্গে ভারত ও চীনকে বিনিয়োগের সুবিধা থেকে শুরু করে আঞ্চলিক ইস্যুগুলোতে আস্থায় এনে আস্থার সম্পর্ক দৃঢ় করেছে। সব মিলিয়ে এখনও আন্তর্জাতিক কূটনীতিতে আওয়ামী লীগই সুবিধাজনক অবস্থানে রয়েছে।

কূটনৈতিক সূত্র জানাচ্ছে, একটা বিষয় স্পষ্ট যে, দেশের পশ্চিমা উন্নয়ন সহযোগী মিত্র রাষ্ট্রগুলো এ দেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এ ব্যাপারে পশ্চিমা দেশগুলোর অবস্থান সে দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফরে আসা বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা প্রকাশ্যেই তুলে ধরেছেন। তবে বাংলাদেশে শেষ পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে, তা নিয়ে পশ্চিমা দেশগুলোর সংশয় এখনও কাটেনি। এ কারণেই নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি যথেষ্ট গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে পশ্চিমা প্রভাবশালী দেশগুলো।

নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই বাংলাদেশে আসার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়ন বিশেষজ্ঞ দলের। সংস্থার প্রথা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশেই নির্বাচন-পূর্ব, নির্বাচনের দিনের এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে। এই রেওয়াজ অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশেও তিন পর্বে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বিশেষজ্ঞ দল পাঠাবে। নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এ বিশেষজ্ঞ দলের ঢাকায় আসার তারিখ চূড়ান্ত হবে। দলটি তিন সপ্তাহ অবস্থান করবে।

নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি বিবেচনা করতে জাতিসংঘের প্রতিনিধিও বাংলাদেশ সফর করতে পারেন। এর আগে ২০১৩ সালেও তৎকালীন নির্বাচন-পূর্ব পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে এসেছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ফার্নান্দেজ অস্কার তারানকো। এবারও পরিস্থিতি সাপেক্ষে একই পর্যায়ের কেউ ঢাকা সফরে আসতে পারেন। এ ছাড়া কমনওয়েলথ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের একাধিক প্রতিনিধিরও আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচনের কাছাকাছি সময়ে ভারতেও এই নির্বাচন হবে। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ভারত কোন চোখে বিবেচনা করছে, তা নিয়ে আন্তর্জাতিক প্রভাবশালী অন্যান্য দেশেরও বিপুল ঔৎসুক্য রয়েছে। কারণ, এর আগে মালদ্বীপ ও শ্রীলংকার নির্বাচনে প্রায় প্রকাশ্যেই ভারত-চীন টানাপড়েন দেখা গেছে। বাংলাদেশের নির্বাচন ঘিরে এমন টানাপড়েন দেখা না গেলেও আঞ্চলিক রাজনীতি ও স্বার্থের বিষয়কে কেউই হালকাভাবে দেখছে না।

দিল্লির একটি সূত্র জানাচ্ছে, বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত কখনই কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে- কোন বিশেষ দলের সঙ্গে নয়। ভারত বিশ্বাস করে, বাংলাদেশে জনগণের রায়েই সরকার নির্বাচিত হবে।

রাজনীতি কিংবা নির্বাচনকে ঘিরে চীনের কোনো কূটনৈতিক তৎপরতা প্রকাশ্যে কখনও দেখা যায়নি, এখনও যাচ্ছে না। দেশটি বাণিজ্যিক সম্পর্ককেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। আর চীনের সঙ্গে বর্তমানে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। এই কূটনৈতিক অবস্থান জাপান এবং রাশিয়ার ক্ষেত্রেও অনেকখানি প্রযোজ্য। তাই বাংলাদেশের নির্বাচনকে ঘিরে এ দেশগুলোর অবস্থান পশ্চিমা দেশগুলোর বিপরীতই বলা চলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest