সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

ফ্লোরিডায় হারিকেন মাইকেলের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৬

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আছড়ে পড়েছে চার মাত্রার ঘূর্ণিঝড় মাইকেল। এর পরই অবশ্য সেটি দুর্বল হতে হতে মৌসুমি ঝড়ে পরিণত হয়। ঝড়ের আঘাতে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হারিকেনের আঘাতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ফ্লোরিডা, আলাবামা, জর্জিয়া এবং ক্যারোলাইনার ১৪ লাখেরও বেশি ঘরবাড়ি।
স্থানীয় সময় বুধবার দুপুরে ঘণ্টায় ১৫৫ মাইল গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় মাইকেল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত শুরু করে। ফ্লোরিডা উপকূলের প্যানহ্যান্ডেল এলাকায় প্রবল বেগে আঘাত করা এ ঝড়কে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড় অ্যাখ্যা দিচ্ছে কর্তৃপক্ষ।
আঘাত হানার পর দুর্বল হওয়া শুরু করলেও এটি বিপজ্জনক মাত্রায় ফ্লোরিডার ওপর দিয়ে বয়ে যায়। বুধবার দিবাগত মধ্যরাত নাগাদ এ ঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ মাইলে নেমে আসে এবং ভোর নাগাদ তা ঘণ্টায় ৫০ মাইলে পৌঁছায়। এ ঝড় ফ্লোরিডা থেকে জর্জিয়া হয়ে ক্যারোলাইনার দিকে বয়ে যেতে শুরু করে। নর্থ ও সাউথ ক্যারোলাইনা এখনো ঘূর্ণিঝড় ফ্লেরেন্সের গত মাসের আঘাত সামাল দিয়ে উঠতে পারেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উগান্ডায় ভূমিধস : নিহত অন্তত অর্ধশত

বিদেশের খবর: উগান্ডায় ভূমিধসে প্রায় ৫০ জন লোক নিহত হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত বহু লোক নিখোঁজ রয়েছে। দেশটির পূর্বাঞ্চলে মাউন্ট এলগনের খাড়াই ধসে পড়লে ঘরবাড়ি এবং গবাদিপশু মাটি চাপা পড়ে।
উগান্ডার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, বুদুদা জেলার বুকালাসি শহরে এই ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের ভেতর থেকে আটকে যাওয়া লোকদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন।
এদিকে, উগান্ডার প্রেসিডেন্ট ইয়েরি মুসেভেনি এক টুইট বার্তায় বলেন, উপদ্রুত এলাকায় উদ্ধার টিম পাঠানো হয়েছে। দুর্যোগ ঠেকাতে বিকল্প ব্যবস্থা বের করা চেষ্টা করছে সরকার।
সূত্র: বিবিসি, আল-জাজিরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলি হামলা : ৭ ফিলিস্তিনি নিহত; আহত ২ শতাধিক

বিদেশের খবর: অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল শুক্রবার বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা। এ সময় নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে; আহত হয়েছে আরো ২৫২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।
মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের লক্ষ্যে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল বের করে ফিলিস্তিনি জনগণ।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি সেনারা সাত ফিলিস্তিনি কিশোর ও যুবককে গুলি করে হত্যা করেছে। পাশবিক হামলায় আহত ফিলিস্তিনিদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এক কিশোরীসহ ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র: দ্য হার্টজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তারেকের ফাঁসি চেয়ে বিএনপিকে চাপের কৌশল

দেশের খবর: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে বিএনপিকে মাঠ গরম করার সুযোগ দেবে না ক্ষমতাসীন ১৪ দল। উল্টো তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবি নিয়ে মাঠে থেকে বিএনপিকে চাপে রাখবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল জোটগতভাবে মাঠে থাকবে নানা কর্মসূচি নিয়ে। পাশাপাশি জোটের শরিক দলগুলো আলাদাভাবেও কর্মসূচি পালন করবে। এ ছাড়া মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে তারেকের সাজা বাড়াতে আপিল করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। ক্ষমতাসীন জোটের নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ওই নেতারা জানান, নির্বাচনী প্রচারের লক্ষ্যে কেন্দ্র, জেলা ও মহানগর পর্যায়ে সভা-সমাবেশ করে সেখান থেকে একুশে আগস্টের হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপির জড়িত থাকার অভিযোগ বারবার তুলে ধরা হবে জনগণের সামনে। এসবের মধ্য দিয়ে বিএনপি ও এর নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে জনমত গড়ার চেষ্টা করবে ক্ষমতাসীনরা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একাধিক সদস্য জানান, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত। তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হলেও তিনি যে ওই নৃশংস হামলায় যুক্ত ছিলেন তা প্রমাণ হয়েছে। আওয়ামী লীগ ও ১৪ দলের শরিকদের পক্ষ থেকে নির্বাচনী প্রচারে এ বিষয়টি ব্যাপকভাবে তুলে ধরা হবে জনগণের সামনে। একই সঙ্গে তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির দাবিতেও সোচ্চার থাকবে ক্ষমতাসীন জোট। রায়ের পর বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো আগামী ১৮ অক্টোবর পর্যন্ত যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে তা থেকে যেন তারা কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড চালাতে না পারে সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর দৃষ্টি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের এক বৈঠকে তারেকের ফাঁসির দাবিতে সোচ্চার থাকার পক্ষে মত দেন শরিক দলগুলোর নেতারা। তাঁরা তারেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল করার পরামর্শ দেন। জানা গেছে, খুলনা মহানগরে আজ ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে এক সমাবেশ হবে। তাতে বিএনপির শীর্ষ নেতাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার বিষয় তুলে ধরে তারেক রহমানের ফাঁসির দাবি জানাবেন নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ‘তারেকের ফাঁসির বিষয়টিতে আমরা আইনিভাবে এগিয়ে যাব। তবে তারা যে ইতিহাসের জঘন্যতম একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এই কাজে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছে সেটি জনগণের সামনে তুলে ধরব।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অপর সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, ‘মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলে আমরা আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বিএনপি জঙ্গিবাদী-সন্ত্রাসীদের একটি দল। এটি আমরা মানুষের সামনে আবারও তুলে ধরব। তবে আশার কথা হলো—এ দেশের মানুষ এরই মধ্যে বিষয়টি বুঝে গেছে। এমনকি বিএনপির নেতাকর্মীরাও রায়ের প্রতিবাদের কর্মসূচিতে সাড়া দিচ্ছে না। কারণ তারাও দেখেছে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর গ্রেনেড হামলার পর বিএনপির শীর্ষ নেতারা জজ মিয়া নাটক সাজিয়েছে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘তারেকের ফাঁসি হবে কি না তা পুরোপুরি আদালতের বিচারিক বিষয়। এটি রাজনৈতিকভাবে নয়, আদালতেই ফয়সালা হবে। তবে আমরা মনে করি, তারেকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল। এ ছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে খালেদা জিয়ারও বিচার এবং শাস্তি হওয়া উচিত। আমরা এ বিষয়গুলোতে সোচ্চার থাকব। নির্বাচনী প্রচারে এ বিষয়গুলো তুলে ধরব। আর কেন্দ্রীয়ভাবে আমাদের নানা কর্মসূচি চলতে থাকবে।’

তারেকের ফাঁসির দাবিতে এরই মধ্যে একাধিক কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। একাধিক সমাবেশ করা হয়েছে যুবলীগের পক্ষ থেকেও। তারেকের ফাঁসির দাবিতে এবং বিরোধীদের কর্মসূচির বিরুদ্ধে সোচ্চার থাকতে এরই মধ্যে সংগঠনের শাখাগুলোকে নির্দেশনা দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। যুবলীগের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করার কথাও ভাবা হচ্ছে।

জানা যায়, গতকাল ১৪ দলের বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসনির্ভর, জঙ্গিসংশ্লিষ্ট দল তা প্রমাণ হয়েছে। এই ঘটনা (২১ আগস্টের হামলা) সংঘটিত করতে গিয়ে বিএনপি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, এটি একটি অশনি সংকেত। রাজনীতিতে এই ধারাকে পরাজিত করতে না পারলে রাজনীতি নিষ্কণ্টক হবে না। এই বিএনপির সঙ্গে কারো ঐক্য হলে সেটা হবে জঙ্গি ও দুর্নীতিবাজদের ঐক্য।’

জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বৈঠকে বলেন, ‘এই রায় প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে, তারা দল হিসেবে বদলায়নি। এই রায়ের মধ্য দিয়ে সত্য বেরিয়ে এসেছে, বিএনপির স্বরূপ উন্মোচন হয়েছে। জামায়াত যুদ্ধাপরাধীদের দল আর বিএনপি খুনিদের আশ্রয়-প্রশ্রয়কারী দল। সব রাজনৈতিক দলকে এই বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। যারা জাতীয় ঐক্যের নামে বিএনপির সঙ্গে জোট করছে তারা জাতির সঙ্গে বেঈমানি করছে।’

বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘একুশে আগস্টের ঘটনার মাস্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসি না হওয়া দুঃখজনক। তারেকের ফাঁসির লক্ষ্যে উচ্চ আদালতে আমাদের আপিল করতে হবে। আর মাঠেও ফাঁসির দাবিতে সোচ্চার থাকতে হবে।’

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি হচ্ছে গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু। তারা গণতন্ত্রের হত্যাকারী ও স্বাধীনতাবিরোধীদের আশ্রয় দিয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।’

রায়ের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি দেওয়ায় বিএনপির সমালোচনা করে নাসিম বলেন, ‘২১ আগস্টের হামলার পর আপনারা তিন বছর ক্ষমতায় ছিলেন। কেন বিচার করেন নাই? তদন্ত করেন নাই কেন? কেন বিচারের পথ রুদ্ধ করে দিয়েছিলেন? কেন জজ মিয়া নাটক সাজিয়েছিলেন? এর জবাব কে দেবে? এই কারণে আপনাদের পাপের ফল ভোগ করতে হচ্ছে।’

১৪ দলের একটি সূত্রে জানা যায়, আগামী নির্বাচনের আগ পর্যন্ত ধারাবাহিক নানা কর্মসূচির কথা ভাবছে ১৪ দল। সে ক্ষেত্রে বড় জেলা ও মহানগরে সমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশ করার কথা ভাবা হচ্ছে। এ ছাড়া বিএনপির কর্মসূচি দেখে তাত্ক্ষণিক কর্মসূচির প্রস্তুতি রাখবে ক্ষমতাসীন জোট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা থেকে বিভাগীয় শহরগুলোতে বুলেট ট্রেন হবে: রেলমন্ত্রী

দেশের খবর: রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, রাজধানী ঢাকার সঙ্গে দেশের অন্য ছয়টি বিভাগীয় শহরের যোগাযোগ দ্রুততর করতে শিগগিরই বুলেট ট্রেন চালু করা হবে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক এক সেমিনারে রেলমন্ত্রী এই তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য টেন্ডার আহ্বান করা হবে। ঢাকা-আখাউড়া ডাবল লাইন নির্মাণের কাজ শেষ হলেই ঢাকা-চট্টগ্রাম রেলপথ সম্পূর্ণ ডাবল লাইনে পরিণত হবে। এ ছাড়া খুলনা-মংলা রেললাইন নির্মাণের কাজও প্রায় শেষ।
মন্ত্রী জানান, বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে একটি রেলসেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া রেলের উন্নয়নে বর্তমানে ৪৬টি প্রকল্প চলমান। এর মধ্যে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জের মাওয়ায় ঢাকা-মাওয়া-যশোর রুটে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করবেন।
তিনি বলেন, রেলের এত উন্নয়ন সম্ভব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের ফলে। অথচ বিএনপি-জামায়াত জোট সরকার রেল খাতকে ধ্বংস করার সব প্রচেষ্টাই চালিয়ে গেছে। ওই সময় এক দিনেই রেলের ১৩ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছিল।
প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব ড. মিল্টন বিশ্বাস। আরও বক্তৃতা করেন পরিকল্পনা কমিশনের জ্যেষ্ঠ সচিব ড. শামসুল আলম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চুমু দৃশ্যের অডিশনে নায়িকার সঙ্গে যা করলেন পরিচালক

বিনোদনের খবর: ইতোমধ্যে ‘মি টু’ ঝড়ে আক্রান্ত হয়েছেন বলিউডের একাধিক নামিদামি পরিচালক। এবার সেই তালিকায় যুক্ত হলেন লাভ রঞ্জন। ‘সোনু কে টিটু কি সুইটি’-র পরিচালকের বিরুদ্ধে এক অভিনেত্রীকে অশ্লীল প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ আনলেও সেই অভিনেত্রী কিন্তু নিজের নাম প্রকাশ্যে আনেননি।

ওই অভিনেত্রীর অভিযোগ, ‘প্যার কি পঞ্চনামা’-র শুটিংয়ের সময় তিনি গিয়েছিলেন লাভ রঞ্জনের কাছে অডিশন দিতে। সিনেমায় বিকিনি দৃশ্যের পাশাপাশি চুম্বনের দৃশ্যও রয়েছে বলে জানানো হয় তাঁকে। তাতে কোনও আপত্তি ছিল না তাঁর।
এরপরই তাঁকে একটি ঘরে ডেকে নিয়ে যাওয়া হয়। প্রথমে বিকিনি পরে তাঁর লুক টেস্ট হবে বলে জানান লাভ রঞ্জন। এরপর সবাইকে ঘর থেকে বের করে দিয়ে তাঁকে নগ্ন হতে বলা হয় বলে অভিযোগ। ওই অভিনেত্রীর আরও দাবি, লাভ রঞ্জন তাঁকে জানান, অন্তর্বাস খুলে যেন তিনি দাঁড়ান। যাতে তিনি বুঝতে পারেন, ওই অভিনেত্রীর শরীর থেকে আর মেদ ঝরাতে হবে কি না। ওই ঘরে কোনও ক্যামেরা নেই। তাই পরিচালকের সামনে নগ্ন হতে অভিনেত্রী যেন ভয় না পান, সেই কথাই বার বার বলেন লাভ রঞ্জন।

তিনি আরও জানান, পরিচালকের ওই আবদার শুনে এই ধরনের কোনো কাজ করতে পারবেন না বলে সেখান থেকে সেদিন বেরিয়ে যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোদি বিষ্ণুর ১১তম অবতার : বিজেপি নেতা

বিদেশের খবর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অবতার’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। সম্প্রতি এক টুইট বার্তায় ওই বিজেপি নেতা মোদিকে প্রভু বিষ্ণুর ১১তম অবতার বলে মন্তব্য করেন। তার এ মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে প্রধান বিরোধীদল কংগ্রেস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে টুইট দেন মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র অবধুত ওয়াঘ। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রভু বিষ্ণুর ১১তম# অবতার।’
এর আগে এক মারাঠি টিভি চ্যানেলকে মোদি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের সৌভাগ্য যে, আমরা ভগবান-সদৃশ মোদির মতো একজন নেতা পেয়েছি।’
তার এ মন্তব্যের ঘোর বিরোধিতা করেছে বিরোধীদল কংগ্রেস। অবধুতের এ মন্তব্য ‘দেবতাদের প্রতি অবজ্ঞা’ আখ্যায়িত করে মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র অতুল লন্দে বলেন, ‘তার এ মন্তব্য বিজেপির হারিয়ে যাওয়া রাজনৈতিক ভূমি ফিরে পাওয়ার একটা প্রচেষ্টা মাত্র। আমি মনে করি না, তার এ মন্তব্যেও ওপর বেশি গুরুত্ব দেয়া দরকার আছে।’
অবধুতের এ মন্তব্য ক্ষমতাসীন বিজেপির চর্চিত ‘নিচু প্রকৃতির সংস্কৃতির বহিঃপ্রকাশ’ বলে মনে করেন ওই কংগ্রেস নেতা।
জাতীয় কংগ্রেস পার্টি থেকে নির্বাচিত সাংসদ জীতেন্দ্র আওহাদ বিজেপির মুখপাত্রকে খোঁচা দিয়ে বলেছেন, ‘ওয়াঘ ভিজেটিআই (বীরমাতা জিজাবাঈ টেকনোলজিক্যাল ইনস্টিটিউট) থেকে বের হওয়া একজন গ্র্যাজুয়েট। এখন তার সনদ আদৌ আসল কি না, তা যাচাই করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তার কাছ থেকে এ ধরনের মন্তব্য আমরা আশা করি না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩ কোটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকের প্রায় ৩ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। ফেসবুক কর্তৃপক্ষ শুক্রবার (১২ অক্টোবর) তাদের সর্বশেষ হালনাগাদে এ তথ্য জানিয়েছে।
ফেসবুক প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস-প্রেসিডেন্ট গে রোজেন একটি ব্লগে পোস্টে জানান, প্রায় ৩ কোটি ব্যবহারকারীদের মধ্যে ১ কোটি ৪০ লাখ লোকের নাম, যোগাযোগের বিবরণ ও সংবেদনশীল তথ্য (যেমন- লিঙ্গ, ধর্ম, ভাষা, সম্পর্কের অবস্থা এবং সাম্প্রতিক স্থান ইত্যাদি) হাতিয়ে নিয়েছে।
এ ছাড়া ১ কোটি ৫০ লাখ ব্যবহারকারীর নাম এবং যোগাযোগের বিষয় (যেমন- ফোন নম্বর, ইমেল বা উভয়, প্রোফাইলে কী ছিল ইত্যাদি) বিষয়ে তথ্য হাতিয়ে নিয়েছে। তবে বাকিদের অ্যাকাউন্টের কোনো তথ্য অ্যাক্সেস করেনি হ্যাকাররা।
গত সেপ্টেম্বরেও একটি নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর প্রায় ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা। পরে ত্রুটি সংশোধন করে ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলো পুনরায় সেট করা হয়।
সেই সময় রোজেন জানিয়েছেন, ত্রুটি সারিয়ে ফেলা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে এবং তাদের অবস্থান কোথায় তা জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest