সর্বশেষ সংবাদ-
আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎতালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলনসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনদেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ মাদক ব্যবসায়ী আটকজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ককে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ: থানায় জিডিসাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেইস্মার্ট মেডিকেল সেন্টারে ডাঃ শিহাবের তত্ত্বাবধানে শুরু হলো অত্যাধুনিক লিভারের পরীক্ষা ফাইব্রোস্ক্যানসাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী, সচেতনতায় বাড়ি বাড়ি স্বেচ্ছাসেবকবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত

বিতর্ক নিয়েই নিউইয়র্কে চলছে ‘হুমায়ূন মেলা’

বিনোদনের খবর: মুক্তধারা ফাউন্ডেশন ২০০২ সাল থেকে নিউইয়র্কে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামে ‘হুমায়ূন মেলা’র যাত্রা শুরু করেছিলো। সেখানে সয়ং হুমায়ূন আহমেদও উপস্থিতিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া জীবিত আর কোনো বাঙালি সাহিত্যিককে নিয়ে কখনো কোনো মেলা হয়নি। সেদিক থেকে এই মেলাটির গুরুত্ব ও মহাত্ম অন্যরকম।
তবে এই মেলাটি নিয়েই এবার বিতর্কের তৈরি হয়েছে। নিউইয়র্কের একটি স্কুলে ২০০২ সালে দুই দিনব্যাপী ‘হুমায়ূন মেলা’র প্রবর্তন হয়। তারপর থেকে প্রতি বছরই তারা এটি আয়োজন করে আসছে। এদিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের সার্বিক সহযোগিতায় ‘শো টাইম মিউজিকও হুমায়ূন মেলা’ আয়োজন করতে যাচ্ছে। এতে করে মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিত সাহা একই নামে মেলা করা নিয়ে অভিযোগ তুলেছেন।
বিশ্বজিত সাহা বলেন, ‘আমরা ২০০২ সালে হুমায়ূন আহমেদের উপস্থিতিতে হুমায়ূন মেলা শুরু করি, যা বাংলা সাহিত্যের জন্য ছিল একটি বিরল ঘটনা। তারপর থেকে আমরা ধারাবাহিকভাবে ২০১২ সাল পর্যন্ত তাঁর জন্মদিনে দিনব্যাপী ‘হুমায়ূন মেলা’র আয়োজন করে আসছি। তিনি মারা যাওয়ার পর ২০১৩ থেকে আমরা তার প্রয়াণ দিবসও পালন করি। ১৮ বছর ধরে আমরা যে “হুমায়ূন মেলা” করে আসছি হঠাৎ করে শাওন কেন একই নামে মেলা করতে যাচ্ছেন সেটা বুঝতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধও করেছি যেন তিনি এমনটি না করেন। কিন্তু তিনি শুনছেন না।’

মুক্তধারা কর্তৃক পাঠানো এক বিজ্ঞপ্তিতে মেহের আফরোজ শাওনের বক্তব্যে বলা হয়েছে, ‘নিউইয়র্কে এমন কোনো আয়োজন হয়, সেটাই আমি জানি না। হুমায়ূন আহমেদের পরিবার হিসেবে আমাকে বিষয়টি মুক্তধারার জানানো একটি ভদ্রতা ছিল বলে আমার মনে হয়। তারা সেটা করেনি। আর আমি কোন মেলায় থাকব, কী নামে মেলা করব, এটা আমার ব্যক্তিগত বিষয়।’
মেহের আফরোজ শাওনের বক্তব্যে আরও বলা হয়েছে, ‘হুমায়ূন আহমেদের উপস্থিতিতে যে মেলা মুক্তধারা প্রবর্তন করেছিল সেটা আজীবন তারাই আয়োজন করবে এমন কোনো লিখিত চুক্তি কোথাও হয়নি।’

অনুষ্ঠান আয়োজনের অধিকার ও বিশুদ্ধতার এমন বিতর্ক নিয়েই শো টাইম মিউজিক আজ রোববার থেকে কুইন্স প্যালেসে দ্বিতীয়বারের মতো ‘হুমায়ূন মেলা’ আয়োজন করেছে। চলবে আগামীকাল পর্যন্ত। বিনা টিকিটের এই মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
এতে গাই গাইবেন মেহের আফরোজ শাওন, এস আই টুটুল, সায়রা রেজাসহ আরও অনেকে। মেলায় থাকবে সেমিনার-আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশেও ‘হুমায়ূন মেলা’র আয়োজন করা হয়। চ্যানেল আইয়ের আয়োজনে এর পৃষ্টপোষকতায় থাকে এসিআই পিওর সল্ট। গেল বছরের ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে ‘হুমায়ূন মেলা’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিষেকেই নিজের প্রতিদ্বন্দ্বি অধরা

বিনোদনের খবর: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ ছবি দিয়ে বড় পর্দায় পা রাখেন নবাগতা চিত্রনায়িকা অধরা খান। নিজের অভিনীত প্রথম ছবিটি মুক্তির প্রতীক্ষায় থাকলেও ১২ অক্টোবর বড় পর্দায় অভিষিক্ত হতে চলেছেন এই নায়িকা। তাও একটি নয়, দুটি চলচ্চিত্র নিয়ে!
‘পাগলের মতো ভালোবাসি’র পর আরো দুটি চলচ্চিত্রে অভিনয় করেন অধরা খান। প্রথম ছবিটি মুক্তিতে বিলম্ব হলেও পরের দুটি ছবির সব কাজ সম্পন্ন হওয়ায় ছবি দুটির প্রযোজক ও নির্মাতারা আগামী ১২ অক্টোবর বড় পর্দায় মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন। একটি ছবির নাম ‘নায়ক’ এবং অন্যটির নাম ‘মাতাল’।
একসঙ্গে দুই ছবি নিয়ে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন, কেমন লাগছে? অধরা বলেন, অবশেষে আমার ছবি মুক্তি পেতে যাচ্ছে, এটা আনন্দের। কিন্তু আরেক দিক দিয়ে একটু খারাপও লাগছে, কারণ আমি ভেবেছিলাম একটার পর আরেকটা ছবি মুক্তি পাবে। দুটি সিনেমা একসাথে বড় পর্দায় মুক্তি পাচ্ছে, এটা নিয়ে একটু চিন্তায় আছি।
প্রথমে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিটি আগামী ১২ অক্টোবর মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতা। টিজার, পোস্টার ও ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে সোশাল মিডিয়ায় প্রচারণাও চলছিলো। নিজের অভিনীত প্রথম ছবি মুক্তি পাচ্ছে, এমন ভাবনা থেকে ‘নায়ক’-এর প্রচারণায় বেশ সরব ছিলেন অধরা নিজেও। কিন্তু এবার একইদিনে ‘মাতাল’ মুক্তির খবর!
অভিষেকেই নিজের প্রতিদ্বন্দ্বি, কী ভাবছেন অধরা? নায়িকার উত্তর, নিজেকে প্রতিদ্বন্দ্বি হিসেবে ভাবছি না। বা এভাবে দেখারও সুযোগও নেই। কারণ দুটি ছবিই আমার জন্য স্পেশাল। দুটি ছবিতেই মেইন হিরোইন আমি। দুটি ছবির পরিচালকও স্পেশাল। ছবি দুটি আলাদা হলেও ‘মাতাল’ ও ‘নায়ক’-এর সাথে আমার আত্মার সম্পর্ক, তাই আমি দুটি ছবিরই সমান ভালো চাইবো।
গেল ঈদে মুক্তির কথা ছিলো শাহীন সুমনের ‘মাতাল’। ছবিতে অধরার নায়ক হিসেবে দেখা যাবে চিত্রনায়ক সায়মন সাদিককে। মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ার পর শনিবার সন্ধ্যায় ইউটিউবে রিলিজ হয় ছবির ট্রেলার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিভারের কর্মক্ষমতা বাড়ায় লবঙ্গ

স্বাস্থ্য কণিকা: লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। এই সবকটি উপাদানই নানাভাবে শরীরে কাজে লেগে থাকে। শুধু তাই নয়, ভিতর থেকে শরীরকে এতটা শক্তিশালী করে তোলে যে একাধিক রোগ থেকে মুক্তি মেলে।

১. লিভারের কর্মক্ষমতা বাড়ায়:
লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের মধ্যে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই শুধু লিভার নয়, শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

২. দাঁতের ব্যাথা নিমেষে কমে:
লবঙ্গতে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমেষে দাঁতের যন্ত্রণা কমে যায়। তাই তো এবার থেকে দাঁতে অস্বস্তি বা মাড়ি ফোলার মতো ঘটনা ঘটলে কয়েকটা লবঙ্গ চা খেয়ে নেবেন। দেখবেন উপকার পাবেন।

৩. অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপাটিজে পরিপূর্ণ:
একাধিক গবেষণায় দেখা গেছে এই প্রকৃতিক উপাদানটির অন্দরে উপস্থিত একাধিক অ্যান্টি-অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপাটিজ যেকোনো ধরনের জীবাণুকে মেরে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো সংক্রমণের থেকে দূরে থাকতে অনেকেই নিয়মিত লবঙ্গ খেয়ে থাকেন।

৪. ত্বকের সংক্রমণ সারাতে কাজে আসে:
এবার থেকে কোনো ধরনের ত্বকের সংক্রমণ হলেই চোখ বুজে ক্ষতস্থানে লবঙ্গের রস বা এই প্রকৃতিক উপাদানটি দিয়ে বানানো চা লাগাতে ভুলবেন না। এমনটা করলে দেখবেন কষ্ট কমতে একেবারে সময়ই লাগবে না। আসলে লবঙ্গে উপস্থিত ভোলাটাইল অয়েল শরীরে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয়। সেই সঙ্গে জীবাণুদেরও মেরে ফেলে। ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে একেবারেই সময় লাগে না।

৫. জ্বরের প্রকোপ কমায়:
লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ই, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে দেয় যে শরীরে উপস্থিত ভাইরাসেরা সব মারা পরে। ফলে ভাইরাল ফিবারের প্রকোপ কমতে সময় লাগে না। প্রসঙ্গত, রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার হয়ে যাওয়ার পর সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়।

৬. হজম ক্ষমতার উন্নতি ঘটে:
লাঞ্চ বা ডিনারের আগে লবঙ্গ দিয়ে বানানো এক কাপ গরম গরম চা খেলে হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বেড়ে যায়। সেই সঙ্গে পেটের দিকে রক্ত প্রবাহেরও উন্নতি ঘটে। ফলে খাবার হজম হতে সময় লাগে না। তাই যাদের কম ঝাল-মশলা দেওয়া খাবার খেলেও বদ-হজম হয়, তারা লবঙ্গ চা পান করে একবার দেখতে পারেন।
সূত্র: বোল্ডস্কাই

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হত্যা ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরায় বিএনপির সাবেক এমপি হাবিব কারাগারে

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, তালা কলারোয়া আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব হত্যা ও চাঁদাবাজির চারটি মামলায় আদালতে আত্মসমর্পন করেছেন।
এ সময় আদালত তিনটি মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অপর একটি মামলায় তাকে জামিন দেন।
আদালত সূত্রে জানা গেছে হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হত্যার দুটি ও চাঁদাবাজির দুটি মামলায় আজ রোববার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) এর বিচারক অরুনাভ চক্রবর্তীর আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন।
তার জামিনের পক্ষে আইনগত যুক্তি তুলে ধরেন এডভোকেট আবদুল মজিদ। সরকার পক্ষে তার জামিনের বিরোধীতা করে বক্তব্য দেন পিপি এডভোকেট ওসমান গনি।
উভয়পক্ষের বক্তব্য শেষে আদালত আলতাফ হত্যাসহ তিনটি মামলায় জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালত চাঁদাবাজির অপর একটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য যে ২০০৪ সালের ৪ মে তালা উপজেলা বিএনপি সভাপতি আলতাফ হোসেনকে বোমা মেরে হত্যা করে সন্ত্রাসীরা। এ সংক্রান্ত দুটি মামলায় হাবিবুল ইসলাম হাবিব জামিন নিতে আদালতে আত্মসমর্পন করেন। আদালত তার জামিন আবেদন নাকচ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা বাতিল নয়, সংস্কার দাবি শিক্ষার্থীদের

দেশের খবর: সরকারি চাকরিতে কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কার দাবি করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারীরা ৫ দফার আলোকে কোটা সংস্কারের এই দাবি জানান। তারা বলেন, আমরা কখনোই কোটা বাতিল চাইনি। তাই এ বাতিলের কারণে উদ্ভূত সমস্যার দায়ভার সরকারকেই নিতে হবে।
আজ রোববার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা বাতিলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, ফারুক হোসেন প্রমুখ।
হাসান আল মামুন আরও বলেন, ৩য় ও ৪র্থ শ্রেণির সরকারি চাকরিতেও কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। সেই সঙ্গে সরকারি চাকরিতে বিশেষ নিয়োগ ছাত্রসমাজ মেনে নেবে না। এছাড়াও নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল নম্বরসহ প্রকাশের জোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ছাত্রসমাজের নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও হয়রানিমূলক যে সকল মামলা দায়ের করা হয়েছে তা দ্রুত প্রত্যাহার করতে হবে জানিয়ে হাসান আল মামুন বলেন, আন্দোলনকারীদের ওপর বর্বর হামলাকারীদের বিচার ও শাস্তি দিতে হবে।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছিল দেশের চাকরি প্রত্যাশীরা। এ আন্দোলনের প্রেক্ষিতে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা বাতিল করে পরিপত্র জারি করে।
এরপর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা কোটা বহালের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে।
এদিকে, মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মুক্তিযোদ্ধা সন্তান ও পোষ্যদের জন্য ৩০ শতাংশ কোটা বহাল চেয়ে সারাদেশে অবরোধের ঘোষণা দিয়েছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’।
কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্রকে ‘স্বাধীনতাবিরোধী’ আখ্যা দিয়ে আগামী মন্ত্রিসভায় কোটা ব্যবস্থাকে পুনর্বহালের দাবিও জানিয়েছে সংগঠনটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতালি দলে জায়গা পেলেন না বালোতেল্লি

খেলার খবর: আগামী ১০ অক্টোবর জেনোয়াতে ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচ ও চারদিন পর পোল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচের মাঠে নামবে ইতালি। আর তারই জের ধরে দীর্ঘ তিন বছর পরে জাতীয় দলে ডাক পেয়েছেন টরেন্টো এফসির ফরোয়ার্ড সেবাস্টিয়ান গিওভিনচো। তবে জায়গা হয়নি তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লির।
৩১ বছর বয়সী গিওভিনচো জাতীয় দলের হয়ে ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের অক্টোবরের পরে আর কোন আন্তর্জাতিক ম্যাচে অংশ নেননি তিনি। ইউরো ২০১৬’র বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ী ম্যাচটিতে গিওভিনচো বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।
এদিকে, লিগ ওয়ানের এবারের মৌসুমটা মোটেই ভালভাবে শুরু হয়নি নাইস স্ট্রাইকা বালোতেল্লির। সে কারণেই জাতীয় দলে এবারের দলটিতে তার জায়গা হয়নি।

স্কোয়াড:
গোলরক্ষক: এ্যালেসিও ক্রাগনো, গিয়নলুইগি ডোনারুমা, মাত্তিয়া পেরিন, সালভাতো সিরিগু।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ানো বিরাগি, ফ্রান্সেকো আকারবি, লিওনার্দো বনুচ্চি, গিওর্গিও চিয়েলিনি, ডোমেনিকো ক্রিসসিটো, ডানিলো ডি’আমব্রোসিও, এমারসন পালমিয়েরি, আলেসান্দ্রো ফ্লোরেনজি, এ্যালেসিও রোমাগনোলি।
মিডফিল্ডার: নিকোলো বারেলা, ফেডেরিকো বারনাডরেশি, গিয়াকোমো বোনাভেঞ্চুরা, রবার্তো গাগলিয়ারদিনি, জর্জিনহো, লোরেঞ্জো পেলেগ্রিনি, মার্কো ভেরাত্তি।
ফরোয়ার্ড: গিয়ানলুকা কাপরারি, ডোমেনিকো বেরাডি, ফেডেরিকো চেইসা, প্যাট্রিক কাটরোন, সেবাস্টিয়ান গিওভিনচো, সিরো ইমোবিলে, লোরেঞ্জে ইনসিগনে, সিমোনে জাজা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শরীর গঠনের সহজ পথ

অনলাইন ডেস্ক: আকর্ষণীয় শরীরের জন্য ব্যায়ামের বিকল্প নেই। শক্তপোক্ত শরীর গঠনের যেমন সহজ কোনো পথ নেই, তেমনি অনিয়মিত ব্যায়ামে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন। এর পরও সহজ কিছু উপায় আছে। তবে যেনতেন শরীরে তা সম্ভব নয়। শরীরের ন্যূনতম শেপ থাকতে হবে। থাকতে হবে সহ্যক্ষমতা। তাহলেই দ্রুত সুন্দর ও আকর্ষণীয় শরীর গঠন করা সম্ভব।
অনুশীলনের জন্য সপ্তাহে এক দিন অন্তর তিন দিন বুক আর পিঠের ব্যায়াম। একইভাবে দুই দিন কাঁধ আর হাতের ব্যায়াম। এক দিন পায়ের ব্যায়াম। এক দিন বিরতি। বুকের ব্যায়ামগুলো হলো সুইস বলে ডাম্বেল চেস্ট প্রেস, ইনক্লাইন বেঞ্চ প্রেস, সুইস বল পুশ আপ, কেবল স্ট্যান্ডিং ফ্লাই। পুল আপ, কোর রো, রেনিগেড রো পিঠের ব্যায়াম।

টানা তিন সপ্তাহ এসব অনুশীলনের পর একটু হালকা ব্যায়াম করতে হবে। যেন শরীর ‘রিকভার’ করার সুযোগ পায়। এ জন্য খাদ্যের পরিমাণও বাড়ানো দরকার। ডিমের সাদা অংশ, মুরগির গ্রিল করা মাংস, টোন্ড মিল্ক, রাজমা, কাজুবাদাম ইত্যাদি পরিমাণমতো খেতে হবে। কেননা পেশির ভিতই হলো প্রোটিন।

হঠাৎ করে চেহারায় বদল আনতে চাইলে হিতে বিপরীত হওয়ার শঙ্কা থাকে। তবে সপ্তাহে তিন-চার দিন শরীরচর্চা করলেই কিছু মেদ ঝরবেই। পেশিও তৈরি হবে। শরীরটা আগের চেয়ে অনেক ঝরঝরে লাগবে। এটি করতে সপ্তাহে তিন দিন শরীরের ওপরের অংশের ব্যায়াম এবং দুই দিন নিচের অংশের ব্যায়াম করতে হবে। একটি দিন নিজের প্রিয় খেলায় অংশ নেওয়া যেতে পারে। অন্যদিন বিশ্রাম। জিমে শক্তি বাড়ানোর বিভিন্ন ব্যায়াম করা যেতে পারে। শক্তি বাড়ানোর ব্যায়ামে পেশিতন্তু বাড়ে, মেদও ঝরে। পেশি যত বাড়বে ততই শরীর আকর্ষণীয় হয়ে উঠবে। বিরতি নিয়ে তীব্র গতির দৌড়, জাম্পিং জ্যাঙ্ক বা বার্পি জাম্পের মতো কার্ডিও করলে শরীরের বিপাকের হার বাড়ে, ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে এবং এইচজিএইচ হরমোন তৈরি হয়। অন্যদিকে প্রিয় খেলায় অংশ নিলেও মন শান্ত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অধরার অভিষেক কবে?

অধরার অভিষেক কবে?

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: ১২ অক্টোবর একসঙ্গে দুই ছবি—‘নায়ক’ ও ‘মাতাল’ দিয়ে নবাগতা নায়িকা অধরা খানের অভিষেক ঘটবে—এত দিন এটাই জানত সবাই। মিডিয়াও সেভাবেই সংবাদ প্রকাশ করে আসছিল। কিন্তু ৫ অক্টোবর হঠাৎ ‘নায়ক’ ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান ফেসবুকে জানান, ২৮ সেপ্টেম্বর শ্রীপুরের শাপলা হলে ‘নায়ক’ এবং ৫ অক্টোবর ঢাকার বাইরে আরেকটি হলে (নাম প্রকাশে অনিচ্ছুক) ‘মাতাল’ মুক্তি পেয়েছে। তাঁর স্ট্যাটাস অনুযায়ী এক দিনে দুই ছবি নিয়ে আর প্রেক্ষাগৃহে হাজির হওয়ার সুযোগ হলো না অধরার। কোনো প্রচার ছাড়া আগেভাগেই কেন ছবি মুক্তি দিলেন পরিচালকদ্বয়?
উত্তরে ইস্পাহানি বলেন, ‘কোনো ছবি মুক্তি দিতে গেলে প্রযোজক সমিতির অনুমতি নিতে হয়। আমরা ২৮ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দেওয়ার জন্য অনুমতি পাই। কিন্তু আমাদের ইচ্ছা ছিল ১২ অক্টোবর মুক্তি দেব। যেহেতু ২৮ সেপ্টেম্বর অনুমতি মিলেছে, তাই মাত্র একটি হলে মুক্তি দিয়ে নিয়ম রক্ষা করেছি। তবে ১২ অক্টোবর সারা দেশে ছবিটি মুক্তি পাবে।’
এ বিষয়ে ‘মাতাল’ ছবির পরিচালক শাহীন সুমন বলেন, ‘আগে থেকেই চূড়ান্ত ছিল অধরার দুটি ছবি একই দিনে মুক্তি পাবে। অনেক দিন পর নতুন কোনো নায়িকার একসঙ্গে দুটি ছবি মুক্তি পাবে ভেবে ভালো লাগছিল। কিন্তু হঠাৎ যখন শুনলাম ২৮ সেপ্টেম্বর একটি ছবি মুক্তি পেয়েছে, তখন খানিকটা অভিমান থেকে ৫ অক্টোবর আমার ছবিটি মুক্তি দিয়েছি। তবে ১২ অক্টোবর অন্তত অর্ধশতাধিক হলে মুক্তি পাচ্ছে ছবিটি।’ তবে এমন ঘটনায় ছবি দুটির নায়িকা অধরা কী বলেন? ‘আমি জানতাম না আগেই আমার ছবি মুক্তি পেয়েছে। এখন জেনে খারাপ লাগছে। মনে করেছিলাম ১২ অক্টোবর মহাসমরোহে ছবি দুটি মুক্তি পাবে। অবশ্য একটা দিক ভেবে ভালো লাগছে যে বড় কোনো হলে ছবি দুটি মুক্তি পায়নি। সে অর্থে ১২ অক্টোবরই আমার প্রকৃত অভিষেক ঘটবে। আর আমি ক্যারিয়ারে সব

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest