সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

এক কিশোরকে বাঁচাতে গিয়ে ৬ ডুবুরির মৃত্যু

অনলাইন ডেস্ক: পরিত্যক্ত একটি খনির জলাশয় থেকে এক কিশোরকে উদ্ধার করতে গিয়ে মারা গেছেন ছয় ডুবুরি। মালয়েশিয়ার সেলানগর রাজ্যের সেপাং জেলায় এ ঘটনা ঘটেছে। জানা যায়, তীব্র স্রোতের কারণে সবাই পানির মধ্যে ঘুরপাক খাচ্ছিলেন এবং এতে তাদের সব যন্ত্রপাতি খুলে যায়। যার ফলে তারা আর ফিরে আসতে পারেননি।
ওই ছয় ডুবুরি ডুবে যাওয়ার পর তাদের উদ্ধার করতে প্রায় ৩০ মিনিটের মতো সময় লাগে। এরপর যখন তাদের উদ্ধার করা হয় তখন তারা ছয় জনই ছিলেন মৃত।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, একটি পরিত্যক্ত খনির জলাশয় থেকে এক কিশোরকে উদ্ধার করতে গিয়ে মারা গেছেন ছয় ডুবুরি। বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে ১৭ বছর বয়সী ওই কিশোর ওই জলাশয়ে পড়ে যায়। ডুবুরিরা জলাশয়ে নামার পর হঠাৎ ঘূর্ণিপাকে আটকা পড়ে যায় তারা। তীব্র স্রোতে তাদের দেহের সঙ্গে লাগানো যন্ত্রপাতি খুলে যায়।
বিভিন্ন খবরে বলা হয়েছে, সেলানগর রাজ্যের সেপাং জেলার ওই খনির জলাশয়টিতে বুধবার (৩ অক্টোবর) ওই কিশোর ও তার বন্ধুরা মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরা শুরু করার মুহূর্তে ওই কিশোর পানিতে পড়ে যায়।
মালয়েশিয়ার দমকল বাহিনীর মহাপরিচালক মোহাম্মদ হামদান ওয়াহিদ বলেন, ওই জলাশয়ে একটি ঘূর্ণন স্রোতের উৎপত্তি হয়, তীরে থাকা একটি দল জানিয়েছে- তারা ওই ছয় ডুবুরিকে এর থেকে বের হয়ে আসার চেষ্টা করতে দেখেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হলিউডের দিনে ঢাকায় সুপারহিরো ‘ভেনম’

বিনোদনের খবর: ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের দর্শকরা দেখতে পারবেন মার্ভেল কমিকসের চরিত্র ভেনমকে নিয়ে নির্মিত সুপারহিরো ঘরনার ছবি ‘ভেনম’। একই দিনে বাংলাদেশের দর্শকরাও পাচ্ছেন এমন সুযোগ।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কিছু দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘ভেনম’। রাজধানী বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে শুক্রবার থেকেই চলবে ছবির প্রদর্শনী।
‘ভেনম’ পরিচালনা করেছেন রুবেন ফ্লেইশার। ‘ভেনম’ চরিত্রে অভিনয় করেছেন টম হার্ডি। ছবিতে আরও আছেন মিশেল উইলিয়ামস, রিজ আহমেদ, রেইড স্কট, স্কট হ্যাজিসহ অনেকে।
হলিউডের নতুন দিনের অন্যতম সফল অভিনেতাদের একজন টম হার্ডি। প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জিং চরিত্রে তার অসাধারণ অভিনয় খুব অল্প দিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের। গত বছর যখন জানা গেলো, এই টম হার্ডিই সনি পিকচার্সের নতুন ‘ভেনম’ চরিত্রে অভিনয় করবেন তখন থেকেই দর্শকদের অপেক্ষার শুরু।
দু’মাস আগে সিনেমাটির টিজার প্রকাশ পেলেও তাতে দর্শকদের মন একদমই ভরেনি। টিজারে যে একটিবারের জন্যও নতুন ভেনমের লুক প্রকাশ করা হয়নি! তবে দর্শকদের এই অতৃপ্তি ঘুচিয়ে দেয় ছবির ট্রেলার। প্রকাশের পরপরই ট্রেইলারটি সবার দৃষ্টি আকর্ষণ করে। ‘ভেনম’ রূপে টম হার্ডিকে দেখে মন ভরে যায়। মাত্র ৮ ঘণ্টায় ৫০ লক্ষেরও অধিক ভিউ যোগানো ট্রেইলারটিই বলে দিচ্ছে, দর্শকদের মন জয় করেছে এই নতুন ‘ভেনম’।
সুপারহিরো সিনেমার বাকি সব নিয়মিত উপাদানের সাথে সাথে থাকছে দুর্দান্ত সব অ্যাকশন সিন। আর চেইজ সিন দেখা গেছে ট্রেইলারেই!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপি নির্বাচন করতে চান চিত্রনায়ক ফারুক

বিনোদনের খবর: গাজীপুরে ৫ আসনে এমপি নির্বাচন করতে চান ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফারুক। মনোনয়ন পেতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ডাকের অপেক্ষায় আছেন তিনি।
চিত্রনায়ক ফারুক বলেন, ৫৭ বছর ধরে একটা দলের সঙ্গে আছি। আমার এলাকার মানুষ আমাকে চায়। আওয়ামী লীগের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। সেই আত্মার সম্পর্ক থেকে আমি মনে করি এবার আমাকে নমিনেশন দেয়া হবে। কিংবদন্তি এই নায়কের এলাকার সাধারণ মানুষ তাকে এমপি হিসেবে দেখতে চায় বলেই মনে করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কখন ডাকবেন আমি জানি না। এটা তার পলিসির ব্যাপার। এবার আসন দরকার। যে যেখান থেকে পাস করে আসতে পারবে তাকেই দরকার। শতভাগ গ্যারান্টি দিতে পারি আমি জিতব, ইনশাআল্লাহ।
চলচ্চিত্র অভিনেতা ফারুক গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম গ্রামে ১৯৪৮ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। কিন্তু ফারুক নামে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় তার। শৈশব-কৈশোর ও যৌবন কেটেছে গ্রামের বাড়ি ও পুরান ঢাকায়। এখন তিনি থাকেন উত্তরায় নিজ বাড়িতে।
চিত্রনায়ক ফারুক একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের স্বাধীনতার জন্য পাকিস্তানিদের ওপর ঝাঁপিয়ে পড়েন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতির দায়িত্বে রয়েছেন।
১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’-তে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের অত্মপ্রকাশ। ১৯৭৫ সালে তার অভিনীত ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ ছবি দুটি ব্যাপক ব্যবসা সফল হয়। ওই বছর লাঠিয়াল’র জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বর্ণ আত্মসাৎ: তিন পুলিশের ৫ বছরের কারাদণ্ড

দেশের খবর: স্বর্ণ আত্মসাতের এক মামলায় রামপুরা থানার সাবেক এসআই-সহ তিন পুলিশ সদস্যকে ৫ বছর ও এক সোর্সকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রামপুরা থানার সাবেক এসআই মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল মো. আকাশ চৌধুরী ও কনস্টেবল ওয়াহিদুল ইসলাম। তাদেরকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মাহফুজ আলম রনি নামে এক সোর্সকে ৩ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

২০১৪ সালের ১৩ মার্চ রামপুরা থানা পুলিশ রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাইক্রোবাস থেকে ২৩৫টি স্বর্ণের বারসহ গাড়ি আটক করে। সেসময় মাইক্রোবাস রেখে পালানোর সময় সমীর ও মুহিন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। ঘটনার তিন দিন পর ৭০টি স্বর্ণের বার উদ্ধার দেখিয়ে সমীর ও মুহিনের বিরুদ্ধে রামপুরা থানায় একটি চোরাচালান মামলা দায়ের করা হয়। থানা হেফাজতে নেওয়ার পর ওই দুই আসামি গাড়িতে ২৩৫টি স্বর্ণের বার ছিল বলে জানায়।

পরে ডিএমপির কমিশনার বেনজীর আহমদের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে ডিবি। ডিবির পৃথক তিনটি দল নারায়ণগঞ্জ, গাজীপুর ও বগুড়ায় অভিযান চালিয়ে পুলিশের তিন সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে বাকি ১৪৯টি স্বর্ণের বার উদ্ধার করে। পরে ২০১৪ সালের ৭ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা দায়ের করে। এ ঘটনায় রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালাকে ক্লোজড করা হয়।

মামলায় ২০১৫ সালের ১৪ মে মাসে আদালতে দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম দণ্ডপ্রাপ্ত ৩ জনসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই বছরের ১৫ অক্টোবর মামলায় আদালত অপর আসামি মাইক্রোবাস চালক সজিব শিকদারকে অব্যাহতি দিয়ে দণ্ডিতদের বিরুদ্ধে চার্জগঠন করেন। বিচারকালে আদালত ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দুদকের পক্ষে আদালতে প্রসিকিউটর রুহুল ইসলাম খান মামলা পরিচালনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শীতে ত্বকের যত্নে করণীয়

অনলাইন ডেস্ক: দিন ছোট হয়ে আসার সঙ্গে সঙ্গে কমে আসছে তাপমাত্রাও৷ বাতাস শুষ্ক হয়ে যাচ্ছে, সঙ্গে কমে যাচ্ছে আপনার ত্বকের গ্লো৷
গরমকে বিদায় জানিয়ে শীতকে আমন্ত্রণের সময় এটা৷ তাই এখন থেকেই ত্বকের যত্ন না নিলে ফাটা ত্বক নিয়ে আপনাকে শীত কাটাতে হবে। চলুন জেনে নেওয়া যাক শীতে ত্বকের সুরক্ষার করণীয় দিকগুলো:

১. সাবান ত্যাগ করুন: সুগন্ধী সাবান আপনাকে একদিনের জন্য ফ্রেস রাখতে পারে৷ কিন্তু আপনার ত্বককে তা রুক্ষ করে দেয়৷ ত্বক রুক্ষ হতে শুরু করলে ডিহাইড্রেট ফ্রি সাবান ব্যবহার বন্ধ করুন৷ এই শুষ্ক সময় ব্যবহার করুন ক্রিমযুক্ত বডি-ওয়াশ৷
২. লোশন ছেড়ে তুলে নিন ক্রিম: বাতাস শুষ্ক হয়ে যাওয়ায়, ত্বকের প্রচুর পরিমাণে আর্দ্রতা দরকার৷ ক্রিম একটা তৈলাক্ত আবরণ তৈরি করে৷ ফলে লোশন ছেড়ে ক্রিম ব্যবহারই বাঞ্ছনীয়৷
৩. ঠোঁট বাঁচান: শীতে ফাটা ঠোঁট বড় একটা সমস্যা৷ শীতে ঠোঁট ফাটার হাত থেকে বাঁচাতে ব্যবহার করুন নন-পেট্রোলিয়াম জেল৷
৪. এবার একটা হ্যান্ড ক্রিম কিনেই নিন: শীতে হাতের চামড়ার খুব ক্ষতি হয়৷ শরীরের যত্ন নিয়ে হাতের দিকে নজর দেন না অনেকেই৷ এবার এটা না করে হাতের দিকেও নজর দিন৷ হ্যান্ড ক্রিম হাতের ত্বককে নরম করে ও রুক্ষতার হাত থেকে বাঁচায়৷
৫. প্রচুর পরিমাণে পানি পান করুন: শুধু বাইরের দিক থেকে রুক্ষতা প্রতিরোধ করাই নয়৷ নিজেকে ভিতর থেকে সজীব ও সতেজ রাখার জন্য প্রচুর পানি পান দরকার৷ এমনিতে বেশি পানি খাওয়ার উপকারিতার কোন বিকল্প নেই? এই শীতে তা ত্বক তো বটেই, সারা শরীরে সুস্থতার জন্যই কাজ দেবে৷
৬. সবজি ও ফল খান: প্রতিটি ঋতুতে শরীরে কী কী উপাদানের ঘাটতি পড়ে আর কী দরকার, সেই হিসেবেই আসে মৌসুমি ফল ও সবজি৷ শীতে সবজির সমাহার৷ সবজি ভাল লাগে না বলে নাক কুঁচকোবেন না৷ বরং এই সবজির ভিটামিনই আপনার স্বাস্থ্য ও ত্বককে সতেজ রাখবে৷ ফলও একান্ত প্রয়োজনীয়৷ জরুরি ভিটামিন ও খনিজ সরবরাহে এদের বিকল্প নেই৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জলপাইয়ের গুণাগুণ

অনলাইন ডেস্ক: শীতকাল আসছে। তাই বাজারে আসতে শুরু করেছে জনপ্রিয় ফল জলপাই। শুধু খেতেই সুস্বাদু নয়। নিয়মিত জলপাই খেলে পেতে পারেন এমন সব উপকারিতা যেগুলো প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষ চায়। নিচে জলপাইয়ের কয়েকটি উপকারি গুণ নিয়ে আলোচনা করা হলো :

ক্যান্সার প্রতিরোধে : কালো জলপাই ভিটামিনেরই ভালো উৎস। জলপাইতে আছে মনোস্যাটুরেটেড ফ্যাট। জলপাইয়ের ভিটামিন-ই কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয়। ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে।

হৃদযন্ত্রের উপকারিতা : যখন মানুষের হৃদপিণ্ডের রক্তনালীতে চর্বি জমে, তখন হার্টএ্যটাক করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। জলপাইয়ের অ্যান্টি অক্সিডেন্ট হার্ট ব্লক হতে বাধা দেয়। জলপাইয়ে রয়েছে মোনো-স্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী।

ওজন কমাতে : যখন জলপাইয়ের মোনো-স্যাচুরেটেড ফ্যাট অন্য খাবারে বিদ্যমান স্যাচুরেটেড ফ্যাটের বদলে গ্রহণ করা হয় তখন তা দেহের ভেতরের ফ্যাট সেলকে ভাঙতে সাহায্য করে। জলপাইয়ের তেলেও রয়েছে লো কোলেস্টেরল যা ওজন এবং ব্লাডপ্রেশার কমাতে সহায়ক।

আয়রনের উৎস : জলপাই বিশেষ করে কালো জলপাই আয়রনের উৎস, আয়রন আমাদের দেহে রক্ত চলাচল করাতে সহায়তা করে, আর প্রাকৃতিক আয়রনের উৎসের জন্য জলপাই-ই সেরা।

অ্যালার্জি প্রতিরোধে : গবেষণায় দেখা গেছে, জলপাই অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে। জলপাইয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের ইনফেকশন ও অন্যান্য ক্ষত সারাতে কার্যকরী ভুমিকা রাখে।

কোষ্ঠকাঠিন্য দূর করতে : জল পাইয়ে যে খাদ্যআঁশ আছে তা মানুষের দেহের পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হজমে সহায়তা করে।

ত্বক ও চুলের যত্নে : কালো জলপাইয়ের তেল আছে ফ্যাটি এসিড ও এ্যান্টি অক্সিডেন্ট যা কিনা ত্বক ও চুলের যত্নে কাজ করে। জলপাইয়ের ভিটামিন ই ত্বকে মসৃনতা আনে। চুলের গঠনকে আরও মজবুত করে। ত্বকের ক্যানসারের হাত থেকেও বাঁচায় জলপাই। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের যে ক্ষতি হয় তা রোধ করে জলপাই।

চোখের যত্নে : জলপাইয়ে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ চোখের জন্য ভালো। যাদের চোখ আলো ও অন্ধকারে সংবেদনশীল তাদের জন্য ওষুধের কাজ করে জলপাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাশরাফি দেশের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দেশের বড় সম্পদ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা ক্রিকেটে কত ভালো করছি, মাশরাফি সেখানে নড়াইলের।’ নড়াইলবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশের সবচেয়ে বড় সম্পদই তো আপনাদের, মাশরাফি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা ক্রীড়াপাগল সেটা নতুন করে বলাইবাহুল্য। দেশের মাঠে খেলা হলে প্রধানমন্ত্রীর মাঠে উপস্থিত যাওয়াই সেটা প্রমাণ করে। নিয়মিত ক্রীড়াবিদদের খোঁজ-খবর রাখা থেকে শুরু করে ক্রীড়া উন্নয়নে সর্বোচ্চ অবদান প্রধানমন্ত্রীর। কয়েকদিন আগেও ইনজুরিতে এশিয়া কাপ শেষ করে দেশে ফিরে আসা তামিম ইকবালের খোঁজ নেন তিনি সরাসরি ফোন করে। প্রয়োজনে বিদেশে গিয়ে হলেও চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এবার অধিনায়ক মাশরাফিকে উল্লেখ করলেন দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে।
‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’- শীর্ষক রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে আয়োজিত তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতেই থিম সং পরিবেশন করা হয়। এ ছাড়া গত সাড়ে নয় বছরে উন্নয়নের একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। মেলা উদ্বোধনের পর বরগুনা জেলার আমতলী, বাগেরহাট জেলার ফকিরহাট, নড়াইল জেলা ও রংপুরের পীরগঞ্জ উপজেলার উপকারভোগীদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে নড়াইলের লোহাগড়ার একজন উপকারভোগীর কথার প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এই যে তার মনের যে চেতনা, কারও কাছে হাত পেতে চলব না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাকে মানুষের কাছে ভিক্ষা করে চলতে হতো। আজকে তার পুনর্বাসন হয়েছে এবং নিজের কাজ নিজে করে খেতে পারছেন। এটাই সব থেকে বড় কথা। এভাবে যেন আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে পারি।
তিনি বলেন, কোনো মানুষকে যেন কারও কাছে হাত পেতে বা ভিক্ষা করে চলতে না হয়। সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাই আমাদের দায়িত্ব। সেটাই আমরা করে যাচ্ছি এবং আমর তা করে যাব। দেশকে সেভাবে গড়ব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্ষণ জঘন্য অপরাধ; আমিও এর বিরোধী : রোনালদো

অনলাইন ডেস্ক: নতুন করে নারীঘটিত ঝামেলায় জড়িয়ে পড়লেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক কোনো ঘটনা নয়; ৯ বছর আগের ক্যাথরিন মায়োরগা নামে এক নারীকে ধর্ষণের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে এক ভিডিও বার্তায় এই অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছিলেন সিআর সেভেন। এবার টুইটারের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করে বললেন, তিনি ধর্ষণের মতো অপরাধের ঘোর বিরোধী।
২০০৯ সালে ক্যাথরিন মায়োরগা এক ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছিলেন। বর্তমানে তিনি একজন স্কুলশিক্ষিকা। এক সাক্ষাত্কারে রোনালদোর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন মায়োরগা। জানিয়েছিলেন, পর্তুগিজ তারকা তাকে একটি হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করেছিলেন। মায়োরগা সেই সময় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু রোনালদোর পক্ষ থেকে ব্যাপারটা মিটিয়ে ফেলতে চাপ আসে।
তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ লাখ ৭৫ হাজার ডলার ট্রান্সফার করা হয়। প্রবল লড়াইয়ের পরও একটা সময় বিচারের আশা ছেড়ে দিয়েছিলেন মায়োরগা। কিন্তু ৯ বছর পর হঠাৎ করে একটি আইন সংস্থার মাধ্যমে ফের মুখ খুলেছেন ক্যথরিন। এখন তার বয়স ৩৪ বছর। রোনালদোর ৩৩। ক্যাথরিন মায়োরগার অভিযোগ আবার প্রকাশ করেছে জার্মানির একটি ম্যাগাজিন। আর তার পর থেকেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
আগে থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদো বিভিন্ন মাধ্যমে এই ধর্ষণের ঘটনা অস্বীকার করে আসছিলেন। তার নিজের আইনজীবীর মাধ্যমে বলছিলেন, ‘অভিযোগকারিনী সবার নজরে আসার জন্য এ ধরনের মনগড়া ঘটনার জন্ম দিয়েছে। এটা কোনো ভাবেই সত্য নয়।’
এবার টুইটারে রোনালদো সরাসরি ধর্ষণের ঘটনা অস্বীকার করেছেন। টুইটারে তিনি লেখেন, ‘আমি দৃঢ়ভাবে আমার প্রতি ওঠা অভিযোগ অস্বীকার করছি। ধর্ষণ খুবই জঘন্য একটি অপরাধ। আমি নিজেও এ ধরনের অপরাদের ঘোর বিরোধী। আমি নিজে চাই এই অভিযোগ থেকে মুক্তি পেতে। এমনকি আমার নামে মিডিয়ায় যে সব অভিযোগ উঠে এসেছে এবং মনগড়া বক্তব্য এসেছে, সেই সব কিছুর বিরোধিতা করছি আমি। আমাকে বিক্রি করে মিডিয়া নিজেদের আখের গোছাতে চাইছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest