সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

কলারোয়ায় উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি

কলারোয়া,প্রতিনিধিঃ-
সারা বাংলাদেশের সাথে একযোগে কলারোয়া উপজেলা ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা । পরে  উন্নয়ন মেলার বর্ণাঢ্য র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তব্য  দেন স্থানীয় সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা,  মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, শিক্ষাবিদ অধ্যাপক এম এ ফারুক, অধ্যক্ষ ইউনুচ আলি, কৃষি অফিসার মহসিন আলি,নির্বাচন অফিসার মাসুদুর রহমান, শিক্ষা অফিসার আব্দুল হামিদ, শিক্ষা অফিসার আকবার আলি, তদন্ত ওসি জেল্লাল হোসেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া বার্তার সম্পাদক জাহাঙ্গীর আলম (লিটন) সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,কোষাধ্যক্ষ এম এ সাজেদ, রির্পোটাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ,দুপ্রক কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মমুজিবুর রহমান, ডাঃ মেহের উল্লাহ, পল্লি বিদ্যুতের পরিচালক সাইফুল্লাহ আজাদ,পল্লি বিদ্যুতের কর্মকর্তা বৃন্দ, পৌরসভার কর্মকর্তা বৃন্দ,কলারোয়া বার্তার সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন,   সাংবাদিক বৃন্দ সহ সকল সরকারি-বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, ছাত্র-ছাত্রী এবং সরকারি সুফলভোগি অসংখ্য ব্যক্তিবর্গ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২১ অক্টোবর বসছে সংসদের বিদায়ী অধিবেশন

দেশের খবর: আগামী ২১ অক্টোবর বর্তমান দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এটিই বর্তমান সরকারের শেষ অধিবেশন। ওইদিন বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব দিনের কার্যসূচি শুরু হবে। এর আগে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে শুরু হতে যাওয়া অধিবেশনের সময়সূচি নির্ধারিত হবে।
বৃহস্পতিবার (০৪ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন আহ্বান সংক্রান্ত নোটিশ সংসদ সচিবালয়ে পৌঁছায়।
এবারের অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ২৩তম অধিবেশন তিন কার্যদিবস চলতে পারে। এ অধিবেশন সর্বোচ্চ এক সপ্তাহের বেশি চলার কথা নয়।
আগামী ২৮ অক্টোবরের পর বর্তমান সরকারের মন্ত্রীসভা ছোট করার কথা শোনা যাচ্ছে। আর এ অধিবেশনের পর জরুরি কোনো অবস্থার সৃষ্টি না হলে নতুন সরকার গঠনের আগে আর কোনো অধিবেশন বসবে না। তবে রাষ্ট্রপতি চাইলে যেকোনো সময় অধিবেশন আহ্বান করতে পারেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আনন্দ অশ্রুর অপেক্ষায় মাহি

বিনোদনের খবর: ‘আনন্দ অশ্রু’ নামের নতুন ছবিতে জুটি বেঁধেছেন নতুন প্রজন্মের জনপ্রিয় জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এই জুটিকে নিয়ে ছবিটি নির্মাণ করছেন ‘দুই নয়নের আলো’খ্যাত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে মানিকগঞ্জে শুরু হয়েছিলো শুটিং। সেখানে একটানা ১৫ দিন কাজ হয়ছে। ঢাকাতেও বেশ কিছু দৃশ্যায়ণ হয়েছে। এরপর ‘জান্নাত’ ছবির মুক্তি ও প্রচারণা উপলক্ষে ছিলো বিরতি।
তবে বিরতি কাটিয়ে আবারও শুটিংয়ে যাচ্ছে ‘আনন্দ অশ্রু’। আসছে ১৩ অক্টোবর থেকে চলবে শুটিং। আজ বৃহস্পতিবার দুপুরে মাহি বলেন, ‘ছবিটির জন্য শিডিউল দেয়া আছে। খুব ভালো গল্পের ছবি এটি। দ্রুত শেষ করে হলে দেখতে চাই। তাই এ মুহূর্তে ছবিটির শুটিংয়ে যোগ দেয়ার অপেক্ষায় আছি।’
ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানালেন, মাহির সঙ্গে নায়ক সাইমনও ১৩ তারিখ থেকে শুটিংয়ে যোগ দেবেন। এরইমধ্যে শুটিং লোকেশন ঠিক করা হয়েছে। তিনি বলেন, ‘সাইমন-মাহি জুটির সদ্য মুক্তি পাওয়া ‘জান্নাত’ ছবির মতো ‘আনন্দ অশ্রু’ ছবিটিও দর্শকের মন ভরাবে।’
প্রসঙ্গত, শিবলী সাদিক পরিচালিত ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিলো ‘আনন্দ অশ্রু’ নামের সিনেমা। সেখানে অভিনয় করেছিলেন সেসময়ের তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। এবার একই নামে সাইমন-মাহিবে নিয়ে ছবি নির্মিত হলেও নাম ছাড়া দুটি ছবির অন্য কোনো কিছুতে মিল নেই বলে জানালেন পরিচালক মানিক।
এদিকে আগামীকাল শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে মাহি অভিনীত ‘পবিত্র ভালোবাসা’ নামের ছবিটি। ছবিটি নিয়ে বেশ ভালো প্রত্যাশা মাহির। তিনি বলেন, ‘এই ছবিটা ভালো হয়েছে। আগে আমরা ছোটবেলায় যে ছবিগুলো শুক্রবার টিভিতে দেখতাম। ওই সময় ছবিগুলো দেখতে যেমন সিনেমা সিনেমা ফিল আসতো, এই সিনেমাটাও ওইরকম টাইপ। মেকিং থেকে শুরু করে সবকিছু। কারণ এ কে সোহেল ভাই খায়রুন সুন্দরী সিনেমা বানিয়েছিলেন। উনি ওই ধাঁচের মতোই ছবিটা বানিয়েছেন। এই ছবি থেকে মডার্ন ফিল পাওয়া যাবে না। তবে এটা একটা পিওর বাংলা সিনেমা আগে যেটা দেখতাম ওইরকম একটা সিনেমা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৯ অক্টোবর দেখা মিলবে দেবীর

বিনোদনের খবর: প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাসের অনুপ্রেরণায় নির্মিত ‘দেবী’ চলচ্চিত্রটি। এখানে মিসির আলী চরিত্রে ‘ডাইনামিক’ অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখার অপেক্ষায় ঢাকাই সিনেমার দর্শক। অবশেষে অবসান ঘটছে অপেক্ষার। সরকারি অনুদানে নির্মিত এ ছবিটি দেখে গত সপ্তাহেই অনুদান কমিটি তাদের অনুমোদন দিয়েছেন। এবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল আলোচিত ছবি ‘দেবী’।
৩ অক্টোবর বিকালে বোর্ডের সদস্যরা ছবিটি দেখে বিনা কর্তনে ছাড়পত্র প্রদানের সিদ্ধান্ত জানান প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসানকে। সেন্সর বাঁধা পেরিয়ে ছবিটির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা জানিয়েছে মুক্তির তারিখও। ঢাকা-নারাণগঞ্জসহ সারাদেশে ছবিটি মুক্তি পাবে ১৯ অক্টোবর। এটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।
সেন্সর বোর্ডের অন্যতম সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ ‘দেবী’ দেখে বলেন, ‘আমরা নিশ্চিত দর্শক ভিন্ন স্বাদের একটি চলচ্চিত্র পেতে যাচ্ছে। সব শ্রেণীর দর্শকের উচিত এমন ধরনের চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা করা।’
ছবিতে রানু চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। ছবিটি প্রসঙ্গে জয়া বলেন, ‘‘দেবী’ এমন একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্রের ওপর দর্শকের অনেক বেশি আশা। এটি খুব স্বাভাবিক। আর এ কারণেই ‘দেবী’র মুক্তি নিয়ে আমরা কোনও তাড়াহুড়ো করতে চাইনি। সব গুছিয়ে, সব পক্ষের সম্মতি নিয়ে ১৯ অক্টোবর ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। আশা করছি ভক্ত-দর্শকরা সঙ্গে থাকবেন।’’

‘দেবী’ চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নদীর নামেই হবে পদ্মাসেতুর নামকরণ: ওবায়দুল কাদের

দেশের খবর: সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজের নামে পদ্মাসেতুর নামকরণের প্রস্তাব নাকচ করে দেয়ায় অবশেষে নদীর নামেই এই সেতুর নামকরণ করা হচ্ছে।
‘প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সহায়তা ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের যে চ্যালেঞ্জ গ্রহন করেছিলেন সেজন্য সংসদ সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংস্কৃতিক সংগঠকরা তাঁর নামে এই সেতুর নামকরণ করার দাবি জানিয়ে আসছিলেন। এই প্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সেতুর নাম ‘ শেখ হাসিনা পদ্মাসেতু’ করার প্রস্তাব করে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হলে তিনি সেই প্রস্তাব নাকচ করে দেন।’ সেতুমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পরিবারের কোনো সদস্যের নামে এ সেতুর নামকরণ করা হোক তা চাননি। তাই তিনি নদীর নামেই এ সেতুর নাম পদ্মাসেতু করার সিদ্ধান্ত দিয়েছেন।’ কাদের বলেন।
আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুরারোগ্য রোগে আক্রান্ত লিখনকে দেখতে গেলে অপেক্ষমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করছে যুক্তরাষ্ট্রও

বিদেশের খবর: রাশিয়া-চীনের পর এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করছে অন্যতম পরাশক্তির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। শিগগির তাদের অস্ত্রাগারে মহাকাশের এ অত্যাধুনিক প্রযুক্তিটি যোগ করা হবে বলে অঙ্গীকার করেছেন দেশটির ডেপুটি সেক্রেটারি অব ডিফেন্স প্যাথ্রিক শানাহান।
তিনি বলেছেন, হাইপারসনিক যোগ করছি আমাদের অস্ত্রাগারে। আর সেটা খুব শিগগির। যে সময় লাগবে আশা করেছিল মানুষ, তার আগেই।
বুধবার (০৩ অক্টোবর ২০১৮) দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, আমরা খুব দ্রুত হাইপারসনিক নিয়ে মহাকাশে উড়তে যাচ্ছি এবং যা মানুষের প্রত্যাশার তুলনায় বেশি আধুনিকও হবে।
সংবাদমাধ্যম বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন ঘোষণা রাশিয়া এবং চীনের মনোযোগের কেন্দ্র হয়ে উঠেছে। যদিও তাদের হাইপারসনিক প্রোগ্রামের উন্নয়ন হয়েছে আগেই।
সাধারণত, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ঘণ্টায় তিন হাজার ৮০০ মাইলের বেশি গতিতে চলে। যা শব্দের গতির তুলনায় কমপক্ষে পাঁচগুণ বেশি।
এর আগে গত ৩ আগস্ট এশিয়া দেশ চীন মহাকাশে প্রতিরক্ষা শক্তি বাড়াতে তাদের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। বলা হয়েছিল ‘স্টাররি স্কাই-২’ নামের ওই ক্ষেপণাস্ত্রটি নীরবে-নিঃশব্দে মাত্র ৩০ মিনিটের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।
এরও আগে মার্চে সর্বপ্রথম রাশিয়া বিশ্বের সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘কিনঝালের’ সফল পরীক্ষা চালিয়েছিল।
পরে জাতির উদ্দেশে ভাষণে ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন- হাইপারসনিক ক্ষেপাণাস্ত্র প্রতিযোগিতায় রাশিয়া অন্য যেকোনো দেশের চেয়ে ১৫ বছর এগিয়ে থাকবে। কেননা, রাশিয়া ১০টি অত্যাধুনিক হাইপারসনিক মারণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে।
তার মধ্যে কিনঝালটি তোপোলেভ টিইউ-২২২এম৩ বোম্বার বহন করে অত্যাধিক দূরগতির সঙ্গে। যা বিশ্বের ইতিহাসে সর্বাধিক শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এছাড়া এটির গতি শব্দের গতির চেয়ে আটগুণ বেশি। সেইসঙ্গে ক্ষেপণাস্ত্রটি মুহূর্তেই গতি পাল্টিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করতে সক্ষম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিষেকেই সব রেকর্ড ওলট পালট করে দিলেন পৃথ্বী!

খেলার খবর: আরেকজন অ্যালিস্টার কুক? অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকানোর পর পৃথ্বী শকে নিয়ে এমনই আলোচনা চলছে। তার অসাধারণ ব্যাটিং স্টাইল দেখে বহু মানুষ বলছে গাভাস্কার, শচীন, দ্রাবিড়রা হয়তো ভর করেছে এই তরুণের ওপর। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং লাইন আপ, ফুটওয়ার্ক, বল বোঝার ক্ষমতা সব বিভাগেই ১০০ নম্বর পেলেন পৃথ্বী। কব্জির জোরে হার মানালেন নিজের বয়সকে।

১৫৪ বলে খেললেন ১৩৪ রানের মোহময় ইনিংস। হাঁকালেন ১৯টি দর্শনীয় বাউন্ডারি। এই নিয়ে রঞ্জি, দুলীপ ট্রফি ও টেস্ট ক্রিকেট- সবগুলো অভিষেক ম্যাচেই সেঞ্চুরির ইতিহাস গড়লেন মুম্বাইয়ের এই দুর্দান্ত প্রতিভা। ভারতীয় ক্রিকেটে এমন ইতিহাস আর কেউ গড়তে পারেনি।

রাজকোটে ভারতের স্কোর তখকন ১ উইকেটে ৯৯। তখনই কিমো পলকে মাটি কামড়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন ডানহাতি পৃথ্বী। নিখুঁত ফুটওয়ার্ক। তার সঙ্গেই জীবনের প্রথম টেস্টে মাত্র ৯৯ বলে পৌঁছে গেলেন তিন অংকে! স্ট্রাইক রেটও হিংসা করার মতো। ১০২ এর কাছে। গ্যালারি, সতীর্থ ও ক্যারিবিয়ান দলের পক্ষ থেকেও উড়ে এল অভিনন্দনের বন্যা।

ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে পৃথ্বীর জায়গা পাওয়া নিয়ে কিছুটা সংশয় ছিলই। তবে বুধবার সকালে ১২ জনের দল ঘোষণার পরেই মুম্বাইয়ের ছেলে পৃথ্বীর জাতীয় দলে জায়গা পাওয়ার খবর ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে পৃথ্বির হাতে ২৯৩ নম্বর টেস্ট ক্যাপ তুলে দেন অধিনায়ক বিরাট কোহালি।

তথ্যের বিচারে পৃথ্বী ভারতের দ্বিতীয় কম বয়সী ক্রিকেটার, যিনি প্রথম টেস্টেই হাফ সেঞ্চুরি করেছেন। এর আগে ১৯৫৫ সালে বিজয় মেহরা ১৭ বছর ২৫৫ দিন বয়সে প্রথম টেস্টে হাফ সেঞ্চুরির গৌরব অর্জন করেন।

পৃথ্বীকে নিয়ে বরাবরই আশাবাদী ছিলেন শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেট প্রতিভাও। আন্তঃবিদ্যালয় পর্যায়ে পৃথ্বীর খেলা দেখে তার প্র্যাকটিসের সুযোগ-সুবিধার দিকে নানা রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন শচীন। প্রায়ই টিপস দিতেন। পৃথ্বীর আজকের ব্যাটিং সাফল্যে আরেকজন শচীন কিংবা গাভাস্কার পাওয়ার স্বপ্ন দেখতেই পারে ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাম্প্রতিক সময়ে সবচেয়ে খারাপ ব্যবসা করা ছবি ‘নাকাব’

বিনোদন সংবাদ: শাকিব খান অভিনীত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছবি ‘নাকাব’। ছবিটি সেখানে মুক্তি পেয়েছে গত ২১ সেপ্টেম্বর। একই দিনে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তির কথা থাকলেও প্রথমে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি মেলেনি। পরে অনুমতি পেয়ে ২৮ সেপ্টেম্বর রাজধানীসহ সারাদেশে শতাধিক হলে মুক্তি পায় ছবিটি। আমদানি করে ছবিটি বাংলাদেশে মুক্তি দিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

ছবি মুক্তির আগে প্রযোজক-পরিবেশকের পক্ষ থেকে এই ছবিকে নানা বিশেষণ দিয়ে বিশেষায়িত করা হলেও বাস্তবে এর দেখা মেলেনি। ছবিটি বাংলাদেশে একদমই ব্যবসা করতে পারেনি বলে জানিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এর আগে কলকাতাসহ পশ্চিমবঙ্গেও ছবিটির মন্দার খবর জানা যায়। রাজধানীর বলাকা সিনেমা হলে শুক্রবার ব্যবসা কিছুটা হলেও শনিবার থেকে লোক সমাগম কম দেখা যায়। শ্যামলী সিনেমা হলে ব্যবসা মন্দা গেছে।

শ্যামলি সিনেমার হাউজ ম্যানেজার আহসানুল্লাহ হাসান কালের কণ্ঠকে বলেন, আমরা আশা করেছিলাম ছবিটি ভালো চলবে। কিন্তু আশানুরূপ ব্যবসা করতে পারেনি। আমাদের এখানে প্রায় সব ছবিই ভালো চলে। তবে এই ছবিটি কেন চললো না বুঝলাম না। আমাদের এখানে পরিবার নিয়ে লোকজন ছবি দেখতে আসে। ফ্যামিলি ড্রামা, পারিবারিক গল্পের ছবিগুল ভালো চলে। নাকাব ছবিটির ব্যবসা সম্পর্কে বলতে বলতে বলবো ‘খেয়ে দেয়ে সমান সমান।’ অর্থাৎ লাভও হয়নি, লোকসানও হয়নি।

যশোরের মনিহার সিনেমার ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন কালের কণ্ঠকে বলেন, চরম খারাপ অবস্থা। নাকাব নিয়ে এসেছিলাম ভেবেছিলাম ঈদের পরে একটা ভালো ব্যবসা হবে কিন্তু একেবারে ধরাশয়ী। কোনো দর্শক আসছে না হলে। এমনকী শুক্রবার দর্শক আসে, সেদিনও দর্শক নেই। খুব বাজে একটা সময় গেল। শোগুলোতে কেমন দর্শক হচ্ছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, দর্শকের সংখ্যা আসলে বলার মতো না।

বগুড়ার সোনিয়া সিনেমা হলের, হল অপারেটর সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, শাকিব খানের ছবি যেহেতু আমরা মনে করছিলাম ভালো চলবে। সেইভাবে ভালো চলেনি। ব্যবসা আশা করছিলাম যা তা হয়নি। দেখি পরের সপ্তাহে কেমন চলে। প্রথম সপ্তাহে ব্যবসা ভালো করেনি, দ্বিতীয় সপ্তাহে কেন চালাবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দুই সপ্তাহের জন্য এককালীন টাকা দিয়ে ছবিটা এনেছি।

চলচ্চিত্রের ব্যবসা সম্পর্কে সবচেয়ে সমন্বিতভাবে পাওয়া যায় বুকিং এজেন্টদের নিকট। কেননা বুকিং এজেন্ট সারাদেশের সিনেমা হলগুলোতে ছবি সরবরাহ করে।

বাংলাদেশ বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারওয়ার আলি ভুঁইয়া (দিপু) কালের কণ্ঠকে বলেন, শাকিবের সাম্প্রতিক সময়ের সবচেয়ে খারাপ ব্যবসা করা ছবি নাকাব। শুক্রবার-শনিবার চোখ বন্ধ করে ছবির বিজনেস ভালো হবার কথা। কিন্তু শুক্র-শনিবার ‘নাকাব’ এর মতো বাজে ব্যবসা অন্যান্য সিনেমাতেও হয় না। ছবির মান ও গল্প ভালো ভালো না। দর্শক আপনার আমার মতো বোকা না যে টাকা খরচ করে এমন ছবি দেখবে।

তিনি বলেন, প্রথম সপ্তাহের পুরোটা দিন নাকাবের ব্যবসা মন্দা গিয়েছে। বাধ্য হয়ে দ্বিতীয় সপ্তাহেও অনেক হলে এই ছবি চলবে। কারণ দুই সপ্তাহের জন্যই বুকিং নিয়েছে তারা। তবে দর্শকেরা সামনে হয়তো ভালও ছবি পেতে যাচ্ছে। শোনা যাচ্ছে ‘নায়ক’ ছবিটা ভালো হয়েছে। দেখা যাক। আমরা চাই হলে দর্শক আসুক। দর্শককে ঠকানো ঠিক হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest