সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

বিসিএসের বিশেষ পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

দেশের খবর: ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য আয়োজিত (বিশেষ) লিখিত পরীক্ষা বাতিল এবং মৌখিক পরীক্ষার স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। রিটের যুক্তিতে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্রে সাতটি ভুল ছিল, তাই রিট আবেদন করা হয়েছে। ২২ পরীক্ষার্থীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।

রিটে স্বাস্থ্য সচিব, সরকারি কর্মকমিশন (পিএসসি), সরকারি কর্মকমিশন পিএসসির কন্ট্রোলারকে (ক্যাডার) বিবাদী করা হয়েছে।

এদিকে মৌখিক পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বরভিত্তিক সময়সূচি পিএসসির ওয়েবসাইটে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষা প্রতি কার্যদিবসে সকাল ১০টায় শেরেবাংলা নগরে আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। যা আগামী ১০ অক্টোবর শুরু হয়ে চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পছন্দমতো চিকিৎসক পাবেন খালেদা জিয়া: হাইকোর্ট

রাজনীতির খবর: দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজের পছন্দমতো চিকিৎসকদের দ্বারা নিজের চিকিৎসা করাতে পারবেন মর্মে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, এ কে এম এহসানানুর রহমান প্রমুখ।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে একটি রিট করা হয়। তবে রিটটির শুনানি বারেবারে পিছিয়ে যায়।
এদিকে ওই দিনই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে কারাবন্দি খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী রাজধানীর কোনও বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা করানোর অনুরোধ জানায়। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খালেদা জিয়ার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করেন। এরপর ১৩ সেপ্টেম্বর পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে বিএসএমএমইউ। ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরীকে বোর্ডের প্রধান করে গঠন করা বোর্ডের অন্য সদস্যরা হলেন, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বীরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।
বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত এই মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা ১৫ সেপ্টেম্বর বিকালে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরনো কারাগারের দোতলার কারাকক্ষে গিয়ে ২০ মিনিট ধরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। পরদিন ১৬ সেপ্টেম্বর সেই পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন প্রকাশ করে বিএসএমএমইউ। তবে এ বোর্ডের গ্রহণযোগ্যতা নিয়ে বিএনপি থেকে বারবার প্রশ্ন তোলা হয়।
বন্দি থাকা অবস্থায় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য এর আগেও একবার মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। সেসময়েও স্বাস্থ্য পরীক্ষার পর মেডিক্যাল বোর্ড বলেছিল, খালেদা জিয়ার অবস্থা গুরুতর নয়। তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষা করতে ৭ এপ্রিল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে এই বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

বিস্তারিত আসছে….

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২ রানে হেরে ফের স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

খেলার খবর: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হল বাংলাদেশের। এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে টসে জিতে ১৭২ রান করে ভারত। বৃহস্পতিবার (৪ অক্টোবর) শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হয়।

টস জিতে ব্যাট করতে নেমে ভারত মাত্র ৩ রানের মাথায় উইকেট হারায়। শুরুতে শরিফুল ইসলামের বলে ওপেনার দেবদত্ত পাদিকাল হারিয়ে বিপাকে পড়ে ভারত। ৪ বল খেলে মাত্র ১ রান করেন বিদায় নেন ওপেনার দেবদত্ত।

এরপর ম্যাচে ফিরে ভারত। ৬৯ রানের মাথায় পরে দ্বিতীয় উইকেট। তৌহিদ হৃদয়ে আঘাতে ফিরে যান অঞ্জু রাওয়াত। ৬১ বলে ৩৫ রান করে ফিরে যান তিনি।

অঞ্জু রাওয়াত ফিরে গেলে ক্রিজে আসেন অধিনায়ক প্রভাসিমরান সিং। ক্রিজে এসেই ৩ বল মোকাবেলা করতেই রিসাদ হোসাইন বলে বোকা বলে যান তিনি। কোন রান না করেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান তিনি।

ফের রিসাদ হোসাইনের আঘাত। তুলে নিলেন ওপেনার যশসভী জয়সওয়াল উইকেট। ওপেনিংয়ে নেমে বেশ ভুগিয়েছে সে। ৬৯ বলে ৩৭ রিসাদের বলে বোল্ড হয়ে ফিরে যান। এরপর অধিনায়ক তৌহিদ হৃদয়ের আঘাতে ফিরে যান হার্শ ত্যাগী ৫ বলে মাত্র ২ রান করেছে।

৫ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ। কিন্তু শেষ দিকে ঝলে উঠে ভারত। সামির চৌধুরীর ৬৭ বলে ৩৬ রান ও আয়ুস বাদোনির ৩৯ বলে ২৮ রান এবং অজয় গঙ্গাপুরামের ৩৩ বলে ১৭ রান ভারতীয় দলকে এনে দেয় চ্যালেঞ্জিং স্কোর। শেষ পর্যন্ত ভারত ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান করেছে।

বাংলদেশের শরিফুল ইসলাম ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ টি উইকেট। আর মৃত্যুঞ্জয় চৌধুরী, তৌহিদ হৃদয়, রিসাদ হোসাইন ২ টি করে উইকেট নেন। মিনহাজুর রহমান পেয়েছেন ১ টি উইকেট।

এদিকে ভারতে বিপক্ষে ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানের মাথায় উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ২ রান করে বিদায় নেন ওপেনার সাজিদ হোসেন। মহিত জংরার বলে আউট হন তিনি। এরপর আবারও আঘাত হানেন মহিত জংরা। বিদায় নেন আরেক ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। দলীয় ২১ রানের মাথায় ব্যক্তিগত ৬ রান করে বিদায় নেন তিনি।

দুই ওপেনার বিদায়ের পর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন মাহমুদুল হাসান জয়। কিন্তু ৩৯ বলে ২৫ রান করে সিদ্ধার্থ দেসাই বলে সাজ ঘরে ফেরেন তিনি। এরপর সিদ্ধার্থ দেসাই বোলিং তোপে বিদায় নেন একে একে অধিনায়ক তৌহিদ হৃদয় ও রিশাদ হোসেন। ৮ রান করেন অধিনায়ক। আর রিশাদ করেন মাত্র ২ রান।

তবে রিশাদের আউটের পর অনেকটা ম্যাচে ফিরে বাংলাদেশ। আকবর আলী ও শামীম হোসেন ব্যাটিংয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। ৬৩ বলে ৪৫ করে আউট হন আকবর আলী। আকবর আলীর উইকেটটি পড়ে একটু বিপাকে পরে বাংলাদেশ। কিন্তু শামীম হোসেন ব্যাটিংয়ে জয়ের আশা জাগলেও শামীম হোসেন স্বপ্ন ভঙ্গ হল বাংলাদেশের। শামীম ৮১ বলে ৫৯ রান করে বিদায় নেয়। শেষ পর্যন্ত ২ রানে হেরে আরেকটি স্বপ্ন ভঙ্গ হল বাংলাদেশের।

ভারতের সিদ্ধার্থ দেসাই ৩ উইকেট, মহিত জংরা ও হর্ষ তেয়াগি পান ২ উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৭২/১০ (৪৯.৩ ওভার)

বাংলাদেশ: ১৭০/১০ ( ওভার)

ফলাফল ভারত ২ রানে জয়ী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি

দেশের খবর: মন্ত্রিসভায় অনুমোদনের পর বেতন কাঠামোর নবম থেকে ১৩তম গ্রেড (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি) পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সরকারি দফতর, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকার কোটা পদ্ধতি সংশোধন করেছে- নবম গ্রেড (আগের প্রথম শ্রেণি) এবং দশম থেকে ১৩তম গ্রেডের (আগের দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। একই সঙ্গে এসব পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে ১৭৩ রান দরকার যুবাদের

খেলার খবর: বড়দের দেখানো পথে হাঁটার দারুণ এক সুযোগ ছোটদের। এশিয়া কাপের ফাইনালে উঠার মঞ্চ তৈরি টাইগার যুবাদের সামনে। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতকে ১৭২ রানেই গুটিয়ে দিয়েছে তৌহিদ হৃদয়ের দল। অর্থাৎ, ফাইনাল নিশ্চিত করতে ১৭৩ রান করতে হবে স্বাগতিকদের।
টস জিতে প্রথমে ব্যাটিং নেয় ভারত। শুরুতেই আঘাত হেনেছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তার দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন ওপেনার দেবদূত পাদিক্কাল। তিনি করেন মাত্র ১ রান।
দ্বিতীয় উইকেটে অবশ্য এই বিপর্যয় সামলে উঠেছিল ভারত। ৬৬ রানের জুটি গড়েন জাইসওয়াল আর অনুজ রাওয়াত। ৩৫ রান করা রাওয়াতকে ফিরিয়ে এই জুটিটি ভেঙেছেন অধিনায়ক তৌহিদ হৃদয়। এরপরই ভারতকে কোনঠাসা করে দেন টাইগার বোলাররা।
রিশাদ হোসেনের লেগস্পিনে শুন্য রানেই সাজঘরে অধিনায়ক সিমরান সিং। এরপর জোশ রাথডকে (২) নিজের দ্বিতীয় শিকার বানান হৃদয়। পরের ওভারে সেট ব্যাটসম্যান জাইসওয়ালকে (৩৭) বোল্ড করে দেন রিশাদ। ৭৭ রানেই ৫ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে ভারত।
ষষ্ঠ উইকেটে বাদোনি আর সামির চৌধুরীর আবারও প্রতিরোধ। তারা যোগ করেন ৫৯ রান। ২৮ রান করা বাদোনিকে ফিরিয়ে দেন মিনহাজুর রহমান। এরপর শরিফুলের তৃতীয় শিকার আরেক সেট ব্যাটসম্যান সামির। তিনি করেন ৩৬ রান।
এই জুটিটি ভাঙার পর ভারতকে অলআউট করতে বেশি সময় নেয়নি বাংলাদেশের যুবারা। ইনিংসের ৩ বল বাকি থাকতে ১৭২ রানে থামে ভারতের ইনিংস।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল শরিফুল, ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট শিকার মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন আর তৌহিদ হৃদয়ের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ থেকে সিনেমা ব্যবসা গুটিয়ে নিল ‘এসকে মুভিজ’

বিনোদনের খবর: নানামাত্রিক বাধা ও জটিলতার কারণে বাংলাদেশে আর বিনিয়োগ করবে না এসকে মুভিজ। প্রতিষ্ঠানটি এদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। আগামীতে বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় আর কোনো সিনেমাও নির্মাণ করবে না প্রতিষ্ঠানটি। এমনকি এসকে মুভিজের প্রযোজনায় আগামীতে কলকাতার লোকাল প্রোডাকশনেও কোনো ছবিতে থাকছেন না বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান।
বুধবার (৩ অক্টোবর) দুপুরে কলকাতা থেকে মুঠোফোনে এসব কথা জানান এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা।
কলকাতার বাংলা ছবির নামী এই প্রযোজক বলেন, বাংলাদেশে কাজ করতে গেলে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। এত বাধা আর প্রেসার নিয়ে ভালো কাজ করা সম্ভব না। বাংলাদেশে অনেক সংগঠন আছে যেগুলোর কাজ করতে গেলেই বাধা হয়ে দাঁড়ায়। যৌথ প্রযোজনায় নতুন নীতিমালা হয়েছে। ওই নীতিমালা মেনে ছবি নির্মাণ সম্ভব না। অশোক ধানুকা বলেন, বাংলাদেশে সিনেমা মুক্তি দিতে গেলে আইন আদালত করতে হয়। শুধু শুধু এতো দৌড়ঝাঁপ করেও ছবি ঠিকমত চালাতে পারিনা। আবদুল আজিজ তার মেশিনে আমার ছবি চালাতে আপত্তি তোলেন। ছবি চালিয়েও ঠিকমত টাকা তুলতে পারিনা। তাহলে কেন আমি শুধু শুধু এতো চাপ নেব? কলকাতায় কাজের অনেক সুযোগ আছে। বাংলাদেশে ছবি না চালাতে পারলেও আমার অসুবিধা হবে না।

অশোক ধানুকা বলেন, বাংলাদেশের কিছু মানুষ মনে করে আমি ওদেশ থেকে সব টাকা লুটে নিচ্ছি। কিন্তু আসল ব্যাপার হলো, যৌথ প্রযোজনায় বাংলাদেশে যত ছবি হিট করেছেন সবগুলোতে আমার লস হয়েছে। মানুষের মুখে মুখে শুধু ছবি হিট হয়েছে। সব ছবির মধ্যে ‘ভাইজান এলো রে’ এক্সট্রা-অর্ডিনারি ছিল। কিন্তু আমি সেভাবে টাকা পাইনি।
শাকিবের সঙ্গেও আপাতত কোনো ছবি হচ্ছে না জানিয়ে অশোক ধানুকা বলেন, শাকিবের সঙ্গে আপাতত আর কাজ হচ্ছে না। শ্রাবন্তীর সঙ্গে একটা ছবি করার কথা থাকলেও সেটা বাতিল। কলকাতার লোকাল প্রোডাকশনে শাকিবকে নিয়ে ছবি বানাতে চেয়েছিলাম। কিন্তু শাকিবকে ৬০ লাখ টাকা সম্মানী দিয়ে কাজ করানো আমার পক্ষে সম্ভব না।
এদিকে, বাংলাদেশে ব্যবসার জন্য ইস্কাটনে অফিস নিয়েছিলেন অশোক ধানুকা। নাম দিয়েছিলেন এসকে মুভিজ ইন্টারন্যাশনাল। বললেন, অফিস ওভাবে থাকুক। পাঁচ বছর পর ভেবে দেখবো কি করা যায়!
শোনা গিয়েছিলেন, বাংলাদেশের সিনেমা হলে ডিজিটাল মেশিন বসানোর উদ্যোগ নিয়েছিল এসকে মুভিজ। এ প্রসঙ্গে অশোক ধানুকা বলেন, লাইভ টেকনোলজিস ও আমি (এসকে মুভিজ) এক সঙ্গে করতে চেয়েছিলাম। কিন্তু ওই সিদ্ধান্ত থেকেও সরে এসেছি। এত ঝামেলা করে কাজ করার দরকার আছে বলে আমি মনে করিনা।
বাংলাদেশ থেকে সিনেমা ব্যবসা গুটিয়ে নেয়ার খবর আগেও একবার শোনা গিয়েছিলো ‘এসকে মুভিজ’-এর ক্ষেত্রে। কিন্তু এরপরেও একাধিক যৌথপ্রযোজনার ছবিতে অর্থায়ন করেছে এই প্রযোজনা সংস্থাটি। এমনটা মনে করিয়ে দেয়ার অশোক ধানুকা বলেন, না, আমরা একের পর এক লস দিয়ে যাচ্ছি। এভাবে ব্যবসা টিকে থাকতে পারে না। ভারতে সিনেমার জন্য আমাদের বিশাল বাজার, সেই বাজার ছেড়ে এখানে এসে আমি ক্রমাগত লস করতে পারবো না। ব্যবসা গুটিয়ে নেয়ার সিদ্ধান্তে অনড় থাকছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্মৃতিশক্তি রক্ষার্থে খাবারের ভূমিকা

স্বাস্থ্য কণিকা: বয়স বাড়ার সাথে সাথে শরীরের নানা ধরনের পরিবর্তন আসে। এর মধ্যে অন্যতম হলো মস্তিষ্ক। মস্তিষ্কে পরিবর্তনের ফলে তৈরি হয় বিস্মৃতি। আলঝেইমার রোগে আক্রান্ত হয়ে স্মৃতি হারিয়ে ফেলেছেন এমন অনেকেই আছেন।

স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া ছাড়াও বুদ্ধির অবনতি, উদাসীনতা, কথা বলায় সমস্যা, কথা জড়িয়ে আসা ইত্যাদি সমস্যা দেখা যায়। বিস্মৃতির কারণ হিসেবে খাদ্যাভ্যাসকে দায়ী করেছেন বিশেষজ্ঞগণ। আধুনিক জীবন ও রেস্তোরাঁয় খাওয়ার অভ্যাস অনেকটা ভূমিকা রাখে।

তাই বিশেষজ্ঞগণ বলেছেন, কিছু খাদ্যাভ্যাস এই রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে। যেমন-সিলিকন ও কোলিনযুক্ত খাবার এই ধরনের রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। গরুর মগজ, কলিজা, লেটুস পাতা, পেঁয়াজ, দুধ, ডিম ইত্যাদি সিলিকন সমৃদ্ধ খাবার।

এছাড়া মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখতে কিছু ভিটামিন যেমন-ভিটামিন ই, বিটা ক্যারোটিন ও ফলিক এসিড সমৃদ্ধ খাবার খেতে হবে পর্যাপ্ত। এছাড়া কিছু অ্যামাইনো এসিড যেমন: কোলিন পাওয়া যায় শিম, বরবটি ও বীজ জাতীয় খাবারে। কোলিন মস্তিষ্কে এসিটাইল কোলিন নামক নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগর মহিলা মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর মহিলা মাদ্রাসার নতুন একাডেমিক ভবন কাম সাইক্লোন সেন্টারের সোলটেষ্ট এর মধ্য দিয়ে ভবনটির কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় আনুষ্ঠানিকতার মাধ্যমে ৫তলা বিশিষ্ঠ ভবনের নির্মান কাজ শুরু হয়েছে। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের আওতায় বরাদ্ধকৃত মোট ৩ কোটি ৭৫ লাক্ষ টাকা ব্যয়ে নুরনগর মহিলা মাদ্রাসার সাইক্লোন সেন্টার কাম মাদ্রাসা ভবনের উদ্বোধন হওয়ায় এলাকার সাধারণ মানুষ অত্র মাদ্রাসার সুযোগ্য সভাপতিকে ধন্যবাদ জানান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরনগর ইউনিয়ন আ”লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, অত্র মাদ্রাসার সভাপতি ও ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক এস এম সোহেল রানা বাবু, অত্র মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম,ব্যবসায়ী আজিজ সরদার সহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest