সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

ওয়াদা ভঙ্গ করেছেন সোনাক্ষী!

বিনোদনের খবর: পেশা যেটাই হোক সময় মত কাজ না করলে ব্যক্তি তার সম্মান হারান। বিশেষ করে সেলিব্রেটিদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। সেলিব্রেটিদের সিডিউল ফাঁস করা নতুন কোনো ব্যাপার না হলেও সোনাক্ষীর ব্যাপারটা নেহাত নতুন।
দিল্লির এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার কথা ছিল সোনাক্ষী সিনহার। আর তার জন্য চলছিল তোড়জোড়। কিন্তু যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকেননি এই অভিনেত্রী। এতে ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে এক জনকে গ্রেফতার করতেও বাধ্য হয় পুলিশ। স্বভাবতই এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে সোনাক্ষীর পেশাদারিত্ব নিয়ে।
বিষয়টি নিয়ে যথেষ্ট লেখালিখিও হয়েছে। এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে সোনাক্ষী কোনো মন্তব্য করেননি। কিন্তু তার মুখপাত্রকে দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। যাতে বলা হয়েছে, ‘সোনাক্ষীর কথা দিয়ে কথা খেলাপের কোনো অভিপ্রায় ছিল না। তবে বারবার যোগাযোগ করা সত্ত্বেও শেষ দিন পর্যন্ত আয়োজক সংস্থা সোনাক্ষীর প্রাপ্য তাকে মেটায়নি। শুধু তাই নয়, ফিরে যাওয়ার ফ্লাইটের টিকিটও তাকে পাঠানো হয়নি। এদিকে পরের দিন সকালেই ছিল সোনাক্ষীর শুটিং। সোনাক্ষী এয়ারপোর্টেও গিয়েছিলেন। কিন্তু আয়োজক সংস্থার তরফে কোনো রকম উত্তর না পেয়ে তিনি ফিরতে বাধ্য হন। টাকা-পয়সার বিষয়ে এমন আচরণ দেখার পরই অভিনেত্রীর টিম না যাওয়ার সিদ্ধান্ত নেয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিষেক আমার ‘চির শত্রু’

বিনোদনের খবর: হলিউডের শিডিউলের কারণেই মূলত ‘ভারত’ সিনেমা থেকে সরে দাঁড়ান প্রিয়াঙ্কা চোপড়া। এ কারণে তার ওপর সালমান খান চটেছেনও। তার বিপরীতে আর কাজ করবেন না বলেও জানিয়েছিলেন সালমান। এতকিছুর পর প্রিয়াঙ্কার খানিকটাও রাগ নেই সালমান খানের ওপর। প্রিয়াঙ্কা সম্প্রতি জানিয়েছেন তার ক্ষোভ নাকি অভিষেক বচ্চনের ওপর! কারণটাও খুবই নগণ্য!
প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে মজা করে বলেন, ‘আমি অভিষেককে এবার মেরেই ফেলবো। সে আমার চির শত্রু ও! ওর সঙ্গে ব্লাফমাস্টার ছবিটি করার সময় আমায় প্রথম পিগি চপস নামটি দেয়। কীভাবে নামটি বানিয়েছিল জানি না। তবে অবাক হওয়ার বিষয় হলো, নামটি মিডিয়াতে পুরো দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। যেন ওটাই আমার আরেকটি নাম।
চপস-এ আমার কোনো আপত্তি নেই, কিন্তু পিগিতে রয়েছে। তাও ভালো অভিষেক এখন আমায় চপস বলেই ডাকে। পিগিটা সারাজীবনের মতো বন্ধ হয়েছে, এতেই আমি সন্তুষ্ট।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চোট যেন বাংলাদেশের আরেক প্রতিপক্ষ

খেলার খবর: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজে খেলতে পারবেন না চোটাক্রান্ত তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এবার মাশরাফি মুর্তজাকে নিয়ে তৈরি হয়েছে সংশয়। তার ডান-হাতের কড়ে আঙুলে চোট। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে জেতা ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
আঙুলে ব্যান্ডেজ বেঁধে ফের মাঠে নেমেছিলেন তিনি। ইনজুরি নিয়েই ফাইনালে খেলেন ভারতের বিপক্ষে। দেশে ফেরার পর এক্স-রে রিপোর্টে দেখা যায়, তার ডান হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে। এছাড়া মাশরাফির ডান ঊরুর মাংসপেশিতে বলের আঘাতে রক্ত জমেছে। পায়ে টিউমার হওয়ার আশঙ্কা রয়েছে। দেখেশুনে মনে হচ্ছে ইনজুরি যেন বাংলাদেশের আরেক প্রতিপক্ষ।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগেই ফিট হয়ে যাবেন মাশরাফি। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান চিকিৎসকের সঙ্গে নিজের অবস্থা নিয়ে কথা বলেন মাশরাফি। পরে দেবাশিস বলেন, ‘মাশরাফির কনিষ্ঠ আঙুলের আঘাত গুরুতর। এই ধরনের ইনজুরি সারতে তিন সপ্তাহ লাগে। এরইমধ্যে কিছুটা সময় চলে গেছে। আশা করি, দুই সপ্তাহের মধ্যে খেলার অবস্থায় ফিরে আসবে মাশরাফি।’
তিনি বলেন, ‘তার ঊরুতে ছোট ইনজুরি রয়েছে। দু’একদিনের মধ্যে জানতে পারব চোট কতটা গুরুতর। পায়ে বল সরাসরি আঘাত করেছিল। এতে ঊরুতে রক্ত জমে যায়। স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে যে, রক্ত জমাট বেঁধেছে। আমরা কাল (আজ) আরও একটা স্ক্যান করাব। যদি জমাট রক্ত না হয়ে অন্য কিছু হয়, অস্ত্রোপচারের মাধ্যমে সেটা অপসারণ করা যাবে।’
এদিকে চিকিৎসকরা তার হাতের আঙুলের ইনজুরিকে বড় কিছু মনে করলেও মাশরাফির কাছে তা মনে হচ্ছে না। দেবাশিস বলেন, ‘আমরা বিষয়টা যত বড় মনে করছি মাশরাফি তা করছে না। সে বলছে এই ইনজুরি নিয়ে বোলিংয়ে কোনো সমস্যা হচ্ছে না তার।’
এদিকে তামিম ইংল্যান্ড থেকে ফিরে তার বাঁ-হাতের ইনজুরি নিয়ে আশার কথা শুনিয়েছেন। দেবাশিস জানিয়েছেন, তিন সপ্তাহ তামিমের রিহ্যাব চলবে। বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়কে বাঁ-হাতের কনিষ্ঠ আঙুল দেখাতে আজকালের মধ্যে অস্ট্রেলিয়া যাবেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের ইনজুরি নিয়ে দেবাশিস বলেন, ‘তার রিভ ট্রমা ও রিভ ফ্র্যাকচার আছে। বিশ্রাম দরকার। এক সপ্তাহ পর আবার তাকে দেখা হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনের আগেই পাওনা টাকা পাচ্ছেন ২৮০০০ শিক্ষক

অনলাইন ডেস্ক: প্রায় ৪৮ হাজার বেসরকারি শিক্ষকের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা টাকা সমস্যার সমাধান হচ্ছে। নির্বাচনের আগেই পরিশোধ করা হবে ২৮ হাজার শিক্ষকের দেনা-পাওনা। এরই মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ৭৫৭ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, অবসর সুবিধা বোর্ডে এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার আবেদন জমা পড়েছে। কল্যাণ ট্রাস্টে জমা আছে ২৩ হাজার আবেদন। আবেদন নিষ্পত্তি করতে গত আগস্ট মাসে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. জাফর উদ্দিনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত সব আবেদন নিষ্পত্তি করতে বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, এমপিওভুক্ত শিক্ষকরা তাঁদের অবসর সুবিধার জন্য প্রতি মাসে মূল বেতনের ৪ শতাংশ ও কল্যাণ ট্রাস্টের জন্য ২ শতাংশ অর্থ দিয়ে থাকেন। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষকরা যে পরিমাণ টাকা জমা করেন এর কয়েক গুণ বেশি দিতে হয়। অথচ সরকার এত দিন এই দুই ফান্ডে কোনো বরাদ্দ দিচ্ছিল না। ফলে একজন শিক্ষককে টাকা পেতে পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।
অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বরাদ্দকৃত অর্থছাড়ের জন্য গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব বরাবর চিঠি দেন। সেখানে বলা হয়, অবসর বোর্ডের জন্য বরাদ্দকৃত ৫৩২ কোটি টাকা ও বোর্ডের এসএনডি হিসাবের অর্থ দিয়ে ২০১৭ সালের জুন পর্যন্ত জমাকৃত আবেদন আগামী এক মাসের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব। এ জন্য তিনি বরাদ্দকৃত টাকা দ্রুত ছাড়ের জন্য অনুরোধ জানান।
অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। তাঁর বিশেষ নির্দেশনা ছাড়া কোনোভাবেই এত বড় অঙ্কের অর্থ একবারে পাওয়া সম্ভব হতো না। আমরা চলতি মাসের মধ্যেই শিক্ষকদের অবসরের টাকা দিতে চাই।’
জানা যায়, তহবিলে টাকা না থাকায় একজন শিক্ষককে অবসরের টাকার জন্য পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। অবসর বোর্ডের সব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন এক হাজার ৭৪৯ কোটি টাকা। বোর্ডের তহবিলে আছে ৩৪৪ কোটি টাকা। এর মধ্যে এফডিআর বাবদ ১২৮ কোটি টাকা এবং এসটিডি অ্যাকাউন্টে ২১৬ কোটি টাকা। সব আবেদন নিষ্পত্তি করতে বাড়তি এক হাজার ৪০৫ কোটি টাকার প্রয়োজন। আর পুরনো স্কেলে ২০১৭ সালের জুন পর্যন্ত আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন ৫৩২ কোটি টাকা। সরকার গঠিত কমিটি গত বছরের জুন পর্যন্ত আবেদন নিষ্পত্তি করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। এতে প্রায় ১২ হাজার শিক্ষক দ্রুত তাঁদের অবসর সুবিধা পাবেন।

অন্যদিকে কল্যাণ ট্রাস্টের সব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন এক হাজার ৩৭০ কোটি টাকা। কিন্তু কল্যাণ ট্রাস্টের তহবিলে জমা আছে মাত্র ৪৭৬ কোটি টাকা। এর মধ্যে এফডিআর বাবদ ২৯১ কোটি টাকা এবং এসটিডি অ্যাকাউন্টে ১৮৫ কোটি টাকা। সব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন ৮৯৪ কোটি টাকা। ২০১৭ সালের জুন পর্যন্ত নতুন স্কেলে আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন ২২৫ কোটি টাকা। ফলে কমিটি গত বছরের জুন পর্যন্ত আবেদন নিষ্পত্তির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। এই টাকা দিয়ে ১২ হাজার শিক্ষকের দেনা পরিশোধ করা সম্ভব। তবে কল্যাণ ট্রাস্ট গত বছরের ডিসেম্বর পর্যন্ত সব শিক্ষকের টাকা পরিশোধের উদ্যোগ নিয়েছে। তাতে ১৬ হাজার শিক্ষক তাঁদের পাওনা টাকা পাবেন।

বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময়ই শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রয়েছেন। শিক্ষকদের দুর্দশায় তিনি ব্যথিত হয়েই এই বিশেষ বরাদ্দ দিয়েছেন। এই বরাদ্দের মাধ্যমে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট একটা নিয়মের মধ্যে চলে আসবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের খবর: ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে অায়োজিত চতুর্থ জাতীয়
উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অাজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এ মেলার উদ্বোধন করেন।
এবারের মেলায় পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ জন্য আলাদা একটি স্টলের পাশাপাশি জেলা কর্নারগুলোতে পর্যটন বিষয়ক নানা তথ্য দেয়া হবে।
এ মেলার বিষয়ে ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস জানান, এবারের উন্নয়ন মেলায় মোট ৩৩০টি স্টল রয়েছে। এসব স্টলের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ২০টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ১৯টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬টি, কৃষি মন্ত্রণালয় ১৬টি, স্বাস্থ্য মন্ত্রণালয় ১০টি এবং যোগাযোগ মন্ত্রণালয় ৯টি স্টলে কর্মকাণ্ড প্রদর্শন করবে।
চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে ৪ অক্টোবর দুপুরে ইআরডিতে বিদেশি কূটনৈতিক ও উন্নয়ন সহযোগীদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। পরে তারা মেলাও পরিদর্শন করবেন বলে জানানো হয়। এ ছাড়া জাতীয় উন্নয়ন মেলার তিনটি সেমিনার হবে।
মেলার প্রথম দিনে বিকেল ৫টায় ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। দ্বিতীয় দিনে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ শীর্ষক সেমিনার এবং শেষ দিনে ‘শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন জেলা বিষয়ে ব্র্যান্ডিং করা হবে। তুলে ধরা হবে দেশের ইতিহাস-ঐতিহ্য। মেলা শেষ হবে শনিবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনয় না করেই পোস্টারে অমিত হাসান

বিনোদনের খবর: সাফটা চুক্তির আওতায় শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সারা দেশে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘নাকাব’। ছবিটি মুক্তিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গায় প্রচারণার জন্য লাগানো হয়েছে পোস্টার। আর এই পোস্টারকে কেন্দ্র করেই যত গণ্ডগোল। ছবিতে কোন চরিত্রেই অভিনয় করেননি বাংলাদেশের নায়ক ও খলনায়ক অমিত হাসান। কিন্তু, পোস্টারে ঠিকই দেখা যাচ্ছে তাকে।
এ বিষয়ে অমিত হাসান অভিযোগ করে বলেন, আমি মগবাজার দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখি নাকাব ছবির পোস্টারে আমি। অথচ আমি এই ছবিতে অভিনয় করিনি। যেখানে আমি অভিনয়ই করিনি সেখানে প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিবেশক কোনো ভাবেই আমার ছবি ব্যবহার করতে পারেন না। এটা অনৈতিক।
বাংলাদেশে ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কথা বলেছেন কিনা জানতে চাইলে অমিত হাসান বলেন, এখনও বলিনি, তবে বলব।
এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন বলেন, বিষয়টি আমি জানি না, জেনে পরে বলতে পারব।
এছাড়া জাজ মাল্টিমিডিয়ার এক কর্মকতা দাবি করেন, তিনি (অমিত হাসান) অভিনয় করেননি এটা সত্য, ভুলটা আমাদের নয় এটা যিনি পোস্টার ডিজাইন করেছেন সে ভুল করেছে হয়তো।
‘নাকাব’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টালিউডের দুই জনপ্রিয় নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। ছবিটি পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস। প্রযোজনা করেছে কলকাতার প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপূর্ব এখন পাঠাও চালক

বিনোদনের খবর: মানুষের জীবনে কখন কি ঘটে বলা যায় না। জীবিকার প্রয়োজনে মানুষকে কত কিছুই না করতে হয়। আসলে হঠাৎ করেই বিপদে পড়ে গেলেন অপূর্ব। তাইতো উপায় না পেয়ে পাঠাও চালক হলেন। যে ছেলে পড়াশোনায় মন নেই সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়ায়। কোন বাজে নেশা না থাকলেও কিন্তু মানসিকভাবে প্রচণ্ড অলস।
কিন্তু একদিন হুট করে স্ট্রোক করে তার বাবা মারা যায়। ফলে তার জীবনের পৃথিবীতে অন্ধকার নেমে আসে। যে ছেলে কোন দিন বাজারে যায়নি তার কাঁধে এখন পুরো সংসারের দায়িত্ব।
তাইতো পাল্টে যায় তার জীবনের গল্পটা। যে বাইক ছিল তার সারাদিনের সঙ্গী। সেই বাইকই হয়ে যায় জীবিকার একমাত্র অবলম্বন। পাঠাও রাইডে সার্ভিস দিয়ে ফাঁকা সময়ে চালক হিসেবে ঘুরে বেড়ায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত।
তাইতো বাস্তবতায় ডুবে প্রেমিকা হারানোর কষ্টও এখন আর টলাতে পারে না অপূর্বকে। কেননা, তার অলসতার কারণে একদিন ভয়ানক ঝগড়া লাগে তার গার্লফ্রেন্ড মিতুর সাথে। ফলে তাকে ছেড়ে যায় মিতু।
মূলত, এটি একটি নাটকের গল্প। সম্প্রতি এমন একটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা নাজমুল রনি। রিফাত আদনান পাপনের রচনায় নাটকটির নাম ‘জীবনের দিন-রাত’। পাঠাও নিবেদিত, ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত নাটকে পাঠাও চালকের চরিত্রে দেখা যাবে অভিনেতা অপূর্বকে।
এ বিষয়ে রনি জানান, নাটকের গল্পে দেখা যাবে জীবন বাবা-মায়ের একমাত্র সন্তান। খুব আদরে বড় হয়েছে তাই বাস্তব জ্ঞান নাই বললেই চলে। কোন দিন একবিন্দু দায়িত্বও তাকে নিতে দেখা যায়নি। বেশি আদরে কিছুটা বিগড়ে গেছে বললেও ভুল হবে না।
নাটকটিতে আরও অভিনয় করেছেন, শবনম ফারিয়া, শেলী আহসান, আশরাফুল আলম সোহাগ, মনির, তালহা খান প্রমূখ।
আগামী ১৯ নভেম্বর নাটকটি রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অচেনা রঙে ৬ সবজি, যা দেখেননি আগে

অনলাইন ডেস্ক: হেমন্তের আগমনে শুরু হয়েছে পাতা ঝরার পালা, এসেছে নতুন নতুন সবজি৷ তবে পশ্চিমা দেশগুলোতে চেনা এসব সবজি এসেছে অচেনা রঙে৷ সাদা ফুলকপি নিয়েছে বেগুনি রং, শাক হয়েছে সাতরঙা৷
আসুন ছবিতে দেখে নেই অচেনা রঙে ৬ সবজি

কমলা ও বেগুনি রঙের ফুলকপি

ফুলকপির বেগুনি রঙের পেছনে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট অ্যানথোসায়ানিন, যা লাল বাঁধাকপি ও রেড ওয়াইনেও থাকে৷ আর ফুলকপি কমলা রঙ নিচ্ছে বিটা-ক্যারোটিনের জন্য, যা শরীর ভিটামিন-এ তে রূপান্তর করে৷ কানাডার একটি ক্ষেতে প্রাকৃতিকভাবেই এই চেহারা নিয়েছে এসব ফুলকপি৷ রঙিন এসব ফুলকপির রয়েছে হালকা বাদামি গন্ধ৷

সোনালি জুকিনি

অনেকটা শসার মতো দেখতে পাশ্চাত্যের এই সবজি মূলত সবুজ রঙের হলেও হলদে বা সোনালি রঙেও পাওয়া যায় তা৷ শীতের সঙ্গে সঙ্গে তা রান্নাঘরে নিয়ে আসে নতুন শোভা৷ ভিন্ন রঙের এসব জুকিনি সবুজ রঙেরটার চেয়ে কিছুটা মিষ্টিও৷

বেগুনি গাজর

বেগুনি গাজর দেখতে কিছুটা অদ্ভূতই লাগবে৷ কিন্তু আমাদের চেনা চেহারা হলুদ বা কমলা রঙ আসার আগে গাজর বেগুনি বা সাদাই থাকে৷ প্রাকৃতিক রূপান্তরের মধ্য দিয়েই রঙ বদলে তা হলুদ-কমলা হয়৷ এখন বাজারে বেগুনি, কমলা থেকে হলুদ নানা রঙের গাজর পাবেন৷

সাতরঙা শাক

অনেকটা পুঁইশাকের মতো এই শাক দেখতে হাঁসের পায়ের মতো৷ ‘শার্ড’ নামের এই শাক ভিটামিন এ, কে ও সি তে ভরপুর, পাশাপাশি এতে রয়েছে ম্যাগনেসিয়াম, আয়রন ও পটাসিয়ামসহ অনেক খনিজ৷ সবুজ ছাড়াও গোলাপি, বেগুনি, লাল, হলুদ, কমলা ও সাদা রঙে পাওয়া যাচ্ছে এই শাক৷

ভুট্টা হয়েছে নীল

সাধারণত যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চল ও মেক্সিকোতে পাওয়া যায় নীল রঙের ভুট্টা, সেখানে ঐতিহ্যবাহী খাবারের একটি এটি৷ আমাদের চেনা ভুট্টা এই রঙ নেয় অ্যানথোসায়ানিনের প্রভাবে, যেটা ব্লু বেরিতেও পাওয়া যায়৷ নীল ভুট্টার চিপস ও রুটি শুধু দেখতেই ভিন্ন নয়, হলুদ ভুট্টার চেয়ে এতে প্রোটিনও বেশি থাকে।

বেগুনি আলু

এটা দেখে বোকা বনে যাওয়ার কোনো মানে নেই-এগুলো খেতে আমাদের পরিচিত আলুর মতোই৷ পেরু ও বলিভিয়ায় এই আলু হলেও এখন পশ্চিমা বিভিন্ন দেশের সুপারমার্কেটগুলোতে নিয়মিতই তা পাওয়া যায়৷ গাছেই তৈরি হওয়া ফাইটোকেমিকেলের সংশ্লেষে আলু্র এই বাহারি রঙ, যা সোনালি, লাল এমনকি নীলও হয়ে থাকে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest