সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

শাবিতে শেষ ক্লাস নিলেন অধ্যাপক জাফর ইকবাল

শিক্ষা সংবাদ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার (০৩ অক্টোবর) শিক্ষকতা জীবনের শেষ কার্যদিবস পার করেছেন শিক্ষক, জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বৃহস্পতিবার (০৪ অক্টোবর) থেকে তিনি অবসর ছুটিতে যাচ্ছেন।

অধ্যাপক জাফর ইকবালের শেষ কার্যদিবস উপলক্ষ্যে রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় মিলনায়তনে ‘রঙিন চশমা’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘আমি শিক্ষার্থীদের ঋণ কখনো শোধ করতে পারবো না। তোমরা শিক্ষার্থীরা সবাই মিলে আমাকে এতো কিছু দিয়েছো যার ঋণ কোনোদিন শোধ হবে না।’

তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে আমার খুব সুন্দর সময় কেটেছে। আমি আগামী এক বছর পর্যন্ত অফিসিয়ালি এই বিশ্ববিদ্যালয়ে আছি, তবে কোনও কাগজে আমার সিগনেচার থাকবে না।’

তবে বিশ্ববিদ্যালয়েরর সব কিছুর প্রতি ভালোবাসা অটুট থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘তোমরা শিক্ষার্থীরা যদি কখনো কোনও গানের অনুষ্ঠান করো, আমাকে দাওয়াত দিও। আমি অবশ্যই আসবো। আমি তোমাদের সঙ্গে বৃষ্টিতে ভিজবো, কারণ আমি এই বাংলাদেশে এসেছি শুধুমাত্র বৃষ্টির জন্য। কারণ পৃথিবীতে বাংলাদেশের মতো এত সুন্দর বৃষ্টি আর কোথাও নেই।’

ছুরিকাঘাতের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমাকে যখন হেলিকপ্টার হতে স্ট্রেচারে করে নামানো হলো, সেদিন আকাশে ফুটফুটে চাঁদ ছিল। আমার চোখ ছিল সেই চাঁদের দিকে। আমার সেদিন মনে হয়েছে এতো সুন্দর পৃথিবী আমি আবার দেখবার সুযোগ পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেয়ে।’

অধ্যাপক জাফর ইকবাল আরও বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা ছাড়া আর কোনও সম্পর্ক নেই। আমরা যারা ’৭১ প্রজন্মের লোক তারা দেখেছি মানুষ কিভাবে আমাদের উপকার করেছে। আর এ থেকে আমার মাঝে পজিটিভ চেতনা তৈরি হয়। তাই কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি সদা উত্তর দেই আমার কাছে আইডল হচ্ছে বাংলাদেশের মানুষ।’

অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালের শিক্ষার্থী এবং সহকর্মী হিসেবে স্মৃতিচারণ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি পরিচালক অধ্যাপক শহিদুর রহমান এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক রেজা সেলিম।

ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদিন জানান, ১৯৯৪ সালে বিদেশ থেকে ফেরেন এবং ডিসেম্বরের ৪ তারিখ শাবিতে যোগ দেন অধ্যাপক জাফর ইকবাল। তিনি দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ের নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন। এ ছাড়া তিনি একাধারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইলেক্ট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা বহালের দাবিতে শাহবাগ অবরোধ

দেশের খবর: সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

বুধবার (০৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই অবরোধ শুরু করে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল করতে করতে শাহবাগ গিয়ে অবরোধ করে। তাদের অবরোধের ফলে শাহবাগে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সরকারি চাকরির সব ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল না হওয়া পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আল মামুন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা থাকবে। কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে থাকবে না। এটা হতে পারে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতেও আগের মতো ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা থাকতে হবে। নইলে আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’

এদিকে দাবি আদায়ে আগামী শনিবার বিকাল ৩টায় শাহবাগ মোড়ে মহাসমাবেশ করবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আল সনেট এই তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘নবম গ্রেড থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সকল নিয়োগ এখন থেকে সম্পূর্ণ মেধার ভিত্তিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ীতে ৪ দলীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় কালিগঞ্জ যমুনা স্পোটিং ক্লাব ফাইনালে


শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর গোবিন্দপুর কলেজ  মাঠে ৪ দলীয় নকআউট ভিত্তিক ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় কালিগঞ্জ উপজেলা মাছের সেট যমুনা স্পোটিং ক্লাব ৩-১ গোলের ব্যবধানে শ্যামনগরের নওয়াবেঁকী মাহেন্দ্র কাঁটা স্পোটিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

বুধবার বিকাল ৪ টায় শেখ কামাল স্মৃতি সংসদ ও গোবিন্দপুর সোনার বাংলা সংঘের যৌথ আয়োজনে শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দপুর কলেজ মাঠে সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে উত্তেজনা পূর্ণ খেলাটি উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী গাজী আনিছুজ্জামান আনিচ।

খেলাটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রন্জন মণ্ডল, মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম, ০৩ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি গাজী নুরুল হক বাচ্চু, ০৪ নং ওয়ার্ডের সভাপতি হাবিবুল্লাহ পাড়, সাধারণ সম্পাদক আমিনুর মোড়ল, ৫ নং ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি স,ম রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মহসিন আলম পাড়, শ্যামনগর ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক ও রোকন বুক ডিপোর স্বত্বাধিকারী রোকন উদ্দিন বাবু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিন হোসেন প্রমুখ।

খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন সোনার বাংলা সংঘের সভাপতি এস.আই মুরাদ হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক গাজী মাসুদ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

খেলাটি নির্ধারিত সময়ে ৩-১ গোলের ব্যবধানে কালিগঞ্জ উপজেলা মাছের সেট যমুনা স্পোটিং ক্লাব জয়লাভ করে।

খেলাটির ধারাভাষ্যে ছিলেন আব্দুল্যাহ সিদ্দিক ও বনী আমীন এবং পরিচালনার দায়িত্বে ছিলেন শেখ তৈয়বুর রহমান বাবলু, জাহাঙ্গীর কবির ও শেখ মিজানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের ত্রি বার্ষিক সম্মেলন

 

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পৌর ৬নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কুখরালী আদর্শ যুব সংঘ ক্লাবে এ ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, অরুন কুমার ঘোষ, সদর উপজেলার আহবায়ক এড. ফারুক হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো। বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রিয়াজ মাহমুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশরাফ খান শফি, যুগ্ম সম্পাদক জিএম রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, জেলা তরুন লীগের যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বিশ^াস, মাজহারুল ইসলাম, জাহাঙ্গীর খান, জাবেদ হাসান জজ, রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, শওকত ওসমান, হযরত, আশরাফুল, হামিদ, সফিকুল প্রমুখ। সম্মেলন শেষে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ মুন্না হোসেন মজনু, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান লিটু নির্বাচিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৪ প্রশ্নের উত্তর দিয়ে কোটিপতি শিক্ষিকা

বিনোদনের খবর: ১৪টি প্রশ্নের উত্তর দিয়ে এক কোটি টাকা জিতে নিলেন বিনীতা জৈন। `কন বানেগা ক্রোড়পতি’র ১০ম সিজনের প্রথম কোটিপতি তিনি।
বিনীতার কাহিনী এখানেই শেষ নয়। ভারতের আসামের গুয়াহাটির এই বাসিন্দা জানান, ২০০৩ সালের ফেব্রুয়ারি তার স্বামী ব্যবসার কাজে বাইরে চলে যান। কিন্তু আর ফিরে আসেননি তিনি। পরে জানা যায়, তার স্বামীকে নাকি অপহরণ করা হয়েছিল। শেষপর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।
এরপর বিনীতা একটি কোচিং সেন্টার খুলে পড়ানো শুরু করেন। যাতে তার এক ছেলে ও এক মেয়েকে বড় করার খরচ জোগাতে পারেন। এভাবেই তার দিন চলে যাচ্ছিল। চলতি বছর কন বানেগা ক্রোড়পতিতে অংশ নেন।
এই কাহিনী শুনে অমিতাভ বচ্চন বলেন, বিনীতার মতো মানুষের জন্যই তিনি প্রতিদিন এগিয়ে চলার রসদ পান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকা উন্নয়নের প্রতিক — নির্বাচনী পথসভায় নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নজরুল ইসলামের নির্বাচনী পথ সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বাঁকাল কোলেস্টার মোড় এলাকায় ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এ নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলীর সভাপতিত্বে ও কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক বিকাশ চন্দ্র, সদস্য সবুর খান, কামরুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল মুজিদ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনছার আলী, মুক্তিযোদ্ধা মন্টু মিয়া, শহিদুল ইসলাম, আবুল হোসেন, সুফল, রহিম সহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, নৌকা হলো উন্নয়নের প্রতিক। নৌকার ভোট দিলে বাংলার মানুষ ভাল থাকে। তিনবেলা পেট ভর্তি করে খেয়ে ঘুমাতে পারে। বাংলার মানুষকে এখন আর না খেয়ে ঘুমাতে হয় না। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা অর্জন করেছে। বাংলাদেশ বর্তমানে বিশে^র রোল মডেল হিসাবে বিবেচিত হয়েছে। তিনি আরো বলেন, পদ্মা সেতু বর্তমানে দৃশ্যমান আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের জন্য। এ পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণ বঙ্গের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছে আগামীতে বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে শহর ও গ্রামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা ইতিমধ্যে তার প্রমাণ পেয়েছি। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক চালু করে দিয়েছে। বিধবা মহিলা, বয়স্কদের জন্য সরকার দিচ্ছে বিভিন্ন ধরনের ভাতা। নারীদের জন্য দিয়েছে অনেক সুযোগ সুবিধা। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার প্রসার বৃদ্ধির জন্য শেখ হাসিনা সরকার বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নতুন বই। যা বিশে^র আর কোনো দেশে নজির নেই। এমন কোনো সেক্টর নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও বাংলাদেশ আওয়ামীলীগকে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় উন্নয়ন মেলা উপলক্ষ্যে ইউএনওর প্রেস বিফ্রিং

দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহষ্পতিবার থেকে ৩ দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে বুধবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ্যে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ দেবহাটায় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। ইউএনও এসময় সাংবাদিকদেরকে জানান, বিগত বছরের মতো এবারো ৪র্থ বারের মতো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মুক্ত মঞ্চ প্রাঙ্গনে ৩দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ব্যাংক, বীমা ও পাসপোর্ট অফিস সহ মোট ৫২ টি স্টল প্রদর্শন করা হবে। ইউএনও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সার্বিক উন্নয়নের চিত্র প্রদর্শনের পাশাপাশি মেলায় টেসই উন্নয়ন, বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ, শেখ হাসিনার ১০টি ব্রান্ড, জলবায়ু ঝুকি মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও চিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে প্রভাষক ও দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক প্রভাষক রাজু আহমেদ, সুমন বাবু, আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, কে.এম রেজাউল করিম, প্রভাষক ইয়াছিন আলী, সুজন ঘোষ, লিটন ঘোষ বাপী, দিপঙ্কর বিশ^াস, সজল ইসলাম, মোসলেম আলী প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার ইউপি চেয়ারম্যান-মেম্বরদের সাথে রুহুল হক এমপির মতবিনিময়

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : সাবেক স্বাস্থ্য মন্ত্রী কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ রুহুল হক এমপি দেবহাটার সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের সাথে বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এক মতবিনিময় সভায় মিলিত হন। সখিপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ রুহুল হক এমপি। মতবিনিময়ে রুহুল হক এমপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সরকারের উন্নয়নের জন্য জাতিসংঘের মহাসচিব বাংলাদেশকে যে সম্মান দিয়েছেন তা উল্লেখ করে রুহুল হক বলেন, দেশের এই উন্নয়নকে চলমান রাখতে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আর সরকারের এই উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরতে তিনি সকল জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান। দেবহাটার বিভিন্ন উন্নয়নমূলক কাজের বর্ননা দিয়ে নৌকায় ভোট প্রার্থনা করে ডাঃ রুহুল হক এমপি বর্তমান সরকারের সময়ে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, প্রতিরক্ষাসহ প্রতিটি সেক্টরে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। দেবহাটা উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় নিয়ে আসা এবং দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে রুহুল হক বলেন, সকল ইউনিয়নে রাস্তাঘাট, সাইক্লোন সেন্টার, সখিপুর কেবিএ কলেজ ও দেবহাটা বিবিএমপি হাইস্কুলকে সরকারীকরন, দেবহাটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি সহ বিভিন্ন উন্নয়ন করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা এখন মধ্যম আয়ের দেশ। দেশের এ উন্নয়নকে ধরে রাখতে হলে বার বার দরকার শেখ হাসিনার সরকার। নৌকা উন্নয়নের প্রতিক। তাই দেশের এ অভুতপূর্ব উন্নয়নের জন্য নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী সহ সকল ইউনিয়নের ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ। এর আগে সকালে রুহুল হক দেবহাটার বিভিন্ন ইউনিয়নে পথসভা করে নৌকায় ভোট প্রার্থনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest