সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

এখনও আসল খেলা দেখাইনি : নেইমার

খেলার খবর: ভালো-মন্দ মিলিয়েই কাটছে ব্রাজিল সুপারস্টার নেইমারের চলতি মৌসুম। কখনও গোল পাচ্ছেন, আবার কখনও পাচ্ছেন না। যেমনচ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে তার দল। নেইমারও ছন্দে ছিলেন না। তবে ব্রাজিলের মহাতারকা বলছেন, পিএসজির সেরা ছন্দে আসা এখনও বাকি। শিগগিরিই আসল খেলা দেখিয়ে দেবেন তিনি।

অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হারার পরেই ফরাসি লিগে টানা তিনটি ম্যাচে জিতেছে পিএসজি। যে জয়ে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। যদিও পিএসজির কোচ থোমাস তুহেল তার দলের এক নম্বর তারকাকে নিয়ে বলছেন, ‘নেইমার হয়তো ১০০ শতাংশ ফিট নেই এখন। তবে তার কাছাকাছি জায়গায় রয়েছে।’

কোচের কথা মানছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আমি শতভাগ ফিট নই। দলের কেউই শতভাগ ফিট অবস্থায় নেই। মৌসুমের সবে শুরু এখন। আমরা খুব বেশি ম্যাচ কিন্তু এখনও খেলিনি। বিশ্ব ফুটবল সেরা ছন্দে থাকে ফেব্রুয়ারি-মার্চে দিকে। বড় ম্যাচগুলোতে সেটা বোঝা যায়। প্রতিটি ম্যাচ, প্রতিটি দিন আমি শারীরিরভাবে আর টেকনিক্যাল দিক থেকে আরও উন্নতি করার চেষ্টা করে যাচ্ছি।’

গত বছর মার্চে তার মারাত্মক চোট পাওয়ারও প্রসঙ্গও ওঠে সাংবাদিক সম্মেলনে। যে চোটে ক্লাবের হয়ে বাকি মৌসুমে আর নামতে পারেননি নেইমার। জাতীয় দলের হয়ে বিশ্বকাপের প্রস্তুতিতেও ধাক্কা খান। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপে নামলেও তার দল কোয়ার্টার ফাইনালে ছিটকে যায়। নেইমার বলেন, ‘আমার চোট পাওয়ার ব্যাপারটা খুব দুঃখের ছিল। বিশ্বকাপ থেকে আমরা যে ভাবে ছিটকে যাই সেটাও খুব হতাশার। তবে সে সব এখন অতীত।’

ব্রাজিল তারকার কথাতেই পরিষ্কার, এখন তিনি পুরনো কথা আর মনে রাখতে চান না। ভাবতে চান বর্তমান নিয়ে। তাই ফরাসি লিগে শনিবারের ৩-০ জয়ের পরেই বান্ধবী ব্রুনার সঙ্গে ডিজনিল্যান্ডে সারাদিন কাটিয়েছেন। সেই ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। এখন মাঠের খেলায় তার প্রকৃত রূপ দেখার জন্যই অপেক্ষায় আছে লাখো লাখো ভক্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বদলে যাচ্ছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি

দেশের খবর: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি বদলে যাচ্ছে। বিদ্যমান বহুনির্বাচনী পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষা যোগ হচ্ছে। এর মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। এবার রেকর্ড সংখ্যক প্রার্থীর আবেদন করায় পুরনো পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি সভায় বিষয়টি চূড়ান্ত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) আওতাভুক্ত ১২ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। গত ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১-৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। সারাদেশ থেকে মোট ২৪ লাখ ১ হাজার ৫৯৭টি আবেদন এসেছে। ২৬ অক্টোবর শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষার প্রস্তাবনা রয়েছে।
জানা গেছে, এবার রেকর্ডসংখ্যক আবেদন হওয়ায় নিয়োগ পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান পদ্ধতিতে শুধু বহুনির্বাচনী ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। বিদ্যমান পদ্ধতিতে ২৪ লাখের বেশি প্রার্থীর মধ্যে শুধু বহুনির্বাচনীর মাধ্যমে যোগ্যব্যক্তিদের নির্বাচন করা কঠিন। তাই সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আদলে প্রথমে বহুনির্বাচনী পরীক্ষার মাধ্যমে ৫০ হাজার প্রার্থীকে নির্বাচন করা হবে। পরে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষা আয়োজন করা হবে। ফলাফলের ভিত্তিতে এ পরীক্ষার মাধ্যমে আসন প্রতি ৩ জনকে নির্বাচন করা হবে। এরপর তাদের মধ্যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবার ১২ হাজার সহকারী শিক্ষক পদের বিপরীতে ২৪ লাখ ১ হাজার ৫৯৭টি আবেদন হওয়ায় নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস রোধ করাটা কঠিন হয়ে পড়েছে। এ কারণে পরীক্ষা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তারা জানান, সর্বশেষ ‘শিক্ষক নিয়োগ-২০১৪’ এ প্রায় ১২ লাখ প্রার্থীর বহুনির্বাচনী পরীক্ষা সারাদেশে ৩ হাজার ৬৬২টি কেন্দ্রে আয়োজন করা হয়। এবার দ্বিগুণ আবেদন আসায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। এ পরীক্ষার জন্য ২০টি প্রশ্ন সেট তৈরি করা হলেও এবার তা বাড়ানো হতে পারে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেনের সভাপত্বিতে মন্ত্রণালয়ের সভা ডাকা হয়েছে। সেখানে নিয়োগ পরীক্ষার ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন, ওএমআর ফরম ডিজাইন ও মূল্যায়ন, পরীক্ষার সময়সূচি, ফলাফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ এবং পরীক্ষা কেন্দ্রের আসন বিন্যাসের পদ্ধতি উন্নয়ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) গিয়াসউদ্দিন আহমেদ বলেন, মানসম্মত শিক্ষক নির্বাচনে সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। কী কী পরিবর্তন আনা হবে সে বিষয়ে আগামীকালের সভায় সিদ্ধান্ত হবে।

সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার অধিক সংখ্যক আবেদন এসেছে। এ কারণে প্রথমে বহুনির্বাচনী পরে লিখিত পরীক্ষা। সর্বশেষ মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে। লিখিত পরীক্ষা আয়োজনে বুয়েট এবং বহুনির্বাচনী পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট বিজনেস অব অ্যাডমিনিসটেশনকে (আইবিএ) দায়িত্ব দেয়া হতে পারে বলে জানান অতিরিক্ত সচিব।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানায়, বর্তমানে সারাদেশে ৬৪ হাজার ৮২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ কারণে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করে এ নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভৌতিক কাহিনী নিয়ে আসছে ওয়েবসিরিজ ‘টেলিফোনিক’

বিনোদনের খবর: মাহি ও ইলমা স্বামী-স্ত্রী। তারা নতুন ভাড়া করা বাড়িতে উঠেন। এই বাড়ির একটি ঘরকে তারা স্টোররুম করবেন বলে ভাবেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন ছোট্ট একটি টেবিলে রাখা আছে একটি ল্যান্ডফোন। সময়ে-অসময়ে এই ল্যান্ডফোনে রিং বাজতে খাকে। ফোন রিসিভ করলে কোনো সাড়া পাওয়া যায় না। এছাড়া বাড়িওয়ালার অদ্ভূত আচরণ তাদের আতঙ্কিত করে।
এক রাতে ইলমা সেই ঘরে কৌতুহলবশত উঁকি দেন। ঘরে আলো জ্বালানোর জন্য সুইচ অন করেন, কিন্তু লাইট জ্বলেই আবার বাল্ব কেটে ঘর অন্ধকার হয়ে যায়।
ইলমা ঘর থেকে বের হয়ে আসতে গেলে টেলিফোনের রিং বাজতে থাকে। তিনি এগিয়ে যান ফোনের দিকে। ধরবেন কিনা বুঝতে পারেন না। ফোনটা একসময় কেটে যায়।
তারপর ঘুরে দরজার দিকে যেতে গেলে আবার ফোন বাজতে শুরু করে। তিনি ফোনের দিকে তাকিয়ে থাকেন-ঠিক তখনই একটা ছায়া মতো কেউ যেন ইলমার পেছন দিয়ে দ্রুত চলে যায়। ইলমা ঘুরে তাকান-কিন্তু কাউকে দেখতে পান না।
এমন সব ভুতূড়ে ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ৮ পর্বের ওয়েবসিরিজ ‘টেলিফোনিক’। মনসুর রহমান চঞ্চলের গল্প ও চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন সরদার রোকন। এতে অভিনয় করছেন সজল, আজমেরী আশা, মাসুম আজিজ, অদ্বিতীয়া, জিদান, মেরাজ, সোহাগ প্রমুখ।
একাধিক জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম নির্মাতা সরদার রোকন এবারই প্রথম ওয়েবসিরিজ নির্মাণ করলেন। তিনি বলেন, সব সময় দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। গল্পের ভিন্নতার কারণে আশা করি এই কাজটিও দর্শকদের ভালো লাগবে।

আগামী ১০ অক্টোবর থেকে ওয়েবসিরিজটি বঙ্গবিডি’র নতুন অ্যাপ ‘ওয়াচ মোর’-এ প্রচারিত হবে। এই ওয়েবসিরিজ দিয়েই অ্যাপটি যাত্রা শুরু করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় সংসদ সচিবালয়ে ৩৮টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত

দেশের খবর: জাতীয় সংসদ সচিবালয়ে নতুন ৩৮টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের নিয়োগবিধি সংশোধন ও পদ সৃজন সংক্রান্ত গঠিত কমিটি ওই সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে। সিদ্ধান্তটি সরকারের অনুমোদন পেলে নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ সচিবালয় কমিশনের ২৯তম বৈঠকে সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ওই সিদ্ধান্ত বাস্তবায়নে চলতি বছরের মে মাসে অতিরিক্ত সচিবকে (মানবসম্পদ) আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি তিনটি বৈঠক করে নতুন ৩৮টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ষষ্ট গ্রেডের দুইটি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট অ্যাট আর্মস, ১০ম গ্রেডের ১৫টি প্রশাসনিক কর্মকর্তা ১০টি, ব্যক্তিগত কর্মকর্তা এবং সংসদের মেডিকেল সেন্টারের জন্য বিভিন্ন গ্রেডের ১১টি পদ সৃষ্টির সুপারিশ করা হয়েছে।
সূত্র আরো জানায়, একই কমিটি পদোন্নতির সুযোগ ও কাজের গতি বাড়াতে সংসদের নিয়োগ বিধিমালার তফসিল ক্রমিক-৬৩, ৬৪ ও ৭১-এ উল্লেখিত নবম গ্রেডের সহকারী পরিচালক (গণসংযোগ), সহকারী পরিচালক (রিপোর্টিং) এবং কমিটি অফিসার পদে পদোন্নতির বিদ্যমান ৩০ শতাংশ এবং ৩৪ শতাংশ হারের পরিবর্তে শতকরা ৭০ শতাংশ করার সুপারিশ করছে। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হতে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির হার বিদ্যমান ৬৫ শতাংশ থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে ৭০ শতাংশ এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা যুবলীগের সভাপতিকে অভিনন্দন

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মিজানুর রহমান মিজানকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা সদর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম,সহ-সভাপতি জাহিদ হোসেন, আব্দুল খালেক, মনিরুল ইসলাম, গোলাম কিবরিয়া বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইনজ্জামামুল হক ইনজা, আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক অর্পন গাইন অপু, ইমরানসহ সদর উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একটি মাছের দাম দুই কোটি টাকা

অনলাইন ডেস্ক: প্রাইভেট জেট বা ম্যানসন নয়, শুধুমাত্র একটা মাছ। কোটিপতিদের অন্যতম শখ এখন এই মাছকে ঘিরে। এটাই নাকি স্ট্যাটাস সিম্বল!এর দাম প্রায় দু’কোটি বিশ লক্ষ টাকা। মাছটির নাম এশিয়ান অ্যারোয়ানা, বিশ্বের অন্যতম মূল্যবান জলজ প্রাণী এটি। এশিয়ার এলিটদের মধ্যে এই মাছটিকে ঘিরে ক্রমেই উৎসাহ বাড়ছে।
এই মাছগুলিকে বলা হচ্ছে ড্রাগন ফিশ। আশির দশকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রায় তিন ফুট লম্বা মাছগুলির প্রজনন শুরু হয়েছিল। আগে এগুলি ঠিক পোষ্য মাছ ছিল না। তারপর হঠাৎ রটে গেল, মাছগুলি বাড়িতে রাখলে নাকি সমৃদ্ধি বাড়ে, বাড়ে ধনসম্পদ। তারপরই মাছগুলিকে অ্যাকোয়ারিয়ামে রাখা শুরু হল।
বেশ কয়েকজন এতটাই ভালোবেসে ফেলেন মাছগুলিকে যে, তাদের প্লাস্টিক সার্জারিও করা হচ্ছে। মাছগুলির চোখ বাঁকা হলে কিংবা, মাছের মুখ মালিকের পছন্দ না হলে মোটামুটি পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে সার্জারি করার ব্যবস্থাও রয়েছে।
ড্রাগন ফিশ বিশেষজ্ঞ এমিলে ভোগেট বলেন, মাছটিকে নিজের বাড়ির অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য উৎসাহ প্রবল বেড়ে যাওয়ার, এর দাম এক বার পৌঁছয় প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকায়। তবে একটা পূর্ণবয়স্ক এশিয়ান অ্যারোয়ানার ন্যূনতম দাম সিঙ্গাপুরের বাজারে প্রায় ৫২ লক্ষ টাকা।
বিরল প্রজাতির এই মাছটি পৃথিবী থেকে হারিয়েই যেতে বসেছিল। ১৯৭৫ সালে ১৮৩টি দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। আন্তর্জাতিক বাজারে মাছটির বেচাকেনা বন্ধ হয়। এই মাছকে ঘিরে অপরাধও সংঘটিত হতে শুরু করে এরপর। সিঙ্গাপুরের বাজারে চারটি মাছ চুরি নিয়ে বড়সড় তদন্ত হয়েছিল। মালয়েশিয়ায় একজন অ্যাকোরিয়ামের মালিককে খুন পর্যন্ত করা হয়েছিল।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীনে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এই মাছটিকে ঘিরে। মাছটি আন্তর্জাতিক বাজারে কেনাবেচা সংক্রান্ত আইনে পরবর্তীতে খানিকটা শিথিলতা এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নায়ক-নায়িকা খুঁজতে নতুন ওয়েব সাইট

বিনোদনের খবর: নতুন মুখের সন্ধানে ২০১৮ ওয়েবসাইটের ত্রুটি ও নিরাপত্তাজনিত কারণে পিছিয়েছে চলচ্চিত্র শিল্পী খোঁজার প্রতিযোগিতা ‘নতুন মুখের সন্ধানে’-এর কার্যক্রম। এবার নিবন্ধন নিয়ে নতুনভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে এর আয়োজক বিএফডিসি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
আগামী ৭ অক্টোবর এটি হবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এর আগে গত ১৬ সেপ্টেম্বর নিবন্ধন ও প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল। গুলজার জানান, ৭ অক্টোবর নিবন্ধন প্রক্রিয়া কীভাবে হবে, তা আবারও জানানো হবে।
গুলজার বলেন, ‘আমাদের আগের যে ওয়েবসাইট সেখানে প্রতারিত হওয়ার সুযোগ ছিল। টাকা-পয়সার লেনদেনেও ঝামেলা ছিল। তাই আমরা নতুনভাবে ডোমেইন কিনে একেবারে শুরু থেকে নতুন সাইট তৈরি করেছি। এটি আমরা রোববার হাতে পাব। এদিনই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাইটের ঠিকানা ও নিবন্ধন পদ্ধতি জানানো হবে।’
২৭ বছর পর আবারও শুরু হচ্ছে চলচ্চিত্রের ‘নতুন মুখের সন্ধানে’ নামের শিল্পী খোঁজার প্রতিযোগিতা।
গত ১৬ সেপ্টেম্বর এর উদ্বোধন হয়। সেখানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
তখন নতুনদের জন্য খুলে দেওয়া হয়নি নিবন্ধনের পেজটি। জানানো হয়েছিল, ১৮ সেপ্টেম্বর এটি সম্ভব হবে। কিন্তু তাও হয়নি। এরপর একের পর এক নতুন দিনক্ষণ জানিয়েছে সমিতি। কিন্তু কোনও তারিখেই নিবন্ধন প্রক্রিয়া শুরুর বিষয়ে নিশ্চয়তা দিতে পারেনি সংশ্লিষ্টরা।
এদিকে, এই প্রতিযোগিতার মাধ্যমে এবার নায়ক নায়িকার পাশাপাশি মোট সাতটি ক্যাটাগরিতে প্রতিভা খুঁজে বের করা হবে। ক্যাটাগরিগুলো হলো- সেরা নায়ক, সেরা নায়িকা, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা খলনায়ক, সেরা কমেডিয়ান ও সেরা শিশুশিল্পী।
এবারের চতুর্থ আসর উৎসর্গ করা হয়েছে প্রয়াত চিত্রনায়ক মান্নাকে। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বিএফডিসি। এছাড়াও সাথে আছে এশিয়ান টিভি ও অবট্র্যাক ইভেন্টস অ্যান্ড অ্যাডভার্টাইজিং।
‘নতুন মুখের সন্ধানে’ এর আগে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯০ সালে বিএফডিসি আয়োজন করেছিল। এর মাধ্যমেই পর্দায় এসে সবচেয়ে জনপ্রিয় হয়েছিলেন প্রয়াত নায়ক মান্না। এছাড়া অন্যান্য বছরে এসেছেন দিতি, সোহেল চৌধুরী, মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খানের মতো তারকারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা ৪ বছর ধরে ভাতিজিকে ধর্ষণ করল চাচা!

অনলাইন ডেস্ক: ভাতিজির ‘মাঙ্গলিক দোষ’ রয়েছে। আর এই দোষ না কাটালে বিবাহিত জীবনে তো সমস্যা হবেই এমনকি তার বাবার মৃত্যু পর্যন্ত হতে পারে। এভাবে ব্ল্যাক মেইল করে ওই ভাতিজিকে টানা ৪ বছর ধরে ধর্ষণ করল তার এক চাচা।
এমন ন্যাক্কারজনক কাজটি করেছে ভারতের দিল্লির এক ব্যক্তি।
২৩ বছর বয়সী ওই বিবাহিত তরুণী পুলিশকে জানিয়েছেন, তার ৪ বছরের অসহ্য যন্ত্রণার কথা।
নির্যাতিতা তরুণী জানায়, তার মাঙ্গালিক দোষ রয়েছে। আর সেই দোষ না কাটালে তার মারাত্মক ক্ষতি হতে পারে বলে ভয়-ভীতি দেখায় তার এক চাচা। এখানেই শেষ নয়, তাকে বলা হয়, মাঙ্গলিক দোষ না কাটালে বিবাহিত জীবনে তো অনেক সমস্যা হবেই এর পাশাপাশি তার বাবাও মৃত্যু হতে পারে। চাচার এমন কথায় তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান।
ব্যস, এ সময় ভাতিজির আতঙ্কের সুযোগ নিয়ে নেয় ওই চাচা। অভিযুক্ত ওই চাচা তার ভাতিজির সঙ্গে টানা ৪ বছর ধরে ওই ন্যাক্কারজনক কাজ চালিয়ে যায়। এমনকি ভাতিজির বিয়ের পরও ওই কাজ করা থেকে থামেনি নরপশু চাচা। এক পর্যায় আর এই নির্যাতন সহ্য করতে না পেরে পুরো ঘটনাটি ওই তরুণী তার শ্বশুরকে বলে দেন।
নিজের পুত্রবধূর কাছ থেকে পুরো বিষয়টি শুনে অবাক বনে যান ওই তরুণীর শ্বশুর। এরপর তিনিই ওই তরুণীকে নিয়ে নারেলা থানায় যান। গত ১৩ সেপ্টেম্বর গোটা ঘটনা বর্ণনা করে একটি এফআইআরও করেন। সেদিনই অভিযুক্ত চাচাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে গণমাধ্যামকে পুলিস জানিয়েছে, অভিযুক্ত চাচাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি নির্যাতিতা নারীর কাউন্সেলিংয়ের জন্য মহিলা কমিশনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest