সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

গরু সুন্দরীদের লড়াই

অনলাইন ডেস্ক: নারীদের সৌন্দর্য প্রতিযোগিতা নিয়ে নানা তর্ক-বিতর্ক রয়েছে৷ কিন্তু তারপরেও তা বরাবরেই আলোচনার বিষয়। কিন্তু খুব কম সংখ্যক লোকই রয়েছেন যারা জানেন গরুর সৌন্দর্য বিচারের কথা। এ প্রতিযোগীতায় গরু তাদের রূপ ও গুণের স্বীকৃতি পেয়ে থাকে৷
এমন আয়োজনের বিষয়টা একটু অদ্ভুত ধরণের মনে হলেও বাস্তবে এমনটাই ঘটছে জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যে। মালিকদের মতে, কিছু গরুর নিজস্ব অহংবোধ দেখা যায় এ অনুষ্ঠানে৷ এসময় নিজেদের গোয়ালেও বাড়তি খাতির পায় গরুগুলো৷
প্রজননকারী হিসেবে আন কাটরিন মায়ার বলেন, ‘এই গরু কিছু জানতে চাইলে কানদুটি সামনে মেলে দেয়, এখন যেমনটা করছে৷ তারপর মন দিয়ে দেখে৷ সে নিজেকে তারকার মতো মনে করে৷ গোয়ালে এমন আচরণ আরও বেশি লক্ষ্য করা যায়৷ গরুটি মানুষের বড় ন্যাওটা, সহজেই সবার কাছে যায়৷ সবার কাছে আদর চায়৷’
অনেক গরুই পুরস্কার পেয়েছে৷ তবে তাদের মধ্যে কোনটি সেরা গরুর স্বীকৃতি পাবে?
এক্ষেত্রে এগিয়ে রয়েছে ১১ বছরে সাতবার মা হওয়া ‘লেডি গাগা নামে’র একটি গরু। এটি বেশ কয়েকবার প্রতিযোগিতায় জিতেছে৷
মূল প্রতিযোগিতার পাশাপাশি থাকে আরও অনেক কার্যকলাপ৷ যেমন গরুর ছবির শুটিং৷
বিচারকদের কাছে শারীরিক গঠন, দীর্ঘ আয়ু ও দুধ দেবার ক্ষমতা জরুরি বিষয়৷ বয়স্ক ও কমবয়সি গরুর মূল্যও আলাদা৷ ২৪ নম্বর প্রজননকারী একটি পুরস্কার পেয়েছেন৷
এক্ষেত্রে শুধু সৌন্দর্য নয়, মুনাফাও জরুরি বিষয়৷ প্রাণীগুলিকে সর্বোচ্চ ক্ষমতার জন্য প্রস্তুত করা হয়৷ অবিশ্বাস্য মনে হলেও এমন গরু দিনে ৪০ লিটার দুধ উৎপাদন করতে পারে৷ তারা যাতে নিজেদের বাঁটের ভারে কাবু না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে প্রজননকারীদের গরুর শারীরিক গঠনের প্রতি মনোযোগ দিতে হয়৷
এবারে জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যে এই সৌন্দর্য প্রতিযোগিতায় দু’শোরও বেশি গরু প্রদর্শিত হয়েছে৷ দর্শকদের আসনে কৌতূহলী মানুষ, চাষি ও প্রজননকারীদের দেখা যায়৷
একজন জানালেন, সুন্দর গরু দেখতে তাঁর দারুণ লাগে৷ তাঁর নিজেরই প্রায় ১০টি গরু রয়েছে৷ তিনি নিজেও একজন প্রজননকারী৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সহকারি ইন্সট্রাক্টর ইয়াছিন আলীর কাছে মোবাইলে চাঁদা দাবী

 

আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর উপজেলা রিসোর্স সেন্টারের সহকারি ইন্সট্রাক্টর ইয়াছিন আলীকে পূর্ববাংলা কমিউনিষ্ট (সর্বহারা) পাটির পরিচয়ে মোবাইল ফোনে ২০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। গত ৩০ সেপ্টেম্বর এ ঘটনাটি ঘট্।ে এ ঘটনায় ইয়াছিন আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায
একটি সাধারন ডায়েরী করেছেন। যার নং-১৫৪৫। তারিক-৩০.০৯.১৮

সাধারন ডায়েরী উল্লেখ করা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর বেলা ১২:৫৯ মিনিটে ইয়াছিন আলীকে ০১৭৮৯-৮০৬১০২ নম্বর ফোন থেকে চাঁদা দাবী করেন। চাঁদা দাবীকারী নিজেকে পূর্ববাংলা কমিউনিষ্ট (সর্বহারা) পাটির হেড অব কমান্ড মেজর(অবঃ) আব্দুল আজিজ বলে পরিচয় দেন। এই সময় অন্য একজন (অজ্ঞাত নামা ব্যক্তি)কেও ফোনে তার সাথে কথা বলান। তিনিও চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মোশারফ চেয়ারম্যানের মতো চাঁদাদাবিকারী ছেলেরা তাকেসহ তার পরিবারের (ইয়াছিন আলীর) অন্যান্য সদস্যদের হত্যা করবে বলে হুমকী দেন। উল্লেখ্য যে, আশাশুনি উপজেলার বাউশুরি গ্রামের আঃ গণি সরদারের ছেলে মাঃ আঃ হান্নান সরদারের কছে ইয়াছিন ১০(দশ) লক্ষ টাকা পান। প্রমাণ স্বরূপ তিনি তাকে তার নিজ নামীয় জনতা ব্যাংক, আশাশুনি শাখা, হিসাব নং- ০১০০০৬৬০৪৩০৩১ এর একটি চেক যার নং- ঝই ১০/ঋগ ০৩১৬১৪৩, লিখিত টাকার পরিমাণ ১০(দশ) লক্ষ, গত ২৯/১১/২০১৭ তারিখে চেকটি প্রদান করেন। কিন্তু উল্লেখিত একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয় এবং ইয়াছিন আলী বাদি হয়ে আঃ হান্নানের বিরুদ্ধে সাতক্ষীরা সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এনআইএ্যাক্ট ১৩৮ ধারায় সিআর ১২/২০১৮ নং মামলা দায়ের করেন, যাহা বিচারাধীন রয়েছে। এই ঘটনার সূত্র ধরে আঃ হান্নান অন্য কাউকে দিয়ে এধরনের আইন বিরোধী ঘটনা ঘটাতে পারে বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতাসহ উদ্বেগ, উৎকন্ঠায় ভুগছেন বলে আরো উল্লেখ করেছেন।
এমতাবস্থায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এখনও তিন ইনজুরিতে ভুগছেন মাশরাফি; জিম্বাবুয়ে সিরিজ অনিশ্চিত

অনলাইন ডেস্ক: ইনজুরি যেনো পিছু ছারছেনা বাংলাদেশ ক্রিকেট দলের। একের পর এক শুধু ইনজুরির খবর। হাতে চোটের কারনে দল থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান আর এশিয়া কাপে হাতে চোট পেয়ে দলের বাইরে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। পাঁজরের হাড়ে চির ধরাতে শংকা দেখা দিয়েছে মুশফিকুর রহিমকে নিয়েও। এরই মধ্যে আবার পাওয়া গেলো আরেকটি নতুন খবর। ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভেঙে গেছে তার ডান হাতের কনিষ্ঠা। এছাড়া উরুর পেশি ছিঁড়ে যাওয়া এবং টিউমারের শঙ্কাতেও রয়েছেন টাইগার এই দলপতি।
সদ্যই এশিয়া কাপ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কয়েকদিন পরেই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। আসন্ন জিম্বাবুয়ের সিরিজের জন্য বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে চলতি মাসের ১৫ তারিখ। তবে এর আগে স্বস্তিতে নেই টাইগার শিবির। একেক পর এক দলে যুক্ত হচ্ছে চোট।চোটে সবথেকে বেশি ভুগতে হচ্ছে দলের সিনিয়র খেলোয়াড়দের। যার সবশেষ যুক্ত হলো মাশরাফির নাম।
এশিয়া কাপে শোয়েব মালিকের ক্যাচ নিতে যাওয়ার ফলে ইনজুরিতে পড়েছেন মাশরাফি। সেই ইনজুরি নিয়েই ম্যাচ শেষ করেন তিনি। দেশে এসে তার হাতের এক্স-রে করানো হয়। তারপরই জানা যায় ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটি ভেঙ্গে গেছে। যেটা ঠিক হতে মাশরাফির পনেরো দিনের মত সময় লাগবে।
সেই সাথে মাশরাফির আরো দুটো ইনজুরির শঙ্কা দেখা দিয়েছে। তার ডান পায়ের উড়ুর মাংসপেশি ছিঁড়ে গেছে। যেটা ঠিক হতে সময় লাগবে সপ্তাহ দুয়েকের মতো। একই সাথে শঙ্কা দেখা দিয়েছে ওই উড়ুতেই টিউমারের। তবে আশার কথা হলো যেটাকে টিউমার বলে ধারণা করা হচ্ছে, সেই ফোলা জায়গাতে বল লেগেছিলো মাশরাফির। যদি বল লাগার কারনে জায়গাটা ফুলে থাকে তাহলে টিউমারের শঙ্কাটা অবশ্য আর থাকছে না।

আবার মুশফিকের পাঁজরের হাড়ে চির। গুঞ্জন শোনা যাচ্ছে সে কারণেই নাকি তামিমের মতোই আসন্ন আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলতে যাবেন না মুশফিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩০ রানেই অলআউট বাংলাদেশ

খেলার খবর: ভেজা মাঠের স্যাঁতস্যাঁতে উইকেটে টস জিতে আগে বোলিং, তাতে দুর্দান্ত প্রদর্শনীর পর নাগালে থাকা লক্ষ্য, সঙ্গে শ’পাঁচেক দর্শকের প্রাণখোলা সমর্থন। সবকিছুই ছিল বাংলাদেশের অনুকূলে। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবারের বিকেলটা হতে পারত সালমা-রুমানাদের উৎসবের মঞ্চ। পাকিস্তানি বোলারদের সামনে ব্যাটিংয়ে অসহায় আত্মসমর্পণে সেটিই হয়ে গেল বিষাদভরা।

সংক্ষিপ্ত স্কোর- পাকিস্তান: ৮৮/৫; বাংলাদেশ: ৩০/১০

সৈকতের সূর্য অস্ত যেতেই সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে লেখা হয়ে গেছে ৫৮ রানের হার। এদিন নিজেদের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়া সালমা খাতুনের দল গুটিয়ে যায় মাত্র ৩০ রানে। টি-টুয়েন্টি ক্রিকেট ইতিহাসেই যেটি তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। টিম টাইগার্সের আগের সর্বোনিম্ন ইনিংসটি ছিল ৪৪ রানের। সেটিও পাকিস্তানের বিপক্ষে, ২০১৬ সালে এশিয়া কাপে।
বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল পাকিস্তানের মেয়েরা। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজ নিজেদের করে নিতে শেষ দুটি ম্যাচেই জিততে হবে স্বাগতিকদের।
বাংলাদেশের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৬ রান এসেছে নিগার সুলতানার ব্যাটে। পাকিস্তানের বাঁহাতি স্পিনার আনাম আমিন ৩ ওভারে কোনো রান না দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
২৩ রানে ৯ উইকেট হারিয়ে বসলে শঙ্কা জাগে মেয়েদের টি-টুয়েন্টির ইতিহাসের সর্বনিম্ন ২৫ রানে আটকে এক নম্বরে উঠে যাবে না তো বাংলাদেশ। শেষ জুটি থেকে ৭ রান এলে সেই শঙ্কা কাটে। টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন ২৫ রানে অলআউট হওয়ার রেকর্ডটি তাই মোজাম্বিকেরই থাকল। নামিবিয়ার বিপক্ষে গত আগস্টের ঘটনা সেটি।
ভেজা মাঠের কারণে এদিন খেলা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা ১৫ মিনিট পর। ১৪ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ পায় ৮৯ রানের লক্ষ্য।
টস হেরে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ৪৯ রান তুলে ফেলে ৬ ওভারে। ভয়ঙ্কর হয়ে ওঠা জাভেরিয়া খানকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন দুই বছর পর টি-টুয়েন্টি খেলতে নামা লতা মন্ডল। এরপরই বদলাতে থাকে দৃশ্যপট। ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
পরে পাকিস্তানকে তিন অঙ্কও ছুঁতে দেয়নি বাংলাদেশ। টস জিতে বাটিংয়ে পাঠিয়ে সালমা খাতুনের দল সফরকারীদের আটকে রাখে ৮৮ রানে। ইনিংসের শেষদিকে টাইগ্রেস ফিল্ডাররা দুটি ক্যাচ হাতছাড়া না করলে লক্ষ্য আরও কম হতে পারত।
আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরু হয় সোয়া এক ঘণ্টা পর। কার্টেল ওভারের ম্যাচে শুরুতে আক্রমণাত্মক মেজাজ দেখান পাকিস্তানি দুই ওপেনার জাভেরিয়া ও আয়শা জাফর। জাহানারা আলমের প্রথম ওভারে ৮ রান তোলার পরই কাটা পড়ে তাদের জুটি।
৫ বলে ৭ রান করে জাহানারার দুর্দান্ত থ্রো’তে রানআউট হন আয়শা। দ্বিতীয় উইকেট জুটি ৪১ রান যোগ করে চাপে রাখে টাইগ্রেস দলকে। ১৮ বলে ২৫ রান করা পাকিস্তান অধিনায়ক জাভেরিয়াকে কট অ্যান্ড বোল্ড করে সাজঘরে ফেরালে স্বস্তি ফেরে। শেষপর্যন্ত ৫ উইকেটে ৮৮ রান তোলে পাকিস্তানিরা।
বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা ও লতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনলাইনে মঙ্গলের মাটি বিক্রি

অনলাইন ডেস্ক: আধুনিক বিজ্ঞানীনের অন্যতম লক্ষ্য মঙ্গল গ্রহে মানববসতি কিংবা মঙ্গলে মনুষ্য যাত্রার সফল পরীক্ষা। বিজ্ঞানীদের আশা ভবিষ্যতে মঙ্গলে একদিন মানুষ পৌছবে অথবা বিস্ময়কর কিছু একটা ঘটবে। মঙ্গলে যাওয়া মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। চাঁদের মাটি ছোঁয়া গেলেও মঙ্গলের মাটিতে এখনও মানুষের পা পড়েনি।
এজন্য মানুষের চেষ্টা নিরন্থর প্রচেষ্টা। মানুষ অদূর ভবিষ্যতে মঙ্গলে যাবে সে জন্য মহাকাশ বিজ্ঞানীদের প্রাণপণ চেষ্টা চলছে। ইতিমধ্যেই নাসাসহ একাধিক মহাকাশ গবেষণা কেন্দ্র মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর চেষ্টা চালাচ্ছে।
তবে মঙ্গলে না যেতে পারলেও, মঙ্গলের মাটি ছুঁয়ে দেখতে পারবেন অনায়াসে। সেই মাটি পাওয়া যাবে অনলাইনেই। শুনতে অবিশ্বাস্য লাগলেও, এ যুগে সবই সম্ভব। চাইলে এক কেজি মাটি অর্ডার দিয়ে দিতে পারেন অনলাইনে।
দামও বেশি নয়। মাত্র ১৫০০ টাকাতেই পাওয়া যাবে এক কেজি মাটি। মঙ্গল ও গ্রহাণুর মাটি বিক্রি করছে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। তবে হ্যাঁ, এটা কিন্তু সত্যিকারের মঙ্গলের মাটি নয়। মঙ্গলের মাটির গুণ বিশ্লেষণ করে, বিজ্ঞানীরা বিচার করবেন সেই মাটিতে কী ফলানো সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘তনুশ্রীকে যৌন হেনস্থা’ দুই ভাগে বিভক্ত বলিউড পাড়া

বিনোদনের খবর: মেয়েদের যৌন কেলেঙ্কারি নিয়ে ইতোমধ্যে মুখ খুলেছেন বেশ কিছু অভিনেত্রী। এদের তালিকায় রয়েছেন হলিউড- বলিউডের অনেকেই। মার্কিন অভিনেত্রী ও মডেল পদ্ম লক্ষ্মী মাত্র ১৬ বছর বয়সেই ধর্ষণের শিকার হন। নিজের লেখায় এ সম্পর্কে তুলে ধরেন অভিনেত্রী। করেন সমালোচনা।
এবার এ তালিকায় যুক্ত হল বঙ্গকন্যে তনুশ্রী দত্তের নাম। এ অভিনেত্রী ২০০৪ সালে মিস ইন্ডিয়া নির্বাচিত হন। কিন্তু পরিচিতি লাভ করেন ২০০৫-সালে বলি টাউনে তার ডেবিউ ছবি ‘আশিক বানায়া আপনে’র মাধ্যমে।
২০০৫ সালে মুক্তি পেয়েছিল বিবেক পরিচালিত ছবি ‘চকোলেট’। অভিযোগ তার সেটেই নাকি তনুশ্রীর সঙ্গে অভব্যতা করেছিলেন তিনি। পোশাক খুলে নাকি তনুশ্রীকে নাচের নির্দেশ দিয়েছিলেন বিবেক। তবে তনুশ্রীর সহ অভিনেতা ইরফান খান এবং সুনীল শেট্টি নাকি ওই ঘটনার প্রতিবাদ করে নায়িকার পাশে দাঁড়িয়েছিলেন। যদিও সুনীল শেঠি বা ইরফান পাঠান এ বিষয়ে কোনওরকম পাল্টা মন্তব্য করেননি।
যে কারণে তনুশ্রী বলেন, ইন্ডাস্ট্রিতে এখনও এই ধরনের কিছু মানুষ রয়েছেন বলেই মেয়েরা এখনও সমানভাবে কাজ করে যেতে পারছেন।
এদিকে ভারতীয় একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমা করতে গিয়ে নানা পাটেকার তাকে যৌন হয়রানি করেছেন।
তনুশ্রী বলেন, ‘আমি মুখ খোলার পর আরও অনেক নারী শিল্পী জানিয়েছেন যে, নানা পাটেকার তাদের সঙ্গেও খারাপ আচরণ করেছেন।’
এদিকে নানা পাটেকর এবং তনুশ্রী দত্তকে নিয়ে বিতর্কে এখন বলিউড পাড়া বেশ উত্তাল, আর এমন সময় অভিনেতা শক্তি কাপুর অভিনেত্রী তনুশ্রী দিকেই আঙুল তুললেন!
সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শক্তি কাপুর। সেখানে সাংবাদিকরা দশ বছর আগে নানা পাটেকরের হাতে হেনস্থা হতে হয়েছিল তনুশ্রী দত্তকে, এ বিষয়ে শক্তি কাপুর কিছু জানেন কি না জিজ্ঞাসা করেই প্রশ্ন করা হয় তাঁকে।
উত্তরে তিনি বলেন, ১০ বছর আগে কী ঘটেছিল, তা জানেন না তিনি। শুধু তাই নয়, ১০ বছর আগে তিনি তো ছোট শিশু ছিলেন বলেও মন্তব্য করেন শক্তি। বলিউড অভিনেতার ওই উত্তরে শুনে সাংবাদিকরাও যেমন হো হো করে হেসে ফেলেন, তেমনি হাসি চেপে রাখতে পারেননি শক্তি নিজেও।
‘তনুশ্রীকে যৌন হেনস্থা’র বিষয় নিয়ে ইতিমধ্যেই দু’ভাগ হয়ে গিয়েছে বলিউড পাড়া। প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, ফ্রিডা পিন্টোরা তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন।
অন্যদিকে সেখানে আমির খান বা অমিতাভ বচ্চন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
এ বিষয়ে প্রশ্ন করা হলে আমির খান বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। অমিতাভ বচ্চনও বিষয়টি এড়িয়ে গিয়েছেন। বিগ বি বলেন, তিনি নানা পাটেকরও নন, তনুশ্রী দত্ত-ও নন। তাই এ বিষয়ে কিছু জানেন না।
এছাড়া সালমান খানও সুস্পষ্টভাবে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। বিষয়টি জানেন না বলেই মন্তব্য করেন তিনি। পাশাপাশি এমন কিছু তনুশ্রীর সঙ্গে ঘটলে, আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান বলিউড ‘ভাইজান’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ৪২টি শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

কলারোয়া প্রতিনিধি : ঢাকের তালে বছর ঘুরে মা যে আবার আসছে ঘরে। আগামি ১৪ অক্টোবর রবিবার মহা পঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা। ১৯ অক্টোবর শুক্রবার প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে সমাপনি হবে দূর্গোৎসবের। সাতক্ষীরার কলারোয়ায় শারদীয়া দুর্গাপূজা সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে এখানকার প্রতিমা শিল্পিরা। প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ, চলছে শেষ মুহুর্তের পরিপূর্ণতার কাজ। রং-এর প্রলেপের কাজও শেষ পর্যায়ে। প্রতিমা শিল্পী রবিন পাল জানালেন-আর মাত্র কয়েকদিন পর পূজা, হাতে কাজের চাপ, মা’কে নতুন রূপে সাজানো হচ্ছে। বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়- কলারোয়া উপজেলাব্যাপি ৪২টি দুর্গাপূজা মণ্ডপে ডেকোরেশন, লাইটিং, প্যান্ডেলসহ সংশ্লিষ্ট নিয়ে ব্যস্ত আয়োজক কমিটি। কলারোয়া পৌরসভাধীন ৮টি এবং ১২টি ইউনিয়নে ৩৪টি মণ্ডপে পূজা আয়োজনের প্রস্তুতি চলছে। পৌরসভাধীন ৮টি পূজামন্ডপ গুলো হলো : তুলসীডাঙ্গা ঘোষপাড়া মাতৃপূজা মন্ডপ, তুলসীডাঙ্গা গোয়ালঘাটা পূজা মন্ডপ, ঝিকরা হরিতলা পূজা মন্ডপ, গোপিনাথপুর দক্ষিণপাড়া পূজা মন্ডপ, গোপিনাথপুর ঘোষপাড়া পূজা মন্ডপ, মুরারীকাটি উত্তর পালপাড়া পূজা মন্ডপ, মুরারীকাটি দক্ষিণ পাড়া পূজা মন্ডপ, মুরারীকাটি দক্ষিণ হরিসভা পূজা মন্ডপ। এছাড়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নে ৬টি পূজামন্ডপ, ২নং জালালবাদ ইউনিয়নে ৩টি, ৩নং কয়লা ইউনিয়নে ২টি, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে ২টি, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে ৩টি, ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নে ১টি, ৭নং চন্দনপুর ইউনিয়নে ৩টি, ৮নং কেরালকাতা ইউনিয়নে ২টি, ৯নং হেলাতলা ইউনিয়নে ৩টি, ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নে ৩টি, ১১নং দেয়াড়া ইউনিয়নে ৫টি ও ১২নং যুগিখালী ইউনিয়নে ১টি মন্ডপে দূর্গাপূজা হবে বলে জানা গেছে। কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ পালসহ নেতৃবৃন্দরা জানান- প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবে। ঝুঁকিপূর্ণ মন্ডপগুলো সি.সি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া মন্দিরগুলোর সার্বিক তত্বাবধায়ন ও যোগাযোগ রাখতে প্রশাসনের পাশাপাশি হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের নেত্বত্বে একটি দল ভ্রাম্যমান পর্যবেক্ষণ করবেন বলে তারা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বিশ্বনেতারা চান আমরা যেন আবার সরকার গঠন করি’

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন আমাদের অভ্যান্তরীণ বিষয়। এ বিষয়ে আমরা অন্য কোনো দেশের কাছে জবাবদিহি করতে রাজি না। তবে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের নির্বাচনী ব্যবস্থা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। বিশ্বনেতারা আমাকে উইশ করেছেন, তারা চান আমরা যেন আবার সরকার গঠন করি।
বুধবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিশ্ব নেতাদের আমি বলে এসেছি, জনগণ আমাদের ভোট দিলে আসব না চাইলে নাই। যাদের সঙ্গে আমার দেখা হয়েছে সকলেই আমাকে শুভকামনা জানিয়েছে। তারা চায় যেন আবারও যেন তাদের সঙ্গে আমার দেখা হয়। আমি নিজে থেকে নির্বাচন নিয়ে কারও সঙ্গে তেমন একটা কথা বলিনি।
তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার পর প্রায় ছয় হাজার নির্বাচন হয়েছে। নির্বাচনী পরিবেশ আমরাই সৃষ্টি করেছি। আমাদের সময়ে হওয়া কোন নির্বাচনে আমরা হস্তক্ষেপ করিনি। সিলেটে আমরা পরাজিত হয়েছি। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়েই আমরা তৃতীয়বার সরকার গঠন করতে চাই।
এর আগে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদে তার অংশগ্রহণ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। সফরে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সঙ্কট, সাইবার নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং বৈশ্বিক মাদকদ্রব্য সমস্যা নিয়ে কয়েকটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া তিনি ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত মধ্যাহ্নভোজ ও গোলটেবিল বৈঠকে যোগদেন। নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালজুলেইদ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইও-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা সভায়ও যোগ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest