সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

দেবহাটায় নারী অপহরণ মামলার আসামী আটক

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় পুলিশের অভিযানে নারী অপহরণ মামলার আসামী গোপালগঞ্জ জেলার কোটালপিাড়া উপজেলার কুশলিয়া বানিয়ারী গ্রামের হাসনাত চৌধুরীর ছেলে সোহেল চৌধুরী (৩৫) কে দেবহাটা থানা পুলিশ আটক করেছে। গত ২৮/০৯/১৮ ইং তারিখ রাত ১ টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী ডিএমপি, ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে আসামীকে আটক করেন। এসময় মামলার ভিকটিম দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের বিনোদ মিস্ত্রির কলেজ পড়–য়া কন্যা প্রিয়াঙ্কা রানী মিস্ত্রি (১৭) কে সেখান থেকে উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়ামিন আলী জানান, গত ২৫/০৯/১৮ ইং তারিখে বিনোদ মিস্ত্রি বাদী হয়ে তার কন্যাকে অপহরন করা হয়েছে মর্মে ৭/৩০ এর ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় দেবহাটা থানায় একটি মামলা করেন। যার মামলা নং- ০৭, তারিখ- ২৫/০৯/১৮ ইং। ঐ মামলার আসামীকে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলার ভিকটিমকে উদ্ধার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে এসআ্ই ইয়ামিন আলী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙ্গায় উপজেলা চেয়ারম্যান বাবু’র উঠান বৈঠক

 

নিজস্ব প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচনকে রেখে সকলকে একযোগে নৌকার পক্ষ নিয়ে কাজ করতে হবে। যারা এলাকায় বিগত পাঁচ বছরে এলাকায় সাধারণ মানুষের খোঁজ খবর না নিয়ে নিজেদের আখের গুছিয়েছে তাদেরকে বয়কট করবেন। বর্তমান সরকার দেশ রতœ শেখ হাসিনাকে আবার বাংলার প্রধানমন্ত্রী হিসাবে উপহার দিতে হবে। দেশে যে উন্নয়ন হয়েছে তা বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে হয়নি। তারা এ দেশকে এক তালেবানী রাষ্ট্র বানাতে চেয়ে ছিল। ২০১৩সালে তারা গোটা বাংলাদেশসহ এই সাতক্ষীরাকে একটি রক্তাক্ত জেলা তৈরি করে ছিলো। একে একে তারা এই জেলার ১৭জন আ,লীগ নেতা কর্মিকে হত্যা করে ছিল। অসংখ্য ঘর বাড়ীতে আগুন দিয়ে ছিল। রাস্তাঘাট, এমনকি গাছকেটে রাস্তা অবরোধ করে জেলার মানুষকে অবরুদ্ধ করে রেখে ছিল। এ জন্য সকলকে ভেদাভেদ ভূলে নৌকার জন্য কাজ করতে হবে। পরিহার করতে হবে ওই সব আগুন সন্ত্রাসীদের। রোববার বিকাল ৪ টায় সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউপির ৩নং ওর্য়াড হাজিপুরে প্রাইমারী স্কুল মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখে উপরোক্ত কথা বলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা ২ আসনের মননোয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু। উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আ,লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, জেলা যুবলীগের নেতা সোহারব হোসেন সাজু, উপজেলা যুবলীগের সহ সভাপতি জাহিদ হোসেন, আব্দুল খালেক, ইউনিয়ন যুবলীগের সভাপতি তারক নাথ পাল, ইউপি সদস্য বিমল চন্দ্র ঘোষ,উপস্তিত ছিলেন, ওর্য়াড আ,লীগের সাধারন সম্পাদক সিদ্দিকুল ইসলাম, পুলিশিং কমিটির সভাপতি অহিদুজ্জামানসহ এলাকার সহ¯্রধিক মহিলা ও পুরুষ। অনুষ্ঠানে সভাপত্বি করেন ওর্য়াড আ,লীগের সভাপতি লুৎফর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসকের ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন

 

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ওয়ারিয়া রাধা কৃষ্ণ মন্দিরে শুক্রবার গভীর রাতে তালা ভেঙ্গে চারটি প্রতিমা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় রোববার সকালে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যনার্জী, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে বিশেষ বরাদ্দ দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহর ইউনিয়ন জাসদের পথসভা

 

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন শাখার উদ্যোগে ধুলিহর বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী। বিশেষ অতিথি বাংলাদেশ জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, পৌরসভার সাধারণ সম্পাদক আশরাফ সরদার, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সদস্য মোঃ মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ শাহারিয়ার হোসেন। পথসভা শেষে ধুলিহর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট প্রদান করে ও সাহসী রাজনৈতিক কর্মীকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। সভায় ধুলিহর ইউনিয়ন জাসদের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আহবায়ক, চন্দন সেন, সদস্য সচিব মোঃ আব্দুল মজিদ, সদস্য গণেশ চন্দ্র মন্ডল, গৌতম সেন, আনার উদ্দিন, কাজল সেন, জয় চট্টপাধ্যায়,, রাশিদুল ইসলাম, সালাউদ্দিন সানা, বিল্লাল গাজী, মাসুদ সানা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাবুলিয়া জে এস হাইস্কুলের সাবেক সভাপতির বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার বাবুলিয়া জে.এস.মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নানের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ তছরূপসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকাবাসীর পক্ষে থেকে শাহাদাত হোসেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার, খুলনা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। শত অভিযোগের স্বর্তেও পুনরায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে সভাপতি হওয়ার অপচেষ্টা লিপ্ত রয়েছেন ওই দুর্নীতিবাজ আব্দুল হান্নান।
স্থানীয়রা জানান, বিগত ২০১৫ সালে কাশেমপুর এলাকার আব্দুল হান্নান বিদ্যালয়টির সভাপতি নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকে সভাপতি তার নিজস্ব নিয়োগকৃত ক্যাশিয়ারের মাধ্যমে প্রধান শিক্ষককে ম্যানেজ করে শিক্ষক ও কর্মচারীদের চার বছর যাবৎ স্কুল প্রদত্ত সম্মানী না দিয়ে প্রায় ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করেন। চলতি সালের এস, এস, সি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্র/ছাত্রীদের নিকট থেকে মাথাপিছু দুই হাজার টাকা গ্রহণ করে তা আত্মসাৎ। জেলা পরিষদের প্রশাসনের নাম ভাঙ্গিয়ে প্রতিষ্ঠান থেকে ৭০ হাজার টাকা গ্রহণ করে আত্মসাৎ করেন এবং ইং ২০১৫-২০১৬-২০১৭ সনের জন্য বিদ্যালয়ে নিজস্ব পুকুর ইজারা প্রদান করেন কুচপুর গ্রামের মোঃ আহসান হাবীবের কাছে ১লক্ষ ২৩ হাজার টাকা আদায় করে প্রতিষ্ঠানের হিসাবে জমা না দিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করেন। ধর্মীয় শিক্ষক রাইহান এবং লাইব্রেরিয়ান আব্দুল জলিলকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বরখাস্ত করে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত শিক্ষক ও লাইব্রেরিয়ান তদন্ত সাপেক্ষে জুলুমপূর্বক আদায়কৃত অর্থ আদায়। স্কুলের অনুকূলে বরাদ্দকৃত গভীর নলকূপ বাবদ ৯০ হাজার টাকা কোন কাজ না করেই সভাপতি আব্দুল হান্নান আত্মসাৎ করেন।
২০১৬,২০১৭,২০১৮ ইং সনে প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের হাতে নিম্ন মানের বই ধরিয়ে অসাধু বই ব্যবসায়ীদের নিকট থেকে মোটা অংকের টাকা গ্রহণ। ২০১৫,২০১৬ ইং অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৭৪,হাজার টাকার বিল্ডিং নির্মাণ কাজের জন্য ঠিকাদারের নিকট থেকে আর্থিক সুবিধা নিয়ে নিম্ন মানের কাজের সহযোগিতা করিয়াছেন প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল হান্নান। প্রতি বছর শিক্ষা সফরের নামে বিদ্যালয় তহবিল থেকে টাকা গ্রহণ করিয়া শুধুমাত্র তাহার পরিবার সহ মাইক্রোবাস যোগে সফর করেন। ভোটারসহ স্থানীয় অভিভাবকরা আব্দুল হান্নানের বিরুদ্ধে থাকলেও তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস পায়না। তার বিরুদ্ধে প্রার্থী হতে চাইলে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়াসহ বিভিন্ন ধরনের হয়রানি করেন আব্দুল হান্নান। বাবুলিয়া জে এস মাধ্যমিক বিদ্যালয়টি রক্ষার্থে এলাকাবাসী বিদ্যালয়ের সভাপতি হিসাবে আব্দুল হান্নান কে আর দেখতে চান না। আগামী বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে একজন সৎ ও শিক্ষিত ব্যক্তিকেই নির্বাচিত করতে চান। এঘটনায় আব্দুল হান্নানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এবিষয়ে সাবেক সভাপতি আব্দুল হান্নান বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এধরনের অভিযোগ আনা হয়েছে। আমার সময়ে আমি বিদ্যালয়ের উন্নয়ন করেছি। আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসীর কাছে এসে খোজ নিয়ে প্রকৃত ঘটনা জানতে পারবেন।
এঘটনায় জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে আমি ইতোমধ্যে একবার স্কুল পরিদর্শন করেছি। কাগজপত্র প্রস্তুত করতে বলা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার মাসিক সভা

 

মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় কামালনগরস্থ সংস্থার নিজস্ব কার্যালয় (তুফান কোঃ মোড় সংলগ্ন) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মিজানুর রহমান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, জেনারেল সেক্রেটারী মোঃ হাদীউজ্জামান, সহ-সম্পাদক সৈয়দ নেছার উদ্দীন বাবলা, আলহাজ্ব আকরাম হোসেন, কাজী আবু হেলাল, মোঃ আবুল হোসেন, এড. রঘুনাথ মন্ডল, আবুল কাসেম, আজিজুল হক সরদার ও ডাঃ আমিরুল ইসলাম প্রমুখ। সভায় বিগত দিনে কার্যক্রম আলোচান্তে বিষয় সমূহ বাস্তবায়নকারী ও মানবাধিকার আইন সহায়তা প্রকল্প ও তথ্য অনুসন্ধানের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করায় এবং অসহায় জনগোষ্ঠীকে এবং সেবা প্রদান করাই এই সংস্থার মূল উদ্দেশ্য। আপনিও এই সংস্থার সহযোগিতা নিতে পারেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাসদ তালা উপজেলার মাগুরা ইউনিয়নের কর্মীসভা

প্রেস বিজ্ঞপ্তি :
২৯ সেপ্টেম্বর রবিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, মাগুরা ইউনিয়নের কর্মীসভা বিকাল সাড়ে ৪টায় মাগুরা মাদ্রাসা মাঠ চত্বরে মফিজুল ইসলাম খানের সভাপতিত্বে ও শেখ আবির হোসেনের পরিচালনায় এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোল্লা আব্দুর রাজ্জাক, জাতীয় যুবজোট সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলা সভাপতি এস এম আব্দুল আলীম, সাধারণ সম্পাদক এস এম শামীম, সরুলিয়া ইউনিয়ন জাসদ সাধারণ সম্পাদক আবু মুছা, মাগুরা ইউনিয়ন জাসদ নেতা রেজাউল করিম, শেখ লুৎফর রহমান, মফিজুল খান, ছাত্রলীগ নেতা খায়রুল সরদার, নয়ন গাজী, জাহিদ খান, জাতীয় যুবজোট, জাতীয় নারী জোট নেতৃবৃন্দ।
সভায় জঙ্গীবাদ-ধর্মীয় উগ্রবাদকে পরাজিত করতে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখা, দুর্নীতি-বৈষম্যের অবসান করা, সুশাসন-অংশগ্রহণমূলক গণতন্ত্র-সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা- কলারোয়া সাতক্ষীরা-১ আসনে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতির অংশ হিসাবে আগামী ১০ অক্টোবরের মধ্যে মাগুরা ইউনিয়নের ৭টি ভোটকেন্দ্রের কেন্দ্র কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং আগামী সংসদ নির্বাচনে জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলু কে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার জিপি গাজী লুৎফরের অব্যাহতি

 

সাতক্ষীরা জেলার জেলা ও দায়রা জজ আদালতের জিপির নিয়োগ বাতিল করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর’১৮ তারিখে সলিসিটর/জিপি-পিপি(সাতক্ষীরা)-৪৬/২০০৯(অংশ)Ñ১৮৭ স্মারকে সহকারী সচিব (জিপি/পিপি) আব্দুছ ছালাম মন্ডল স্বাক্ষরিত এক পত্রে দায়িত্বে অবহেলার জন্য প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়ে মর্মে জিপি গাজী লুৎফর রহমানের নিয়োগ বাতিল করা হয় এবং এজিপি সরকার জামিনী কান্তকে জিপির অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। অতিনবিলম্বে উক্ত আদেশ কার্যকরী হবে মর্মে ওই পত্রে উল্লখ্য করেছেন সহকারী সচিব আব্দুছ ছালাম মন্ডল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest