সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

কলারোয়ায় বিদ্যুৎ সংযোগ পেলো ২০৪ পরিবার

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামের ২০৪টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শনিবার বিকালে এ নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড, মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি সাইফুল্লাহ আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন কৃষকলীগের নেতা হারুন-অর-রশিদ ও কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ১ জন সাজাপ্রাপ্ত ও ১ জন ওয়ারেন্ট আসামী আটক

কে.এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় পুলিশের অভিযানে ১জন সাজাপ্রাপ্ত ও ১জন ওয়ারেন্ট আসামী আটক হয়েছে। সাজাপ্রাপ্ত আসামীর নাম জামাত আলী (৩৮)। সে দেবহাটা উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের গোলাম হামিদ গাজীর ছেলে। তাকে দেবহাটা থানার এএসআই আব্দুল গনি আকাশ ও এএসআই রকিবুল হাসান শুক্রবার রাত ১০ টার দিকে আশাশুনি উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে আটক করেন। জামাত আলী সিআর-২৪৫/০৯ মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী বলে জানা গেছে। এছাড়া ওয়ারেন্ট মামলার আসামীর নাম আসাদ মোল্লা (২২)। সে সখিপুর গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে- নজরুল ইসলাম

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকাল ৪ টায় কালিগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ ১০ বছরের উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিন তিনবার দেশের প্রধানমন্ত্রী থাকা কালিন দেশে তৃনমূল পর্যায় থেকে সকল জায়গায় ব্যাপক উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু আজ দৃষ্যমান, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের স্বাস্থ্য সেবা একেবারে দোড় গড়ায়, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌছে গেছে, দেশের উন্নয়ন চাইলে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর আহবান জানিয়ে তিনি বলেন দেশের অগ্রগতি ও উন্নয়ন অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। জননেত্রী শেখ হাসিনে যাকে মনোনয়ন দিবেন আমরা ঐক্যবদ্ধ ভাবে তার জন্য কাজ করে নৌকায় ভোট দিবো। তিনি কালিগঞ্জের বিশাল জনসভাকে জনসমুদ্র আখ্যায়িত করে বলেন ওয়াহেদুজ্জামান বিশাল পাহাড়, তাকে কেহ ক্ষতি করতে পারবে না। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সাঈদ, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান, সাতক্ষীরা সদর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ আব্দুর রশিদ। অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহম্মেদ সোহাগের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন, কুশলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান জামু, দক্ষিন শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জি, কালিগঞ্জ উপজেলা মেম্বর এ্যাসোশিয়নের সভাপতি সামসুজ্জামান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, কুশলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম, তারালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আশরাফুল, উপজেলা যুবমহিলালীগের সভানেত্রী ফতেমা ইসলাম রিক্তা, মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের সাধারন সম্পাদক গোলাম ফারুক, কালিগঞ্জ সড়ক পরিবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ। জনসভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও ১২ টি ইউনিয়নের সভাপতি/সাধারন সম্পাদক সহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সুধি ব্যক্তি উপস্থিত ছিলেন। বিকাল ৩ টা থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহ জনসভায় লোক জন আসতে থাকে। একপর্যায়ে জনসভায় বিশাল মানুষের সমাগম হয়। 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) জালালপুর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

 

২৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় জালালপুর ইউনিয়নের জেঠুয়া বাজারস্থ জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) জালালপুর ইউনিয়নের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। জাকিরুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ সুজন মোড়লের সঞ্চালনায় ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের (তালা- কলারোয়া) জাসদ মনোনীত ও ১৪ দলীয় মনোনয়ন প্রত্যাশী, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক, সাতক্ষীরা জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোল্লা আব্দুর রাজ্জাক, সরুলিয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু মুছা, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম আব্দুল আলিম, সাধারণ সম্পাদক এস এম শামীম, শেখ রোমান হোসেন, শেখ আসাদুল ইসলাম প্রমুখ। ছাত্র সমাবেশে জালালপুর ইউনিয়নের বিপুল সংখ্যক ছাত্রদের উপস্থিতিতে ও সকলের সম্মতিতে সাইফুল্লাহ মোড়লকে সভাপতি, আব্দুল কাদের শেখ সাধারণ সম্পাদক ও শেখ আশরাফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট জালালপুর ইউনিয়ন শাখা কমিটি গঠিত হয়। শিক্ষা,শান্তি, প্রগতিকে মুল মন্ত্র এবং এক দেশ এক শিক্ষা ব্যবস্থা চালু, ডাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও পাঠ্যসুচিতে সাম্প্রদায়িকীকরণ বন্ধের আহ্বান জানিয়ে দেশের সকল সচেতন ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সম্মাননা পেলেন ৩ গুণীজন

সম্মাননা পেলেন ৩ গুণীজন

কর্তৃক daily satkhira

দেশের খবর: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজ ও বাংলা একাডেমি রবীন্দ্র-পুরস্কারপ্রাপ্ত শিল্পী ফাহিম হোসেন চৌধুরীকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্মাননা জানিয়েছে।
শনিবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন গুণী ব্যক্তিত্বকে এই সম্মাননা প্রদান করা হয়।
এর আগে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে আজাদ।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার প্রতিক্রিয়ায় বলেন, আমি এই সম্মাননা পেয়ে অভিভূত এবং নিজেকে খুব গর্বিত মনে করছি।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এই উপমহাদেশের অনন্য একটি প্রতিষ্ঠান। আর দুই বছর পর এই প্রতিষ্ঠানটি ১০০ বছর পূর্ণ হবে, আমি তার জন্য অপেক্ষা করছি। এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে এর প্রতিটি অঙ্গসংগঠনের সাফল্য কামনা করি।
উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজ বলেন, আমার এই সম্মাননা মূলত বাংলাদেশের কৃষকের। যাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ আমরা ২০ কোটি মানুষ, অথচ কোন খাদ্য ঘাটতি নেই।
তিনি কৃষি উদ্যোক্তাদের পাশে সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানকে দাঁড়ানোর পরামর্শ দিয়ে বলেন, বাংলাদেশের এই কৃষি উদ্যোক্তাদের আগামী কৃষির জন্য প্রস্তুত করতে হবে।
ফাহিম হোসেন চৌধুরী সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে বলেন, এই সম্মাননা আমাকে আরও কর্ম সাধনায় ব্রতী হতে অনুপ্রেরিত করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাল নোট তৈরি চক্রের টার্গেট জাতীয় নির্বাচন

দেশের খবর: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাল নোট তৈরি চক্রের বড় পরিকল্পনার কথা জেনে গেছে গোয়েন্দারা। দেশের বাজারে সবচেয়ে বেশি জাল নোট সরবরাহ করা এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর তারা আরও জেনেছে, দুর্গা পূজার কেনাকাটাতেও চক্রটির একই ধরনের পরিকল্পনা ছিল।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর তুরাগ থেকে সর্বোচ্চ জাল নোট প্রস্তুতকারক আবুল হোসেন ওরফে ইমনসহ ৬ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর)।

গ্রেপ্তার হওয়া বাকি পাঁচজন হলেন; শেখ সুমন (৩২), মো. ছগির হোসেন ওরফে শাহীন (৪২), মো. ইকবাল হোসেন (৩২), স্বপ্না (১৯) এবং তৌকীর আহম্মেদ ওরফে সুজন (৩০)।
এসব ব্যক্তিদের কাছ থেকে ২৯ হাজার ৮০০ টাকা, একটি ল্যাপটপ, দুটি কালার প্রিন্টার, টাকা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাগজ, প্রিন্টারে ব্যবহৃত কালি, স্কীন বোর্ড, জাল টাকায় ব্যবহৃত ফয়েল পেপারসহ ০৪ সিরিজের ৫১ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।
পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানায়, এক লাখ জাল টাকা তৈরি করতে তাদের খরচ হতো প্রায় দশ হাজার টাকা। তৈরির পর তা পাইকারী বিক্রেতার কাছে ১৪ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করত তারা।
ডিএমপির গোয়েন্দা বিভাগের (উত্তর) উপ-পুলিশ কমিশনার-ডিসি মশিউর রহমান বলেন, শুক্রবার রাতে রাজধানীর তুরাগের বাদলদী রোডের বাউনিয়ার একটি বাসায় জাল নোট তৈরির কারখানার সন্ধান পায় গোয়েন্দারা, পরে জাল টাকা তৈরির মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে তুরাগ থানায় মামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরসহ বিভিন্ন থানায় একাধিক জাল নোট সংক্রান্তে মামলা আছে।
‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রতিনিধিদের মাধ্যমে তাদের তৈরি জাল টাকা বিস্তার ঘটায়।’
জাল নোট বিক্রির বিভিন্ন ধাপের কথা উল্লেখ করে মশিউর রহমান বলেন, জাল নোট তৈরির পর পাইকারী বিক্রেতাদের কাছে ২০ থেকে ২৫ হাজার টাকায় প্রতি লাখ জাল টাকা বিক্রি করে। এরপর পাইকারী বিক্রেতারা সেই পরিমাণ জাল টাকা খুচরা বিক্রেতাদের কাছে ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করে। পরে মাঠ পর্যায়ে নানা কৌশলে তা বাজারে ছড়িয়ে দেয়।
ওই অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা পুলিশ উত্তরের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সুমন কান্তি চৌধুরী বলেন: বর্তমানে ইমন বাংলাদেশে সর্বোচ্চ জাল নোট প্রস্তুতকারী। ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকায় জাল নোট প্রস্তুত ও ক্রয়-বিক্রয়ের অন্যতম হোতাও ইমন। জাল নোট তৈরির এই কারখানার মালিকও সে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন জানায়, সে তার অন্যতম সহযোগী শেখ সুমন, ছগির, ইকবাল, স্বপ্না এবং সমাজের বিভিন্ন শ্রেণির আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের দিয়ে দীর্ঘদিন ধরে উত্তরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় জাল নোটের ব্যবসা করে আসছিল।
সুমন কান্তি বলেন, ইমন প্রথম জীবনে কাউছার নামের এক জাল নোট প্রস্ততকারককে সহযোগীতা করতেন। সেখান থেকেই তার মনে জাল টাকা তৈরির কারখানা কারার চিন্তা ঢুকে। পরে ২০১৩ সাল থেকে সে নিজেই জাল টাকা তৈরি শুরু করে। এর আগেও জাল টাকা এবং তা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার হয়েছিল।
তিনি বলেন, প্রতি মাসে এক কোটি টাকার জাল নোট ইমন তার সরবরাহকারীদের মাধ্যমে বাজারজাত করতো। ঢাকা, চট্রগাম,গাজীপুর, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় ও প্রত্যন্ত এলাকাতেও জাল টাকা বাজারজাত করতো সে।
‘আর এ কাজের জন্য বড় বড় ধর্মীয় অনুষ্ঠানের (ঈদ/ দুর্গা পূজা) সময়কে বেছে নিত। সম্প্রতি আসন্ন জাতীয় নির্বাচনে আর্থিক লেনদেন বাড়ার সম্ভাবনা থেকে সে বিপুল পরিমাণ জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল। নির্বাচনকে ঘিরে শুধু এই চক্রটিই নয়, অন্য চক্রগুলোও সক্রিয় হয়ে উঠেছে।
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সুমন কান্তি আরো জানান, গ্রেপ্তার তৌকির আহম্মেদ ওরফে সুজন এই কারখানায় প্রিন্টের কাজে ব্যবহৃত কালি (কার্টিজ) গোপনে সরবরাহ করে আসছিল।’
‘এই চক্রটি প্রতি মাসে আনুমানিক কোটি টাকা মূল্যের জাল নোট বাজারে ছাড়ত। উদ্ধার করা এসব সরঞ্জামাদি দিয়ে আরো প্রায় ৭ কোটি টাকার সমপরিমাণ জাল নোট তৈরি করা যেত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেকড় ভুলে কেউ বড় হয় না: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘সবসময় নৈতিক মূল্যবোধ, বিবেক ও দেশপ্রেম জাগ্রত রাখতে হবে। কখনো অন্যায় ও অসত্যের কাছে মাথানত করা যাবে না। মনে রাখতে হবে, নিজেদের আত্মপরিচয়ের কথা, অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কথা, আমাদের প্রিয় দেশটির কথা। কারণ, শেকড় ভুলে কেউ বড় হয় না।’
শনিবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনে সভাপতির বক্তব্যে গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি একথা বলেন। অনুষ্ঠানে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে ডক্টরেট ডিগ্রি অব লিটারেচার (ডি লিট) দেওয়া হয়। বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি সমাবর্তন মঞ্চে উঠেন।
মুক্তচিন্তা ও সংস্কৃতি চর্চার অভাবে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদের উত্থান ঘটছে বলে মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ বলেন, ‘আজকাল বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অসহিষ্ণুতা, উগ্রবাদ, জঙ্গিবাদ ও মৌলবাদের মতো নেতিবাচক কর্মকাণ্ড জাতি গভীর উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছে। আমি মনে করি, মুক্তচিন্তা ও সংস্কৃতি চর্চার অভাবে এর উত্থান ঘটছে।’
তিনি আরও বলেন, ‘জাতির অমিত শক্তি যুব সমাজ। যুব সমাজের শক্তি ও সম্ভবনাকে দেশ গঠনের কাজে লাগাতে তাদের অবশ্যই অপসংস্কৃতির প্রভাবমুক্ত হয়ে স্বাধীন চিন্তার অধিকারী হতে হবে। তাহলে আমরা লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবো। এ জন্য শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, অভিভাবক, ছাত্রসংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে অবদান রাখতে হবে।’
গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘সমাবর্তন মানে শিক্ষার সমাপ্তি নয়, বরং উচ্চতর জ্ঞানভাণ্ডারে প্রবেশের দ্বার উন্মোচন। তোমরা কেউ কেউ সে বিশাল জ্ঞানরাজ্যে অবগাহন করে বিশ্বকে আরও সমৃদ্ধ করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা ছিলেন ইমেরিটাস অধ্যাপক আলমগীর মো. সিরাজুদ্দীন। অনুষ্ঠানে ছয় হাজার ১৪ জনকে ডিগ্রি দেওয়া হয়। সমাবর্তন মঞ্চে উঠার আগে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দু’টি দশতলা বিশিষ্ট আবাসিক হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গুজব ঠেকাতে পুলিশে নতুন ইউনিট : আইজিপি

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে পুলিশের নতুন একটি ইউনিট আসছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই ইউনিটটি চালু হবে বলে জানান তিনি।
শনিবার রাজধানীর উত্তরায় এপিবিএন মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপের (আইজিপি কাপ) ফাইনালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাবেদ পাটোয়ারী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ঠেকাতে সামগ্রিকভাবে নতুন একটা ইউনিট করা হচ্ছে, ইউনিটটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ছাড় পেলেই আমরা ইউনিটটির মুখ দেখতে পাবো। জনবলও আমাদের রয়েছে। আমরা নিজেদের প্রস্তুত করছি, সক্ষমতা বৃদ্ধি করছি, সকল কৌশল ও পর্যবেক্ষণের জন্য জনবলকে বিদেশ ট্রেনিংয়ে পাঠাচ্ছি। আমরা নিজেদেরকে তৈরি করছি।

গুজব ও সাইবার অপরাধের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে একটি সমন্বয় সেল গঠন করা হয়েছে জানিয়ে জাবেদ পাটোয়ারী বলেন, এসব অপরাধের মামলা যাতে সব সময় মনিটর করা যায়, তা কয়েকদিন যাবতই করছি এবং কেন্দ্রীয়ভাবে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি সমন্বয় সেল করেছি।
‘এই সেল সকল ইউনিটের যেসব কর্মকাণ্ড রয়েছে তা মনিটর করবে, আমাদেরকে অবহিত করবে যাতে কেউই কোন অবস্থায় গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে।’
তিনি বলেন, গত কয়েকদিন আগে গার্মেন্টস সেক্টরে গুজব ছড়ানো হয়েছিল দু’জন তিনজন মারা গেছে, দু’জন নিখোঁজ রয়েছে, ফলে সাধারণ লোকজন না বুঝেই গুজবে কান দিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এজন্য আমরা সর্তক রয়েছি যাতে ভবিষতেও কেউ গুজব ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে।

সারাবিশ্বেই অাইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাইবার ক্রাইম বড় চ্যালেঞ্জ জানিয়ে আইজিপি বলেন, আমরা আমাদের প্রস্তুত করছি, সাইবার ক্রাইম যাতে সঠিকভাবে মনিটর করতে পারি। ক্রাইমটা খালি চোখে দেখতে বুঝতে পারছেন না, তাইতো সবার কাছেই এটা বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে এপিবিএন’কে পরাজিত করে পঞ্চমবারের মতো শিরোপা জয় করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest