সর্বশেষ সংবাদ-
দুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানা

এশিয়া কাপে ব্যর্থতা: অধিনায়কত্ব হারালেন ম্যাথুস

খেলার খবর: এশিয়া কাপে ব্যর্থতার কারণে অধিনায়কত্ব হারালেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার পরিবর্তে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছে দিনেশ চান্দিমালকে।
এশিয়া কাপের গ্রুপপর্বে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারে শ্রীলঙ্কা। অপর ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা।
এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর নিজেদের নেতৃত্ব সংকটের কথা জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ম্যাথুসকে সরিয়ে দেয়া প্রসঙ্গে এক বার্তায় এসএলসি জানায়, ‘রবিবার নির্বাচকরা আসন্ন ইংল্যান্ড সিরিজে ওয়ানডে অধিনায়ক হিসেবে দিনেশ চান্দিমালকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্সের প্রভাবে তারা অ্যাঞ্জেলো ম্যাথুসকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়তে অনুরোধ করেছেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘চিরসবুজ জাফর ইকবাল’

বিনোদনের খবর: বাংলাদেশ চলচ্চিত্রের উজ্জ্বল এক নাম জাফর ইকবাল। অকাল প্রয়াত এই চিত্রনায়ককে নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে বিটিভির ঐতিহ্যবাহী অনুষ্ঠান ছায়াছন্দের বিশেষ একটি পর্ব ‘চিরসবুজ জাফর ইকবাল’।
পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার। লুৎফর রহমান রবিনের প্রযোজনায় নির্মিত এই পর্বে জাফর ইকবাল সম্পর্কে এমন কিছু তথ্য পরিবেশন করা হয়েছে, সেগুলো সম্পর্কে সাধারণ দর্শক খুব কমই অবগত। এ ছাড়া সংযোজন করা হয়েছে জাফর ইকবাল অভিনীত চলচ্চিত্রের দুর্লভ কিছু ফুটেজ এবং গান।
এ সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘জাফর ইকবাল চিরবিদায় নিয়েছেন দুই যুগেরও বেশি সময় আগে। এখনো তার সম্পর্কে মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। এই অনুষ্ঠানে আমরা এমন সব তথ্য সংযোজনের চেষ্টা করেছি, যেগুলো বর্তমান প্রজন্মের তো বটেই, পূরণ করবে ভবিষ্যৎ প্রজন্মের দর্শকদের আগ্রহও।’
ছায়াছন্দের বিশেষ পর্ব ‘চিরসবুজ জাফর ইকবাল’ আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিটিভিতে প্রচার হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিচ্ছন্নতার অভিযানে গিনেজ রেকর্ড ডিএসসিসি’র

দেশের খবর: একই ভেন্যুতে সব্বোর্চ সংখ্যক মানুষের অংশগ্রহণে প্রতীকী পরিচ্ছন্নতার অভিযানে গিনেজ রেকর্ড করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ সোমবার বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।
এ ব্যাপারে ডিএসসিসি কর্তৃপক্ষের দাবি, ওই কর্মসূচিতে নিবন্ধিত ১৫ হাজার ৩১৩ জন নগরবাসী একযোগে ঝাড়ু দিয়েছিল। গিনেস রেকর্ডে তাদের মধ্যে ৭ হাজার ২১ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এ পর্যন্ত বিশ্বের একক কোনও ভেনুতে সর্বোচ্চ সংখ্যক মানুষের একযোগে ঝাড়ু দেওয়ার ঘটনা ঘটল।
গত ১৩ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় ।
এর আগে পরিচ্ছন্নতা অভিযানে রেকর্ড ছিল ভারতের গুজরাটের। ২০১৭ সালের ২৮ মে ৫ হাজার ৫৮ জন কর্মী নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে বদোধারা শহরের মিউনিসিপ্যাল করপোরেশন। পরবর্তীতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অংশ হয় গুজরাটের এই মিউনিসিপ্যাল করপোরেশন।
উল্লেখ্য, ডিসিসি ছাড়াও গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অংশ হয়েছে- রেকিট বেঙ্কাইজার, জিটিভি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মাস্টহেড পিআর, কনটেন্ট ম্যাটারস, মেলোন্ডস ও এক্সপার্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাসুদ রানার পরিচালক হলিউডের, বাজেট ৫০ কোটি টাকা

বিনোদনের খবর: জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করতে যাচ্ছে কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের কয়েকটি চলচ্চিত্র। চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ের করতে হলিউড থেকে পরিচাল্পক আনছে জাজ। এমনটাই প্রতিষ্ঠানটির অফিসিয়াল পেইজে জানানো হয়েছে।

জাজ বলছে, ‘মাসুদ রানা নিয়ে আমাদের পরিকল্পনা একটু অন্য রকম । একটু বড় পরিসরেই মাসুদ রানা বানানোর পরিকল্পনা করেছি । আর এই মাসুদ রানা দিয়েই আমরা আন্তর্জাতিক বাজারে বড় পরিসরে প্রবেশ করতে চাচ্ছি । যেহেতু আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার সিনেমা, তাই সিনেমাটি বানাবো আন্তর্জাতিক মানের।’

জানা গেছে, প্রথম পর্ব ধংস পাহাড়-এর স্ক্রিপ্ট লিখেছেন নাজিম উদ দৌলা। আর এটি ইংরেজিতে অনুবাদ করে আন্তর্জাতিক মানদণ্ডের করার জন্য হলিউডে পাঠানো হয়েছিল। যেট আজ নাকি জাজের হাতে এসে পৌঁছেছে।

পরিচালকের বিষয়ে জাজের বক্তব্য, কে হবে মাসুদ রানা বিজ্ঞাপনটি তৈরি করেছেন অমিতাভ রেজা এবং খুব ভালো বানিয়েছেন। তাই প্রথমে উনাকেই পরিচালনার প্রস্তাব দেই। কিন্তু উনার কথা হলো এক মিনিটের টিভিসি বানানো আর সম্পূর্ণ সিনেমা বানানো এক কথা নয় । কিন্তু উনি মাসুদ রানার সাথে যুক্ত থাকতে চান । ইনশাল্লাহ উনি মাসুদ রানা এর সাথে যুক্ত আছেন ।

জাজের কর্ণধার বাব্দুল আজিজ বলেন, অমিতাভ ভাই ও আমি, হলিউডের এক পরিচালককে ফাইনাল করলাম । যিনি একটি সায়েন্স ফিকশনসহ ৩টি সিনেমা তৈরি করেছেন এবং তার ঝুলিতে কিছু অ্যাওয়ার্ড ও আছে। উনি এক টগবগে তরুণ।

মাসুদ রানার সিনেমাটোগ্রাফার থাকবেন পাবলো ডায়াজ। যিনি অনেক বিখ্যাত হলিউড ছবির সিনেমাটোগ্রাফার ছিলেন। অ্যাকশন ডিরেক্টর হলিউড থেকে নেওয়া হচ্ছে। নাম ফিল টান, যিনি ট্রানফরমার, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান-এর মতো ছবির অ্যাকশন ডিরেক্টর ছিলেন। টেকনিক্যাল টিম হলিউডের।

অভিনেতা/ অভিনেত্রী – গল্পে চরিত্র যে দেশের , অভিনেতা/ অভিনেত্রী নেবো সেই দেশ থেকে । যেমন : মাসুদ রানা, রাহাত খান, সোহানা, সলিল, কবির চৌধুরী – হবে বাংলাদেশের শিল্পী গন । সুলতা – হবে ভারতের কেউ । শেরডন একজন আমেরিকান মাফিয়া , তাই এই শিল্পী কে নেওয়া হবে হলিউড থেকে, কোন এক পরিচিত মুখ, ইতিমধ্যে ৩ জনের সাথে কথা হয়েছে (সংগত কারনেই নাম বলছি না) । আরও থাকবে একজন চাইনিজ মেয়ে । MR9 (মাসুদ রানার সাংকেতিক নাম) Girl হবে ৩ জন । একজন বাংলাদেশী, একজন ভারতীয় ও একজন চাইনিজ ।

গেজেট – স্পাই মানেই নতুন নতুন গেজেট, যা আগে কেউ দেখে নাই । তাহলে কি ধরনের নতুন গেজেট মাসুদ রানা, ব্যবহার করবে ?
এটা বের করার জন্য হলিউডে একটি টীম কাজ করছে । আর আপনাদের কাছে যদি কোন আইডিয়া থাকে, তা হলে দয়া করে জানান আমাদের ।

শুটিং হবে ৫০ ভাগ হলিউডে। ৪০ ভাগ বাংলাদেশ এর পার্বত্য জেলাগুলোতে। আর বাকি ১০ ভাগ হবে হবে চীন, থাইল্যান্ড, দুবাইয়ে। মাসুদ রানা শুট হবে ইংলিশ এবং বাংলায় । ইংরেজি নাম : MR9, বাংলা নাম হবে মাসুদ রানা । পরবর্তীতে অন্যান্য ভাষায় ডাবিং বা সাবটাইটেল হবে বপ্লে জানিয়েছেন আব্দুল আজিজ। ছবিটির প্রাথমিক বাজেট ৫০ কোটি টাকা বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া  উপজেলা চেয়ারম্যান স্বপনের বিশাল মটর সাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক :
নৌকা প্রতীকে ভোট চেয়ে কলারোয়া উপজেলার চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনের নেতৃত্বে বিশাল নির্বাচনী মটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কলারোয়া পাইলট হাইস্কুল মাঠ থেকে মটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে তালা উপজেলা পরিষদের গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সেখানে সমাবেশ শেষে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে নিউ মার্কেট হয়ে পুনরায় কলারোয়ায় গিয়ে শেষ হয়। মটর সাইকেল শোভাযাত্রা কলারোয়া- তালার প্রায় ২ হাজার মটর সাইকেল অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তালা-কলারোয়া মানুষের মধ্যে নৌকার পক্ষে জনমত সৃষ্টিতে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য সম্পর্কিত শ্লোগান দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ বিএনপির দুষ্কর্ম রক্ষার ঢাল

দেশের খবর: একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে চলছে হিসাব নিকাশ। এর অংশ হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জোট শরিকদের নিয়েও চলছে আলোচনা। দলগুলোর একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন এ জোটকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তারা।
নেতারা বলছেন, কয়েকজন জনবিচ্ছিন্ন ও রাজনীতি থেকে পরিত্যক্ত রাজনীতিক দিয়ে গড়া নতুন এ জোট নিয়ে জাতির মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। এরা জাতীয় জীবনে বা জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারেননি; আগামীতেও পারবেন না।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার দাবিকে বেআইনি উল্লেখ করে তারা বলেন, ‘সংবিধানের মধ্যে থেকে নির্বাচন করার বিষয়ে আমাদের যে অবস্থান, তাতে কোনো পরিবর্তন আসবে না। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা, খালেদা জিয়া ও তারেক রহমানের মতো জাতীয় ঐক্য প্রক্রিয়ারও স্বপ্ন ভেঙে যাবে বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। এ জোটকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ ছাড়া অন্য কিছু ভাবছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে জোটের নেতারা জাতীয় ঐক্য প্রক্রিয়ার পাঁচ দফা দাবিকে বিএনপি-জামায়াতের দুষ্কর্ম রক্ষার ঢাল হিসেবে দেখছেন।’

সরকারবিরোধী বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে গত শনিবার রাজধানীতে ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে বিএনপি নেতাদের পাশাপাশি অনেককেই দেখা গেছে। ওই সমাবেশ থেকে সরকারকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে সময় বেঁধে দিয়েছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। একই সঙ্গে তফসিল ঘোষণার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে সংসদ ভেঙে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

সরকার এ দাবি না মানলে আগামী ১ অক্টোবর থেকে সারা দেশে সভা-সমাবেশ করার ঘোষণাও দেওয়া হয়েছে। এক সময়ের আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সাবেক নেতাদের এ উদ্যোগের পর রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়। তবে তাদের এ উদ্যোগকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না আওয়ামী লীগ ও তাদের শরিক দলের নেতারা।

১৪ দলের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জোটের আরেক শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় ঐক্য প্রক্রিয়ার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।

রাশেদ খান মেনন বলেন, ‘এক-এগারো আর বিএনপি-জামায়াতি ও বামাতিরা আবার এক হয়েছে। তারা সরকার পতনের আলটিমেটামও দিয়েছে। লক্ষ্য একটাই, নির্বাচন বানচাল করা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণকে এত বোকা ভাববেন না। তারা তাদের অতীত অভিজ্ঞতা থেকেই এই উত্তর-দক্ষিণের ঐক্যের আন্দোলন তো বটেই, নির্বাচনসহ সব ক্ষেত্রেই প্রত্যাখ্যান করবে। তারপরও আমরা তাদের নির্বাচনে আহ্বান করছি।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘ড. কামাল হোসেনের ৫ দফা দাবি কার্যত বিএনপি-জামায়াতের দুষ্কর্ম রক্ষার ঢাল। বিএনপি-জামায়াতকে রক্ষা করতে তিনি ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছেন।’

তিনি বলেন, ‘ডা. কামাল হোসেন ও বি. চৌধুরী সাহেবদের বিএনপি-জামায়াতকে রাজনৈতিক ময়দানে পুনর্বাসন করার প্রকল্প মূলত দণ্ডিত খালেদা জিয়াকে দম ফেলার সুযোগ করে দেওয়া এবং রাজনীতির মাঠে হালাল করা। ভোটের আগে শেখ হাসিনার পদত্যাগের দাবি, তথাকথিত নির্দলীয় সরকারের দাবি এবং সংসদ বাতিলের দাবি এ মুহূর্তে বর্তমান সরকারের পক্ষে মানা সম্ভব নয়। কারণ শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে সাংবিধানিক শূন্যতা তৈরির পাঁয়তারা করছেন বি. চৌধুরীরা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুক লিডারশিপ প্রোগ্রামে নির্বাচিত হলেন বাংলাদেশের রাজীব আহমেদ

অনলাইন ডেস্ক: ফেসবুকের নতুন উদ্যোগ ‘কমিউনিটি লিডারশিপ প্রোগ্রাম’। প্রথমবারের মত এই আয়োজনে অংশগ্রহণের জন্য আবেদন করেন ৬ হাজার উদ্যোক্তা। যাদের মধ্য থেকে ৪৬টি দেশের ১১৫ জন নির্বাচিত হয়েছেন।
রোববার রাতে এই তালিকা প্রকাশ করে ফেসবুক। যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের ফেসবুক গ্রুপ ‘সার্চ ইংলিশ’ এবং এর অন্যতম উদ্যোক্তা রাজীব আহমেদের নাম।
এই কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক ৫ জনকে ১ লাখ ডলার এবং ১০০ জনকে সর্বোচ্চ ৫০ হাজার ডলার সহায়তা দেবেন। যে অর্থ দিয়ে উদ্যোক্তারা দক্ষ কমিউনিটি গড়ে তোলার জন্য কাজ করবেন।
এর আগে গত বছরের অক্টোবরে ‘সার্চ ইংলিশ’ নিয়ে তথ্যচিত্র প্রকাশ করেছিল ফেসবুক। ২০১৬ সালের জুলাইতে এস এম মেহেদী হাসান, আবুল খায়ের ও নেয়ামত উল্যাহ মহানকে নিয়ে ‘সার্চ ইংলিশ’ শুরু করেন রাজীব আহমেদ।
রাজিব আহমেদ বলেন, ‌‘এই অর্জন আসলে বাংলাদেশের। কারণ সার্চ ইংলিশ বাংলাদেশের ফেসবুক গ্রুপ যেখানে প্রায় ১৬ লাখ সদস্যদের মধ্যে ১১ লাখ-ই বাংলাদেশের। এই সাফল্যের মাধ্যমে সদস্যারা ফেসবুককে লেখাপড়ার ও স্কিল ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতে উৎসাহিত হবে।’
সবার জন্যে উন্মুক্ত এই গ্রুপে যে কেউ যোগদান করে ইংরেজি ভাষা চর্চা করতে পারেন। গ্রুপের পাশাপাশি সার্চ ইংলিশ ডট কম নামে একটি ওয়েবসাইটও চালু করেছে সার্চ ইংলিশ। গ্রুপের বিভিন্ন সদস্যদের লেখা ইংরেজি আর্টিকেল এবং ইংরেজি পড়া, লেখা, বলা ও শোনার ক্ষেত্রে যাতে সদস্যরা দক্ষতা লাভ করতে পারে সে লক্ষ্যে বিভিন্ন কনটেন্টও এই ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোর গোল, জুভেন্টাসের জয়

খেলার খবর: জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই লাল কার্ড দেখনে ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে থেমে নেই এই গোলমেশিন। জুভিদের হয়ে পরের ম্যাচ খেলতে নেমেই গোল তুলে নিয়েছেন রোনালদো। তার তারই জের ধরে সিরি’আতে ফ্রোসিনোনের বিপক্ষে ২-০ গোলের জয় পায় জুভেন্টাস।
রোনালদো-দিবালা-মানজুকিচরা প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পাননি। তবে ম্যাচের ৮১ মিনিটে গোল করেন রোনালদো। মিরালেম পিয়ানিচের শট একজনের পায়ে লেগে পাওয়ার পর অসাধারণ এক শটে ফ্রোসিনোনের জালে বল পাঠান রোনালদো।
ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রোনালদো ও পিয়ানিচের সহায়তায় জুভেন্টাসের ব্যবধান দিগুণ করেন বের্নারদেস্কি। তার এ গোলে ভর করে প্রতিপক্ষের মাঠ থেকে ২-০ গোলে জয় নিয়ে ফেরে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির জুভেন্টাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest