সর্বশেষ সংবাদ-
চলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোবাইলের নেশা হয়ে গিয়েছিল: মইন আলি

খেলার খবর: সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছেন মইন আলি। আর তাতেই পেলেন ব্যাটিং সফলতা। এমনটাই জানালেন এই ইংলিশ তারকা।
শুক্রবার ওভালে ধীর-স্থির ভাবে ব্যাট করে হাফ সেঞ্চুরি করেন মইন আলি। ৩১ বছর বয়সি এই অলরাউন্ডারের ব্যাটিংয়ে কখনও এত ধৈর্য আর মনঃসংযোগ নাকি দেখা যায়নি। কিন্তু সত্যিই কি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় উপকার হয়েছে তাঁর?
খেলার পরে সাংবাদিক বৈঠকে মইন বলেন, ‘‘আমার মনে হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি মন দিয়ে ফেলেছি আমি। বাড়িতে বাচ্চারা আপনার সঙ্গে খেলতে চাইলে আপনি যদি ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে সেটা মোটেই ভাল হয় না। আমারই একবার এ রকম ঘটনা ঘটেছিল। তারপর আমি মোবাইল থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। যদি এটা ছাড়াই বাঁচা যায়, তা হলে অসুবিধে কোথায়? আমার আসলে মোবাইলের নেশা হয়ে গিয়েছিল, বলতে পারেন।’’
মইনের ব্যাটে মাঝখানে রানের খরা দেখা যাচ্ছিল, তাঁর মনঃসংযোগ নষ্ট হওয়ার কারণে। শট বাছাইয়ে ভুল বা শট মারতে গিয়ে ভুল করছিলেন বারবার। তাছাড়া ব্যাটিং অর্ডারে বারবার ওঠানামা করতে গিয়েও সমস্যা হচ্ছিল তাঁর। কিন্তু এভাবেই নিজের সমস্যার সমাধান করেন মইন। কাউন্টি ক্রিকেটে উরস্টারশায়ারের হয়ে ডাবল সেঞ্চুরি পান এর জেরেই। তার পরই তাঁকে ইংল্যান্ড দলে ডাকা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত-পাকিস্তান নয়, সন্তান হবে তৃতীয় দেশের নাগরিক

বিনোদনের খবর: বিশ্বের অন্যতম তারকা খেলোয়াড় জুটি পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা। সানিয়া শোয়েবকে বিয়ে করার পর ভারতীয় মৌলবাদীদের রোষানলে পড়েছিলেন। কিন্তু কখনোই তিনি সেটি পাত্তা দেননি। তবে স্বামী শোয়েব মালিক পাকিস্তানি আর স্ত্রী সানিয়া মির্জা ভারতীয়। তাহলে তাদের সন্তান কোন দেশের নাগরিক হবে? সম্প্রতি এমন প্রশ্নের বিস্ময়কর জবাব দিলেন শোয়েব মালিক নিজেই।
শোয়েব মালিক নিজের সন্তানকে পাকিস্তান কিংবা ভারত কোন দেশেরই নাগরিক বানাতে চান না। তিনি বলেন, আমার সন্তান হবে তৃতীয় কোন দেশের নাগরিক! মালিক আরো জানিয়েছেন, সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দল থেকে অনুমতি নিয়েছি। অক্টোবরে আমাদের প্রথম সন্তান পৃথিবীতে আসবে।
এদিকে সানিয়া মির্জা জানান, তার পরিবারের পদবী ’‌মির্জা’‌। তাই তার সন্তানের নামের শেষে সেই পদবীটা থাকবে। সানিয়া বলেন, আমি এবং আমার স্বামী সিদ্ধান্ত নিই যে, আমাদের সন্তানের পদবী হবে মির্জা-মালিক। এভাবেই আমার স্বামীসহ আমরা একটা পরিবার হয়ে সেই সন্তানের পাশে দাঁড়াব। যদিও আমার স্বামী সবসময়ই মেয়ে সন্তানই চেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বিকেলে স্বরাস্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশের খবর: আজ রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সাক্ষাতের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় বিএনপি। তার প্রেক্ষিতে আজ দুপুর ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধি দলকে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ১০ সদস্যের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে।
স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুব হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই বৈঠকে খালেদা জিয়ার কারাগারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার অনুরোধ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভিসা ছাড়াই বিশ্বের ৩৮টি দেশে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা

দেশের খবর: কোন প্রকার ভিসা ছাড়াই বিশ্বের ৩৮টি দেশে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। তবে সঙ্গে পাসপোর্ট রাখতে হবে। এসব দেশগুলোর মধ্যে কিছু দেশে প্রবেশ করতে ভিসাই প্রয়োজন না হলেও বেশকিছু দেশে প্রবেশের ক্ষেত্রে তাদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেয়া হবে।
এসব দেশগুলোর মধ্যে এশিয়ার ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব তিমুর। আফ্রিকার কেপ ভার্দ, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গাম্বিয়া, গিনি বিসাউ, মরিশিয়া, মোজাম্বিক, সিসিলি, সেন্ট হেলেনা, টোগো উগান্ডা, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার।
ওশেনিয়ার কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় নিউই, সামাউ ও ভানুয়াতু এবং আমেরিকার বলিভিয়া।
এছাড়া ক্যারিবীয় অঞ্চলের মধ্যে বাহামা, বার্বাডোজ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট, ত্রিনিদাদ ও ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গভীর খাদে বাস, ২১ জনের মর্মান্তিক মৃত্যু

বিদেশের খবর: পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে অন্তত ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।
বার্তাসংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে। স্থানীয় সময় শনিবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের মুখপাত্র ত্রানোউয়োদো বিস্নু আন্দিকো বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৯৮ ফুট গভীর গিরিখাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৬ জন নিহত হন।
এর পর গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে এবং হাসপাতালে নেয়ার পর আরও ১৫ জন প্রাণ হারান।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে আরও ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রসঙ্গত, জাভার এ সড়কটি খুবই দুর্ঘটনা প্রবণ। প্রায়ই এ পাহাড়ি রাস্তায় দুর্ঘনায় পর্যটকসহ বাসযাত্রীরা প্রাণ হারান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরানের ড্রোন হামলায় ১২ ইরাকি নিহত

বিদেশের খবর: ইরাকের কুর্দিস্তানের বসরায় ইরানের রকেট ও ড্রোন হামলায় ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার বিদ্রোহীদের ওপর চালানো এ হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার কারফিউ ভঙ্গ করে বসরায় ইরানি দূতাবাস জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। তারপর এ পদক্ষেপ নেয় দেশটির সরকার।
আহতদের ইরবিলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ৩০ জনের মধ্যে কুর্দি সংগঠনের মহাসচিব মুস্তাফা মাওলুদি রয়েছেন।
হামলার ঘটনাটি তুলে ধরা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও। তাতে বলা হয়, ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তানের দলীয় ভবনে হামলা চালিয়েছে। এ সংক্রান্ত ফুটেজও প্রচার করেছে তারা।
ইরাকের রাজনীতিতে নাক গলানোর অভিযোগে শুক্রবার সকালে কয়েকশ বিক্ষোভকারী ইরানি দূতাবাসটি ঘেরাও করে। পরে তারা দূতাবাসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাঁচা টমেটোর বিস্ময়কর উপকারিতা

অনলাইন ডেস্ক: কাঁচা টমেটোতে উপস্থিত লাইকোপেন এবং বিটা ক্যারোটিন নামক উপাদান শরীরে প্রবেশ করে ক্ষতিকর টক্সিক উপাদানদের যেমন বের করে দেয়, তেমনি স্ট্রেস লেভেলও দ্রুত কমিয়ে ফেলে। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না। এখানেই শেষ নয়, টমেটোতে উপস্থিত ভিটামিন ই, অ্যান্টি অক্সিডেন্ট এবং পটাশিয়ামও নানা ভাবে শরীরকে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই সবজিটি কাঁচা নিয়মিত খাওয়া শুরু করলে, সাধারণত যে উপকারগুলি পাওয়া যায় চলুন জানা যাক সেগুলো।

১. শরীরকে বিষমুক্ত করে: টমেটোয় উপস্থিত সালফার, দেহে প্রবেশ করার পর একদিকে যেমন লিভার এবং কিডনিতে উপস্থিত টক্সিক উপাদানদের শরীর থেকে বের করে দেয়, তেমনি এই দুই অঙ্গের কর্মক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে ছোট-বড় কোনো রোগই ধারে কাছে আসতে পারে না। তাই তো বলি বন্ধু, দীর্ঘদিন যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান, তাহলে নিয়মিত কোনো না কোনো ভাবে টমেটো খেতে ভুলবেন না যেন!

২. ওজন নিয়ন্ত্রণে চলে আসে: একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত একটা করে কাঁচা টমেটো অথবা এক গ্লাস টমাটোর রস খেলে শরীরের অন্দরে ফাইবারের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে অনেকক্ষণ পেট ভরা থাকে। আর পেট ভরা থাকলে স্বাভাবিকভাবেই খাওয়ার পরিমাণও কমে। ফলে ওজন নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না।

৩. ত্বকের বয়স কমে: আপনার বয়স কি ৩০ পেরিয়েছে? তাহলে প্রতিদিন টমেটোর রস লাগানো শুরু করুন মুখে। কারণ এই বয়সের পর থেকেই নানা কারণে ত্বক বুড়িয়ে যেতে শুরু করে। সেই সঙ্গে বলিরেখা প্রকাশ পাওয়ার কারণে সৌন্দর্য কমে চোখে পরার মতো। কিন্তু, যদি টমেটোকে উদ্ধার কাজে লাগান, তাহলে ত্বকের এমন খারাপ অবস্থা হওয়ার আশঙ্কা কমে যায়।

৪. কোলেস্টেরলের মাত্রা কমে: শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকলে হার্টের কতটা ক্ষতি হতে পারে, তা নিশ্চয় আর বলে দিতে হবে না! তাই তো বলি বন্ধু যারা বেজায় অনিয়ন্ত্রিত জীবন-যাপন করে থাকেন, তারা যদি হঠাৎ করে হার্ট অ্যাটাকের শিকার হতে না চান, তাহলে প্রতিদিনের ডায়েটে কাঁচা টমেটোকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন!

৫. ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে: পরিমাণ মতো টমেটোর পেস্টের সঙ্গে ১ চামচ চিনি মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রনটি মুখে লাগিয়ে ভাল করে মাসাজ করুন। এমনটা প্রতিদিন করলে দেখবেন ত্বকের উপরে জমে তাকা মৃত কোষের স্তর সরে যেতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি পেতে সময় লাগে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোলরক্ষকের ‘হাস্যকর’ ভুলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

খেলার খবর: টানা দুই জয়ে জেগেছিল দারুণ সম্ভাবনা। কিন্তু নেপালের বিপক্ষে গোলরক্ষক শহীদুল আলম সোহেলের হাস্যকর ভুলে তা শেষ হয়ে গেল! নিজেদের মাঠে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকেই দর্শক হয়ে গেল বাংলাদেশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। ৬ করে পয়েন্ট তিন দলের। গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেপাল উঠল শেষ চারে, সঙ্গী পাকিস্তান।
২০০৯ সালের পর প্রথমবারের মতো সেরা চারে ওঠার স্বপ্ন গুঁড়িয়ে গেলো জেমি ডের দলের। ২০০৩ সালে নিজেদের মাঠে প্রথম শিরোপা জয়ের সাফল্যের পুনরাবৃত্তি তো দূরের কথা, এ নিয়ে সাফের টানা চার আসরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার হতাশা হলো সঙ্গী।
ড্র করলেই সেমি-ফাইনাল নিশ্চিত ছিল বাংলাদেশের। শুরুটাও ছিল ভালো। বলের নিয়ন্ত্রণ ছিল মামুনুল-জামালদের পায়ে। ছিল না ভুল পাসের ছড়াছড়ি। সমর্থকরাও ‘বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগানে মাতিয়ে রাখে গ্যালারি; উৎসাহ জোগায় দলকে।
বাংলাদেশের মতো নেপালও রক্ষণ জমাট রেখে খেলছিল। আক্রমণ, পাল্টা আক্রমণ চললেও কেউ ভাঙতে পারছিল না কারো রক্ষণ দেয়াল। ফলে উভয় গোলরক্ষককে পড়তে হচ্ছিল না কঠিন কোনো পরীক্ষায়। ২৭তম মিনিটে বাংলাদেশের ওয়ালী ফয়সালের ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।

ছয় মিনিট পর শহীদুলের সেই হাস্যকর ভুল। ডান দিক থেকে বিমল ঘারতি মাগারের নেওয়া ফ্রি কিক ৩৫ গজ পেরিয়ে সোজা গোলরক্ষকের দিকেই আসে, সহজে যে বল গ্লাভসবন্দি করার কথা, সেটা তার হাত গলে ঠিকানা খুঁজে নিল! সহজ পরীক্ষায় ‘ফেল’ করে বসলেন শহীদুল; ম্যাচ শেষে ওই ভুলের মাশুল গুণল দল।
৫১তম মিনিটে বিপলু আহমেদকে তুলে নিয়ে সোহেল রানা ও সাদউদ্দিনকে তুলে নিয়ে শাখাওয়াত হোসেন রনিকে নামান কোচ জেমি। তিন মিনিট পর ভারত খাওয়াসের শট ফিস্ট করে ফেরান শহীদুল।
৫৯তম মিনিটে মিডফিল্ডার মাশুক মিয়া জনিকে তুলে নিয়ে ইমন বাবুকে নামান স্বাগতিক কোচ। ৭০তম মিনিটে ডান দিক থেকে সোহেলের বাড়ানো ক্রসে রনির হেড ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।
শেষ দিকে সমতাসূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু নেপালের রক্ষণ ভেঙে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দল। উল্টো যোগ করা সময়ে সুনীল শ্রেষ্ঠার বাড়ানো বলে প্লেসিং শটে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নবযুগ শ্রেষ্ঠা।
সাফে এ নিয়ে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় জয় পেল নেপাল। ৭ বারের মুখোমুখিতে বাংলাদেশের জয় ৪টি। ফিফার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২২ বারের মুখোমুখি লড়াইয়ে নেপাল পেল সপ্তম জয়ের দেখা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest