সর্বশেষ সংবাদ-
চলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘উত্তরবঙ্গের মঙ্গা শব্দটি শেখ হাসিনা জাদুঘরে পাঠিয়েছেন’

দেশের খবর: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ট্রেনে করে দুইদিনের উত্তরবঙ্গ সফরে গেছে। সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
নীল সাগর এক্সপ্রেসে শনিবার সকালে ঢাকা থেকে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি রওয়ানা করে। ট্রেনটি নীলফামারী গিয়ে থামবে। যাত্রাপথে ওবায়দুল কাদের টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেলস্টেশনগুলোতে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
নীলফামারীর পথসভায় ওবায়দুল কাদের বলেন, ‘উত্তরবঙ্গের মঙ্গা শব্দটি শেখ হাসিনা জাদুঘরে পাঠিয়েছেন। ১৬ কোটি মানুষের মধ্যে ১৪ কোটি মানুষের হাতে এখন মোবাইল ফোন। ছাত্র-ছাত্রীর হাতে মোবাইল ফোন, ইউনিয়ন পর্যায়ে পৌঁছে গেছে আইটি সেবা। এসবই শেখ হাসিনার অবদান।’

শনিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে নীলফামারীতে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা শেখ হাসিনার সরকার এখন ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘সারা বিশ্বের ১০ জন রাষ্ট্র নায়কের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থান পেয়েছেন। শেখ হাসিনার নেতৃত্ব সারা দুনিয়ায় প্রশংসিত।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত কোটা আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ওপর ভর করে ফায়দা হাসিলের চেষ্টা করেছিল। তা সফল হতে পারেনি। কোনও আন্দোলনে তারা ১০ মিনিট রাস্তায় দাঁড়াবার সাহস পায়নি। বিএনপি-জামায়াত শুধুই মিথ্যাচার করতে পারে।’
নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘মনোনয়ন আমলনামা শেখ হাসিনার হাতে জমা আছে। জনমতের ভিত্তিতে নমিনেশন নিতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ঠেকানোর কোনও শক্তি নেই।’

তিনি বলেন, ‘জেলায়-উপজেলায়- ইউনিয়ন- ওয়ার্ডে গিয়ে উঠান বৈঠক করতে হবে। বিএনপি-জামায়াত ২০১৪ সালের মতো জ্বালাও পোড়াও অগ্নিসংযোগের প্রস্ততি নিচ্ছে।’ এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- মন্ত্রীর সফরসঙ্গী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক, ড. হাছান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক আবু জার রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের দারুণ শুরু

খেলার খবর: উয়েফা নেশন্স লিগের শুরুটা ভালো হলো না রাশিয়া বিশ্বকাপে আলো ছড়ানো ইংল্যান্ডের। গ্যারেথ সাউথগেটের দলকে তাদেরই মাঠে হারিয়ে শুভ সূচনা করেছে স্পেন।
লন্ডনের ওয়েম্বলিতে শনিবার রাতে ‘এ’ লিগে গ্রুপ-৪ এর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জেতে সাবেক বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা। এরই সঙ্গে বিশ্বকাপের পর দায়িত্ব নেওয়া লুইস এনরিকের অধীনে জয়ে শুরু হলো স্প্যানিশ ফুটবলের নতুন অধ্যায়।
আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে লড়াই। একাদশ মিনিটে গোছানো এক আক্রমণে এগিয়ে যায় ইংল্যান্ড। বাঁ-দিক থেকে লুক শর বাড়ানো ক্রস পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড।
পাল্টা জবাব দিতে একদমই দেরি করেনি স্পেন। ত্রয়োদশ মিনিটে ডি-বক্সের মধ্যে কিছুটা এগিয়ে এক জনকে কাটিয়ে রদ্রিগোর দেওয়া ব্যাক-পাস জটলার মধ্যে পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আতলেতিকো মিডফিল্ডার সাউল নিগেস।

রাশিয়া বিশ্বকাপে সেট-পিসে প্রতিপক্ষ দলগুলোর সীমানায় ইংলিশদের ভীতি ছড়ানো চিত্রের দেখা মেলে এ ম্যাচেও। অধিকাংশ সময় বল দখলে রেখে অতিথিরাও বারবার আক্রমণ করতে থাকে।
এরই মাঝে ৩৫তম মিনিটে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার তিয়াগো আলকান্তারার ফ্রি-কিকে বল ছয় গজ বক্সে পেয়ে বাঁ-পায়ের টোকায় দলকে এগিয়ে নেন ভালেন্সিয়ার ফরোয়ার্ড রদ্রিগো।
তিন মিনিট পরই সমতায় ফিরতে পারতো স্বাগতিকরা। কিন্তু ক্লাব সতীর্থ মিডফিল্ডার জেসি লিনগার্ডের ক্রসে র‌্যাশফোর্ডের হেড ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন দাভিদ দে হেয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে হেড করতে গিয়ে প্রতিপক্ষের দানি কারভাহালের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাত পান লুক শ। পড়েনও বেকায়দায়। বেশ কিছুক্ষণ ধরে মাঠে প্রাথমিক চিকিৎসা চলার পর তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। বদলি নামেন টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ড্যানি রোজ।

৮১তম মিনিটে দলকে সমতায় ফেরানোর সহজ সুযোগ নষ্ট করেন র‌্যাশফোর্ড। ডি-বক্সে তার নেওয়া শট দে হেয়ার পায়ে প্রতিহত হয়।
বাকি সময়ে প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রাখা ইংল্যান্ড যোগ করা সময়ের সপ্তম মিনিটে জালে বল পাঠিয়েছিল। কিন্তু শট নেওয়ার আগমুহূর্তে গোলরক্ষককে ফাউলের দায়ে বদলি নামা ড্যানি ওয়েলবেকের সে প্রচেষ্টা বাতিল করে দেন রেফারি।
পরাজয়ের হতাশায় মাঠ ছাড়ে গত বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টরা। ২০০৭ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ঘরের মাঠে এটাই ইংল্যান্ডের প্রথম প্রতিযোগিতামূলক লড়াইয়ে হার।

‘এ’ লিগের গ্রুপ-২এ ঘরের মাঠে আইসল্যান্ডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড।
‘বি’ লিগের গ্রুপ-৩এ নর্দার্ন আয়ারল্যান্ডের মাঠে ২-১ গোলে জিতেছে বসনিয়া-হার্জেগোভিনা।
‘সি’ লিগের গ্রুপ-২এ হাঙ্গেরির বিপক্ষে নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছে ফিনল্যান্ড।
‘ডি’ লিগে গ্রুপ-২এ স্যান ম্যারিনোকে ৫-০ গোলে হারিয়েছে বেলারুশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রেকর্ড ছোঁয়ার সুযোগ হলো না সেরেনার

খেলার খবর: সর্বাধিক গ্রান্ড স্লাম জেতা মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়ার সুযোগ হলো না মার্কিন তারকা সেরেনা উইলিয়ামসের। নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোসে তাকে ৬-২, ৬-৪ সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন জাপানি খেলোয়াড় নাওমি ওসাকা। জিততে তো পারেনই নি, উল্টো অখেলোয়াড়সুলভ আচরণের জন্য শাস্তি পেয়েছেন ২৩টি গ্র্যান্ড স্লাম জেতা সেরেনা।
খেলা চলাকালেই রেফারি কার্লোস রামোসের বিরুদ্ধে সেরেনা বর্ণবাদী আচরণের অভিযোগ এনেছেন। খেলা শেষে রেফারির সঙ্গে হাত মেলাতেও তিনি অস্বীকৃতি জানান। তবে নাওমিকে তিনি অভিনন্দন জানিয়েছেন।
কিন্তু লড়াইটা এমন তিক্তভাবে শেষ হওয়ায় নাওমি হতাশ। কাঁদতে কাঁদতে ২০ বছর বয়সী এ খেলোড় বলেন, ‘খেলাটা এমনভাবে শেষ হবে তা চাইনি।’ সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শরীর ও মনকে সতেজ রাখতে সক্ষম কয়েকটি খাবার

অনলাইন ডেস্ক: মানুষকে সারাদিনই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে হয়। এই ব্যস্ততার মাঝেও তাদের সময় করে ঘুমাতে হয়। কথায় আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। কাজেই স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রেই সচেতন থাকাও জরুরী। এমন কিছু খাবার আছে যা নিয়মিত খেলে সারাদিন সতেজ থাকা যায়। একইসাথে শরীরকে চনমনে রাখতেও সাহায্য করে এই খাবারগুলো নিচে শরীর ও মনকে সতেজ রাখতে সক্ষম কয়েকটি খাবার নিয়ে আলোচনা করা হলো:
কিসমিস: কিসমিস সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে পানিসহ খেয়ে নিন। এগুলো সারাদিন আপনার শরীরে শক্তি সঞ্চয় করবে। ফলে আপনিও থাকবেন সতেজ।
ডাল: সারাদিন সতেজ রাখতে ডালও কার্যকরী ভূমিকা পালন করে। প্রতিদিন সকালে নাস্তার সময় অর্ধ সিদ্ধ ডাল খেলে এটা শরীরে শক্তি সঞ্চয় করে। এতে করে মানুষের কাজের স্পৃহা বেড়ে যায়। তাছাড়া দুপুরের খাবারের সঙ্গেও এটি খাওয়া যেতে পারে।
ডিম : শক্তি সঞ্চয়ের জন্য খাবার হিসেবে ডিম সবচেয়ে কার্যকরী খাবার। প্রতিদিন সকালের নাস্তায় বা দুপুরের খাবারের সঙ্গে ডিম খেতে পারেন। এটি আপনার শরীরের শক্তি সঞ্চয় করে শরীরকে রাখবে সতেজ ও কর্মউদ্যোম।
আঁশযুক্ত খাবার : সারাদিন সতেজ রাখতে আঁশ জাতীয় খাবার যেমন সয়াবিন, কর্ণ, শিম, অ্যাভোকাডো , বাদামী চাল , গমের রুটি, ব্রকোলি, কমলালেবু এবং বিভিন্ন ধরনের সবজি খেতে পারেন। এগুলো আপনার শরীরের জন্য খুব উপকারী।
সবুজ চা : ক্লান্তি দূর করার জন্য অনেকেই গরম কিছু পান করে থাকেন। সে ক্ষেত্রে দুধ চা থেকে সবুজ চা পান করা বেশি উপকারী।
পানি : শরীরকে সারাদিন সতেজ রাখতে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন খাবারের সঙ্গে পর্যাপ্ত পানি পান করুন। শরীরের যে কোনো সমস্যা সমাধানেও পানির কোনো বিকল্প নেই।
লেবু : শরীরের শক্তি সঞ্চয়ে লেবু অত্যন্ত কার্যকর। গ্রীষ্মকালে চিনি, পানি ও পুদিনার সঙ্গে লেবুর রস মিশিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। এ পানীয় শরীরকে সতেজ রাখতে সাহায্য করে।
মিষ্টি আলু : মিষ্টি আলুতে কার্বোহাইড্রেট রয়েছে; যা শরীরে শক্তির চাহিদা পূরণ করে। এটা রক্তে সুগারের মাত্রা কমিয়ে সারাদিন প্রাণবন্ত রাখতে সাহায্য করে।
রসুন : প্রতিদিন খাবারের সঙ্গে একটু রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এ খাবারটি রক্ত পরিষ্কার করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
পেঁয়াজ : প্রতিদিন দুপুরের খাবারে ছোট ৩-৪টি কাঁচা পেয়াজ খেলে শরীর সতেজ থাকে। এটা রক্তে সুগারের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত চর্বি দূর করে।
জিরা : জিরা বীজ সিদ্ধ করে পানি খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। এটি পাচনতন্ত্রের জন্যও ভালো খাদ্য।
চিনি : শরীরকে সতেজ রাখতে আখের চিনি থেকে পাম চিনি বেশি কার্যকরী। কারণ এতে কম পরিমাণে ক্যালোরি থাকে। তাই সারাদিন সতেজ থাকতে এই খাবারটিও নিয়মিত খান।
স্যুপ : অপারেশনের পর, ঠান্ডা কিংবা শরীরে ব্যাথা থাকলে স্যুপ খেলে তা দ্রুত সেরে যায়। চিকেন স্যুপে থাকা আদা এবং মরিচ দ্রুত এ সমস্যাগুলো সমাধানে কাজ করে।
জাউ : পেট যন্ত্রণায় বা হজমের সমস্যা সমাধানে জাউ কার্যকরী ভূমিকা রাখে। জাউ চাল, রসুন ও পেঁয়াজের মিশ্রণে তৈরি; যা সমস্যা সমাধানে প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করে থাকে।
অলিভ অয়েল : অলিভ অয়েলের রান্না খেলে শরীরে মেদ জমে না। এটা শরীরের রক্ত প্রবাহকে বাড়িয়ে দেয়। ফলে শরীর সতেজ থাকে।
মাশরুম : মাশরুমের স্যুপ দুধ চা এবং কফির বিকল্প হিসেবে খাওয়া যায়। এটাও শরীরকে সতেজ রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।
কলা : কলা শক্তি সঞ্চয়ে কাজ করে। রাতে শোয়ার আগে কলা খেলে তা শরীরে শক্তি জমা করে রাখে। ফলে পরদিনও শরীর সতেজ থাকে।
মধু : মধু শক্তির উৎস। প্রতিদিন গরম লেবুর জুসের সঙ্গে মধু মিশিয়ে খেলে শরীর সতেজ এবং আরও প্রাণবন্ত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অদ্ভুত অভ্যাসের প্রাণীর সন্ধান

অনলাইন ডেস্ক: বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এমন এক প্রাণীর কথা যে কিনা মুখ দিয়ে প্রসাব করে। চীনে এমন অভ্যাসের প্রাণী খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।
এ ব্যাপারে ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে আজ পর্যন্ত এমন অদ্ভুত অভ্যাসের প্রাণী একটিরই সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষকরা কয়েক বছর আগে চীনের এই বিশেষ প্রজাতির কচ্ছপের মধ্যে মুখ দিয়ে প্রস্রাব করার ঘটনা লক্ষ্য করেন।
জানা গেছে, নরম খোলের ওই কচ্ছপের মুখের ভেতর এক ধরনের জালক রয়েছে। যা শ্বাস গ্রহণের কাজে লাগে বলে মনে করতেন বিজ্ঞানীরা। কিন্তু ওই জালক আসলে প্রস্রাব করার জন্যই ব্যবহৃত হয়। আর এটা জেনে অবাক হয়েছেন গবেষকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মদ্রিচকে অভিনন্দন রোনালদোর

খেলার খবর: ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দেয়ার পর রিয়াল মাদ্রিদে ক্রমেই প্রভাব বাড়ছে লুকা মদ্রিচের। বিভিন্ন পুরস্কারের জন্য ক্লাব থেকে তাকেই মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল কর্তৃপক্ষ।
বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল তো জিতেছেনই, ২০১৭-১৮ মৌসুমী উয়েফার সেরার পুরস্কারও ঘরে তুলেছেন মদ্রিচ। তবে তা নিয়ে বিতর্কও কম হয়নি। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশই নেননি রোনালদো। পুরস্কারটা যে লুকা পাওয়ার যোগ্যই নন এমন মত সরাসরিই প্রকাশ করেছেন রোনালদোর বোন।
তবে লুকা মদ্রিচ জানিয়েছেন ভিন্ন খবর। তিনি বলেছেন, ‘রোনালদোর সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো। উয়েফা জেতার পর সে আমাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিল এবং আমার সঙ্গে শীঘ্র সাক্ষাৎ করার আশাবাদ ব্যক্ত করেছিল। রোনালদোর সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো এবং এটা সবসময় থাকবে। কোন কিছু বদলাবে না।’ সূত্র: মিরর

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে আসছে আফ্রিকান ‘খাট’, মৃত্যুর নতুন ফাঁদে তরুণ প্রজন্ম

অনলাইন ডেস্ক: অাফ্রিকান ভয়ংকর মাদক ‘খাট’ বা এনপিএস এবার বাংলাদেশের নতুন প্রজন্মকে ধ্বংস করতে কালো থাবা বাড়িয়ে দিয়েছে। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র এক সপ্তাহের ব্যবধানের নতুন ধরনের আটকের ঘটনা ঘটেছে। ঢাকা কাস্টম হাউস ও জাতীয় নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানে এবার প্রায় ১৬০ কেজি ‘খাট’ আটক করা হয়। শনিবার বেলা দুইটার দিকে বিমানবন্দরের কার্গো ইউনিটের ফরেন পোস্ট অফিস থেকে খাটের চালানটি জব্দ করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
ঢাকা কাস্টম অফিস সূত্রে জানা গেছে, জেট এয়ারওয়েজে করে ইথিওপিয়া থেকে ভারত হয়ে কয়েক দিন আগে খাটের চালানটি ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ইউনিটের ফরেন পোস্ট অফিস এলাকা থেকে নয়টি কার্টন জব্দ করা হয়। এসব কার্টনের ভেতর ১৬০ কেজি খাট পাওয়া যায়। পরে এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাত্র একসপ্তাহ আগে ৩১ আগস্ট দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকা-সংলগ্ন রানওয়ের পাশে ৪৬৭ কেজি খাটের চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজিমউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যার দিকে নাজিমউদ্দিনের শান্তিনগরের কার্যালয়ে ‘নওশিন এন্টারপ্রাইজ’ থেকে আরও ৩৯৪ কেজি খাট জব্দ করা হয়। ৮৬১ কেজি খাটের চালান বাংলাদেশে পাঠিয়েছিল ইথিওপিয়ার আদ্দিস আবাবার জিয়াদ মুহাম্মদ ইউসুফ নামের এক ব্যক্তি। জব্দ হওয়া খাটের চালানটির রপ্তানিকারক জিয়াদ মুহাম্মদ। তবে আমদানিকারক হিসেবে তুরাগ এলাকার এশা এন্টারপ্রাইজ। ধারণা করা হচ্ছে, বেশ কিছু দিন ধরেই বাংলাদেশে বাজার ‘খাট’-এর বাজার বিস্তৃত করতে সুকৌশলে কাজ করছে দেশি-বিদেশি একাধিক চক্র।

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে আসা নতুন ধরনের এই মাদকের প্রচলিত নাম ‘খাট’। আর এর বৈজ্ঞানিক নাম ‘এনপিএস’ (নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস)। সারা বিশ্বে ইয়াবাকে ছাড়িয়ে গেছে এই ‘এনপিএস’। বিশ্বে মাদক সেবনপ্রবণ ৮০টি দেশ এবং অঞ্চলে জরিপ করে ৭০টিতেই এনপিএসের উপস্থিতি পাওয়া গেছে। গত বছর জাতিসংঘ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘এনপিএস’ সেবনকারীর শেষ গন্তব্য ধীরে ধীরে আত্মহননের পথ বেছে নেওয়া।
‘এনপিএস’ সেবনের পর তা মানবদেহে ইয়াবার চেয়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি করে। নতুন এই মাদকটি ফেনসিডিল-ইয়াবার মতো সীমান্তপথে নয়, আকাশপথে পাচার হয়ে এসেছে। গত শুক্রবার দুপুরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৮৬১ কেজি ওজনের একটি চালান ধরা পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যার বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ ১৩ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় পাচারকারীকেও আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। চালানটি পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে কয়েক দিন আগে গ্রিনটির (সবুজ চা) প্যাকেটের আড়ালে আনা হয়েছিল। যা বাংলাদেশ থেকে খালাস হয়ে ভারতের যাওয়ার কথা ছিল।

এদিকে ডিএনসির রাসায়নিক পরীক্ষক আবু হাসান বলেন, বাংলাদেশে এই ধরনের মাদক নতুন। আফ্রিকার দেশগুলোতে এই ধরনের মাদক সেবন করার কথা শোনা যায়। এখানে ক্যাথিনিন জাতীয় পদার্থ থাকে যা ইয়াবার মিথাইন এমফিটামিনের চেয়ে বেশি শক্তিশালী। এটি সাধারণত যৌন আকাক্সক্ষা বাড়াতে, রাত জেগে থাকতে এই মাদক ব্যবহার হলেও এটি সেবনে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে পারে।

মাদকবিষয়ক আন্তর্জাতিক জার্নালগুলো বলছে, ‘এনপিএস’ বিষয়ে স্পষ্ট করে পরিভাষা বিশ্লেষণ করা কঠিন। তবে এনপিএসকে সংজ্ঞায়িত করা হয়, অপব্যবহারের পদার্থ, যা ১৯৬১ সালের প্রচলিত মাদক আইন অথবা ১৯৭১ সালের ওষুধ আইনে নিয়ন্ত্রণযোগ্য নয়। কিন্তু এটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক এনপিএস প্রথমবারের মতো সংশ্লেষণ বা সমন্বয় হয় ৪০ বছর আগে। কিন্তু সম্প্রতি এটি বাজারে ক্ষতিকারক হিসেবে ব্যবহৃত হচ্ছে। যা আইনের মধ্যে পড়ে না বা যা নিয়ে আইন তৈরিও হয়নি। এতে করে পুলিশ প্রশাসনও হিমশিম খাচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ‘খাট’ অনেকটা চায়ের পাতার গুঁড়োর মতো দেখতে। পানির সঙ্গে মিশিয়ে তরল করে এটি সেবন করা হয়। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয়। আসক্তিটা অনেকটা ইয়াবার মতো। এক ধরনের গাছ থেকে এই ‘খাট’ বা এনপিএস তৈরি হয়। এটি ‘খ’ ক্যাটাগরির মাদক। আফ্রিকার দেশ জিবুতি, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, সোমালিয়া, ইয়েমেনে খাটের গাছ উৎপাদন করা হয়। খাট সেবক করলে অনিদ্রা, অবসাদ, দৃষ্টিভ্রম, ক্ষুধামান্দ্যসহ মানবদেহে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এ ছাড়া ইন্দ্রিয় শক্তি এবং যৌনক্ষমতা হারিয়ে যাওয়ার পাশাপাশি খাট জীবনীশক্তিও কমিয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ১৯৮০ সালে এনপিএসকে মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত করে।বে এর আসক্তি খুব ভয়ঙ্কর। খাটের কারণে অবসাদ, দৃষ্টিভ্রম, অনিদ্রা, ক্ষুধামন্দাসহ নানা সমস্যা দেখা দিতে পারে৷। বেশি রস চিবিয়ে নেশা করলে বিপদও মারাত্মক। বিশেষজ্ঞদের বলছেন, ‘দাঁত এবং মাড়িতে ঘা হতে পারে। এ ছাড়াও, ইন্দ্রিয় শক্তি এবং যৌনক্ষমতা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খাট জীবনী শক্তিও কমিয়ে দেয়।’

১৯৮০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একে মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত করে। কানাডা, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে এটি অবৈধ না হলেও ব্যবহার নিয়ন্ত্রণযোগ্য। ইসরাইলে এই উদ্ভিদের পাতা ওষুধ তৈরিতে ব্যবহারের অনুমতি রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রক সংস্থা- ডিইএ একে ক্ষতিকারক হিসেবে সতর্ক করেছে।অপরদিকে আফ্রিকার দেশ জিবুতি, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, সোমালিয়া এবং ইয়েমেনে এর উৎপাদন, ক্রয়-বিক্রয় এবং অবাধে সেবনের বৈধতা রয়েছে। সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল সোমালিল্যান্ডের প্রায় ৯০ ভাগ মানুষ ‘খাট’ এ আসক্ত। তাদের মতে, ‘খাট মদের চেয়েও ভালো। এই নেশা শক্তি যোগায়। এটা নেয়ার পর স্বাভাবিকভাবে কাজ করা যায়।’ সোমালিল্যান্ডের অর্থনীতি, সংস্কৃতি এবং জনজীবনকে নিয়ন্ত্রণ করছে এই নেশাদ্রব্য।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেমিকেল এক্সামিনার আবু হাসান বলেন, বাংলাদেশে এই ধরনের নেশাদ্রব্য নতুন। এক সময় আফ্রিকার দেশগুলোতে ব্যবহৃত হলেও ইদানিং এ নেশা ইউরোপ, আমেরিকাতেও ছড়িয়ে পড়ছে।”শুকনো ওই নেশার পাতা মুখে নিয়ে চিবিয়ে আবার কখনও পানির সঙ্গে মিশিয়ে খাওয়া হয়। ওই পাতায় থাকা ক্যাথিনোন ও ক্যাথিন অ্যালকালয়েড থাকে বলে ইয়াবার মতই নেশা হয় বলে আবু হাসান জানান।তিনি বলেন, “এই নেশাদ্রব্য যৌন উদ্দীপনা বাড়াতে বা দীর্ঘ সময় জেগে থাকতে সাহায্য করে বলে ধারণা করা হয়। তবে এটি সেবনে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে।”
দেশে গত মে মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা দিয়ে এক যুদ্ধে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নেশায় বুদ হয়ে থাকা প্রজন্মের মুক্তির প্রতিজ্ঞায় ‘মাদক বিরোধী’ সে যুদ্ধ এখন পর্যন্ত সফল বলে জানাচ্ছেন তারা। যদিও মাদক বিরোধী অভিযানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা নিহত হয়েছে প্রায় ৩০০। জেলে আটক রয়েছে আরো কয়েক হাজার মাদক সংশ্লিষ্ট ব্যক্তি।তা সত্ত্বেও দেশে মাদক আসার পথ পুরোপুরি বন্ধ হওয়ার নজির দেখা যাচ্ছে না, যার প্রমাণ মেলে ‘খাট’ এর পর পর দুইটি বড় চালান উদ্ধারের পর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গুলি করে কালিগঞ্জ কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশারাফকে হত্যা

হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যানকে এম মোশারাফ হোসেন অজ্ঞাতনামা অস্ত্রধারীদের গুলিতে নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। সে কৃষ্ণনগর গ্রামের মৃত সৈলুদ্দীন কাগুজীর পুত্র।

নিবার রাতে কৃষ্ণনগর ইউনিয়নের বেলেডাঙ্গায় এ হামলা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মইনউদ্দিন জানান।

নিহত কে এম মোশাররফ হোসেন (৪৭) কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্থানীয়দের বরাত দিয়ে কাজী মইনউদ্দিন বলেন, রাত ১১টার দিকে একদল লোক বেলেডাঙ্গা বাজারে মোশাররফ হোসেনকে গুলি করে ও কুপিয়ে চলে যায়।

স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কৃষ্ণনগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য শ্যামলী অধিকারী বলেন, মোশাররফ হোসেন কৃষ্ণনগরের সইল উদ্দিন কাগুজীর ছেলে। তার তিন মেয়ে ও স্ত্রী রয়েছে। তিনি এই ইউনিয়নে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টির (এরশাদ) লাঙ্গল প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হন।

স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মহসিন আলী বলেন, হাসপাতালে নিয়ে আসার পথেই চেয়ারম্যান মশাররফ হোসেন মারা যান। তার মাথার দুটি স্থানে গুলি গেলেছে। হাতেও ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest