সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ড

‘থার্ড বয়’ ইশান্ত শর্মা

খেলার খবর: সাউদাম্পটনে স্বপ্নের টেস্ট শুরু ভারতের। ইংরেজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে বল হাতে দারুণ শুরু করলেন ভারতীয় পেসাররা৷ টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ড ইনিংস শেষ করে দিয়েছে ভারত৷ এদিন জো রুটকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে টেস্টে ২৫০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা৷
তৃতীয় ভারতীয় পেসার হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছন ইশান্ত৷ তার আগে রয়েছেন কপিল দেব (৪৩৪) এবং জাহির খান (৩১১)৷ রুটকে আউট করেন এদিন ভারতীয় পেসারদের মধ্যে ‘থার্ড বয়’ হলেন দিল্লির এই পেসার৷
এর আগে সাউদাম্পটনে দু’টি টেস্ট খেলেছে ইংল্যান্ড৷ ২০১১ শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ২০১৪ ভারতের বিরুদ্ধে৷ ধোনির ভারতের বিরুদ্ধে গতবার সাউদাম্পটনে ২৬৬ রানে জিতেছিল ইংল্যান্ড৷ এবার অবশ্য শুরুটা ভালো করল কোহলির ভারত৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ ফুট আলপনা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে সচিবালয় থেকে রোকেয়া হল পর্যন্ত ১৯৭১ ফুট দীর্ঘ এবং ৭ ফুট প্রস্থ আলপনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ। নবনির্মিত ৭ই মার্চ ভবন উদ্বোধন করতে আগামী ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী।
গত ২৯ আগস্ট সম্মিলিত শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ছাত্রলীগের সমন্বয়ে গঠিত হয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী সচিবালয়ের রাস্তা হয়ে রোকেয়া হলে আসবেন ৭ই মার্চ ভবন উদ্বোধন করতে। সে লক্ষে আমাদের সংগঠনের সবাই ৩১ আগস্ট সারাদিন তার আগমনের এই পথকে রঙিন করে তুলতে কাজ করবো। আমরা মনে প্রাণে লালন করি আমাদের এই আলপনা তার মনে চিরস্থায়ী জায়গা করে নিবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডব্লিউটিএ থেকে বেরিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের

বিদেশের খবর: এবার বিশ্ববাণিজ্য সংস্থা (ডব্লিউটিএ) থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি সংস্থাটি আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারে, তবে সরে আসবে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া বিশ্ববাণিজ্য সংস্থার বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, মার্কিনিদের সঙ্গে অন্যায় করছে ডব্লিউটিও।
অবশ্য বিশ্ববাণিজ্য সংস্থার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের এ অবস্থান একেবারে নতুন নয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই সংস্থাটির নীতির সমালোচনা করে আসছেন তিনি।
গত বছরও ফক্স নিউজে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের ছাড়া বাদবাকি সবাইকে সুবিধা দেওয়ার জন্যই ডব্লিউটিএ গঠন করা হয়েছিল… সংস্থার প্রায় সব আইনি সিদ্ধান্তের ক্ষেত্রেই দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
এদিকে ডব্লিউটিএ যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে, এমনটা বলছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজার।
যদিও বিবিসি বলছে, চলমান বাণিজ্যযুদ্ধে মুক্তবাজার অর্থনীতির সঙ্গে ট্রাম্পের বাণিজ্যনীতির সাংঘর্ষিক পরিস্থিতিতে বিশ্ববাণিজ্য সংস্থার আইন মোকাবিলায় এমনটা বলছেন ট্রাম্প। এ ছাড়া ওয়াশিংটন বিশ্ববাণিজ্য সংস্থায় নতুন বিচারক নিয়োগ না দেওয়ায়ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সবসময় ফ্রিজে রাখতে পারেন ৫ ধরনের খাবার

অনলাইন ডেস্ক: আধুনিক জীবনে ফ্রিজ এখন অপরিহার্য। ব্যস্ত জীবনে খাবার সতেজ রাখতেই এটির প্রয়োজনীয়তা এখন আর বিলাসিতা নয়। তবে পুষ্টিসম্মত খাবারের জন্য সবসময় পাঁচ ধরনের খাবার অবশ্যই ফ্রিজে রাখতে পারেন। যার ফলে হাজারও ব্যস্ততার মাঝে ঝটপট মিলে যাবে সতেজ খাবার।
প্রয়োজনীয় পাঁচ ধরনের খাবারের তালিকা দেওয়া হলো-
১. ডিম: পুষ্টিগুণ সম্পন্ন খাবারের জন্য ডিম খুবই গুরুত্বপূর্ণ। কেননা ডিমে রয়েছে অনেক পুষ্টি উপাদান। প্রোটিনের পরিমাণও অনেক বেশি আর ক্যালরিও কম। ডিমের আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এর সহজলভ্যতা। সকালের নাস্তার জন্য এটি হতে পারে সবথেকে ভালো প্রোটিনের উৎস।
২. টাটকা শাকসবজি: টাটকা শাকসবজি সবসময় ফ্রিজে রাখতে পারেন। শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন আর খনিজ পদার্থ। যা আপনার পুষ্টিসম্মত খাবারের চাহিদা পূরণ করবে।
সবুজ শাকসবজিতে রয়েছে- ভিটামিন ‘এ’ ‘বি২’ ‘বি৬’ ‘সি’ ‘ই’ ‘কে’। এছাড়াও রয়েছে খনিজ পদার্থ- ক্যালসিয়াম, কপার, জিংক, ম্যাগনেসিয়াম।
৩. বেরি জাতীয় ফল: অন্যান্য ফলের তুলনায় বেরি জাতীয় ফলে সুগারের পরিমাণ অনেক কম থাকে। এছাড়াও এ জাতীয় ফল থেকে কর্মশক্তি পাওয়া যায়। বেরি জাতীয় ফলগুলোতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়াও রয়েছে ভিটামিন, খনিজ জাতীয় পদার্থ।
বেরি জাতীয় ফলে সাধারণত ভিটামিন ‘সি’ বেশি থাকে। এছাড়াও আশ জাতীয় উপাদান ও পটাশিয়ামও রয়েছে।
৪. ফ্যাটবিহীন দই: প্রোটিনের চাহিদা পূরণে দই বেশ কাজে আসে। খাওয়ার পরে দই খেতে পারেন। দইয়ে রয়েছে প্রোটিন, ভিটামিন ডি ও উপকারি ব্যাকটেরিয়া। হৃদযন্ত্র, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দই খুবই উপকারি। কোলেস্টরলের মাত্রা ঠিক রাখতেও দই বেশ কাজে আসে। তবে দইয়েরও রয়েছে বিভিন্ন ধরন। তাদের ফ্যাটবিহীন দই একটি। এছাড়াও রয়েছে গ্রিক ইয়োগার্ট।
৫. অন্যান্য খাবার: উপরের খাবারের তালিকা ছাড়াও আরও বেশ কিছু খাবার আপনার ফ্রিজে সবসময় রাখতে পারেন। যেমন: মুরগীর মাংস, শিম, বার্গার, কুইনোয়া আপনার ফ্রিজে রাখতে পারেন। দিনের শুরু কিংবা দিনের শেষে খুব সহজেই এগুলো দিয়ে আপনার খাবার তৈরি করতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাঠেই পোশাক খুলে তিরস্কৃত হলেন অ্যালিজ করনেট; তোলপাড় টেনিস বিশ্ব

খেলার খবর: আম্পায়ার কর্তৃক তিরস্কৃত হলেন অ্যালিজ করনেট। টেনিস কোর্টে নিজের পোশাক খুলে নিয়ে বিধি ভঙ্গের দায়ে। আর এ ঘটনায় তোলপাড় টেনিস বিশ্ব। এতে লিঙ্গ বৈষম্যের অভিযোগ তুলেছেন অনেকে।
মহিলা টেনিস সংস্থা ডাব্লিউটিএ-এর বিবৃতিতে বলা হয়, ‘সে (করনেট) কোনো ভুল করেনি। টেনিস কোর্টে পোশাক পরিবর্তন নিয়ে নির্দিষ্ট কোনো আইন নেই।’
ইউএস ওপেনে মহিলা এককের প্রথম রাউন্ডের ম্যাচের ঘটনা এটি। ম্যাচের দ্বিতীয় সেটে গরমের কারণে ১০ মিনিটের ‘হিট ব্রেক’-এ যান দুই খেলোয়াড় অ্যালিজ করনেট ও জোহানা লারসন।
আর বিরতি থেকে ফিরে কোর্টে ঢুকে নিজের গায়ের পোশাক খুলে ফের পরিধান করেন করনেট। আর ঘটনার পরপরই ম্যাচের আম্পায়ার ক্রিস্টিয়ান র‌্যাস্ক বলে ওঠেন, করনেট বিধি ভঙ্গ করেছেন। তবে এ সময় করনেট আত্মপক্ষ নিয়ে বলেন, ড্রেসিং রুম থেকে আদতে পোশাক উল্টো পরে কোর্টে ঢুকেছিলেন তিনি। আর কোর্টে ঢুকে তা বুঝতে পেরে দ্রুত পোশাক সোজা করে পরেন তিনি।
এ সময় ম্যাচের আম্পায়ার র‌্যাস্ক বিধি ভঙ্গের অভিযোগ তোলেন করনেটের বিরুদ্ধে। ম্যাচ শেষে ইউএস টেনিস ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, কোর্টের পাশে চেয়ারে বসে খেলোয়াড়রা পোশাক পাল্টাতে পারবে। আর কোর্টের পাশে নিভৃত স্থানে পোশাক পাল্টাতে পারবে নারী খেলোয়াড়রা।
কোর্টে যখন তখন পোশাক পরিবর্তন করতে পারে পুরুষ খেলোয়াড়রা। ফরাসি ওপেনে নিষিদ্ধ করা হয়েছে সেরেনা উইলিয়ামসের বিশেষ ধরনের ‘ক্যাট স্যুট’। আর এটাকে তার চেয়েও বাজে ঘটনা বলে অভিযোগ করনেটের। দু’দিন আগে ফ্রান্স টেনিস ফেডারেশনের সভাপতি জিউডেসেল্লি বলেন, ফরাসি ওপেনে এমন পোশাক (সেরেনার ক্যাট স্যুট) গায়ে খেলতে দেয়া হবে না। খেলাটির জন্য সবার সম্মান থাকা উচিত। অ্যালিজ করনেট বলেন, এমন মন্তব্য শুনে অবাক হয়েছি আমি।
তিনি সেরেনার ক্যাটস্যুট সম্পর্কে যা বলেছেন তা আমার ঘটনার চেয়ে ১০০০০ গুণ বাজে। করনেট বলেন, সবাই ভয়ে ছিল আমি জরিমানা পেতে পারি। আমিও ভয়ে ছিলাম। তারা আমাকে বলেছিল, আমার জরিমানা হলে সবাই একাট্টা হয়ে বিক্ষোভ করবো।
এর আগে মাতৃত্বকালীন বিরতি থেকে ফিরে সর্বশেষ ফরাসি ওপেনে বিশেষ ধরনের আঁটসাঁট পোশাক গায়ে (ক্যাটস্যুট) পরে খেলতে নামেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী সেরেনা উইলিয়ামস। তখন সেরেনা বলেন, এমন পোশাক শরীরের রক্ত চলাচলে সুবিধা দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসি মিলানের নতুন দায়িত্ব নিতে ইতালিতে কাকা

খেলার খবর: নতুন দায়িত্ব গ্রহণের জন্য ইতালি ফিরেছেন ব্রাজিল ও এসি মিলানের সাবেক ফুটবল তারকা কাকা। সিরি এ লীগে নিজের সাবেক ক্লাব এসি মিলানের ব্যাক রুম স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে তার।
এ জন্য ক্লাবের পরিচালনা পর্ষদ এবং সাবেক আইকন লিওনার্দো ও পাওলো মালদিনির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ২০০৭ সালের ব্যালন ডিঅঁর খেতাব জয়ী ব্রাজিলীয় তারকার।
মিলানের সাবেক সতীর্থ গেনারো গাত্তুসো গত মৌসম থেকে সাত বারের ইউরো চ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব পালন করছেন।
ইতালিতে পৌঁছানোর পর কাকা সাংবাদিকদের বলেন, ‘আমি সবসময় লিওনার্দোর সঙ্গে কথা বলি। আমরা বন্ধু। তবে মিলানে আমার যে কাজটি করতে হবে সেটি নিয়ে কখনো আলাপ হয়নি।’
২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে দীর্ঘ ছয়টি মৌসুম মিলানের হয়ে কাটিয়েছেন কাকা। তবে ২০১৩ সালে ধারে ফের মিলানে ফিরে আসেন ব্রাজিলীয় সুপার স্টার। মিলানের হয়ে তিনি একটি করে চ্যাম্পিয়ন্স লীগ ও সিরি এ লীগের শিরোপা জয় করেছেন।
আজ শুক্রবার সানসিরোতে রোমার বিপক্ষে মৌসুমের প্রথম হোম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে মিলান। যেখানে উপস্থিত থাকবেন ৩৬ বছর বয়সী এই ফুটবল তারকা। যদিও সূচনা ম্যাচে নেপোলির কাছে ৩-২ গোলে হেরে গেছে ক্লাবটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের ভূমিকা যুদ্ধাপরাধের সামিল

বিদেশের খবর: মিয়ানমারের উত্তরাঞ্চলে রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষদের জীবন রক্ষাকারী ত্রাণ বিতরণে সরকারের বাধা ‘যুদ্ধাপরাধের সামিল’ বলে মন্তব্য করেছে মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটস।
গতকাল বৃহস্পতিবার ইয়াংগুনে এক সংবাদ সম্মেলনে মানবাধিকার সংগঠনটি এ মন্তব্য করে। সংগঠনটি বলছে, মিয়ানমারে মানবাধিকারের অপব্যবহারের জন্য দায়ীদের বিচারের মুখে দাঁড় করাতে আন্তর্জাতিক চাপ জরুরি।
রাখাইনে বর্মি সেনাবাহিনীর রোহিঙ্গা গণহত্যা নিয়ে গত ২৭ অগাস্ট জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ‘নির্বিচার হত্যা, গণধর্ষণ, শিশু নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়া—এসব ঘটনাকে সামরিক অভিযান পরিচালনার কথা বলে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যাবে না।’ এতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর সুপারিশ করা হয়।
এর পর, ফর্টিফাই রাইটস সেখানকার ত্রাণ তৎপরতায় বাধা দেওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করল। ফর্টিফাই রাইটসের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ ডেভিড বাউলক বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত বিষয়টি তদন্তের জন্য মিয়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো।
এ ছাড়া, মিয়ানমার সরকার ইচ্ছাকৃতভাবে কাচিন রাজ্যে বাস্তুচ্যুত মানুষদেরকে মানবিক ত্রাণ থেকে বঞ্চিত করে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। আর এই কার্যকলাপও যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে।
গত বছরের ২৪ আগস্টে কয়েকটি পুলিশ চেকপোস্টে রোহিঙ্গা বিদ্রোহীরা হামলা চালায়। এর পরের দিন থেকে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। এ সহিংস অভিযানের পরিপ্রেক্ষিতে সাত লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বিভিন্ন সময় সহিংসতার শিকার আরো চার লাখ রোহিঙ্গা তার আগে থেকেই বাংলাদেশের কক্সবাজারে অবস্থান করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫০ বছরে যা ঘটেনি, তাই ঘটে গেল নাসার ইতিহাসে

অনলাইন ডেস্ক: গত পাঁচ দশকে এমন ঘটনা ঘটেনি৷ বিশ্ববাসীকে অবাক করে নাসার ট্রেনিং থেকে নিজের নাম সরিয়ে নিলেন এক মহাকাশ অভিযাত্রী৷ নাসার এই পদটির জন্য নিয়মিত প্রায় ১৮,০০০ প্রার্থী আবেদনপত্র পাঠায়৷ কিন্তু, তাদের মধ্যে থেকে নির্বাচিত হন মাত্র ১২ জন৷
এউএস স্পেস এজেন্সির তথ্য অনুসারে, সেই অভিযাত্রীর নাম রব কুলিন৷ জানা গেছে, ট্রেনিংয়ে নির্বাচিত হওয়ার এক বছর পর সেই মহাকাশচারী ইস্তফা দেন৷ তার পদত্যাগের বিষয়টি নিয়ে মন্তব্য করেন নাসার মুখপাত্র ব্রান্ডি ডিন৷ তিনি বলেন, নিজের ব্যাক্তিগত সমস্যাকে ইস্তফার কারণ হিসেবে দেখিয়েছেন কুলিন৷ এর বেশি আর কিছু বলতে চাননি ব্রান্ডি ডিন৷
২০১৭ সালের জুন মাসে রব কুলিন নাসার ২০১৭ মহাকাশচারী প্রার্থীদের প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন৷ সে বছরই আগস্টে মহাকাশচারী প্রার্থী হিসেবে দুই বছরের ট্রেনিং শুরু করেন৷ নাসার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ট্রেনিংয়ের জন্য নির্বাচনের আগে রব ‘Space-X’ সংস্থাতে একজন সিনিয়র ম্যানেজর হিসেবে কর্মরত ছিলেন৷ ২০১১ সাল থেকে সেই সংস্থার সঙ্গে কুলিন যুক্ত ছিলেন৷
কুলিন আলাস্কার বাসিন্দা৷ পর্দাথবিজ্ঞানের উপর মাস্টারডিগ্রি রয়েছে তার৷ এরপর ইউনির্ভাসিটি অফ ক্যালির্ফোনিয়া থেকে তিনি ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করেন৷ এখানেই শেষ নয়, আলাস্কার একজন কর্মাশিয়াল ফিশারম্যান হিসেবেও বেশ কিছুদিন কাজ করেন কুলিন৷ তিনি এর আগে একজন প্রাইভেট পাইলটও ছিলেন৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest