সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ আটক ৫৮

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পাঁচ মাদক মামলায় আসামী ও এক জামায়াত কর্মীসহ ৫৮ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধার করা হয়েছে ইয়াবা ও ফেন্সিডিলসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৫ টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ১১ জন, শ্যামনগর থানা ১৩ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কালেক্টরেট চত্ত্বরে চাঁদাবাজ সেলিম আটক, ৩ মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এবার কালেক্টরেট চত্তরে মোটর সাইকেলের নাম্বারপ্লেটে দালালী করতে এসে ধরা খেয়েছে একজন জনপ্রতিনিধির হয়ে চাঁদা তোলা সেলিম। ধরা খাওয়ার পর সেলিম শহিদ আব্দুর রাজ্জাক পার্কে চাঁদাবাজি ও দালালীর কথা স্বীকার করে জানায়, আদায়কৃত চাঁদার টাকার ভাগ কিছু দলীয় নেতাকর্মীদের দিতে হয়। এসময় রীতিমত গণধোলাইয়ের শিকার হয় সেলিম। দোষ স্বীকার করায় পরে তাকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে। এসময় সেলিমের আরেক সহযোগী লিটু ভোঁ-দৌড় দিয়ে পালিয়ে এ যাত্রায় রেহাই পেয়েছে।
সূত্র জানায়, প্রতিদিন সাতক্ষীরায় মোবাইল কোর্ট পরিচালনা করে অসংখ্য অবৈধ যানবাহন ধরে মামলা দেয়া হচ্ছে। ফলে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহযোগিতায় ডিজিটাল নাম্বার প্লেট নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে আসছেন শতশত মানুষ। যাতে দালাল চক্র সাধারণ মানুষকে ভোগান্তি বা অতিরিক্ত ৫০০ টাকা না নিতে পারে। এর পরেও থেমে ছিল না দালালরা! একজন সাংবাদিক তার নিজের মোটর সাইকেলের ডিজিটাল নাম্বার প্লেট নিতে সোমবার (৭ আগস্ট) দুপুর ২টার সময় যান শহিদ আব্দুর রাজ্জাক পার্কে। সেখানে কোন লোকজন না পেয়ে স্থানীয়দের কাছে জানতে পারেন এখন ডিজিটাল নম্বর প্লেট দেয়া হচ্ছে জেলা কালেক্টরেট ভবনে। তারপর ওই সাংবাদিক আরো দুজন সাংবাদিককে নিয়ে ডিজিটাল নাম্বার প্লেট আনতে সোমবার বেলা ৩টায় সেখানে যান। কিন্তু সেখানেও ছিলনা টাইগার আইটি সফ্টওয়ার কোম্পানির কোন কর্মকর্তা। এমন সময় সাংবাদিকের কাছে এগিয়ে আসলেন সেলিম নামের এক ব্যক্তি। নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে সেলিম ওই সাংবাদিককে ডিজিটাল নাম্বারপ্লেট দেয়ার শর্তে নগদ ৫০০ টাকা দাবি করেন। এরপর চুক্তির এক পর্যায়ে সেলিম কাগজপত্র চান? এসময় সেলিমের সাথে থাকা লিটু নামে এক ব্যক্তি ৪০০ টাকায় কাজটি করতে রাজি হন। এখবর ততক্ষণে জেলা প্রশাসকের কাছে পৌছে যায়। জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন এসময় জরুরি কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও অভিযোগটি গুরুত্ব সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন।
এরপর বিকাল ৩টা ৮মিনিটে সেলিমের কাছে টাকা দেওয়ার সময় মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট এসে তাকে হাতেনাতে আটক করেন এবং সকল অপরাধ স্বীকার করায় তাকে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সূত্র: পত্রদূত অনলাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসিফের মামলার প্রতিবেদন ১ অক্টোবর

দেশের খবর: জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (৮ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহা এ নতুন দিন ধার্য করেন।
মামলার এজাহারে উল্লেখ করেছেন, গত ১ জুন আনুমানিক রাত ৯টার দিকে চ্যানেল ২৪-এর সার্চ লাইট নামের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ আকবর অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন।
পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্ট এর চেয়ারম্যান হিসেবে অন মোবাইল প্রাইভেট লিমিটেড কনটেন্ট প্রোভাইডার, নেক্সনেট লিমিটেড গাক মিডিয়া বাংলাদেশ লিমিটেড ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ট্রু-টিউন, ওয়াপ-২, রিংটোন, পিআরবিটি, ফুলট্রেক, ওয়াল পেপার, অ্যানিমেশন, থ্রি-জি কন্টেন্ট ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন।
এজাহারে তিনি আরও উল্লেখ করেন, পরে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি গত ২ জুন রাত ২টা ২২ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুমোদন ছাড়া গান বিক্রির এই ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেন। তার ওই পোস্টের নিচে আসিফ আকবর নিজের একটি অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্য ও হুমকি দেন। পরের দিন রাত ৯টা ৫৯ মিনিটে আসিফ আকবর তার প্রায় ৩২ লাখ লাইকার সমৃদ্ধ ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে আসেন। ৫৪ মিনিট ৩৪ সেকেন্ড লাইভ ভিডিওর ২২ মিনিট থেকে তার বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা-বানোয়াট বক্তব্য দেন।
ভিডিওতে আসিফ আকবর তাকে (শফিক তুহিন) শায়েস্তা করবেন-এ কথা বলার পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে বলেন, তাকে যেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করবেন। এই নির্দেশনা পেয়ে আসিফ আকবরের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়। আসিফ আকবরের এই বক্তব্য লাখ লাখ মানুষ দেখেছে। তিনি উস্কানি দিয়েছেন। এতে তার (শফিক তুহিন) মানহানি হয়েছে।
এজাহারে শফিক তুহিন আরও উল্লেখ করেন, বিষয়টি সংগীতাঙ্গনের সুপরিচিত শিল্পী, সুরকার ও গীতিকার প্রীতম আহমেদসহ অনেকেই জানেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিছু মানুষ সবসময় আমাকে নিচু করতে পছন্দ করে

খেলার খবর: মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় সাকিব আল হাসান এক ভক্তদের দিকে তেড়ে যায়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছিল। বলা হচ্ছিল সাকিবকে নিরাপদ সড়ক চাই আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি ক্ষেপে যান। আদতে এরকম কোনো বিষয় ছিল না, সাকিবকে বিরক্ত ও কটূ কথা করার কারণে এমন ঘটনার অবতারণা হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ভক্ত মিনহাজ হোসেন।
পরবর্তীতে একইদিন রাতে সাকিব আল হাসান নিজের ফেসবুক পেইজে পুরো ঘটনার বিবরণ তুলে ধরেছেন। বলেন, সাকিব প্রথমে আমার প্রিয় ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্য করে কিছু বলতে চাই। সম্প্রতি আমাকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে আমাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর লবিতে আমাকে এবং তথাকথিত ‘ফ্যান’ এরত সাথে তর্ক বিতর্ক করতে দেখা যায় এই স্ক্রিপটি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না।
তিনি ক্লান্ত ছিলেন উল্লেখ করে বলেন, পরপর ম্যাচ থাকায় আমি ও আমার সহকর্মীরা বেশ ক্লান্ত ছিলাম এবং আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছিলাম। আমরা আমাদের নিম্ন সরঞ্জাম এবং ব্যাগ বহন করছিলাম। তাই আমাদের হাত পূর্ণ ছিল যা কোনোভাবেই অটোগ্রাফ দেওয়ার অবস্থায় ছিল না। আমরা সর্বদাই ভক্তদের সাথে সময় কাটাতে পছন্দ করি তাই তাদের সাথে ছবি তুলে, অটোগ্রাফ দিয়ে মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ভক্তদেরও বুঝতে হবে যে আমরাও মানুষ। আমরা মাঠে বিজয় অর্জনের প্রাণপন লড়াই করি। আমাদের কি ব্যস্ত বা ক্লান্ত অনুভব করার অনুমতি নেই? আমরা আপনাদের সমর্থন বুঝি এবং প্রশংসা করি সবসময়। এই কঠিন কঠোর চেষ্টার মাঝে সবসময় নিজেকে গুছিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ে।
অটোগ্রাফ নেওয়ার বা কথা বলার জন্য পরিস্থিতি বিবেচনার আহবান জানিয়ে সাকিব বলেন, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আমাদের মধ্যে কেউ কেউ যদি আপনাদের অনুরোধ না রাখতে পারি, তবে ব্যক্তিগতভাবে নেবেন না কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি তা হয় আপনি যা দেখছেন তা থেকে ভিন্ন হতে পারে। হুটহাট আমাদের পরিস্থিতি বিবেচনা না করে তা কিংবা আমরা কোন মুডে আছি তা বোঝার চেষ্টা ছাড়াই কোনো সিদ্ধান্ত বা মতামত দিতে ব্যস্ত হয়ে পড়বেন না।
ভাক্তদের প্রতি অসম্ভব ভালোবাসা রয়েছে সাকিবের। এমনটা জানিয়ে তিনি বলেন, আমি আমার ভক্তদের অসম্ভব ভালোবাসি এবং এবং মাঠে আমি তাদের জন্যই খেলি সেটা জাতীয় দলে হোক কিংবা অন্য কোনো লিগেই হোক। একইসাথে আমি আমার ভক্তদের নিকট থেকে সম্মান ভালোবাসা এবং তারা আমাকে বুঝবে এমনটাই আশা করি।কিছু মানুষ তাঁকে সবসময় নিচু করার চেষ্টা করে অভিযোগ করে সাকিব বলেন, ‘আমি জানি কিছু মানুষ আমাকে হয়তো ফলো করে অথবা করে না তারা সর্বদা আমাকে ছোট ছোট বিষয়ে আমাকে নিচু করতে পছন্দ করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করতে চান তাহলে এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন। প্রত্যেকটা ম্যাচে আমরা এম্নিতেই অনেক নতুন কোনো চাপ প্রয়োগ না করার জন্য অনুরোধ হলো। আর এই মানসিকতার বাইরে যারা আছেন আমি সর্বদা তাদের পাশে আছি। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইলো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রীতি জিনতা ফিরছেন ভোজপুরী ছবি দিয়ে

বিনোদন সংবাদ: ‘লিরিল’ সাবানের বিজ্ঞাপন, কিংবা ‘ক্যাটবেরি পার্ক’-এর বিজ্ঞাপনে গালে টোল পড়া সেই সবার নজর কেড়ে নিয়েছিল মেয়েটি । তারপর শাহরুখ- মনীষা কৈরালার ‘দিল সে’ ছবিতে সহ নায়িকার ভূমিকায় দেখা যায় প্রীতি জিনতাকে।

তারপর ‘সোলজার’, ‘কেয়া কেহেনা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘কাল হো না হো ‘, ‘বীরজারা ‘, ‘কোয়ি মিল গ্যায়া ‘র মত ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন প্রীতি। তাঁকে শেষবার দেখা গেছে ‘হেভেন অন আর্থ’ ছবিতে। যদিও তাঁর এই শেষ ছবিটি এক্কেবারেই ফ্লপ। তারপর জনপ্রিয় এই নায়িকা কোথায় যে হারিয়ে গেলেন, বহুদিন হল বলিউড থেকে তিনি অনেক দূরে। তবে ফের সিনেমার পর্দায় ফিরছেন প্রীতি।

তবে বলিউড নয়, প্রীতি ফের অভিনয়ে ফিরছেন ভোজপুরি ছবির হাত ধরে। ‘ভাইয়াজী সুপারহিট’ নামে একটি ভোজপুরি ছবিতে দেখা যাবে প্রীতিকে। প্রীতি ছাড়াও এই ছবিতে দেখা যাবে সানি দেওল, আমিশা প্যাটেল, আরসাদ ওয়ারসির মতো অভিনেতাকে। এই ছবিতে স্বপ্না দুবে নামক একটি চরিত্রে দেখা যাবে প্রীতিকে। ছবিটি মুক্তি পাবে এবছরের ১৯ অক্টোবর। নিজের টুইটার হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করেছেন প্রীতি।

যদিও ‘ভাইয়াজী সুপারহিট’ নামে এই ছবিটির শ্যুটিং চলেছে বহুদিন ধরে। ২০০১১ সালে শুরু হয়েছিল ছবির শ্যুটিং। প্রথমে এবছর ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। তবে কোনও কারণে তা পিছিয়ে যায়। এই ছবি সম্পর্কে মিড-ডেকে দেওয়া সাক্ষাৎকারে সানি দেওল বলেছিলে, ভাইয়াজী সুপারহিট নামক এই ছবিটি অ্যাকশানে ভরপুর, এখানে আমাকে দ্বৈত্য ভূমিকায় দেখা যাবে। চরিত্রদুটি জমজ ভাইয়ের নয়, তাঁদের একই ধরনের দেখতে। আশা করি এই ছবিতে আমি যা করতে চেয়েছি দর্শক তা পছন্দ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহিদুল আলমকে বিএসএমএমইউ তে নেওয়া হয়েছে

দেশের খবর: আলোকচিত্রী শহিদুল আলমকে আজ বুধবার সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দৃক গ্যালারির মহাব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান।
রেজাউর বলেন, রাজধানী ঢাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে আজ সকালে শহিদুল আলমকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তথ্য ও প্রযুক্তি আইনে করা মামলায় রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠাতে গতকাল মঙ্গলবার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ বক্তব্য প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় এই আলোকচিত্রী গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রিমান্ডে আছেন।
শহিদুল আলমকে আটকের পর নির্যাতন ও রিমান্ডে পাঠানোর বৈধতা নিয়ে এবং চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানোর নির্দেশনা চেয়ে তাঁর স্ত্রী রেহনুমা আহমেদ মঙ্গলবার রিট করেন। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিআইজি (ডিবি) ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিবাদী করা হয়।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত শনি ও রোববার জিগাতলা এলাকায় সংঘর্ষের বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার ফেইস বুক লাইভে আসেন তিনি। রোববার রাতে ধানমন্ডির বাসা থেকে আলোকচিত্রী শহিদুলকে তুলে নেয় ডিবি। নিরাপদ সড়কের দাবিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি। শহিদুলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে ওই মামলা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোর- নড়াইল সড়কের পাশে গুলিবিদ্ধ লাশ

অনলাইন ডেস্ক: নড়াইলের সিতারামপুলে তরিকুল ইসলাম (২৮) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৮ আগস্ট) সকালে ওই এলাকার নড়াইল-যশোর সড়কের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের বাসিন্দা তরিকুলের বলে ধারণা করছে স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, সকালে নড়াইল-যশোর সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
নড়াইল সদর থানার এসআই মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ সাতক্ষীরাসহ ২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু

দেশের খবর: আজ বুধবার থেকে ২৭টি জেলায় একযোগে দ্বিতীয় ধাপে স্মার্টকার্ড বিতরণ শুরু করবে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।
বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনাররা এই বিতরণের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান।
এস এম আসাদুজ্জামান বলেন, ২৭টি জেলার ভেতরে আটটি জেলায় ভিডিও কনফরেন্সের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করবেন সিইসি ও নির্বাচন কমিশনাররা। ২৭ জেলার সদর উপজেলায় যত ভোটার আছে তাদের সবাইকে স্মার্ট কার্ড দেওয়া হবে। আজ থেকে বিতরণ শুরু হয়ে টানা কয়েকদিন চলবে।
যে ২৭ জেলার সদর উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে তা হলো- মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর, ভোলা ও মৌলভীবাজার।
এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর একযোগে ৩৭টি জেলায় প্রথম বারের মতো স্মার্ট কার্ড বিতরণ করে নির্বাচন কমিশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest