সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন

এবার বলিউডে যাচ্ছেন হিরো আলম

বিনোদন সংবাদ: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনায় আসা আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার দেশের গণ্ডি পেরিয়ে হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। অবিশ্বাস্য শুনালেও ঘটনা কিন্তু সত্য। ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির একটি বলিউড ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘বিজু দ্য হিরো’ নামের এই ছবিটি পরিচালনা করবেন প্রভাত কুমার।

এ বিষয়ে বুধবার দুপুরে পরিচালক প্রভাত কুমার ও হিরো আলমের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। আগামী ডিসেম্বর থেকে ভারতের রাঁচি শহরে ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানা গেছে।

ছবিটিতে ‘মূক’ চরিত্রে অভিনয় করবেন হিরো আলম। পুরো ছবিটার গল্প আবর্তিত হবে তাকে ঘিরে। এতে একজন বলিউড অভিনেত্রী অভিনয় করবেন। তবে তার নাম এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া থেকে আকস্মিকভাবে আলোচনায় উঠে আসেন হিরো আলম। এরপর বগুড়া থেকে ঢাকায় এসে একের পর মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ পেলে তার। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে হিন্দি ছবিতে ডানা মেলতে যাচ্ছেন আলোচিত এই অভিনেতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪৭

বিদেশের খবর: ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র লুম্বুক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৪৭ জনে দাঁড়িয়েছে।গত রবিবার সকালে ৭ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। এতে আহত হয়েছেন ১ হাজার ৪৪৭ জন মানুষ ।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলেছে, দ্বীপের প্রায় ৮০ শতাংশ ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু ভবন একেবারে ধসেই গেছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অনেক এলাকায় ত্রাণ নিয়ে যেতে পারছেন সংশ্লিষ্ট কর্মীরা।

সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয় ওই দ্বীপে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭। এরপর সুনামি সর্তকতাও জারি করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। উদ্ধারকর্মীরা সংবাদমাধ্যমকে জানান, ভূমিকম্পে পর্যটন দ্বীপটির বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ।

এর আগে একই অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ও দেড় শতাধিক মানুষ আহত হন। সেসময় পাহাড়ধস হয়ে দ্বীপটির বিভিন্ন এলাকায় কয়েকশ’ পর্যটক দীর্ঘ সময় আটকাও পড়েছিলেন, পরে তাদের উদ্ধার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩৩২ কোটি টাকায় ঐতিহাসিক রোজ গার্ডেন কিনছে সরকার

দেশের খবর: মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের যাত্রা শুরু হয়েছিল যে ঐতিহাসিক রোজ গার্ডেনে সেটি প্রায় ৩৩২ কোটি টাকা দিয়ে কিনে নিচ্ছে সরকার। পুরান ঢাকার হৃষিকেশ রোডের এই ভবনটি এত দিন ব্যক্তিমালিকাধীন পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত ছিল।

বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন করা হয়েছে।

কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতে বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণলয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, পাবলিক প্রকিউরমেন্ট আইন’ অনুসারে সরকার ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ বর্তমান মালিকদের কাছ থেকে রোজ গার্ডেন কিনবে। এতে ব্যয় হবে ৩৩১ কোটি ৭০ লাখ দুই হাজার ৯০০ টাকা।

জানা গেছে, পুরনো ঢাকার হৃষিকেশ দাস লেনে বলধা গার্ডেনের সামান্য দূরত্বে ১৯৩১ সালে নির্মিত হয়েছিল প্রাসাদসম ভবন রোজ গার্ডেন। এ বাড়িতে ১৯৪৯ সালে গঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ। প্রথমে দলটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। পরবর্তীকালে, ১৯৫৫ সালে মওলানা ভাসানীর উদ্যোগে ধর্মনিরপেক্ষতার চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটির নাম থেকে পরে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়; নাম রাখা হয়: ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। পরবর্তী কালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই সংগঠনটির নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

১৯৩১ সালে ঋষিকেশ দাস নামে এক ধনাঢ্য ব্যবসায়ী পুরান ঢাকার ঋষিকেশ রোডে ২২ বিঘা জমির ওপর একটি বাগানবাড়ি তৈরি করেন। বাগনে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। এছাড়া বাগানটি সুদৃশ্য ফোয়ারা, পাথরের মূর্তি দ্বারা সজ্জিত ছিল। মূল ভবনের দ্বিতীয়তলায় পাঁচটি কামরা আর একটি বড় নাচঘর আছে। নিচতলায় আছে আটটি কামরা।

ভবনটির মোট আয়তন সাত হাজার বর্গফুট। উচ্চতায় ৪৫ ফুট। ছয়টি সুদৃঢ় থামের ওপর এই প্রাসাদটি স্থাপিত। প্রতিটি থামে লতাপাতার কারুকাজ করা। প্রাসাদটির স্থাপত্যে করিন্থীয়-গ্রিকশৈলী অনুসরণ করা হয়েছে।

ভবন নির্মাণের কিছুদিন পর ঋষিকেশ দাশ দেউলিয় হয়ে যান। ১৯৩৭ সালে রোজ গার্ডেন বিক্রি হয়ে যায় খান বাহাদুর আবদুর রশীদের কাছে। এর নতুন নামকরণ হয় ‘রশীদ মঞ্জিল’।

এই বাড়িটিতে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছিল। ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ (পরে বাংলাদেশ আওয়ামী লীগ) গঠনের প্রাথমিক আলোচনা সভা এই বাড়িতে হয়েছিল। ১৯৬৬ সালে কাজী হুমায়ুন বসির এর মালিকানা লাভ করেন।

১৯৭০ সালে চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ‘বেঙ্গল স্টুডিও’ কে লিজ দেয়া হয়। এ সময়ে চলচ্চিত্রের শুটিং স্পট হিসেবে এই ভবনটি ব্যবহৃত হয়। এখানে চিত্রায়িত কাহিনী চিত্র ’হারান দিন’ এ রোজ গার্ডেনের সেই সময়কার চিত্র সংরক্ষিত আছে। ১৯৮৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই প্রাসাদটি সংরক্ষণ তালিকাভুক্ত করে।

১৯৯৩ সালে কাজী হুমায়ুন বসিরের বংশধর কাজী রকীব বাড়িটির মালিকানা ফেরত পান। ১৯৯৫ সালে তার মৃত্যুর পর তার স্ত্রী লায়লা রকীব ওই সম্পত্তির মালিক হন।

রোজ গার্ডেন নামের এই রাজকীয় বাড়িটি নির্মাণের পেছনেও রয়েছে বঞ্চনা আর অপমানের ইতিহাস। বলধার জমিদারখ্যাত নরেন্দ্র নারায়ণ চৌধুরী বলধায় একটিবাগানবাড়ি নির্মাণ করেন। যা বর্তমানে বলধা গার্ডেন নামে পরিচিত। এখানে নিয়মিত গানের আসর বসতো। সেই সময়কালে পূর্ববঙ্গের উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয় এটি। জমিদার ও নাট্যকার নরেন্দ্র নারায়ণ চৌধুরীর এক অনুষ্ঠানে বিনা আমন্ত্রণে হৃষিকেশ দাস নামের ঢাকার এক ধনী ব্যবসায়ী বলধার এক অনুষ্ঠানে যান। কিন্তু ধনাঢ্য ব্যবসায়ী হলেও সনাতন ধর্ম জাতবিন্যাস অনুযায়ী নিম্ন বর্ণের হওয়ায় সে অনুষ্ঠানে তাকে অপদস্থ করা হয়।

এভাবে অপমান তীব্র ভাবে ঝড় তোলে ব্যবসায়ী হৃষিকেশের মনে। একই রকম বাগানবাড়ি নির্মাণ করে প্রতিশোধ নিতে দৃঢ প্রতিজ্ঞ হন তিনি। এরই ফলশ্রুতিতে নরেন্দ্র নারায়ণ চৌধুরীর বাগানবাড়ির আদলে তিনি নির্মাণ করেন রোজ গার্ডেন।

কিন্তু ধনী ব্যবসায়ী হৃষিকেশ একপর্যায়ে ঋণে জর্জরিত হয়ে পড়েন। অপমানের প্রতিশোধ নিতে তৈরি করা সেই বাড়িটিই আত্মসম্মান বাঁচাতে ১৯৩৬ সালে বিক্রি দেন তিনি। কিনে নেন ঢাকার আরেক ধনাঢ্য ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আবদুর রশীদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতীয় ক্রিকেট দলের ‘সহ-অধিনায়ক’ আনুশকা !

খেলার খবর: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারলেও বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট মহল। স্বাগতিকদের বিরুদ্ধে ব্যাট হাতে যেটুকু করার তা তো ভারত অধিনায়কই করেছেন। মহেন্দ্র সিং ধোনিও তো তাই নির্দ্বিধায় বলে দিয়েছেন, “কোহলি এমন জায়গায় পৌঁছে গেছে যে, ওকে এখনই প্রায় কিংবদন্তি বলা যায়। বৃহস্পতিবার থেকে লর্ডসে নতুন চ্যালেঞ্জ বিরাটদের সামনে। কিন্তু তার আগে বিতর্কে জড়ালেন ক্যাপ্টেন কোহলি। বিতর্কের কেন্দ্রে অবশ্য সরাসরি তিনি নন, তার স্ত্রী আনুশকা শর্মা।

ভারতীয় গণমাধ্যমে খবর, মঙ্গলবার লন্ডনে ভারতীয় হাইকমিশনে গিয়েছিল গোটা ভারতীয় দল। সেখানে খেলোয়াড়রা তো ছিলেন, কোচ রবি শাস্ত্রীর পাশাপাশি ছিলেন দলের সাপোর্ট স্টাফরাও। ইতিমধ্যেই যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। সঙ্গে লেখা, “লন্ডনে ভারতীয় হাই কমিশনে টিম ইন্ডিয়া।” আর তার পর থেকেই বিতর্ক তুঙ্গে। কেন? কারণ টিম ইন্ডিয়ার ছবিতে বিরাটের পাশে তার স্ত্রী আনুশকা শর্মাকে দেখা গেছে। আর এতেই আপত্তি নেটিজেনদের। তাঁরা প্রশ্ন তুলেছেন, কেন ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে একই ফ্রেমে কোহলিপত্নী? অনেকেই বলছেন, তিনি যতই ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি হোন না কেন, টিম ইন্ডিয়ার এ ছবিতে অানুশকা বেশ বেমানান। কেউ কেউ আর এক ধাপ এগিয়ে বলছেন, যেখানে সহ অধিনায়ককে দেখা যাচ্ছে পেছনের সারিতে, সেখানে প্রথম সারিতেই আনুশকা। এটাকে সামনে এনে কেউ কেউ বলছেন, তাহলে কি টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হয়ে গেলেন বিরাটপত্নী?

আবার অনেকের প্রশ্ন, যখন অন্য কোনো ক্রিকেটারের স্ত্রী এই ফ্রেমে নেই, তখন অানুশকার থাকার যুক্তি কী? কোহলি-আনুশকা জুটিকে নিয়ে নেটিজেনদের মধ্যে কখনওই উত্তেজনার অভাব হয় না। কিন্তু এমন দৃশ্য তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুমিনুলের সেঞ্চুরিতে বাংলাদেশ ৩৮৫

খেলার খবর: অধিনায়ক মুমিনুল হকের ঝড়ো শতকে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশে ‘এ’ দল। পাঁচটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে আয়ারল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ।

আজ বুধবার ডাবলিনের ভিনেয়ার্ড গ্রাউন্ডে চলছে সিরিজের চতুর্থ ম্যাচ। এর আগে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল বৃষ্টি বাধায়। পরের ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। এরপরের ম্যাচ হেরে ১-১ সমতায় আসে সিরিজ। আজ সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আইরিশ ‘এ’ দল।

ব্যাট করতে নেমে ৬ রানের মাথায় উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার মিজানুর রহমান ফেরেন ৪ রান করে।

এরপরই শুরু হয় অধিনায়ক মুমিনুলের ব্যাটিং তাণ্ডব। আরেক ওপেনার জাকির হাসানের সঙ্গে জুটি বেঁধে তুলে নেন শতক। সঙ্গে অর্ধশতকের ইনিংস খেলেন জাকিরও। ১৩৩ বলে ১৮২ রানের মারকুটে ইনিংস খেলেছেন মুমিনুল। সব মিলিয়ে ৪ উইেকেট বাংলাদেশ ৩৮৫ রান সংগ্রহ করেছে।

বাংলাদেশ ‘এ’ দল:
মিজানুর রহমান, জাকির হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিথুন. ফজলে রাব্বি, আফিফ হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন জুনিয়র, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় পলক

দেশের খবর: বৈশ্বিক নীতিনির্ধারণী সংস্থা ‘অ্যাপলিটিক্যাল (Apolitical)’ আজ বুধবার ডিজিটাল সরকারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক নির্বাচিত হয়েছেন। এ তালিকায় অন্যান্যর মধ্যে আছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা টিম বারনার্স লি, ভারতের আইটি মন্ত্রী রব শংকর প্রসাদ ও তাইওয়ানের ডিজিটাল বিষয়ক মন্ত্রী অড্রি ট্যাং।

‘World’s 100 Most Influencial People in Digital Government’ শীর্ষক প্রতিবেদনে অ্যাপলিটিক্যাল জানিয়েছে, এসব ব্যক্তি নিজ নিজ অধিক্ষেত্রে ডিজিটাল সরকার প্রতিষ্ঠায় অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন। নির্বাচিত ব্যক্তিরা ডিজিটাল প্রযুক্তির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অনন্য ভূমিকা রেখে চলেছেন।

অ্যাপলিটিক্যালের সহযোগী ও পৃষ্ঠপোষকদের অন্যতম ব্রিটিশ কেবিনেট অফিস, ইউরোপিয়ান কমিশন, কানাডা সরকার এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির কাজের পরিধি বিশ্বের ১২০টির বেশি দেশে বিস্তৃত। এটি একটি নিরপেক্ষ ও স্বাধীন সংস্থা, যারা নীতিনির্ধারণের পাশাপাশি জনসেবায় নিয়োজিত নেতাদের বিশ্বব্যাপী পারস্পরিক নেটওয়ার্ক স্থাপনের কাজে নিয়োজিত। প্রথমবারের মতো প্রকাশিত শীর্ষ ১০০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন প্রতিমন্ত্রী পলক। এই তালিকা নির্বাচনের ক্ষেত্রে ডিজিটাল গভর্নমেন্ট বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের কাছ থেকে মনোনয়ন নেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দি এলান টিউরিং ইনস্টিটিউট, ওইসিডি, জাতিসংঘ, ফিউচার সিটিস ক্যাটাপুল্ট, ইউএসএইড এবং ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ। পূর্ণ তালিকাটি দেখা যাবে এই পেজে : https://apolitical.co/list/digital-government-world100/

অ্যাপলিটিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা রবিন স্কট বলেন, ‘বিশ্বের নানা প্রান্তে যেসব ব্যক্তি ডিজিটাল গভর্ন্যান্স প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছেন, আমরা তাঁদের খুঁজে বের করেছি এটা অত্যন্ত আনন্দের। তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা নিজ নিজ ক্ষেত্রে অবিশ্বাস্য চ্যাম্পিয়ন। তাঁরা একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে কাজ করছেন আবার এই প্রযুক্তির ঝুঁকি কমানোর ক্ষেত্রেও কাজ করছেন।’

এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহেমদ পলককে ‘ইয়াং গ্লোবাল লিডার-২০১৬’ নির্বাচিত করেছে। সংস্থাটি প্রতি সালে ৪০ বছরের কম বয়সী বিশ্বের সবচেয়ে প্রতিভাবান তরুণ নেতাদের নাম প্রকাশ করে থাকে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জুনাইদ আহেমদ পলক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অভিযাত্রায় ডিজিটাল সরকার ব্যবস্থা প্রবর্তনে আওয়ামী লীগ সরকারের অধীনে যে অনবদ্য সাফল্য অর্জিত হয়েছে এটি তার বৈশ্বিক স্বীকৃতি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার মন্টু সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পুনঃসম্পাদক নির্বাচিত

কে.এম রেজাউল করিম, দেবহাটা : সাতক্ষীরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতি পাটকেলঘাটার নির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে সোমবার বেলা ১২ টায় পল্লী বিদ্যুৎ সমিতি খুলনার এক্সেঞ্জ হাবিবুর রহমানের সভাপতিত্বে এক বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। প্রাপ্ত তথ্যানুযায়ী, উক্ত সভায় এলাকা পরিচালকদের ভোটে আগামী ১ বছরের জন্য সাতক্ষীরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী কমিটি গঠিত হয়েছে। সেখানে দেবহাটা উপজেলা পল্লী সমিতির এলাকা পরিচালক হিসেবে উপজেলার আস্কারপুর গ্রামের আলহাজ্জ আলীম বক্স শাহ্ ওয়ার্ছীর কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্জ্ব আকদাছ হোসেন মন্টু পুনরায় জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এদিকে আলহাজ্জ আকদাছ হোসেন মন্টু সাতক্ষীরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সহকারী অধ্যাপক মইনুদ্দিন খান, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান (মহসিন), আবু তালেব সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন ও তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় চাঁদার দাবিতে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে কলেজ ছাত্রকে মারপিট

 

নিজস্ব প্রতিবেদক :
কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে এক কলেজ ছাত্রকে মারপিটের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে কলারোয়া উপজেলার বেত্রাবতী স্কুলের সামনে এঘটনা ঘটে।
আহত ওই কলেজ ছাত্র উপজেলার বৈদ্যপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে তৌহিদুর রহমান লাল্টু। সে সাতক্ষীরা সরকারি কলেজের অর্নাসের বিভাগের ছাত্র।
আহত লাল্টুর চাচা মুজিবুর রহমান জানান, লাল্টু সাতক্ষীরা সরকারি কলেজে লেখাপড়া করেন। বুধবার সে বাড়ি আসার পতিমধ্যে কলারোয়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির মাদকাসক্ত সভাপতি আবু সাঈদ ও সাকিল খান জজ তার গতিরোধ করে তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা পাশ্ববর্তী আব্দুর রশিদের ছেলে রিপনের ঘরে নিয়ে লাল্টুকে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করে ফেলে রেখে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মুজিবুর রহমান আরো বলেন, আমাদের পরিবারের সকলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী। বর্তমান কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক মাদকাসক্ত। আমরা হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি গ্রহণ করছি।
এবিষয়ে কলারোয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল খান জজ চাঁদা দাবি অস্বীকার বলেন, লাল্টু জালালাবাদ ইউনিয়ন শিবিরের সভাপতি। সে কারণে তাকে রাস্তায় দেখে ছাত্রলীগ নেতাবৃন্দ তাকে আটক করে। এসময় একটু মারপিট হয়েছে। তিনি আরো বলেন লাল্টুর পরিবার আওয়ামীলীগ করলেও সে শিবির করে।
এদিকে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ বলেন, আমি নতুন হিসাবে যতদুর জেনেছি তার পরিবার আওয়ামীলীগ করে। লাল্টু যেহেতু সাতক্ষীরায় থাকে। সে কারণে লাল্টু শিবির করে কিনা আমার জানা নেই। তবে কোন আওয়ামীলীগ পরিবারের সন্তান শিবিরের সাথে জড়িত থাকতে পারে এটা মানতে পারছি না। মারপিটের ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ ফেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest