সর্বশেষ সংবাদ-
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

আগড়দাড়ি ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগড়দাড়ি ইউনিয়নে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠণকল্পে এক প্রতিনিধি সভা ২০ জুলাই-২০১৮ বিকাল ৫টায় কদমতলা বাজারে সংগঠনের ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের ইউনিয়ন আহবায়ক মোঃ জিয়াউর রহমান জিল­ুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক জেলা সভাপতি এডভোকেট আল মাহমুদ পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, জেলা কুটির শিল্প সম্পাদক মোঃ মোছাক সরদার, সদর উপজেলা আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব সেলিম হোসেন। অন্যান্যদের বক্তব্য রাখেন ইলিয়াস হোসেন, কবিরুল ইসলাম, রফিকুল ইসলাম, এরশাদ আলী, আবু জাফর, সোহেল বিশ্বাস,আব্দুল গফুর,খায়রুল ইসলাম, আবুল কালাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আগড়দাড়ি ইউনিয়ন সদস্য সচিব মোঃ হেলাল উদ্দীন।
প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে মোঃ জিয়াউর রহমান জিল­ুকে সভাপতি মোঃ ইলিয়াস হোসেন কে সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দীন কে সাধারণ সম্পাদক এরশাদ আলী কে যুগ্নসাধারণ সম্পাদক ও মোঃ রফিকুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ১০ নং আগড়দাড়ি ইউনিয়ন এর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ডা: আ ফ ম রুহুল হক এমপি’র পক্ষে  গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার বিকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ড ও ডা: আ ফ ম রুহুল হক এমপির চলমান উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরার জন্য আশাশুনির শ্রীউলা ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর(মাড়িয়ালা মোড়) থেকে ইউপি চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আবু হেনা সাকিলের নেতৃত্বে নির্বাচনী গণসংযোগ শুরু করা হয়েছে।
এসময় নেতৃবৃন্দ আশাশুনিতে চলমান উন্নয়ন কার্যক্রম ডা: রুহুল হক এমপির অর্থায়নে শ্রীউলা ইউনিয়নে অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক পাঠাগার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় ভবনের চলমান নির্মাণ কাজ,মাড়িয়ালা-হাজরাখালীর সংযোগ রাস্তা মুক্তিযোদ্ধা সড়কের চলমান ; কাজ,খোলপেটুয়া মহা শ্মশানের চলমান কাজ, খোলপেটুয়া নদীর বাঁধের বর্তমান অবস্থা দেখতে এবং এমপির পক্ষ্য থেকে স্থানীয় নেতৃবৃন্ধদের সাথে মত-বিনিময় করেন এমপির প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, প্রেস সচিব তোষিকে কাইফু।
গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আমির হোসেন জোয়ার্দ্দার, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু হেনা বিল্টু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা সভাপতি ও ইউপি সদস্য দিবাকার সেন,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সঞ্জয় মিশ্র,সাধারণ সম্পাদক আবু হাসান,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হোসেন,সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক কলেজে একজনই পরীক্ষার্থী, তিনিও ফেল!

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হাজী নূরুল ইসলাম কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
এ বছর মিরপুর উপজেলায় এইচএসসি সাধারণ শাখা থেকে ১৩টি কলেজের ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৭৮ জন পাস করেছেন। গড় পাসের হার ৫৮.৬৩ শতাংশ।
এ বিষয়ে হাজী নূরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বর্তমানে তিনিসহ ১৭ জন শিক্ষক রয়েছেন। গত বছর এইচএসসি পরীক্ষায় দুজন অংশ নিয়ে একজন পাস করেছিলেন। এ বছর একজন পরীক্ষার্থী অংশ নেন। তিনি ফেল করেছেন।
কলেজটিতে সরকারি কোনো সুযোগ-সুবিধা নেই জানিয়ে অধ্যক্ষ বললেন, কলেজে উচ্চমাধ্যমিকে বর্তমানে ১৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার

সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি ও কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, রফিকুল ইসলাম আশাশুনি থানার একটি নাশকতা মামলার চার্জশীটভুক্ত আসামী। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাকে বৃহষ্পতিবার রাত ১০টার দিকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউসিসিএ’র কর্মচারীদের চাকুরির মডেল প্রবিধানমালা ’১৭ প্রসংগে আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক : ইউসিসিএ’র কর্মচারীদের চাকুরির মডেল প্রবিধানমালা ’১৭ প্রসংগে চেয়ারম্যানবৃন্দের সাথে আলোচনাসভা শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর বিআরডিবি’র হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনাসভায় সাতক্ষীরা সদর ইউসিসিএ’র সোহেল উদ্দীনের সভাপতিত্বে এবং প্রধান পরিদর্শক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলারোয়া ইউসিসিএ’র চেয়ারম্যান আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কালিগঞ্জ ইউসিসিএ’র চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, তালা ইউসিসিএ’র চেয়ারম্যান আব্দুল হামিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখ অজিয়ার রহমান, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, আশাশুনি ইউসিসিএ’র প্রধান পরিদর্শক স্বরজিত কুমার রায় প্রমুখ। এসময় ইউসিসিএ’র কর্মচারীদের মডেল চাকুরি প্রবিধান মালা ২০১৭ সম্পর্কিত আলোচনা করা হয়। সাতক্ষীরা জেলার সকল ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যানবৃন্দ ও সাতক্ষীরা জেলার সকল ইউসিসিএ লিঃ এর কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল কর্মচারীদের সম্মতিতে সিদ্ধান্ত গৃহিত হয় যে, ২০১৭এর প্রবিধানমালা বার্ষিক সাধারণ সভায় অনুমোদন না হওয়ায় পূর্বে সার্ভিস রুল বহাল রেখে ইউসিসিএ লিঃ এর সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত কর্মচারী সাতক্ষীরা সদরের শফিকুল ইসলাম, আবু ছালেক, কালিগঞ্জের আব্দুল ওহাব, দেবহাটার শামছুদ্দোহা, তালা ইউসিসিএ’র পরিদর্শক পরিতোষ কুমার রায়, সাতক্ষীরা সদরের শাহ আলম, মুকন্দ লাল হালদার, গোপাল চ্যাটার্জী, কুতবউদ্দীন, শাহাদাৎ হোসেন, সুজিত আচার্য, আবু বক্কর প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নওগাঁয় ‘ডাকাত সর্দার’কে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক: নওগাঁর পত্নীতলায় আনোয়ার হোসেন মন্নাফ (৫২) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি ডাকাত সর্দার ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার শিহারা ইউনিয়নের আমন্ত খাড়ি থেকে পত্নীতলা থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। নিহতের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইলও উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন মন্নাফ পত্নীতলা উপজেলার শিহারা ইউনিয়নের কৈবত্যখণ্ড গ্রামের বাসিন্দা।
জানা যায়, সকালে আমন্ত খালের কাছে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখলে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি জানান, নিহত আনোয়ার হোসেন মন্নাফ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ছিলেন। এর আগে ২০১৪ সালে এক অস্ত্র মামলার আসামি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খেটে জেল থেকে বের হওয়ার পর তিনি আন্তঃজেলা ডাকাত দলের সঙ্গে জড়িয়ে পড়েন। ডাকাত দলের অভ্যন্তরীণ কোনো কোন্দলের জের ধরে মন্নাফকে ওই নির্জন জায়গায় নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত ডাকাত সর্দারের নামে অস্ত্র মামলা ছাড়াও নওগাঁর মহাদেবপুর, ধামইরহাট ও মান্দা থানায় একাধিক ডাকাতির মামলা আছে বলে জানায় পুলিশ। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রাকিবুল আক্তারসহ পুলিশের ঊর্ধ্বতন একটি টিম লাশ খুঁজে পাওয়ার স্থান পরিদর্শন করেছে।
এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় পার্টিতে যোগ দিলেন শাফিন আহমেদ

বিনোদনের খবর: জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসায় তার হাতে ফুল দিয়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। শাফিন আহমেদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তিনি ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) যোগ দিয়েছিলেন জনপ্রিয় এই ব্যান্ড তারকা। শাফিন আহমেদ এনডিএমের উচ্চ পরিষদের সদস্য ছিলেন। তবে পার্টিতে কোনও পদ পেয়েছেন কি না তা জানাননি শাফিন আহমেদ।

বৃহস্পতিবার সকালে বারিধারার বাসভবনে চেয়ারম্যান এইচ এম এরশাদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠাকিভাবে লঙ্গল প্রতীকে কাজ করার ঘোষণা দেন তিনি। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা উপস্থিত ছিলেন।

শাফিন বলেন, দেশের মানুষের জন্য কাজ করতে হলে রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম দরকার। সেকারণেই আমি রাজনীতিতে এসেছি। তার বাস্তবায়ন হতে চলেছে। জাতীয় পার্টিতে যোগ দিয়েছি এবং আমি এই দলের হয়ে কাজ করতে চাই।

শাফিন আহমেদের যোগ দেওয়ার পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, খুব শিগগিরই আরো অনেকে জাতীয় পার্টির পতাকাতলে আসবেন। বিএনপি অংশ না নিলে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। আর বিএনপি ভোটে অংশ নিলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে

দেশের খবর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে সরকারের অমানবিক আচরণের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৩টার কিছু পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ থেকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা ও সব রাজবন্দির মুক্তির দাবি জানাচ্ছে বিএনপি নেতাকর্মীরা।

তবে সমাবেশের অনুমতি পেলেও সময় স্বল্পতার কারণে মঞ্চ তৈরির সুযোগ পায়নি বিএনপির। ফলে খোলা ট্রাকের ওপর দাঁড়িয়েই দলের শীর্ষ বক্তৃতা দেবেন বলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাইফুল ইসলাম টিপু সাংবাদিকদের জানিয়েছেন।

এদিকে বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পরপরই নেতাকর্মীরা আসতে শুরু করেন। বর্তমানে জনসভাস্থল জনসমুদ্রে রূপ নিয়েছে।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। কার্যালয়ের আশপাশে সাঁজোয়া যান ও জলকামান নিয়ে পুলিশের অবস্থান।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, বিএনপি বা তার অঙ্গ সংগঠন সমাবেশ ডেকেছে, তারা সমাবেশ করবে। সমাবেশের নামে কেউ বিশৃঙ্খলা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest