সর্বশেষ সংবাদ-
শ্যামনগরের গোপালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীজাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সাতক্ষীরা সিলভার জুবলির অভূতপূর্ব সাফল্য: দেশসেরা চিত্রশিল্পী জারিন সুবাহ্সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনশ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় সমর্থনশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটকসাতক্ষীরায় পরিত্যাক্ত ভাবন থেকে দুই দিন ধরে নিখোজ এক নারীর মরদেহ উদ্ধারউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণাশ্যামনগরে তিন বেকারীতে অভিযান: ২৫ হাজার টাকা জরিমানাপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালিগঞ্জে সরকারি পুকুর সংলগ্ন ড্রেন সংস্কার কাজের উদ্বোধন

মেসি-রোনালদোর চেয়েও সেরা নেইমার

খেলার খবর: এই বিশ্বকাপের সেরা তারকা কে? বলবেন, যে দুজনের মধ্যে একজনের হওয়ার কথা ছিল, তাঁরা তো নেই! দুজনেই তো হেরে বাড়ির পথ ধরেছেন। কিন্তু থাকলেও বা কী যায় আসত? অন্তত শেষ ষোলোরই পথটুকু পর্যন্ত। এই পথেই যে মেসি-রোনালদোকে টেক্কা দিয়েছেন নেইমার।সেটা ব্রাজিল যে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর আর্জেন্টিনা-পর্তুগাল বাড়ির পথ ধরেছে, সে জন্য নয়। এ নিখাদ পরিসংখ্যানের হিসাব। যেখানে নিন্দুকদের চোখে ‘বাতাসের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়া’ এই ছেলেটিই সেরা। প্রতিপক্ষের রক্ষণে সবচেয়ে বেশি শট (২৩) নেইমারের। এর মধ্যে গোলমুখে সবচেয়ে বেশি শট রাখতে পারা খেলোয়াড়টিও নেইমার। ১২টি শট তার লক্ষ্যে বা অন টার্গেট। কিন্তু এখানেই শেষ নয়!

ব্রাজিলের এই চার ম্যাচে নেইমার খেলেছেন তাঁর দলের জন্য, সতীর্থদের জন্য। প্রমাণ চাই? জেসুস-কুতিনহোদের জন্য সবচেয়ে বেশিসংখ্যক গোলের সুযোগও (১৬) সৃষ্টি করেছেন এই নেইমার। এসব পরিসংখ্যান নিশ্চয়ই প্রতিপক্ষের ট্যাকলে তাঁর বারবার পড়ে যাওয়ার দৃশ্যকে ভুলিয়ে দেবে। আর বারবার পড়ে যাওয়ার কথা যে উঠছে, পরিসংখ্যান সেখানেও কিন্তু নেইমারের পক্ষে। এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার ফাউলের (২৩) শিকার হওয়া খেলোয়াড়টিও এই নেইমার। আর তা তিনি যেভাবেই সামলান, প্রতিপক্ষের ধেয়ে আসা খেলোয়াড়টিকে ড্রিবলিংয়ে আচ্ছন্ন করে ফেলার কৃতিত্বটাও তাঁর বেশি। এখন পর্যন্ত এই আসরে ৩৫টি সফল ড্রিবলিং করেছেন নেইমার।

ব্রাজিলের এই ফরোয়ার্ড আরেকটি জায়গায় মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে। দুটি বিশ্বকাপ মিলিয়ে এ পর্যন্ত ৬ গোল করলেন নেইমার। এ জন্য প্রতিপক্ষের গোলপোস্টে তাঁকে ৩৮টি শট নিতে হয়েছে। বিশ্বকাপে মেসি-রোনালদোদের ৬টি করে গোল করতে যথাক্রমে ৬৭ ও ৭৪টি করে শট নিতে হয়েছে। বিশ্বকাপে নেইমার রেকর্ডের কাছে ম্লান এ সময়ের সেরা দুই খেলোয়াড়। গোলসংখ্যায় মেসিকে তো ধরে ফেললেনই, রোনালদোও বেশি দূরে নয়। আর দুটি গোল করতে পারলে বিশ্বকাপ গোলে ২৬ বছর বয়সী নেইমার পেছনে ফেলে দেবেন দুই মহাতারকাকে। কে জানে, হয়তো এই বিশ্বকাপেই!
বিশ্বের এই অন্যতম সেরা দুই খেলোয়াড়ের চেয়ে বেশি কার্যকর। আর তাতে পুড়ে খাক হলো মেক্সিকো। আজ তো শুধু নেইমারের কাছে হেরেই বিদায় নিল দলটি। বিশ্বকাপের শেষ ষোলো থেকে এ নিয়ে তাদের বিদায় ঘটল টানা সপ্তমবারের মতো! নেইমারের কৃতিত্ব পরিসংখ্যানেই স্পষ্ট। শেষটা আরও একটি তথ্যে হোক। বিশ্বকাপে নকআউট পর্বে একটিও গোল করতে না পারাদের তালিকায় মেসি-রোনালদোর সঙ্গে নেইমারও ছিলেন।গতবার নকআউট পর্বে দুটি ম্যাচ খেললেও গোল পাননি। এর মধ্যে কোয়ার্টার ফাইনালে তো কলম্বিয়ার বিপক্ষে সেই আলোচিত চোট পুরো ম্যাচটা শেষ করতে দেয়নি তাঁকে। এবার নকআউট পর্বে প্রথম সুযোগেই গোল করলেন নেইমার। ২-১ গোলে হেরে যাওয়া পর্তুগালের অধিনায়ক কিংবা ৪-৩ গোলে হেরে যাওয়া আর্জেন্টিনার অধিনায়ক ভাবতে পারেন, নিজেদের গত ম্যাচে গোলের খাতা খুলতে পারলে হয়তো দ্বিতীয় রাউন্ডেই থেমে যেতে হতো না তাঁদের!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা নিয়ে ৭ সদস্যের কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

দেশের খবর: সরকারি চাকরিতে কোটা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

আজ সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটি গঠন করে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সোমবার রাতে এসব তথ্য জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কমিটিতে যে ছয় সচিবকে সদস্য রাখা হয়েছে তাঁরা হলেন, জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব।

এর আগে দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ শফিউল আলম বলেছিলেন ‘এটা (কোটা) সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের পর্যায়ে এখনো স্থানান্তর হয়নি। তবে আপনারা যত সহজভাবে এটা বিশ্লেষণ করছেন, তত সহজ নয়। জটিলতা আছে। এটা অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত আসবে এবং আমরা সেই আলোকে কার্যক্রম নেব।’ কবে নাগাদ কোটাসংক্রান্ত পুরো প্রক্রিয়া শেষ হবে, সে বিষয়ে তিনি বলেছিলেন, ‘সেটা অনুমান করা কঠিন। একটু সময় লাগবে মনে হচ্ছে।’

বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫৫ শতাংশ নিয়োগ হয় অগ্রাধিকার কোটায়। বাকি ৪৫ শতাংশ নিয়োগ হয় মেধা কোটায়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতেও আছে বিভিন্ন ধরনের কোটা।

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। গত ৮ এপ্রিল শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিপেটা করলে এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মারলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরদিন এ আন্দোলন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ১১ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন। সর্বশেষ তিন দিন ধরে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনে নামা শিক্ষার্থীদের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বরূপে ফিরলেন নেইমার; নেইমারময় ম্যাচ

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের আগে গুরুতর ইনজুরির কারণে যেতে হয়েছিল অস্ত্রোপচারের টেবিলে। জটিল অপারেশন শেষে বিশ্বকাপের মঞ্চে নিজেকে ফিরে পাচ্ছিলেন না। এর বাইরে বিতর্কিত ঘটনা ঘটিয়ে ট্রলিংয়ের শিকারও হচ্ছিলেন। যেহেতু ব্রাজিল একজনের ওপর নির্ভরশীল নয়; তাই পৌঁছে যায় শেষ ষোলোতে। আর এই পর্বে এসেই দেখা গেল নেইমারের আসল রূপ।

আজ সোমবার সামারা অ্যারেনায় শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল হেক্সা মিশনে থাক ব্রাজিল। হলুদ জার্সিধারীদের সঙ্গে খেলার মানে হলো নেইমারকে তিন-চারজন মিলে আটকে রাখতে হবে। তাকে আঘাত করতে হবে। যে কারণেই বল তুলতে গিয়ে নেইমারের অপারেশনের পায়ে আঘাত করে বসলেন এক মেক্সিকান। চতুর সেই আঘাতের তেজ ধরতে পারেনি অনেকেই।

তবুও আজ থামানো যায়নি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে। একের পর এক আক্রমণেও প্রথমার্ধে সাফল্য আসেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৩তম মিনিটে ব্রাজিল শিবিরকে আনন্দ ভাসান নেইমার। ৮৯তম মিনিটে দ্বিতীয় গোলটাও তিনিই করতে পারতেন। কিন্তু তার শটটি মেক্সিকান গোলকিপারের পা ছুঁয়ে চলে আসে ফিরমিনোর কাছে। নিখুঁত শটে বল জালে জড়াতে এতটুকু ভুল করেননি এই তারকা।

ব্রাজিল কোচ তিতে বলে রেখেছিলেন, আজই স্বরূপে দেখা যাবে নেইমারকে। তাছাড়া এই ম্যাচে ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভাও বলেছিলেন, আজ হবে নেইমার-ঝলক। সেই ঝলকের মানে কী হতে পারে তা হাড়ে হাড়ে বুঝল মেক্সিকো। সেই দুর্দান্ত গতি, অসাধারণ ড্রিবলিং; সবসময় গার্ড দিয়ে রাখা চারজনকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যাওয়া- সবই ছিল আজকের ‘নেইমার প্যাকেজ’ এ। হেক্সা মিশনে এসে এই নেইমারকেই তো চায় ব্রাজিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া সীমান্তে ভারতীয় দু’জন নাগরিককে আটক করেছে বিজিবি। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে তারা আটক হয়।
তলুইগাছা বিওপির নায়েক আবুল হোসেন জানান- অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কেঁড়াগাছির ১৩/৩এসএর ২আরবি সীমান্ত এলাকা থেকে বিজিবি তাদের আটক করে। আটককৃতরা হলো- ভারতের নদিয়া জেলার অর্জুনি থানার পুষ্পনগর গ্রামের তাপস ঘোরামির স্ত্রী আমেলা ঘোরামি (৩৮) ও উত্তর ২৪পরগণা জেলার কড়েয়া কদম্বগাছি গ্রামের মৃত শিবা চরণ মন্ডলের পুত্র প্রসাদ মন্ডল (৩৮)। তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া কেরালকাতা বিএনপির সভাপতির পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান পদত্যাগ করেছেন।
সোমবার এক পত্রের মাধ্যমে তিনি জানান- শারীরিক অসুস্থ্যতা ও পারিবারিক বিভিন্ন অসুবিধার কারণে তার পদ থেকে পদত্যাগ করলেন। তিনি আরো উল্লেখ করেন- বিগত ৮বছর যাবত কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে শারীরিক অসুস্থ ও পারিবারিক অসুবিধার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলেন।
আজিজুর রহমান কেরালকাতা ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত কেতাব আলীর ছেলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় নাশকতা মামলায় দুই ব্যক্তি আটক

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় নাশকতা মামলায় দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। রবিবার রাতে পৃথক অভিযানে তারা আটক হয়।
থানা সূত্র জানায়- উপজেলার বাটরা গ্রামের সোলায়মানের পুত্র আমিরুল দফাদার (৩৫) ও জয়নগর গ্রামের আনসার আলীর পুত্র হায়দার আলী (৩৪)কে তাদের বাড়ি থেকে পুলিশ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা (নং-৩(২)১৮) রয়েছে।
সোমবার তাদের সাতক্ষীরার আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ছাত্রলীগের মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় মিছিল-সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামি ৭জুলাই সাতক্ষীরা আ.লীগের তৃণমূল নেতৃবৃন্দের মতামতকে প্রাধান্য দিতে জননেত্রী শেখ হাসিনা গণভবনে ডাকায় ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করে ছাত্রলীগ।
সোমবার বিকেলে কলারোয়া উপজেলা সদরে বের হওয়া মিছিল শেষে বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশ করে দলটির নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আবু সাঈদের সভাপতিত্বে ও সিনিয়র সহ.সভাপতি শেখ মারুফ আহম্মেদ জনির পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাকিল খাঁন জজ, যুগ্ম সম্পাদক সামছুজ্জামান টিটু, সরকারি কলেজ সভাপতি ফাহিম হাসান, ছাত্রলীগ নেতা নাজিম, তুহিন, মিলন, রাজিব, জনি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ৩ যুবককে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ৩ যুবককে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যামাণ আদালত।
সোমবার ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এর আগে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ওই যুবকদের আটক করে এসআই বিপ্লব রায়ের নেতৃত্বে পুলিশ একটি দল।
জানা গেছে- গাঁজা বিক্রির সময় ১’শ গ্রাম গাঁজাসহ উপজেলার লাঙ্গলাঝাড়া গ্রামের আনছার আলীর ছেলে সাইফুল ইসলাম (২৫)কে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আর গাঁজা সেবনের অপরাধে একই গ্রামের ফারুক হাজরার পুত্র রাসেল কবির (১৮) ও আবু জাফর গাজির পুত্র আফজাল হোসেন (১৮) কে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় ইউএনও অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest