সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  

বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ১৮৩৫৩ মেগাওয়াটে উন্নীত-প্রধানমন্ত্রী

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়ে ক্যাপটিভসহ ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের নূরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দারিদ্র্য বিমোচন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। সরকার বিদ্যুৎ খাতের উন্নয়ন ও ‘সবার জন্য বিদ্যুৎ’ সুবিধা নিশ্চিত করতে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে।

তিনি বলেন, এ পরিকল্পনার আওতায় উৎপাদন ক্ষমতা ২০২১ সালের মধ্যে ২৪ হাজার এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার কার্যক্রম চলছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের জানুয়ারি মাসের স্থাপিত ক্ষমতার চেয়ে প্রায় চার গুণ বেশি বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াটে (ক্যাপটিভসহ) উন্নীত হয়েছে।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের মে পর্যন্ত মোট ১০ হাজার ৭৩৫ মেগাওয়াট ক্ষমতার ৯৬টি নতুন বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে চালু হয়েছে।

তিনি বলেন, ভারত থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠীর সংখ্যা শতকরা ৪৭ ভাগ থেকে বৃদ্ধি পেয়ে শতকরা ৯০ ভাগে উন্নীত হয়েছে (নবায়নযোগ্য জ্বালানিসহ)।

প্রধানমন্ত্রী বলেন, মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২২০ কিলোওয়াট ঘণ্টা থেকে বৃদ্ধি পেয়ে ৪৩৩ কিলোওয়াট ঘন্টা দাঁড়িয়েছে (ক্যাপটিভসহ)। সঞ্চালন লাইন ৭ হাজার ৯৯১ সার্কিট কিলোমিটার থেকে বৃদ্ধি পেয়ে ১১ হাজার ৬০ সার্কিট কিলোমিটারে উন্নীত হয়েছে।

শেখ হাসিনা বলেন, নতুন ১ লাখ ৮৯ হাজার ৬৩১ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে বিতরণ লাইনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার কিলোমিটার। নতুন ১ কোটি ৮৫ লাখ সংযোগের মাধ্যমে বিদ্যুতের গ্রাহক সংখ্যা ২ কোটি ৯৩ লাখে উন্নীত হয়েছে।

তিনি বলেন, বিদ্যুতের সামগ্রিক সিস্টেম লসের পরিমাণ শতকরা ১৬ দশমিক ৮৫ ভাগ থেকে হ্রাস পেয়ে শতকরা ১২ দশমিক ১৯ ভাগে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে সঞ্চালন ও বিতরণ লাইনের ক্ষমতা যথাক্রমে ২১ হাজার সার্কিট কিলোমিটার এবং ৪ লাখ ৭৮ হাজার কিলোমিটার উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, ২০২১ সাল নাগাদ ২ কোটি ২ লাখ প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে স্মার্ট গ্রিড এবং আন্ডার গ্রাউন্ড বিতরণ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। গ্রাহক সেবা নিশ্চিতকরণে আইসিটি ভিত্তিক সেবা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে এলএনজি টার্মিনাল, কোল টার্মিনালসহ ‘ফ্লুটিং স্টোরেজ এন্ড রিগ্যাসিফেশন ইউনিট (এফএসআরইউ) নির্মাণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে ভারত থেকে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে মোট ২ হাজার ৩৩৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ আমদানির লক্ষ্যে কার্যক্রম চলছে। এ বছরই ভারত থেকে আরও ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হবে বলে আশা করা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিদায়

বিশ্বকাপে গ্রুপ পর্ব চালুর পর জার্মানি কখনো বাদ পড়েনি। কথাটা এখন থেকে ভুল। দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলের অবিশ্বাস্য হারে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ল গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা! এই বিশ্বকাপে এটাই সবচেয়ে বড় অঘটন।

এফ’ গ্রুপে ভীষণ জটিল সমীকরণের মধ্যে পড়েছিল চার দল। শেষ ষোলোয় উঠতে কাজানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটা জিতে নিজেদের কাজটা সেরে রাখতে হতো জার্মানিকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হতো মেক্সিকো-সুইডেন ম্যাচের ফলেও। ইয়েকাতেরিনবুর্গে সুইডেন ৩-০ ব্যবধানে মেক্সিকোকে হারানোয় জার্মানির জন্য কাজটা অনেক কঠিন হয়ে পড়ে। কোরিয়ার বিপক্ষে জিততেই হতো জার্মানিকে। কিন্তু জোয়াকিম লোর শিষ্যরা এই কাজটাই করতে পারলেন না!

জার্মানির এই অবিশ্বাস্য বিদায়ে একটি ধারাবাহিকতা বজায় থাকল। ২০০২ বিশ্বকাপ থেকে ইউরোপের দলগুলো চ্যাম্পিয়ন হওয়ার পরের টুর্নামেন্টেই বাদ পড়েছে প্রথম রাউন্ড থেকে। জার্মানি এবার সেই ধারাটাই বজায় রাখল। বিশ্বকাপের ইতিহাসে এর আগে জার্মানি কখনোই প্রথম রাউন্ড থেকে বাদ পড়েনি। ব্যতিক্রম শুধু ১৯৩৮ বিশ্বকাপ। সেবার টুর্নামেন্ট শুরুই হয়েছিল শেষ ষোলোর নকআউট পর্ব থেকে। সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে সেবার বাদ পড়েছিল জার্মানি।

‘এফ’ গ্রুপের শেষ দিনে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল মেক্সিকো। সমান ৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল জার্মানি ও সুইডেন। কিন্তু সুইডেন নিজেদের ম্যাচটা জিতে শেষ ষোলোয় উঠেছে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ‍+৩ গোল ব্যবধান দলটির। সুইডেনের সমান ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় উঠেছে মেক্সিকো। আর জার্মানি ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চতুর্থ দল হয়ে বিদায় নিল বিশ্বকাপ থেকে। জার্মানদের সমান ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের তৃতীয় দল হওয়ার সান্ত্বনা নিয়ে বাড়ি ফিরল দক্ষিণ কোরিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলায় দেবহাটা মডেল স্কুল জয়ী

দেবহাটা ব্যুরো : দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলায় দেবহাটা মডেল সরকারী স্কুল বিজয়ী হয়েছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা উভয়ই খেলায়ই দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ে বিজয়ী হয়েছে। বুধবার সকাল ৯ টায় দেবহাটা ফুটবল মাঠে এই ইউনিয়ন পর্যায়ের খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন শেখ সোহেল রানা। সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন পিন্টু ও জাকির হোসেন। খেলা শেষে বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারুল হক, প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক হযরত আলী প্রমুখ। একই দিনে নওয়াপাড়া ইউনিয়ন সহ সকল ইউনিয়নে এই খেলার ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের অভিযানে ২২ পিচ ইয়াবা সহ ২ আটক

দেবহাটা ব্যুরো : দেবহাটায় পুলিশের অভিযানে ২২ পিচ ইয়াবা সহ ২ জন আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামালের নির্দেশনা মোতাবেক এসআই ইয়ামিন আলী, এসআই রাজীব কুমার, এএসআই আব্দুল গনি, এএসআই শামীম হোসেন, এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সখিপুর এলাকা থেকে দক্ষিন সখিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের আকবর আলী খাঁর ছেলে জামাল আলী খাঁ (৩৫) কে ২২ পিচ ইয়াবা সহ আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে দেবহাটা থানার এসআই রাজিব কুমার বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং-১৪। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভ্রাম্যমান প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হামিদ গাইনকে (৩২) আটক করেছে। সে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের নুর হোসেন গাইনের ছেলে। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান নেতৃত্বে পুলিশ মঙ্গলবার গভীর রাতে হামিদ গাইনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান বলেন আটক হামিদ সিআর ৭৯/১৩ মামলার সাজা প্রাপ্ত আসামি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে পিতা-পুত্রকে পিটিয়ে গুরুতর জখম

আরাফাত আলী : কালিগঞ্জে তুচ্ছ ঘটনার শত্রুতার জের ধরে বাড়িতে হামলা চালিয়ে পিতা-পুত্রকে জখম সহ আসবাবপত্র ভাংচুর করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘঠেছে বুধবার সকাল সাড়ে ৯ টার উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামে।থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, বাথুয়াডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে মিনারুল ইসলামের (২১) সাথে প্রতিবেশী সাঈদ খাঁর ছেলে আনিচ (২২) ও ইউনুচ আলীর (১৮) তুচ্ছ কারণে সামান্য বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে এলাকায় বখাটে হিসেবে পরিচিত আনিচ বিভিন্ন সময়ে মিনারুল ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজসহ খুনজখমের হুমকি প্রদর্শন করছিল। এক পর্যায়ে দিকে আনিচ, ইউনুচ আলী, তাদের পিতা সাঈদ খাঁ (৪৫) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে সেলিম গাজী (৩২) লাঠি, শাবল, রড নিয়ে আব্দুস সাত্তার গাজীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এঘটনার প্রতিবাদ করলে তারা আব্দুস সাত্তার গাজী ও তার ছেলে মিনারুল ইসলামকে বেধড়ক মারপিট করে জখম করে। তাদের রক্ষা করতে যেয়ে আহত হন আব্দুস সাত্তার গাজীর স্ত্রী রাবেয়া খাতুন (৪২)। প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় আবারও তাদের উপর হামলা চালানো হয়। গুরুতর আহত আব্দুস সাত্তার গাজী ও মিনারুল ইসলাম বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এঘটনায় রাবেয়া খাতুন বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ব্যাংক এশিয়ার ডিজিটাল মেলা অনুষ্ঠিত

শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরা শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলীর সভাপতিত্বে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর উদ্যোগে ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে জুন দিন ব্যাপী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি এর সহযোগিতায় সুশীলনের বাস্তবায়নে ডিজিটাল মেলায় স্টল পরিদর্শন, পটগান, সরকারের উন্নয়ন কর্মসূচি ও ব্যাংক এশিয়ার কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিশেষ পিপি, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে একই মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সূজন সরকার, বিশেষ অতিথি ইউএনডিপি কর্মকর্তা জুলিয়া ফারজানা জেলা ব্যবস্থাপক রবিউল ইসলাম, মনিটরিং অফিসার মাহমুদ হোসেন, ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, জেলা ব্যবস্থাপক আশিক মাহমুদ, সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের ডিজি দেবাশীষ সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, সুশীলন উপ-পরিচালক, মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রধান শিক্ষক ডঃ আব্দুল মান্নান, ইউপি সচীব আমিনুর রহমান, স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার শেখ ফিরোজ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। গত সোমবারে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুরুপ ব্যাংক এশিয়ার ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দুদক মহাপরিচালকের মত বিনিমিয়

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলা প্রশাসন, অন্যান্য সরকারী দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাথে মত বিনিমিয় করেছেন দুদক মহাপরিচালক মাহমুদ হাসান। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মতবিনিময় করেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুদক যশোরের উপ-পরিচালক ও খুলনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ আব্দুল গফফার, সমন্বিত জেলা কার্যালয় খুলানার উপ-পরিচালক মোঃ আবুল হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সিভিল সার্জন ডাঃ তাওহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মইন উদ্দীনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
দুদক মহাপরিচালক মাহমুদ হাসান এ সময় পারিবারিক ভাবে দুর্নীতি বিরোধী মানসিকতা তৈরী করে সততার পথে সকলকে এগিয়ে যাওয়ার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest