সর্বশেষ সংবাদ-
নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছাদেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলাআশাশুনিতে বিএনপির সাবেক আহবায়কের নেতৃত্বে সরকারি ইজারাকৃত জলমহল অবৈধভাবে দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনউন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণতালার নুরু বিশ^াস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের ভোগদখলে থাকা সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগজেলা পরিষদের প্রশাসক কে সারসা বাহারুল উলুম দাখিল মাদ্রাসার শুভেচ্ছাসাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিললেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় : শোকের ছায়াসাতক্ষীরায় সীমানা পিলার উদ্ধার আটক -৪সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে আদালতের নির্দেশ অমান্য করে দোকান ঘর দখলের অভিযোগ 

রাশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে

খেলার খবর: ঘরের মাঠে বিশ্বকাপে বেশ ভালোই খেলছিল রাশিয়া। কিন্তু লুইস সুয়ারেস-এডিনসন কাভানিদের উরুগুয়ের কাছে পাত্তাই পেল না তারা। সঠিক ম্যাচে জ্বলে উঠলেন দুই তারকা। স্বাগতিকদের সহজেই ৩-০ গোলে হারি হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলল উরুগুয়ে।

সামারা অ্যারেনায় সোমবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এগিয়ে ছিল রাশিয়াও। উরুগুয়ের বিপক্ষে ড্র করলেই গ্রুপ সেরা হত স্বাগতিকরা। কিন্তু দুর্দান্ত পারফর্মেন্সে তাদের হারিয়ে শীর্ষস্থান পেয়েছে অস্কার তাবারেসের শিষ্যরা। অন্যদিকে সৌদি আরব ও মিসরের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচে ৮ গোল করা রাশিয়া আজ কোনো গোলের দেখাই পায়নি।

ম্যাচের প্রথমার্ধে বুদ্ধিদীপ্ত এক ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন সুয়ারেস। ম্যাচের ৯ মিনিটে উরুগুয়ে মিডফিল্ডার রদ্রিগো বেন্তানকুরকে বক্সের মাথায় ‘ডি’র মধ্যে ফেলে দিলে ফ্রি-কিক পায় উরুগুয়ে। ২০ গজ দূর থেকে বেশ বুদ্ধিমত্তার সঙ্গে শট নিয়ে রাশিয়ান মানবদেয়ালের ডান পাশ দিয়ে বল পাঠিয়ে দেন জালে। বিশ্বকাপে এটা তার ৭ম গোল। আর এক গোল করলেই ছুঁয়ে ফেলবেন উরুগুয়ের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা অস্কার মিগুয়েজকে।

২৩তম মিনিটে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন ডেনিস চেরিশেভ। দিয়েগো ল্যাক্সালতের বুলেট গতির শট চেরিশেভের পায়ে লেগে ঢুকে যায় রাশিয়ার জালে। এরপর ৯০ মিনিটে রাশিয়ার বক্সে জটলার মধ্যে থেকে বল রাশিয়ার জালে জড়ান পিএসজি তারকা এডিনসন কাভানি। দিয়েগো গোডিনের হেড রাশিয়ার গোলকিপার ফেরালেও, ফিরতি বলে পা লাগিয়ে চলতি বিশ্বকাপে প্রথম গোল করেন এই পিএসজি তারকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ৮ মাদকসেবীসহ আটক ১০

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৮ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজাসহ ২ ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের শামছুর রহমান ওরফে বাচা’র ছেলে মনিরুল ইসলামকে ৭দিন, একই গ্রামের বিমল কুমার দাসের ছেলে নুকুল কুমার দাসকে ৭দিন, হাবলু দাসের ছেলে গোবিন্দ দাসকে ৭দিন ,ফটিক দাসের ছেলে বিজয় দাসকে ৭দিন, কুশলিয়া ইউনিয়নের বাজারগ্রামের আব্দুল গফফারের ছেলে আব্দুল কাদেরকে ৭দিন,সুলতানপুর গ্রামের এন্তাজ আলী পাড়ের ছেলে আবুল কাসেমকে ২০ দিন, পাশ^বর্তী শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের মুনসুর মোড়লের ছেলে আজিবর রহমানকে ৭ দিন ও মাহাফুজুর রহমানের ছেলে মাহাদী হাসান রাজাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও পুলিশ অভিযান চালিয়ে সিআর ৭১৪/১৫ নং মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার ঝড়–খামার গ্রামের মীর আকছেদ আলীর ছেলে মীর মোক্তার আলীকে এবং জিআর ১৯৯/১৫ নং মামলার আসামি উপজেলার রহমতপুর গ্রামের মৃত সুলাইমান গাজীর ছেলে কিরণকে গ্রেপ্তার করে জেলা কারাগারে প্রেরণ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি সফরে ভারত ও ইংল্যান্ড যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাতক্ষীরা ২২ লক্ষ মানুষের অভিভাবক ও গণ মানুষের নেতা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সহ ৬ জন চেয়ারম্যান ও জেলা পরিষদের কয়েকজন মেম্বর সরকারি সফরের অংশ হিসাবে (আজ) ২৬ জুন’১৮ মঙ্গলবার বিকাল ৫টা ২০ মিনিটে ৩দিনের সফরে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। সেখানে ৩ দিন অবস্থান শেষে আগামী ২৮ জুন রাতে কাতার এয়ার ওয়েজে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন। ইংল্যান্ডে ৮দিন অবস্থান শেষে ৬ জুলাই’১৮ তারিখে ঢাকায় পৌছাবেন। তিনি এ সফরে দলীয় নেতাকর্মী, আতœীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের জানাতে না পেরে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছেন। তিনি এ সফর সফলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীসহ সকলের দোয়া কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তুচ্ছঘটনায় তরকারি বিক্রেতাকে মারপিট

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা তুচ্ছঘটনায় তরকারি বিক্রেতাকে মারপিটের ঘটনা ঘটেছে। গত ২৪ জুন শহরের রাজারবাগান এলাকায় এঘটনা ঘটে। ওই তরকারি বিক্রেতা শ্যামনগর উপজেলার গুদারা গ্রামের মৃত. ইজ্জত শেখের ছেলে বর্তমানে কাটিয়া ঝুটিতলা এলাকার ভাড়াটিয়া শহীদুল ইসলাম।
এঘটনায় শহীদুলের স্ত্রী বাদী সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২৪ জুন দুপুরে রাজারবাগান এলাকার রফিকুল ইসলামের পুত্র মনিরুল ইসলাম, হাফিজুল ইসলাম, আব্দুস সালামের পুত্র আলাউদ্দিন, মছেল উদ্দীন, মোছলেম উদ্দীন ও রফিকুল ইসলাম তরকারি বিক্রেতা শহীদুল ইসলামের উপর আক্রমণ করে বেধড়ক মারপিট করে। এসময় তারা লোহার রড ও লাঠি দিয়ে শহীদুল ইসলামকে পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়া তারা ভ্যানে থাকা তরকারি নষ্ট করাসহ তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। শহীদুল ইসলামের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারিরা পালিয়ে যায়। স্থানীয়রা শহীদুল ইসলাম কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০ বছর পর মঞ্চে নাচলেন রেখা (ভিডিও)

বিনোদন সংবাদ: রেখা, হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীর আসল নাম ভানুরেখা গণেশন। রেখাকে বলিউডের চিরসবুজ আবেদনময়ী অভিনেত্রী হিসেবে মনে করা হয়। তবে দীর্ঘ ২০ বছর ধরে এ অভিনেত্রীকে কখনো স্টেজ পারফর্ম করতে দেখা যায়নি। অবশেষে আইফা ২০১৮’র মঞ্চে নাচলেন তিনি।

ব্যাংককে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮ উপলক্ষে যেন তারার মেলা বসেছিল। ভেটেরান অভিনেত্রী রেখা থেকে হার্টথ্রব কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর কেউই বাদ ছিলেন না। এঁরা সবাই তাঁদের স্টেজ পারফর্মেন্সের মাধ্যমে আইফা ২০১৮র শেষ রাতটিকে স্মরণীয় করে রাখেন।

তবে, এই পারফর্মেন্সের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি ছিল ২০ বছর পর ভেটেরান অভিনেত্রী রেখার স্টেজে পারফর্ম করা। তিনি দেখিয়ে দিলেন, ৬৩ বছরেও সামান্য ম্লান হয়ে যাননি তিনি।

রেখা পরেছিলেন একটি হালকা গোলাপি রঙের আনারকলি পোশাক। একদা লাস্যময়ী এই নারী প্রমাণ করে দিলেন- বয়স শুধুই একটি সংখ্যা। বেশ কয়েকটি এভারগ্রিন নাম্বার পরিবেশন করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দেন তিনি। যার মধ্যে ছিল ‘মুকাদ্দার কা সিকান্দার’ ছবির ‘সালাম-ই-ইশক’, ‘উমরাও জান’ ছবির ‘দিল চিজ কিয়া হ্যায়’ এবং ‘মোঘল-ই-আজম’ ছবির ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’।

রেখার প্রায় ২০ মিনিটের এই অনবদ্য পারফর্মেন্স শেষে দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। তারা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে রেখাকে সম্মান জানান।

https://www.youtube.com/watch?v=aMSt0fszDy8

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যাংক লুণ্ঠনকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে-সংসদে এমপি লুৎফুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক লুণ্ঠনকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিদেশে অর্থপাচার বন্ধ করতে হবে। মৌলবাদি শক্তির অর্থনৈতিক ভিত্তি ভেঙ্গে দিতে হবে। ঘুষ-দূর্নীতি বন্ধ করে সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গ্রাম শহরের বৈষম্য নিরসনে কৃষিখাত ও কৃষি শ্রমিকদের উন্নয়নে নতুন কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান তিনি।
মহান মুক্তিযুদ্ধের বৈষম্যহীন ও অসাম্প্রদায়িত বাংলাদেশের চেতনার কথা তুলে ধরে এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন, অনেক প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। জঙ্গি সন্ত্রাস দমন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এগিয়ে চলেছে। কিন্তু ষড়যন্ত্র-চক্রান্ত থেমে নেই। ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করেই আগামী নির্বাচনে ১৪ দলীয় জোটকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বিজয় নিশ্চিত করতে হবে।
তৃণমূল মানুষের নেতা মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকা দুর্যোগ প্রবণ। যে কারণে সেখানেব বেকারত্বও বেশী। এই বেকারত্ব লাঘবে সাতক্ষীরায় একটি অর্থনৈতিক জোন গড়ে তুলতে হবে। কপোতাক্ষ-বেতনাসহ এলাকার নদীগুলো খনন করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি তালা সদর ইউনিয়নকে পৌরসভা ও পাটকেল ঘাটা থানাকে উপজেলায় উন্নীত করার দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তৃণমূলের সাথে ৩০ জুন ও ৭ জুলাই শেখ হাসিনার বৈঠক

রাজনীতির সময়: আগামী ৩০ জুন প্রথম দফা ও ৭ জুলাই দ্বিতীয় দফায় তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, আগামী ৩০ জুন প্রথম দফায় ৪ বিভাগের ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফায় বাকী ৪ বিভাগের তৃণমূল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বর্ধিত সভায় কথা শুনবেন আওয়ামী লীগ প্রধান।
নির্বাচনকে উপলক্ষ করেই তৃণমূল নেতাদের সুসংগঠিত করা, নির্বাচনী প্রস্তুতি নিতে শেখ হাসিনা নির্দেশনা দেবেন। তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান শেখ হাসিনা। তাই বর্ধিত সভার আয়োজন। সংগঠনকে গতিশীল করা, দ্বন্দ্ব-কোন্দল নিরসন করাসহ আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার ব্যাপারে সরাসরি নির্দেশনা জানাতে এবার ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের নেতাদের ঢাকায় ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। একই উদ্দেশ্যে গত ২৩ জুন জেলা, থানা, মহানগর ও পৌরসভার নেতাদের ঢাকায় ডেকে বর্ধিত সভা করে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।
দলের নীতি-নির্ধারণী নেতারা জানান, ওই বর্ধিত সভায় রাজনৈতিক সুফল এসেছে। ফলে একেবারে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে বর্ধিত সভা করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোবাইলে প্রেম, প্রেমিককে বাসায় ডেকে অজ্ঞান করলো প্রেমিকা

ভিন্ন স্বাদের খবর: মোবাইলে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক প্রেমিককে বাসায় ডেকে অজ্ঞান করে বেঁধে রাখলেন প্রেমিকা। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার দুপুরে প্রেমিক ওয়াজেল হোসেনকে অজ্ঞান অবস্থায় প্রেমিকা সাথী আক্তার শেফার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রেমিকা সাথী আক্তার শেফাকে (২৫) আটক করা হয়েছে। উদ্ধার ওয়াজেল হোসেনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার ধর্মদা গ্রামে।

মেহেরপুরের সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, চারদিন আগে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ব্যবসায়ী ওয়াজেলের সঙ্গে পরিচয় হয় সাথী আক্তার শেফার। সেখানে মুঠোফোন নম্বর আদান-প্রদান করেন তারা। পরে মুঠোফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

রোববার সকালে প্রেমিককে বাসায় ডাকেন প্রেমিকা সাথী। প্রেমিকার ডাকে সাড়া দিয়ে দুপুরে দেখা করতে যান ওয়াজেল। সেখানে গেলে প্রেমিককে একটি ঘরে আটকে রাখেন প্রেমিকা। সেই সঙ্গে বিভিন্ন ওষুধ খাইয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়। এরপর মুঠোফোনে ওয়াজেলের স্ত্রীর কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন সাথী।

সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার দুপুরে জ্ঞান ফিরলে ওয়াজেল চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সাথী আক্তার শেফাকে আটক করা হয়েছে। এর সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। সেই সঙ্গে সাথীর নামে অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সহকারী পুলিশ সুপার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest