সর্বশেষ সংবাদ-
মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিলদেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যুসাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধনদেবহাটায় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত : উদ্বিগ্ন অভিভাবকরাভারতের উপকূলে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার সাতক্ষীরার মামুন : উদ্বিগ্ন পরিবারদেবহাটায় শিশু শ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন ঘোষণাদেবহাটায় অপসিজন তরমুজ চাষে স্বাবলম্বী হচ্ছেন চাষীরাঅবশেষে সাতক্ষীরা জেলা পরিষদের উচ্চমান সহকারি রাকেশ মেহেরপুরে বদলি

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পরীমনি

বিনোদন সংবাদ: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমনি।

রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে বাসায় যান তিনি।

ঈদের দিন শনিবার বাসায় অসুস্থতা বোধ করায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এই নায়িকা।

সেখানে তিনি ডা. তামজিদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

অ্যাপোলো হাসপাতালের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, তেমন গুরুতর কিছু নয়। উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্নতা—এই আরকি। খাবার খাওয়া থেকেও হতে পারে কিংবা অন্য কিছু।

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না। বাসায় থাকতে পারতেন। তারপরও তিনি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে চেয়েছেন। তাই তাকে ভর্তি করে নেয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা থেকেছেন। আজ সকালেই তিনি বাসায় ফিরে গেছেন।

এদিকে বাসায় ফিরে বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে পরীমনি একটি পোস্ট দিয়েছেন।

এতে তিনি লিখেছেন, ‘আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর আমি জানি, আপনিও আমাকে অনেক ভালোবাসেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোল বড় আঁচড়ায় অন্তসত্তা গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: বন্দরনগরী বেনাপোলে সারমিন আক্তার সীমা(২৪) নামে অন্তসত্তা এক গৃহবধুকে স্বামী কর্তৃক শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা সকলে বাড়ি ছেড়ে পালাতক রয়েছে।
শনিবার(১৬জুন) সকালে পুলিশ ওই গৃহবধুর স্বামীর বাড়ি থেকে তার মরাদেহ উদ্ধার করেছে।
সারমিন বেনাপোল পৌরসভার বড়আঁচড়া টার্মিনাল পাড়ার নাজমুলের স্ত্রী।
নিহতের পিতা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী বেনাপোলের বড়আঁচড়া গ্রামের শফিকুল ইসলাম জানান, ঈদের দিন সকালে জামাইয়ের পরিবারের লোকজনদের সবাইকে বাড়ি থেকে বের হতে দেখে সন্দেহ হয় প্রতিবেশিদের। পরে তারা ঘরে গিয়ে তার মেয়ের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে তাদের খবর দেয়। তার শরীরে মারধোরের চিহ্ন রয়েছে।
এসময় তিনি আরো জানান, তার মেয়েকে জামাইসহ শশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। এর আগে প্রায়ই তার জামাই মেয়েকে মারধোর করতো। গত মাসে অন্য একটি মেয়েকে নিয়ে তার জামাই এক মাস ঢাকায় অবস্থান করে। এতে সংসারে অশান্তি চলছিল।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মনির হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্বামীসহ শশুর বাড়ির লোকজন সবাই পালাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ উপহার হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফলমূল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে এসব উপহার শেরেবাংলা নগরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পাঠানো হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেইজে জানানো হয়, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর এবং সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।

স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবসে তাদের স্মরণ রাখার জন্য মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেকোনো সময় প্যারালাইজড হয়ে যেতে পারেন খালেদা- বিএনপি

দেশের খবর: যেকোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারালাইজড হওয়ার আশঙ্কা করছেন তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কার কথা জানান।

ফখরুল বলেন, ঈদের দিন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন। তার শরীরের অবস্থা আগের চেয়ে অনেক নাজুক। তিনি একা হাঁটতে পারছেন না।

আজকের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) খালেদা জিয়াকে চিকিৎসার জন্য প্রস্তাব দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ইউনাইটেড হাসাপাতালের প্রতি খালেদা জিয়ার আস্থা রয়েছে। অন্য জায়গায় তার আস্থা নেই। তিনি অন্য কোথাও চিকিৎসা নিবেন না। তাকে রাজনৈতিক কারণে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তার সঙ্গে রাজনৈতিকসুলভ আচরণ করা হচ্ছে না। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তিনি জাতীয় সংসদ নির্বাচনে কোনোদিন পরাজিত হননি। তার সঙ্গে সরকার অমানবিক আচরণ করছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া জনগণের সম্পদ, জনগণের নেত্রী। তার জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করবো। জনগণই খালেদা জিয়াকে মুক্ত করবে। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবো, গণতন্ত্রকেও মুক্ত করবো ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুলভাবে বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে।

প্রসঙ্গত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রখর রোদে জনসাধারণের সাথে এমপি জগলুলের ইদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক: অাজ রবিবার ঈদের পরদিন সকাল থেকে তীব্র রোদের মাঝেও নিজ নির্বাচনী এলাকার জনসাধারণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে শত শত মানুষকে মিষ্টিমুখ করান সাতক্ষীরা – ৪ অাসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।

শত শত নারী, পুরুষ, কিশোর, কিশোরীর সাথে কুশল বিনিময় করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান জগলুল হায়দার এমপি। সকলের মুখে নিজ হাতে মিষ্টি তুলে দিয়ে মিষ্টিমুখ করান। গরীব অসহায় বৃদ্ধ ব্যক্তিদের বুকে জড়িয়ে নেন এমপি জগলুল। এসময় তার সাথে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি জি, এম অাকবর কবীর, নূরনগর ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবুসহ দলীয় বিভিন্ন স্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারের না খেলার আশঙ্কা!

খেলঅর খবর: সুইজারল্যান্ডের বিপক্ষে রবিবার দিবাগত রাত ১২টায় রোস্তভ অন দন স্টেডিয়ামে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে খেলতে নামবে ব্রাজিল। তার আগেই ব্রাজিল দলের অন্যতম ভরসা নেইমার এখনও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি জানালেন ব্রাজিল দলের কোচ।

তিতের এমন তথ্য প্রথম ম্যাচে নেইমারের না খেলার সম্ভাবনা নিয়ে এক ধরণের ধোঁয়াশা তৈরি করছে। সুইজারল্যান্ড ম্যাচে নেইমারের খেলার ব্যাপারে তিতে বলেন, ‘নেইমার এই মুহূর্তে ১০০ ভাগ ফিট নয়। কিন্তু সে শারীরিকভাবে বেশ স্বস্তিদায়ক অবস্থায় আছে। তার দ্রুত উন্নতি ঘটছে, যেটা খুবই আশাব্যঞ্জক।’

তিতে আরও বলেন, ‘নেইমার যে খেলা থেকে হারিয়েছে তা নয়, তবে এই মুহূর্তে পুরোপুরি ফিট নয়। আমি বলছি, সে খুব দ্রুত সেরে উঠবে এবং যথেষ্ট ভালো খেলবে।’

উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে নিজের ক্লাব পিএসজির হয়ে খেলার সময় চোটাক্রান্ত হন নেইমার। তারপর তাকে চিকিৎসা ও পুনর্বাসনে রাখে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। ২৬ বছর বয়সী এই ফুটবলারের অস্ত্রোপচারের পর মে’র মাঝামাঝিতে তিনি পূর্ণ প্রশিক্ষণে ফিরে আসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিটিভিতে আজ হানিফ সংকেতের ইত্যাদি

বিনোদন সংবাদ: বিটিভিতে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এটি গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

ইত্যাদির এ পর্ব ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহ্‌রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বরাবরের মতো এবারো ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ’ গানটি দিয়ে শুরু হবে ‘ইত্যাদি’।

পারিবারিক শান্তি বিষয়ক নাটিকায় অংশ নিয়েছেন অর্ধশতাধিক বিদেশি নাগরিক। এছাড়া একটি বিষয়ভিত্তিক গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এ্যান্ড্রু কিশোর। আরও রয়েছে দুটি নাচ। প্রথমটিতে অংশ নিয়েছেন নৃত্যজুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। অন্যটিতে ফেরদৌস, অপূর্ব, মম ও মোনালিসা।

ছন্দে-সুরে ব্যতিক্রমী এক আলোচনায় অংশ নিয়েছেন শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়। মিউজিক্যাল ড্রামায় পারফর্ম করেছেন ইমন ও কুসুম শিকদার এবং প্রতীক হাসান ও কনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাইজেরিয়াকে সহজেই হারাল ক্রোয়েশিয়া

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এতোবুর আত্মঘাতী গোলের পাশাপাশি ক্রোয়েশিয়ানরা উদযাপনের উপলক্ষ পেয়েছে লুকা মদ্রিচের পেনাল্টি শটে। কোনো গোলের দেখা না পাওয়ায় ম্যাচ হেরে সুপার ঈগলদের কাটল দুঃস্বপ্নের রাত।

গ্রুপ ‘ডি’র দ্বিতীয় ম্যাচে কালিনিনগ্রাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় মাঠে নামে আফ্রিকান ঈগল খ্যাত নাইজেরিয়া ও ইউরোপের শক্তিশালী দল ক্রোয়েশিয়া।

বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হয় দুই দল। প্রথম সাক্ষাতেই দুর্বল রক্ষণের খেসারত দিয়েছে নাইজেরিয়া। নিজেদের ভুলেই দুই গোল হজম করেছেন মিকেল-মোজেসরা। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী জয় পেয়েছে ক্রোয়েশিয়া।

এই জয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে পৌঁছে গেছে ক্রোয়েশিয়া। ম্যাচসেরা হয়েছেন ক্রোয়েশিয়ার রিয়াল তারকা লুকা মদ্রিচ।

ক্রোয়েশিয়ার স্কোর বোর্ডে প্রথম গোল যুক্ত হয় নাইজেরিয়ার ডিফেন্সের ভুলে। লুকা মদ্রিচের কর্নার থেকে বল পেয়ে মানজুকিচের হেড এতোবুর গায়ে লেগে ব্যাক পোস্ট থেকে নাইজেরিয়ার গোলে ঢুকে যায়। ৩২ মিনিটের মাথায় এই আত্মঘাতী গোলেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ক্রোয়েশিয়া।

ম্যাচের ৭১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে এগিয়ে দেন লুকা মদ্রিচ। নাইজেরিয়ার ডি বক্সে ক্রোয়েশিয়ার মানজুকিচকে জাপটে ধরেন নাইজেরিয়ার একং।

ফাউলের বাঁশি বাজান রেফারি। হলুদ কার্ড দেখেন একং। পরে ভিডিও রেফারির সাহায্যে পেনাল্টি ঘোষণা করেন রেফারি। পেনাল্টি থেকে গোল করেন ক্রোয়েট অধিনায়ক লুকা মদ্রিচ।

ম্যাচের শেষ দিকে গোল শোধে মরিয়া হলেও কাঙ্ক্ষিত গোলের দেখা আর পায়নি নাইজেরিয়া। ফলে ২-০ গোলের জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো ইউরোপের দেশ ক্রোয়েশিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest