সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

গাড়ি চাপায় পথচারী নিহত; গ্রেফতার হয়নি এমপি পুত্র

দেশের খবর: রাজধানীর মহাখালী ফ্লাইওভারে এক সংসদ সদস্যের গাড়ি চাপায় সেলিম ব্যাপারী (৪৫) নামে এক পথচারী নিহতের ঘটনায় এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত শাবাব চৌধুরী। এমনকি ঘাতক গাড়িটিও জব্দে কোনো অগ্রগতি নেই পুলিশের।

এদিকে অভিযুক্ত শাবাব রাজধানীতেই অবস্থান করছেন। এছাড়া গাড়িটি ন্যাম ভবনের ভেতরেই বয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে কাফরুল থানার ওসি মোহাম্মদ শামিম হোসেন জানান, সেলিম ব্যাপারী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযানও অব্যাহত রয়েছে। তারা ঘাতক গাড়িটি খুঁজছেন। তবে এখনও জব্দ করতে পারেননি।

প্রসঙ্গত, ১৯ জুন রাত ১০টায় রাজধানীর মহাখালী ফ্লাইওভারে সেলিম ব্যাপারীকে চাপা দেয় ঢাকা মেট্রো ঘ-১৩-৭৬৫৫ নম্বর গাড়িটি। যা নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরী স্ত্রী কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলির নামে নিবন্ধিত। আর তাদের একমাত্র ছেলে শাবাব।

নিহত সেলিমের গ্রামের বাড়ি বরিশালে। তিনি মহাখালী এলাকায় একটি ডেভেলপার প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন। তিনি পরিবার নিয়ে উত্তরখান এলাকায় থাকতেন। এ ঘটনার পর রাতেই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেছেন নিহতের জামাতা আরিফুল ইসলাম ভুঁইয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে সেলিম মহাখালী ফ্লাইওভারে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় এমপিপুত্র শাবাব তার পায়ের ওপর গাড়ি তুলে দেয়ার পর তিনি বাম্পার ধরে ফেলেন। এর পর গাড়িটির চালক শাবাব ব্যাক গিয়ারে এসে আরও বেপরোয়া হয়ে ওঠে। গতি বাড়িয়ে তিনি আবারও সামনের দিকে এগিয়ে যান। এতে সেলিম ছিটকে ফ্লাইওভারের গার্ডারে গিয়ে পড়েন। মুহূর্তেই মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায় তার। ঘটনাস্থলেই তিনি মারা যান।

চাপা দেয়ার পর গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন মোটরসাইকেল ও প্রাইভেটকারে করে ওই গাড়ির পিছু নেন। গাড়িটি ন্যাম ভবনের সামনে গিয়ে থামে। এ সময় এক রঙের শার্ট ও কালো প্যান্ট পরে ওই গাড়ি থেকে মারমুখি ভঙ্গিতে বেরিয়ে এসে এক তরুণ বলেন, এই তোরা এইখানে ক্যান আইছছ। এটা আমার এলাকা। আমার সঙ্গে লাগতে চাইলে আয়, দেখি কার কতো ক্ষমতা! এ সময় ওই তরুণের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। তখন আশেপাশের লোকজন ছুটে আসে এবং তরুণটিকে শাবাব নাম ধরে ডাকতে থাকে। তবে শাবাব এ সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানান এক প্রত্যক্ষদর্শী।
পরে দায়িত্বরত আনসার ও কেয়ারটেকাররা জানায়, শাবাব এমপি একরাম চৌধুরীর ছেলে। এরপর তাদের ন্যাম ভবন থেকে বের করে দেওয়া হয়। এছাড়া এ ঘটনার প্রমাণ ন্যাম ভবনের সিসি ক্যামেরায় নিশ্চয় ধারণ হয়েছে। ওই সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই সব নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে একরামুলের স্ত্রী কামরুন নাহার শিউলি অভিযুক্ত গাড়ির মালিকানার বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, গাড়িটি চালাচ্ছিলেন নুরুল আলম নামে তাদের গাড়িচালক। তবে ওই গাড়িচালক এখন কোথায় তিনি তা জানেন না।

নিহত সেলিম ব্যাপারীর মেয়ে তামান্না বলেন, বাবা মহাখালীতে একটি ডেভেলপার কোম্পানির এমডির গাড়িচালক ছিলেন। ওই এমডি নাখালপাড়া এলাকায় থাকেন। এমডির বাসায় গাড়ি রেখে আমার বাসায় আসার কথা ছিল বাবার। রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনে শেষবারের মতো বাবার সঙ্গে আমার কথা হয়েছিল।

মোবাইল ফোনে বাবা আমাকে বলেন, ডিউটি শেষ করে গাড়ি জমা দিয়েছি। গাড়ির জন্য অপেক্ষা করছি, তোমার বাসায় যাব। মাকেও ফোন করে আমার বাসায় আসার কথা জানিয়েছিলেন।

আরিফুল ইসলাম ভুঁইয়া বলেন, রাত ১০টার দিকে মোবাইল ফোনে কল করে কে যেন জানিয়েছে, আমার শ্বশুর দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, এমপি একরামুল করিমের পরিবারের পক্ষ থেকে সমঝোতার জন্য নিহত সেলিম ব্যাপারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহতের পরিবারকে এ বিষয়ে অভিযোগ করতে নিষেধ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ জন নিহত

খুলনা ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, খুলনার পাইকগাছা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মৌমিতা পরিবহন দুপুর সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ১৫ জনের মতো আহত হয়েছেন। ওসি আরও জানান, উদ্ধার কাজ এখনো চলছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই বাসের ছাদে ছিলেন। বাসটি ডুমুরিয়া থেকে খুলনা যাচ্ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮৩ শতাংশ দর্শক বিটিভি দেখে- সংসদে তথ্যমন্ত্রী ইনু

দেশের খবর: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, দেশের ৮৩ শতাংশ দর্শক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখেন।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সাংসদ আব্দুল মতিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি টেলিভিশন চালু হওয়ায় বিটিভির জনপ্রিয়তা কমে যাওয়ার কোনো কারণ নেই। এখন পর্যন্ত বিটিভি দর্শকদের কাছে সবচেয়ে সমাদৃত চ্যানেল। অন্য যেকোনো সময়ের চেয়ে বিটিভি এখন জনমুখী, দর্শকনন্দিত অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। পুরোনো অনেক অনুষ্ঠান বাদ দিয়ে সময়োপযোগী অনেকগুলো অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এতে জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে।

ডিসেম্বরে শতভাগ গ্রামে বিদ্যুৎ
সরকারি দলের সাংসদ মুজিব রহমানের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বর্তমানে ৯০ শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ গ্রামে বিদ্যুতায়ন সম্পন্ন হবে বলে আশা করা যায়।

সংরক্ষিত আসনের সফুরা বেগমের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমানে বিদ্যুৎ বিতরণ লাইনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার কিলোমিটার, সঞ্চালন লাইনের পরিমাণ ১১ হাজার ৬০ কিলোমিটার, গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা ৩৫ হাজার ৪০ এমভিএ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা প্রশাসক সম্মেলন শুরু ২৪ জুলাই

দেশের খবর: তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আগামী মাসের ২৪ জুলাই ঢাকায় শুরু হবে। এই সম্মেলন ২৬ জুলাই শেষ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

তৃণমূলের প্রশাসনকে চাঙ্গা রাখা, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গতি আনা, তৃণমূল পর্যায়ে সরকারের নীতি ও দর্শনের বাস্তবায়ন ও পর্যালোচনা, ভুলভ্রান্তি সংশোধন, সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর মন্ত্রিপরিষদ বিভাগ এই জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করে।

এ সপ্তাহেই সম্মেলনের তারিখ জানিয়ে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে জানিয়ে ফারুক আহমেদ বলেন, ‘বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে সরকারের নীতি, দর্শন, প্রাধিকার—এগুলো নিয়ে প্রতিবছর এ বৈঠক হয়। এবারও এটা হবে। তারিখ চূড়ান্ত হয়েছে। কিছু প্রোগ্রামও চূড়ান্ত হয়েছে। কিন্তু পুরো প্রোগ্রাম এখনো চূড়ান্ত হয়নি।’

অতিরিক্ত সচিব আরো বলেন, জেলা প্রশাসক সম্মেলন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এখানে মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী মাঠ প্রশাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় শোনেন এবং নির্দেশনা দেন।

এবারও সম্মেলনে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, জ্যেষ্ঠ সচিব ও সচিবরা অংশ নেবেন। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোল চেকপোস্ট থেকে বিদেশী মদসহ আটক ১

মো: রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট কাস্টমস্ ইমিগ্রেশনের ডিউটি ফ্রি শফ থেকে ৫টি বিদেশী মদের বোতল উত্তলোন করে বাইরে পাচারের সময় আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালের সামনে থেকে মো:জাহিদ হাসান পলাশ(২৭) নামে একজন ভুঁয়া লেবারকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক জাহিদ হাসান বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মো: ইসমাইল হোসেনেরর ছেলে।
বৃহস্পতিবার (২১জুন) দুপুর সাড়ে ৩ টার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার হারাধন ।
বিজিবি সূত্রে জানা যায়, আটক জাহিদ হাসানের কাছ থেকে ডিউটি ফ্রি শপের বিদেশি মদ ভ্যাট সিক্সটি নাইন ৩ পিচ,ব্যাক এ্যান্ড হোয়াইট ১পিচ এবং অ্যাপছোলেট রাজবেরি (ভোটকা) ১ পিচ মোট ৫ টি মদের বোতল সহ তাকে আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য বাংলা টাকা ৭৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার হারাধন জানান, আটক মাদক পাচার কারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৮

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৬ নেতা কর্মীসহ ৫৮ জনকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে ৬টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৮ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ১০ জন,শ্যামনগর থানা ১৬ জন, আশাশুনি থানা ৭ জন, দেবহাটা থানা ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝাউডাঙ্গায় ঝটিকা মিছিল

আসাদুজ্জামান: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বিএনপির ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ঝাউডাঙ্গা বাজার থেকে একটি ঝটিকা মিছিলটি বের হয়। , গ্রেফতার এড়াতে বিক্ষোভ মিছিলটি দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে এ সময় নেতৃত্ব দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক।
বিক্ষোভ মিছিল থেকে এ সময় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জোর দাবি জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অাবারও শ্রমিকদের সাথে বেড়িবাঁধ মেরামতে এমপি জগলুল

ন‌িজস্ব প্রতিবেদক: বৃহঃস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি গ্রামে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙনের সংবাদ শুনে বৈরী অাবহাওয়ার মাঝেও সেখানে যান সাতক্ষীরা – ৪ অাসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। সেখানে পৌঁছে তিনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং নতুন বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে সেখানে দাঁড়িয়ে মোবাইলে কথা বলেন। বাঁধ মেরামতের লক্ষ্যে সেখানে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণকারী শ্রমিকদের কাজে উৎসাহিত করতে লুঙ্গি পরে, কোমরে গামছা বেঁধে নিজেও তাদের সাথে কাজ করতে লেগে যান জগলুল হায়দার। শ্রমিকদের সাথে কোদাল দিয়ে মাটি কেটে ঝুঁড়িতে করে বহন করেন এমপি জগলুল।

নতুন বাঁধ নির্মাণের লক্ষ্যে ঢাকায় গিয়ে পানি সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে কথা বলবেন বলে উপস্থিত সকলকে জানান এমপি।

এসময় তার সাথে ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ভবতোষ মণ্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest