সর্বশেষ সংবাদ-
হাওয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরুনিষিদ্ধ আওয়ামীলীগ কর্মীদের প্রতিহত করতে সাতক্ষীরায় ছাত্রদলের মোটর সাইকেল শোডাউনসাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠনএবার সাতক্ষীরায় ২লক্ষ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবেতালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনসরকারের পুরো সিন্ডিকেট মাদকের সাথে জড়িত– সাতক্ষীরায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিআশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার : সন্ত্রাসবিরোধী আইনে মামলাদৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনাসভাশ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন সম্মানে এমপি রবি’র ইফতার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র সৌজন্যে প্রতিবছরের ন্যায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১০ রমজান সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, এনএসআই’র উপ-পরিচালক মোজাম্মেল হক, সহকারি পরিচালক আনিসুজ্জামান, সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক এ.কে.এম আবু সাঈদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, সাতক্ষীরা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক, এনডিসি মোশারেফ হোসাইন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, এড, মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্ধন শিল্পী সংসদের সভাপতি জিয়াউল হক – সম্পাদক ইব্রাহিম

প্রেস বিজ্ঞপ্তি :লুকায়িত প্রতিভা বিকাশই আমাদের লক্ষ্য। রোববার সকাল ১০টায় বন্ধন শিল্পী সংসদের কার্যালয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বন্ধন শিল্পী সংসদের সভাপতি মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বেতার নাট্যকার একেব্বার হোসেন ও বন্ধন টেলিমিডিয়ার সভাপতি বাবু অতুল কুমার ঘোষ। উক্ত সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন বন্ধন টেলিমিডিয়ার সাধারণ সম্পাদক বিশিষ্ট টিভি নাট্য পরিচালক মোঃ মুছা করিম।
সভায় ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সভাপতি মোঃ জিয়াউল হক, সহ-সভাপতি ফরিদ উদ্দীন মাসুদ, মনিরুল ইসলাম (মনির), ডাঃ মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আপন, হাফিজুল ইসলাম, আব্দুল্লাহ গাজী, সাংগঠনিক সম্পাদক আসিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, প্রচার সম্পাদক কর্ন বিশ্বাস (কেডি), নাট্য সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, সংগীত সম্পাদক প্রভাষক ছন্দা রানী মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া বসরি ময়না, সমাজ কল্যাণ সম্পাদক সোহানা আক্তার পাখি, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, ১নং নির্বাহী সদস্য- রাম প্রসাদ রাকেশ, নির্বাহী সদস্য আমিনুর রহমান জীবন, সমীর কুমার পাল, দিপঙ্কর মালী, ফরহাদ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দি নিউজ ডটকমের সাতক্ষীরা জেলা প্রতিনিধি  মিহির ॥ স্টাফ রিপোর্টার দেবাশিষ

ঢাকা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা দি নিউজ ডটকমের সাতক্ষীরা জেলা প্রতিনিধি হয়েছেন মিহির কান্তি সরকার। এছাড়া স্টাফ রিপোর্টার হয়েছেন সাতক্ষীরার দেবাশীষ কুমার সরকার। গত২৫ মে’১৮ তারিখে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী স্বাক্ষরিত একপত্রে মিহির কান্তি ও দেবাশীষ কুমার নিয়োগ প্রদান করা হয়। দি নিউজ পত্রিকায় যে কোন সংবাদ সংক্রান্ত বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। যোগাযোগ ০১৭১০ ৮৪৩০৬৬(মিহির), ০১৭০৮ ৮৮১১১১(দেবাশিষ) প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি ও মন্ত্রিপরিষদ সদস্যদের সম্মানে রাষ্ট্রপতির ইফতার

ন্যাশনাল ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বঙ্গভবনে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্তকর্তাদর সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন।

রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আয়োজিত ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ যোগ দেন।

রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এবং পরিবারের সদস্যরাও ইফতারে অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান।

মন্ত্রিপরিষদের সদস্য, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদেশী কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, এ্যাটর্নি জেনারেল, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইনজীবী, সম্পাদক ও সিনিয়র সাংবাদিক, উল্লেখযোগ্যসংখ্যক বিশিষ্ট নাগরিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এতে যোগ দেন।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

ইফতারের পূর্বে দেশ ও জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার পাকিস্তানি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হবে ইমরানের!

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে নুতনভাবে এগিয়ে যাচ্ছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান। রবিবার ‘দুর্নীতিবাজ’ শাসকদের পতন ঘটানোর শপথ নিয়ে আসন্ন নির্বাচনে জয় লাভের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

এবার পাকিস্তানি প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে আছেন সাবেক এই তারকা ক্রিকেটার। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া-ইমরান খানের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আর দেশটিতে ২৫ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনকে ঘিরে এই স্বপ্ন পূরণে অনেকটাই আশাবাদী তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধানও তিনি। পাকিস্তানে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধান প্রতিদ্বন্দ্বী পিটিআই। নওয়াজ শরীফ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত দলটির প্রধান ছিলেন নওয়াজ শরীফ।

রবিবার এক সভায় পিটিআই-র নেতা ইমরান খান জানান, তাঁর দল আসন্ন নির্বাচনে পিএমএল-এন-কে পরাজিত করবে। এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের রায়ে ক্ষমতাচ্যুত হন। শুধু তাই নয়, আজীবন রাজনীতি থেকে নিষিদ্ধ হয়েছেন নওয়াজ। এরপর থেকেই দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েই চলেছে। আর আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ছে পাকিস্তানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাচিপের ইফতার মাহফিলে ডা: রুহুল হক এমপি

তোষিকে কাইফু : স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ঢাকার বেইলি রোর্ডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক এমপি,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি,অধ্যাপক ডা: মো: ইউনুস আলী এমপি,অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত এমপি সহ প্রমুখ। স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা: এম ইকবাল আর্সনাল এর সভাপতিত্বে ও স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা: এম এ আজিজ এর পরিচালনায় আলোচনা সভায় প্রায় ৫ হাজারের অধিক স্বাচিপের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ উন্নয়নের সরকার। এখন আর বাংলাদেশে বিনা চিকিৎসায় মানুষ মারা যায় না। স্বাস্থ্য সেবা এখন জনগনের দোড় গোড়ায় যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে। চিকিৎসা ব্যবস্থায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য সেবা অন্যান্য দেশের তুলনায় অনেক উন্নত। আর এটি সম্ভব হয়েছে এক মাত্র জননেত্রী শেখ হাসিনা সরকারের জন্য। শেখ হাসিনা স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজিয়েছেন। এধারা অব্যাহত রাখতে সকলকে জননেত্রী শেখ হাসিনা সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দৌড় শেষে যা করা উচিত

স্পোর্টস ডেস্ক: সকাল, বিকেল বা সন্ধ্যায় যখনই দৌড়ানো হোক না কেন দৌড় ব্যায়ামের সেরা একটা উপায়। এটা এমনই এক ব্যায়াম যা কখনো পুরনো হয়নি, হবেও না। তবে দৌড়ানোর পর অনেক সময় শরীর স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ ঝক্কি পোহাতে হয়। কারো কারো ক্ষেত্রে হৃৎস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কারো কারো আবার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। দৌড়ের পর বিরামহীন ঘাম হওয়ার অভিযোগও আছে। এসব সমস্যা সত্যিই ভয়ংকর, সেই সঙ্গে অস্বস্তিকরও বটে। আরো ভয়ংকর ব্যাপার, এসব সমস্যার সমাধানে যদি সঠিক ব্যবস্থা না নেওয়া হয়। এসব অবস্থা থেকে রেহাই পাওয়ার উপায় জানতে হবে। দৌড় শেষে যেন কোনো সমস্যা না হয় সে জন্য কিছু নিয়ম রয়েছে। সেসব পালন করলে দৌড়ের উপকারিতা পুরোপুরি কার্যকর হবে।

গতি কমাতে হবে
দৌড় অনুশীলনের সময়ে হঠাৎ করে দৌড় থামিয়ে দেওয়া ঠিক না। আস্তে আস্তে গাড়ির মতো গতি কমিয়ে থামা ভালো। কেননা যখন দৌড় শুরু করা হয় তখন হঠাৎ করেই গতি বাড়ে না, ধীরে ধীরে বাড়ে; তেমনি থামার সময়ও একই নিয়ম অনুসরণ করা উচিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হঠাৎ করে দৌড় থামিয়ে দিলে রক্ত চলাচলে সমস্যা হয়, যে কারণে বমি ভাব, ক্লান্তি, দুর্বল ভাব আসতে পারে। এমনকি জ্ঞান হারানোর আশঙ্কাও থাকে। ধীরে ধীরে দৌড় থামালে ইনজুরির আশঙ্কাও থাকে না।

প্রচুর পরিমাণে পানি পান
পানিশূন্যতা রোধে দৌড়ানোর আগে, দৌড়ানোর সময় এমনকি দৌড়ানোর পরে পানি পান গুরুত্বপূর্ণ। কেননা দৌড়ানোর সময় ঘাম হওয়ায় শরীর থেকে অনেক পানি ঝরে যায়। পানি, ফলের রস বা এনার্জি ড্রিংক শরীর থেকে ঝরে যাওয়া পানির ঘাটতি পূরণ করে। তা ছাড়া এ সময় পানি পান দৌড়বিদকে শান্ত রাখতেও সহায়ক ভূমিকা পালন করে।

গভীরভাবে শ্বাস-প্রশ্বাস নেওয়া
গভীরভাবে নিঃশ্বাস নিলে শরীরে অক্সিজেন এবং রক্ত চলাচলে সহজ হয়। তা ছাড়া দৌড় শেষে গভীরভাবে নিঃশ্বাস নিলে হারানো শক্তি দ্রুত ফিরে পাওয়ার কাজটা সহজ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলি ট্যাঙ্কের আঘাতে আরও দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের পূর্ব অংশে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্কের হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে দুই মাসের কম সময়ের মধ্যে বর্বর ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১১৩’তে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ইসরায়েলি সেনারা রাফাহ শহরের কাছে ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করলে ২৫ বছর বয়সী হোসেইন আল আমর এবং ২৮ বছর বয়সী আব্দুল হালিম আল নাকা নামে দুই ফিলিস্তিনি তরুণ নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের মালিকানাধীন একটি পর্যবেক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করলে এসব ফিলিস্তিনি নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি, গাজা সীমান্ত বেড়ার কাছে বোমা বিস্ফোরণ ঘটায় পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার অভিযান চালানোর সময় উচু ভবন থেকে ফিলিস্তিনিদের নিক্ষিপ্ত একটি বড় পাথরের টুকরার আঘাতে আহত সেনা নিহত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest