সর্বশেষ সংবাদ-
হাওয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরুনিষিদ্ধ আওয়ামীলীগ কর্মীদের প্রতিহত করতে সাতক্ষীরায় ছাত্রদলের মোটর সাইকেল শোডাউনসাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠনএবার সাতক্ষীরায় ২লক্ষ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবেতালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনসরকারের পুরো সিন্ডিকেট মাদকের সাথে জড়িত– সাতক্ষীরায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিআশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার : সন্ত্রাসবিরোধী আইনে মামলাদৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনাসভাশ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন

ন্যাশনাল ডেস্ক: দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এযাবৎ কালের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১০ হাজার ৬৯৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
গত শনিবার এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয় বলে আজ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, গত ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। চলতি বছর ১৯ মার্চ বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। এদিন ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পরবর্তীতে ২৪ এপ্রিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট ও ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লর্ডস টেস্টে পাকিস্তানের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক: লর্ডস টেস্টে ইংল্যান্ডকে নিজেদের মাটিতে চারদিনেই ধরাশায়ী করল পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট ৯ উইকেটের বড় ব্যবধানে দাপটের সঙ্গেই জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল পাকিস্তান।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানি বোলারদের তোপে মাত্র ১৮৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। পাকিস্তানের প্রথম ইনিংস থামে ৩৬৩ রানে। ১৭৯ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর পাকিস্তানকে আর আটকাতে পারেনি স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ২৪২ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও প্রথম ইনিংসে পিছিয়ে থাকার কারণে সফরকারীদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি ইংল্যান্ড। চতুর্থ দিনে পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৪ রান।

দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে আজহার আলীকে ফেরান জেমস অ্যান্ডারসন। এরপর হারিস সোহেল ৩৯ আর ইমাম-উল-হকের অপরাজিত ১৮ রানেই জয় এনে দেয় পাকিস্তানের। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১ জুন থেকে ৫ জুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের এক সড়ক দুর্ঘটনায় ২ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং অপর ২ জন গুরুতর আহত হয়েছে।

আজ রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শান্তিরক্ষীরা দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

এ সময় বাংলাদেশি শান্তিরক্ষীরা সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। কনভয়ের কাঠ বহনকারী একটি ভারি যান নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সৈনিক আরজান হাওলাদার, ৩৪ ই বেঙ্গল (ফরিদপুর) ও সৈনিক (টিএ) মো. রিপুল মিয়া, ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারী আর্টিলারি (রংপুর)।

আহতরা হলেন, সৈনিক মো. জামাল উদ্দিন মোল্লাহ, ৩৪ ই বেঙ্গল (ফরিদপুর) ও সৈনিক মো. মজাহিদুল ইসলাম, ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি (নওগাঁ)।

আহতদের উন্নত চিকিৎসার জন্য মধ্য অফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানীতে পাঠানো হয়েছে।

হতাহতরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য।

এ ব্যাটালিয়নটি ২০১৪ সালের অক্টোবর থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

ওইদেশে কর্মরত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবার জুটি বাঁধলেন ইমন ও পূর্ণিমা

বিনোদন ডেস্ক: আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢাকাই ছবির চিত্রনায়ক ইমন ও এক সময়ের পর্দা কাঁপানো অনন্য সুন্দরী চিত্রনায়িকা পূর্ণিমা। রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে চলছে ঈদের বিশেষ একটি টেলিফিল্মের শুটিং। সেখানেই অংশ নিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় এ দুই তারকা।

গতকাল থেকেই এ টেলিছবিটির শুটিং শুরু হয়। টেলিছবির নাম ‘রোদ্দুরে তোমাকে পেয়েছি একদিন’। এটি রচনা ও পরিচালনা করছেন রাজিবুল ইসলাম রাজিব।

ইমন বলেন, ‘ঈদের নাটক বা টেলিছবির গল্পগুলো পছন্দ হলেই অভিনয় করার চেষ্টা করি। সেই জায়গা থেকে এটার গল্পটা ভালো লেগেছে। রোমান্টিক একটা গল্প।’ পূর্ণিমার সঙ্গে কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আর পূর্ণিমা এর আগেও একসাথে কাজ করেছি নাটক ও চলচ্চিত্রে। সেগুলো প্রশংসিত হয়েছে। আশা করছি এবারও ভালো কিছুই হবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদেই চ্যানেলে আইতে এই টেলিছবিটি প্রচার করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার চিনেডাঙ্গা মহিলা শাখা আহছানিয়া মিশনের ভিত্তি প্রস্তর স্থাপন

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা মহিলা শাখা আহছানিয়া মিশনের ভিত্তি প্রস্তর স্থাপন রবিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মহিলা মিশনের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। মিশনের সহ-সভাপতি হাফেজ জি.এম আব্বাসউদ্দীন মোনাজাত পরিচালনা করেন। এসময় অন্যান্যের মধ্যে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নির্বাহী পরিষদের সদস্য মহাসিন আলী হালদার, জমিদাতা আব্দুস সালেক (মানিক ভাই), মিশনের সভাপতি শফিকুল ইসলাম সরদার, সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল জলিল, সাধারন সম্পাদক হারুন-অর রশিদ, যুগ্ম সম্পাদক নাসিরউদ্দীন, সহ-সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবুর আলী, মুক্তিযোদ্ধা এছাহাক আলী, আবু সাঈদ সরদার, আনসার আলী সরদার, নুর ইসলাম, রুহুল আমিন, সখিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি আব্দুল খালেক সহ মিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৯ম শ্রেণির ছাত্রীকে বিয়ের সময় বহুবিবাহের নায়ক রহিম আটক

আসাদুজ্জামান: পেশায় ভ্যান চালক। বয়স চল্লিশ। আগে দুই বিয়ে করেছেন। ঘরে দু’টি সন্তানও রয়েছে। এই ভ্যান চালক রহিম সানা নবম শ্রেণিতে পড়–য়া এক তরুণিকে ফুসলিয়ে সাতক্ষীরায় এনে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করার চেষ্টার সময় ধরা খেয়েছে পুলিশের হতে।
রোববার সাতক্ষীরা আদালত চত্বর থেকে পুলিশ তাদের আটক করে। এখন তারা সাতক্ষীরা সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে।
বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য এড. সাকিব হোসেন জানান, তিনি খবর পান যে যশোর জেলার মনিরামপুর উপজেলার খানপুর এলাকা থেকে তাসলিমা খাতুন নামের ওই ছাত্রীকে তার বাড়ি থেকে ফুসলিয়ে এনেছে আশাশুনি উপজেলার কেয়ারগাতি গ্রামের শামসুর সানার ছেলে রহিম সানা। তাকে সহায়তা করেছে একই এলাকার আবির হোসেন। তিনি জানান, তারা নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করার কথা বলতেই পুলিশে খবর দেওয়া হয়। এ সময় সাতক্ষীরা থানার পুলিশ তাসলিমা, রহিম সানা ও তার বন্ধু আবিরকে থানায় নিয়ে যায়। তাসলিমা জানিয়েছে, রহিম সানা তার আগেও দুটি বিয়ে রয়েছে সেটি গোপন রেখে আমাকে মিথ্যা বলে নিয়ে এসেছে। সে মনিরামপুরের বালিয়াডাঙ্গা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। অপরদিকে রহিম সানা স্বীকার করেছে যে তার দুই বিয়ে। এখন তার বয়স ৪০। বাড়িতে দুটি সন্তানও রয়েছে তার।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক অনুপ কুমার জানান তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্কুলের পাশে সিগারেট বিক্রি বন্ধে ব্যবস্থা নেবে সরকার

ন্যাশনাল ডেস্ক: শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, স্কুলের আশপাশের দোকানে সিগেরেটসহ তামাক ও তামাকজাত পণ্য বিক্রি বন্ধে সরকার ব্যবস্থা নেবে। একই সঙ্গে আগামীতে পাঠ্যপুস্তকে আলাদাভাবে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরা হবে বলেও তিনি।

রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স- আত্মা’র যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, ২০২০ সালের জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে যেসব পাঠ্যপুস্তক যাবে তাতে সিগেরেটসহ তামাকের ক্ষতিকর দিক নিয়ে আলাদাভাবে লেখা থাকবে। বর্তমানে মাদক নিয়ে লেখা থাকলেও তামাক নিয়ে আলাদা ভাবে কোনো লেখা নেই

এর আগে, বাংলাদেশের স্কুলের আশপাশের ৯০ শতাংশ দোকানে সিগারেটসহ বিভিন্ন তামাক ও তামাকজাত পণ্য বিক্রি করা হয় বলে জানায় তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা। তামাকের ব্যবহার কমাতে পাবলিক প্লেসে ধূমপান বন্ধে কঠোর আইনের সঠিক বাস্তবায়নের পাশাপাশি সিগারেটের দাম বাড়ানোর দাবি জানায় সংগঠনটি।

তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার এবং বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘তামাক ও হৃদরোগ’ বিষয়ক এক উপস্থাপনায় এ তথ্য জানান প্রজ্ঞার কো-অর্ডিনেটর মো. হাসান শাহরিয়ার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদকবিরোধী অভিযান ‘অলআউট’ পর্যন্ত চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকার ‘অলআউট’ যুদ্ধে নেমেছে। যতক্ষণ পর্যন্ত অলআউট না হবে ততক্ষণ পর্যন্ত এ অভিযান চলবে।

রোববার সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে আমরা অলআউট যুদ্ধে নেমেছি। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। আমরা সব ধরনের প্রচেষ্টা নেব। কোনো প্রচেষ্টাই ফাইনাল নয়। যা করলে ভালো হবে আমরা সেটাই করব।

সারাদেশে মাদকের বিরুদ্ধে সরকারের অভিযানের ঘোষণার পর সর্বশেষ আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৯০ জনের মতো মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ অভিযান কতদিন চলবে? এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অভিযান চলবে। এটা বিশেষ বলে কোনো কিছু নয়। যে পর্যন্ত আমরা মাদক নির্মূল করতে না পারব, সেই পর্যন্তই অভিযান চলবে। কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest