সর্বশেষ সংবাদ-
হাওয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরুনিষিদ্ধ আওয়ামীলীগ কর্মীদের প্রতিহত করতে সাতক্ষীরায় ছাত্রদলের মোটর সাইকেল শোডাউনসাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠনএবার সাতক্ষীরায় ২লক্ষ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবেতালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনসরকারের পুরো সিন্ডিকেট মাদকের সাথে জড়িত– সাতক্ষীরায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিআশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার : সন্ত্রাসবিরোধী আইনে মামলাদৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনাসভাশ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকা যাচ্ছে সাতক্ষীরা দল

নিজস্ব প্রতিবেদক: প্রাণ মিল্ক জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৭-১৮ এর বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলায় ঢাকায় যাওয়ার প্রাক্কালে জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে অংশগ্রহণকারী দলের কর্মকর্তা ও খেলোয়াড়রা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেছে। শনিবার বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন ও জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সাথে সাক্ষাত করেন। জয় ও সাফল্যের জন্য জেলাবাসীর দোয়া কামনা করেন। আগামী ২৯ মে ঢাকা কমলাপুর স্টেডিয়ামে প্রাণ মিল্ক জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৭-১৮ এর বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলার পক্ষে জি-ফুল বাড়ি দরগা শরিফ আলিম মাদ্রাসা ৩০ মে অংশগ্রহণ করবে। সাতক্ষীরাতে ইন্টার স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন এ দলটি তাদের সেরা খেলাটি উপহার দিয়ে জেলার সুনাম ধরে রাখার প্রত্যয়ে সাতক্ষীরা ত্যাগ করেছে।
প্রাণ মিল্ক জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৭-১৮ এর বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণের লক্ষ্যে ২০ সদস্যের দল তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক কিরণ¥য় সরকার, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু, স.ম সেলিম রেজা, জি-ফুল বাড়ি দরগা শরিফ আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল আসলাম হোসেন, সহকারি শিক্ষক রবিউল ইসলাম, ক্রীড়া শিক্ষক ও টিম ম্যানেজার মো. সাইদুল ইসলামসহ অংশগ্রহণকারী দলের কর্মকর্তা ও খেলোয়াড়রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রথযাত্রা উপলক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আসন্ন রথযাত্রা উপলক্ষ্যে কলারোয়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মে) সকালে কলারোয়া বাজারে পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রথযাত্রা সুষ্ঠু ও সাফল্যমন্ডিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
মাস্টার প্রদীপ পালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান পরিষদের কলারোয়া শাখার সাধারণ সম্পাদক সন্দীপ রায়, গোপাল ঘোষ, মিলন দত্ত, উজ্জল দাস (প্রান), আনন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঘোষ, অজুন পাল, গৌরাঙ্গ সোম, নিত্য রায়, রাম দাস, সন্তোষ পাল, সুনিল সাহা, স্বপন পাল, রামলাল দত্ত, রন্জন অধিকারি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউএনও ফরিদ তালার মানুষের কাছে এক আতংক- প্রত্যাহারের দাবিতে জনপ্রতিনিধিদের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেনের বিরুদ্ধে প্রত্যক্ষ তোপ দাগলেন উপজেলা চেয়ারম্যান-ভাইসচেয়ারম্যানসহ ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাদের সাথে যোগ দিলেন তালা কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
সংবাদ সম্মেলনে ইউএনও ফরিদ হোসেনকে তালার সাড়ে পাঁচ লাখ জনগোষ্ঠীর কাছে এক আতংক হিসেবে উল্লেখ করেন উপজেলার সকল নির্বাচিত জনপ্রতিনিধি।
তারা ঘুষ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও নানা অনিয়মের কারণে সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যাহার দাবি করেছেন। এ ছাড়া তার স্বেচ্ছাচারের প্রতিবাদে ৩ জুন পর্যন্ত উপজেলা পরিষদের যাবতীয় কাজ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন। পরদিন ৪ জুন এক সমাবেশের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন।
শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, দুইজন উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান। এ সময় তালা কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ উপস্থিত থেকে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও চেয়ারম্যানগণ বলেন ২০১৬ সালের ৯ মে তারিখে যোগদানের পর থেকে নির্বাহী অফিসার ফরিদ হোসেন ঘুষ গ্রহণ ও নানা ধরনের দুর্নীতি ও অনিয়ম করছেন। ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে তিনি উপজেলা পরিষদকে ভীতিকর জায়গায় পরিণত করেছেন। তাকে একজন ‘দুস্কৃতিকারী’ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় গত ২৪ জুন মাসিক সমন্বয় কমিটির সভায় তিনি কয়েকজন চেয়ারম্যানকে শারীরিকভাবে আঘাত করতে উদ্যত হন। এমন কি তাদেরকে আটকে রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ারও হুমকি দেন। অভিযোগ করে তারা আরও বলেন নির্বাহী অফিসার আইন কানুনের তোয়াক্কা না করেই নিজের খেয়াল খুশীমতো যাবতীয় সিদ্ধান্ত পরিষদের ওপর চাপিয়ে দেন। বিভিন্ন প্রকল্প এবং ইজারাসহ নানা খাতে তাকে নির্ধারিত ঘুষ দিতেই হয়। তিনি বিনা কারণে সম্মানিত জনপ্রতিনিধিদের সাথে অসদাচরণ করেন। এমনকি কথায় কথায় তেড়ে আসেন। এ প্রসঙ্গে তারা তালা উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা মৎস্য অফিসার, নগরঘাটা ইউপি চেয়ারম্যান ও ধানদিয়া ইউপি চেয়ারম্যানের সাথে তার অসৌজন্যমূলক আচরণ এমনকি মারপিট করতে যাওয়ার বিষয়ও তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয় ইউএনও ফরিদ হোসেন তালা উপজেলার সাড়ে পাঁচ লাখ জনগোষ্ঠীর কাছে এখন এক আতংক হিসাবে দেখা দিয়েছেন। তার সাথে বসে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার কোনো পরিবেশ নেই বলেও উল্লেখ করেন তারা।
সংবাদ সম্মেলনে তালা উপজেলার ১২ টি ইউনয়নের চেয়ারম্যানগন ছাড়াও দুই ভাইস চেয়ারম্যান মো. ইকতিয়ার হোসেন ও জেবুন্নেসা খানম এবং সংরক্ষিত মহিলা আসনের চার সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উপস্থিত ছিলেন।
তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নির্বাহী অফিসার ফরিদ হোসেন বলেন, প্রতি বছর জুন মাস আসতেই পরিষদের কয়েকজন সদস্য কিছু অনিয়মতান্ত্রিক কাজ আদায়ের জন্য এ ধরনের প্রচারণা চালিয়ে থাকেন। এবারও তারা একইভাবে তাদের তদবির বাস্তবায়নের লক্ষ্যে এসব কথা বলছেন। তিনি কোনো ধরনের ঘুষ দুর্নীতির সাথে জড়িত নন বলে দাবি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ‘ফেনসিডিল-ইয়াবাসহ’ ৩ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পৃথক অভিযানে ফেনসিডিল, ইয়াবাসহ ৩ যুবক ও নাশকতা মামলার এক আসামিকে আটকের দাবি করেছে পুলিশ।
শুক্রবার (২৫ মে) রাত ৯টার দিকে পৃথক স্থান থেকে তারা আটক হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- ‘মাদক বিরোধী অভিযানে পৌরসভাধীন ট্রাক ট্রার্মিনাল এলাকা থেকে ২১পিচ ইয়াবা ট্যাবলেটসহ পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামের সিরাজুল মোড়লের পুত্র রুহুল আমীন খোকন ওরফে টাইগার খোকন (৩২), ১০ বোতল ফেনসিডিলসহ একই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র আজগর আলী (৩১) ও মোটরসাইকেলযোগে তাদের বহন করার অভিযোগে মফিজুল সরদারের পুত্র ইমাদুল (২৪)কে আটক করে থানা পুলিশের একটি টিম। এসময় তাদের ব্যবহৃত ডায়াং রানার নামীয় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক টাইগার খোকন নাশকতা মামলারও আসামি।’
তিনি আরো জানান- ‘একইরাতে অপর এক অভিযানে নাশকতা মামলার আসামি মামুন (২৬) কে আটক করা হয়েছে। সে উপজেলার কামারালী গ্রামের জিয়াদ আলী সানার ছেলে।’
আটকদের শনিবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বর্তমান শিক্ষাবান্ধব সরকার উন্নয়ন আর সমৃদ্ধিতে বিশ্বাসী- মুস্তফা লুৎফুল্লাহ এমপি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার কাজীরহাট কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ মে) সকালে কলেজ চত্বরে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
সেখানে ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নতুন ভবন নির্মান করা হচ্ছে।
পরে কলেজের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন- ‘বর্তমান শিক্ষাবান্ধব সরকার উন্নয়ন আর সমৃদ্ধিতে বিশ্বাসী। শিক্ষার গুণগত মনোন্নয়নে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের ভূমিকা ব্যাপক।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- প্রকৌশলী তানভির আহম্মেদ, ঠিকাদার দিলিপ কুমার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, স্থানীয় কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, অধ্যক্ষ এসএম শহীদুল আলম, কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, কলারোয়া নিউজ’র স্টাফ রিপোর্টার সহকারী অধ্যাপক কামরুন্নাহার বেবী প্রমুখ।
এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুধিজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ইদ্রিস আলী ও প্রভাষক ইসমাইল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মাদক বিরোধী শপথ পাঠ করালেন এমপি জগলুল

আসাদুজ্জামান: “শেখ হাসিনার নির্দেশ, মাদক মুক্ত করব দেশ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে উক্ত শপথ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি জি,এম আকবার কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী, ইশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. শোকর আলী, শ্যামনগর সদন ইউপি চেয়ারম্যান এড. জহুরুল হায়দার বাবু প্রমুখ।
প্রধান অতিথি এ সময় বলেন, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হয়েছে। এবার মাদক মুক্ত করা হবে। দেশ থেকে মাদক নির্মূল করতে সরকার বদ্ধ পরিকর। প্রধান মন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। তিনি আরো বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের নীল দংশনে যুব সমাজ ধ্বংস হচ্ছে। তাই আসুন সবাই মিলে মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলি। তিনি এ সময় অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি খেয়াল রাখার তাগিদ দেন। উক্ত মাদক বিরোধী শপথ অনুষ্ঠানে এ সময় উপষ্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ছাত্র শিক্ষক, দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল স্তরের জনগন উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রয়োজনের তুলনায় বেশি পানি খেলেই বিপদ!

স্বাস্থ্য ডেস্ক: ছোট থেকেই সকলে শুনে আসছি- ‘বেশি করে পানি খাও’। তাতে নাকি শারীরের অনেক সমস্যার সমাধান হয় অনায়াসেই। কিন্তু, বর্তমান চিকিৎসাবিদ্যা জানাচ্ছে অন্য কথা।

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী চার্লস বোর্ক তার গবেষণায় জানিয়েছেন, প্রয়োজনের তুলনায় বেশি পানি পান করলে, রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায়। হতে পারে ব্রেন সোয়েলিং-ও।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, বেশি পানি খেলে হাইপোন্যাট্রেমিয়ায় আক্রান্ত হতে পারেন অনেকেই। এর ফলে ব্রেন ফুলে যায়। যাতে হতে পারে সিজার, এমনকী বিকল হতে পারে হৃদযন্ত্রও। এমন কথাই জানিয়েছেন বিজ্ঞানী চার্লস বোর্ক।

বিজ্ঞানী বোর্ক আরও জানিয়েছেন, শরীরে পানির পরিমাণ কমে গেলে ব্রেনের ‘হাইড্রেশন সেন্সিং মেকানিজম’ যেমন খুব তাড়াতাড়ি বুঝতে পারে, পানির পরিমাণ বেড়ে গেলে তেমনটা হয় না। ফলে, ওভার-হাইড্রেশন হয়ে জাগিয়ে তোলে ক্যালশিয়ম চ্যানেলগুলো, যা আদতে কাজ করে শরীরে পানির স্তরের সামঞ্জস্য বজায় রাখার।

প্রসঙ্গত, হাইপোন্যাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশির ভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষদের মধ্যেই দেখা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু স্বাধীনতার প্রতীক, আর নজরুল সাহিত্যের- ডি-লিট গ্রহণ করে শেখ হাসিনা

শিক্ষা ডেস্ক: ভারতের পশ্চিবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার প্রতীক, আর নজরুল সাহিত্যের প্রতীক। এ সময় তিনি নজরুলের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন। এই বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রীকে উচ্চতর ডি-লিট ডিগ্রি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাজী নজরুল ইসলাম মানুষের কল্যাণে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। বিদ্রোহী কবির আগমন বাংলাসাহিত্যের আকাশে নতুনের কেতন উড়িয়ে ধূমকেতুর মতো ছিল বলেও তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে ভারতবাসীর সহযোগিতার কথা স্মরণ করে তাদেরকে ধন্যবাদ জানান।

এর আগে শনিবার সকালে কলকাতা থেকে বিমানে দুর্গাপুরের কাজী নজরুল বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা। সেখান থেকে সড়কপথে দুপুরে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী।

এরপর শুরু হয় বিশেষ সমাবর্তন ও ডি-লিট প্রদান অনুষ্ঠান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, বাংলাদেশ ভবনের উদ্বোধন এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দিতে শুক্রবার সকালে দুই দিনের ভারত যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest