সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

কলারোয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ব্যস্ততার ভেতর সময় কাটাচ্ছো কলারোয়া বাজারের ব্যবসায়ীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়- ‘কলারোয়া বাজারের কাপড় পট্টি, জুতা পট্টি ও সিট কাপড় পট্টিতে কাস্টমারের উপচে পড়া ভীড়।
কাপড় ব্যবসায়ী মাতৃ বস্ত্রালয়ের মালিক মধু ঘোষ বলেন- ‘অন্যবারের তুলনায় এবার অনেক বেচাকেনা ভালো।’
রংধনু বস্ত্রালয়ের মালিক আনারুল ইসলাম জানান- ‘অন্যবারের তুলনায় নিত্য নতুন ডিজাইনের সম্ভার হয়েছে, ফলে বেচাকেনাও ভালো।’
জুতা পট্টির ওমর সুজ ও সিরাজুল সুজের মালিক জানান- ‘নিত্যনতুন মডেলের জুতার চাহিদা অনুযায়ী তারা কাস্টমার মন জয় করার মতো হরেক রকম ডিজাইনের জুতা নিয়ে এনেছে। কেনাবেচা অনেক ভালো।’
কাস্টমাররা জানান- ‘প্রচুর গরম ও রোজা রেখে কষ্ট হলেও কিনতে হচ্ছে। পছন্দের কাপড়, জুতা, কসমেটিকসসহ ইত্যাদি প্রিয়জনের মুখে হাসি ফুটে তুলতে কেনাকাটা করছেন এ দোকান থেকে অন্য দোকানে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ঝাড়ফুক দিয়ে উটের অর্থ আয় !

নিজস্ব প্রতিনিধি: সচারচার হাতির পিঠে চড়ে হাতি দিয়ে অর্থ উপার্জনের দৃশ্য চোখে পড়লেও মরুভুমির জাহাজখ্যাত উট দিয়ে অর্থ উপার্জন তেমনটা চোখে পড়ে না। তাও আবার সেই উট ঝাড়ফুক দিয়ে অর্থ আয় করছে।

এমনই দৃশ্য দেখা গেলো সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে।
মানুষের বাড়ি বাড়ি, হাট বাজারের দোকানে দোকনে, পথচারীদের উট প্রদর্শনী করে অর্থ উপার্জন করলো উটের মালিক, যেনো অনেকটা হাতি প্রদর্শনের মতো। শুধু মানুষের মাঝে গিয়ে উট দেখিয়ে অর্থ উপার্জনেই ক্ষান্ত নয়, নানান রোগের উপশমের জন্য ঝাড়ফুক দিয়ে অর্থ আয় করছে সেই উটও।- উটমালিকের বরাত দিয়ে এমনই কথা জানালেন প্রত্যক্ষদর্শীরা।

উপজেলার দেয়াড়া, যুগিখালী, কুশোডাঙ্গাসহ বিভিন্ন ইউনিয়ন ও পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান ভাবে উট দেখিয়ে চাল, ধান, টাকা সংগ্রহ করছেন তারা।
সম্প্রতি উপজেলাধীন খোরদো দলুইপুর এলাকায় উটমালিক যশোরের অভয়নগর নোয়াপাড়া এলাকার বাসিন্দা আকবর আলী ও তার সহযোগীরা ভ্রাম্যমান উট প্রদর্শনী করে সাধারণ মানুষের চিত্তবিনোদন দিয়ে আয়ের পথ খুঁজছেন।

উটের মালিক আকবর আলী জানান- ‘প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ওই উট বিভিন্ন মেলায় তাবু ঘিরে দশ টাকা হারে নিয়ে প্রদর্শনী করে থাকেন। এখন মেলা না হওয়ায় ও গ্রামাঞ্চলের মানুষের সুবিধার্থে ভ্রাম্যমাণ ভাবে মানুষের বাড়ি বাড়ি, বাজারের দোকান ও রাস্তায় রাস্তায় প্রদর্শনী করে কিছু রোজগার করে চলেছেন।’
তিনি আরো জানান- ‘বিভিন্ন এলাকায় ঘুরে ধান, চাউল, নগদ টাকাসহ ২/৩ হাজার টাকার মতো আয় হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান- ‘শুধু উট দেখে টাকা বা অন্যান্য জিনিস দেয়া হচ্ছে না। তৈল নিয়ে উটের নাক, মুখের সংস্পর্শে ঘোরালেই ব্যথানাশক বা নানান ব্যাধি ভাল হওয়ার নিমিত্তে উটমালিকের ইশারায় ঝাড়ফুক দিচ্ছে উট।’ আসলে এর সত্যতা প্রশ্নবিদ্ধ হলেও গ্রামাঞ্চলের সহজ সরল মানুষ কেউ কেউ সেটা করছেন। অনেকই দ্বিধাদ্বন্দে আবার কেউ আরবের মরুভুমি প্রান্তরে থাকা উট এমনটাই বিশ্বাসের মন্তব্য করতে দেখা যায়।
প্রশ্নবিদ্ধ ও আশ্চর্যজনক ঝাড়ফুকের বিষয় জানতে চাইলে আকবর আলী জানান- ‘আরবের মরু প্রান্তরের সংস্পর্শে থাকা আল্লাহর সৃষ্ট প্রানী উট অছিলা মাত্র, সুস্থ করার মালিক আল্লাহতালা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫ মহিলার কারাদণ্ড, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের সাড়াশি অভিযানে ৫মহিলা চোরকে কারাদন্ড ও ৩ ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫জুন) দুপুরে কলারোয়া বাজারে ও চন্দনপুর ইউনিয়নের গয়ড়ায় পৃথক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।
উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান জানান- ‘বিভিন্ন দোকান থেকে কাপড় চুরির দায়ে জনতা কর্তৃক আটক সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৪৮), একই গ্রামের কামাল হোসেনের স্ত্রী পলি বেগম (৪৮), রসুলপুর গ্রামের মৃত মোস্তাকের স্ত্রী কোহিনুর বেগম (৪৫), আবু হাসানের স্ত্রী শেলি বেগম (৪৫), শহিদুল ইসলামের স্ত্রী রেখা খাতুন (৩৫)কে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।’
তিনি আরো জানান- ‘উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের আছিয়া মেমোরিয়াল ক্লিনিকে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে ওই ক্লিনিকের মালিক প্রাক্তন ইউপি চেয়ারম্যান ডা.রমজান আলীকে ৩হাজার টাকা, চন্দনপুর কলেজ মোড়স্থ মারিয়া আইসক্রিম ফ্যাক্টারিতে পচা ও খারাপ পানি ব্যবহারের দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক মৃত জব্বার গাজীর ছেলে প্রাক্তন ইউপি সদস্য আবু সিদ্দিককে ১০হাজার টাকা এবং গয়ড়ায় অবস্থিত সাগর ব্রিকসে অনিয়মতান্ত্রিক ভাবে টায়ার ও কাট পোড়ানোর দায়ে ভাটা মালিক মৃত আ.আজিজের পুত্র আইয়ুব হোসেন আনছারীকে ৫হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।’
পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার ফাউন্ডেশনের জেলা পরিদর্শক শেখ মনিরুজ্জামান, কলারোয়া থানার এসআই বিপ্লব রায়, এএসআই তারিক মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের ইফতার মাহফিল

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকছেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজু, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, নির্বাচন কর্মকর্তা হায়দার আলী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আকরাম হোসাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইফতার মাহফিলের নামে চাঁদাবাজি; সাবধান হতে তরুণ লীগ নেতার আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি : আমি মোঃ মাসুম বিল্লাহ যুগ্ম আহবায়ক, জেলা তরুণ লীগ, সাতক্ষীরা সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আমার নামে কে বা কাহারা ২৯ রমজান, শুক্রবার একটি ইফতার মাহফিলের দাওয়াত পত্র তৈরি করেছে। যেখানে জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ এবং সদর থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নাম দিয়ে অতিথি করা হয়েছে। যাহা করা হয়েছে তাহা সম্পর্কে আমি কিছুই জানি না। এ ব্যাপারে আমার কোন দায় নেই বা আমি দায়ী নই। আমি মনে করি শুধুমাত্র চাঁদাবাজী করার জন্য এই ভূয়া ইফতারী দাওয়াতপত্র তৈরি করা হয়েছে।
এহেন মিথ্যা এবং বানোয়াট দাওয়াতপত্র তৈরি করে আমার ভাবমুর্তি ক্ষুণ্œ করা হয়েছে এবং আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দায়ী ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে দলীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা, পৌর এবং সদর থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং প্রশাসনের নিকট জোর দইব জানাচ্ছি।

কার্ডটি সংযুক্ত করা হলো।

বার্তা প্রেরক,

মোঃ মাছুম বিল্লাহ
যুগ্ম আহবায়ক
জেলা তরুণলীগ, সাতক্ষীরা।
মোবা: ০১৭১৪-৪৯৩৪২৬

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলা প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, উপজেলা রিসোর্স কর্মকর্তা লোকমান হেকিম, উপজেলা নির্বাহী অফিসের সহকারী শহিদুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সমাজসেবা অফিসের মানববন্ধন ও প্রতিবাদ সভা

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমানকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক সাজা প্রদানের দাবীতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সখিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, গাজীপাড়া হাফিজিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা হাফেজ জি.এম আব্বাসউদ্দীন গাজী, বাবলু হোসেন প্রমুখ। সভায় বক্তারা দূর্নীতির প্রতিবাদকারী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমানের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবী ও দোষীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক সাজা প্রদানের দাবী জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাটোরকে ৩-১ গোলে হারিয়ে জাতীয় স্কুল ফুটবলের ফাইনালে সাতক্ষীরা

মাহফিজুল ইসলাম আককাজ : প্রাণ মিল্ক জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৭-১৮ এর বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলায় নাটোর জেলা ফুটবল দলের সাথে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে সাতক্ষীরা জেলা ফুটবল দল। মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখো মুখি হয় সাতক্ষীরা জেলা দল বনাম নাটোর জেলা ফুটবল দল। খেলার প্রথমােের্ধর শুরুতে সাতক্ষীরা জেলা দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় আলামিন ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় সাতক্ষীরা জেলা দলের ৯ নং জার্সি পরিহীত খেলোয়াড় হাবিবুল্লাহ ১টি গোল করে এবং এর ১০ মিনিটের মাথায় আবার একই দলের হাসানুল ১টি গোল করে। এর ১০ মিনিট পরে নাটোর জেলা দল ১টি গোল করে। পরে দ্বিতীয়ার্ধের খেলায় দুই দলই তুমুল প্রতিদ্বদ্বিতা করেও কোন গোলের দেখা পায়নি। ফলে সাতক্ষীরা জেলা দল ৩-১ গোলে নাটোর জেলা দলকে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। সাতক্ষীরা জেলা দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় আলামিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। আগামী ০৭ জুন ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে মুখো মুখি হবে বরিশাল জেলা দলের সাথে। সাতক্ষীরা জেলার পক্ষে জি-ফুল বাড়ি দরগা শরিফ আলিম মাদ্রাসার ছাত্ররা ভালো খেলা উপহার দিয়ে ফাইনালে খেলার গৌরব অর্জন করে ক্রীড়াঙ্গণে জেলার সাফল্য ও সুনাম ধরে রাখায় জেলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পিসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আগামী ০৭ জুন ফাইনাল খেলায় অংশ নেবে সাতক্ষীরা জেলা দল তাই জেলাবাসীর কাছে দোয়া কামনা করেছে বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest