সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ

চির নিদ্রায় শায়িত মুক্তামণি


নিজস্ব প্রতিবেদক : বিরল রোগে আক্রান্ত সবার আদরের মুক্তামণির গ্রামে চলছে শোকের মাতম। সারা বাড়িতে পাথরের নিরবতা। মাঝে মাঝে ডুকরে কান্নার শব্দ। মুক্তামণি আর নেই এমন সংবাদ শোনার পর গোটা সাতক্ষীরায় নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে মুক্তামণির মৃত্যুর খবর। সাথে সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাবেক ইউএনও বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক শাহ আব্দুল সাদী, সদর উপজেলা আ.লীগের সভাপতি মো: শওকত হোসেন, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক সাহাজান আলী, উপজেলা আ,লীগের কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মাসুম,ইউপি চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামজিক নেতৃবৃন্দ।
সেখানে মুক্তামণির পিতা মাতাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সান্ত্বনা দেন এবং মুক্তামণির আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় পুরুষ নারী শিশু সহ সকলের মধ্যে বিরাজ করে শোকাবহ পরিবেশ। বুধবার জোহর নামাজের পর মুক্তামণির জানাজা শেষে দাদার কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।
প্রসঙ্গত বুধবার (২৩ মে ২০১৮) সকালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মুক্তামণি না ফেরার দেশে চলে গেছে। মুক্তামণির নানা ফকির আহমেদ বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কামারবায়সা গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
২০১৭ সালের জুলাই মাসে বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর এই শিশুর চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। মুক্তামণির রোগমুক্তির গোটা বাংলাদেশ দোয়া প্রার্থনা করেছে। দেশ বিদেশের পত্রপত্রিকায় তার রোগ নিয়ে আলোচনা হয়েছে।
মুক্তামণির চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনসহ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করেছে ঢামেক কর্তৃপক্ষ। দীর্ঘ ছয় মাস চিকিৎসার পর হাতের অবস্থা কিছুটা ভালো হলে তাকে এক মাসের জন্য গ্রামের বাড়িতে আসার অনুমতি দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইফতারে স্বাস্থ্যকর হালিম তৈরির রেসিপি

ইফতারে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার হিসেবে হালিমের কদর রয়েছে বেশ। বিভিন্নরকম ডাল ও মাংস দিয়ে রান্না করা হয় বলে এটি আপনার প্রতিদিনের পুষ্টি চাহিদার অনেকটাই পূরণ করে। তবে বাইরের হালিম না খাওয়াই ভালো। কারণ তা স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। তাই ঘরেই তৈরি করুন সুস্বাদু ও স্বাস্থ্যকর হালিম। রইলো রেসিপি-

উপকরণ :
মাংস রান্নার জন্য যা লাগবে : মাংস ২ কেজি, পেঁয়াজ ৩০০ গ্রাম, আদা ২০ গ্রাম, রসুন ৩০ গ্রাম, ধনে গুঁড়া ২০ গ্রাম, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১ টেবিল চামচ, দারুচিনি গুঁড়া ১ টেবিল চামচ, জিরা ভাজা গুঁড়া ২০ গ্রাম, তেল ১০০ গ্রাম।

ডাল রান্নার জন্য যা যা লাগবে: মসুরের ডাল ৫০ গ্রাম, মটর ডাল ৫০ গ্রাম, মুগ ডাল ৫০ গ্রাম, মাষকলাইয়ের ডাল ১০০ গ্রাম, চাল ৫০ গ্রাম, গম ৫০ গ্রাম, ধনে গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ২ চা-চামচ, রসুন বাটা ২ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ আধা চা-চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: একটি পাত্রে তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজ ভাজুন যতক্ষণ পর্যন্ত না হালকা খয়েরি রঙ ধারণ করে। সব মসলা একে একে পাত্রে ঢালুন। মাংস ঢালুন এবং রান্না করুন। আরেকটি পাত্র চুলায় দিন এবং তাতে। ডাল, চাল এবং সব উপকরণ ঢেলে রান্না করুন। রান্না হয়ে এলে মাংসটি ডালের পাত্রে ঢেলে দিন।

পেঁয়াজ ভাজা, কাঁচা আদা, সবুজ মরিচ, পুদিনা পাতা, ধনেপাতা কুচি, জিরার গুঁড়া ভাজা, লাল মরিচ ভাজা গুঁড়া ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁধনের পরিবর্তে জাজের ‘দহন’ সিনেমায় পূর্ণিমা

সিয়াম, পূজা চেরির সঙ্গে লাক্স তারকা বাঁধনকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছিলো ‘দহন’ ছবি নির্মাণের। রায়হান রাফি পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে শিগগিরই। কিন্তু গতকাল মঙ্গলবার জানা গেল, ছবিটিতে থাকছেন না অভিনেত্রী বাঁধন।

তখন থেকেই আলোচনায় ছিলো বাঁধনের পরিবর্তে কে আসছেন ‘দহন’-এ। জাজ মাল্টিমিডিয়া এখনই কিছু বলতে নারাজ। পরিচালকও মুখে কুলুপ এঁটে রয়েছেন। তবে গুঞ্জনে ভাসছে চিত্রনায়িকা পূর্ণিমার নাম। জাজ চাইছে ‘দহন’ দিয়েই পূর্ণিমাকে তাদের ঘরে ভিড়াতে।

চিত্রনায়িকা পূর্ণিমাও সেই আভাসই দিলেন। তিনি বলেন, ‘এখনো চূড়ান্ত কিছু হয়নি। প্রাথমিকভাবে কথা হয়েছে। ছবিটির গল্প ও আমার নিজের চরিত্রটি ভালো লেগেছে। আজিজ ভাই (জাজের কর্ণধার) দেশের বাইরে যাবে। তিনি দেশে ফিরলে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

‘দহন’ ছবিতে পূর্ণিমার নায়ক হিসেবে থাকছেন সিয়াম। আরও থাকছেন চিত্রনায়িকা পূজা চেরি। এই ছবিতে কাজের মাধ্যমেই দীর্ঘদিন পর ঢালিউডে ফিরতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এখানে তাকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজও ‘বন্দুকযুদ্ধে’ ৯ মাদক ব্যবসায়ী নিহত

আজও সারাদেশে পুলিশ ও র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৯ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এসব বন্দুকযুদ্ধে কুষ্টিয়ায় ২, কুমিল্লায় ১, ফেনীতে ১, জামালপুরে ১, রংপুরে ১, ঠাকুরগাঁওয়ে ১, লালমনিরহাটে ১ ও গাইবান্ধায় ১ জনের মৃত্যু হয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগ ব্রাজিল-আর্জেন্টিনার!

দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। ১৪ জুন ২০১৮ রাশিয়ায় শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। ইতোমধ্যে সবদলই ঘোষণা করেছে তাদের প্রাথমিক দল। কয়েকটা দেশ পুরো ২৩ সদস্যের দলই ঘোষণা করেছে। কিন্তু এখানে একটা দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল। ক্লাব ফুটবলের পারফরম্যান্সের বিচারে বর্তমান মৌসুমে ব্রাজিল-আর্জেন্টিনার আক্রমণভাগের ফুটবলারদের গোল অন্য সব দলের আক্রমণভাগের খেলোয়াড়েরদের চেয়ে অনেক বেশি।

ব্রাজিলের ২৩ সদস্যের দলে সুযোগ পাওয়া চার আক্রমণভাগের খেলোয়াড়দের ভেতর সবার চেয়ে এগিয়ে নেইমার। বর্তমান মৌসুমে ৩০ ম্যাচে তার গোলসংখ্যা ২৮টি। এছাড়াও দলে সুযোগ পেয়েছেন লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো। বর্তমান মৌসুমে ৫২ ম্যাচে ২৭ গোল করেন তিনি। দলে সুযোগ পাওয়া আরেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস করেছেন ৫৩ ম্যাচে ২৪ গোল। প্রধাণত মিডফিল্ডার হলেও ডগলাস কস্তাকে স্ট্রাইকার হিসেবে দলে রেখেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে। তিনি করেছেন ৪৭ ম্যাচে ৬ গোল। শাখতার দুনেতস্কের এটাকিং মিডফিল্ডার ফ্রেড ক্লাবের হয়ে ৩৪ ম্যাচে ৭ গোল করে সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। যেখানে চারজনের সম্মিলিত গোল ৯২টি।

অন্যদিকে আর্জেন্টিনার আক্রমণভাগের ফুটবলার লিওনেল মেসি বর্তমান মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে করেছেন ৫৪ ম্যাচে ৪৫ গোল। দলে সুযোগ পাওয়া আরেক তারকা স্ট্রাইকার আগুয়েরো ম্যান সিটির হয়ে করেছেন ৩৯ ম্যাচে ৩০টি। ২০১৪ বিশ্বকাপে প্রধান স্ট্রাইকার হিসেবে হিগুয়াইন সুযোগ পেয়েছেন ২০১৮ বিশ্বকাপেও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লুটপাট করে পার পেয়ে যায় রাঘব বোয়ালরা- জেলা প্রশাসক ইফতেখার হোসেন

মোঃ আরাফাত আলী, কালিগঞ্জ: বিভিন্নখাতে সরকারি কাজের যে বরাদ্দ আসে তার একশ ভাগের দশ ভাগ ও কাজ হয়না সব টাকা লুটপাট হয়ে যায় এসব টাকা লুটপাট করে পার পেয়ে যায় রাঘব বোয়ালরা কালিগঞ্জে অফিসার্স ক্লাবে বুধবার সকাল ১০ টায় এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক সৈয়দ ইফতেখার হোসেন।
এসময় কালিগঞ্জের বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ,আমে বিষাক্ত ফরমালিন রোধে কঠোর ভূমিকা গ্রহণ, মৎস্য ঘেরে ভেঁরিবাধ না দিয়ে সরকারি রাস্তা বাঁধ হিসেবে ব্যবহার কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,চিংড়ি মাছে অপদ্রব্য পুষ কারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিভিন্ন সমাস্যার সমাধান করনীয় পদক্ষেপ নিয়ে সর্বসাধরনের প্রশ্নের জবাব দেন তিনি। এছাড়া উপজেলায় কোন দপ্তর যদি দূর্নীতির আশ্রয় নেয় তাহলে তার ব্যবহৃত মোবাইল ফোনে অভিযোগ জানাতে বলেন উপজেলার সর্বসাধারন মানুষকে। উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দীন হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ অহেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা অফিসার ডাক্তার আকছেদুর রহমান, কৃষি অফিসার ফজলুল হক মনি, সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম, কালিগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, যুব-উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহরিয়ার রনজু। কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম, কালিগঞ্জ ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা এস.এম শাহাদাত হোসেন, এ্যাডঃ জাফরউল্ল্যাহ ইব্রাহিম, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক মিলন কুমার ঘোষ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল ও ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর গফুর। অনুষ্ঠানের শেষে উপজেলার ১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসের জন্য ল্যাপটপ ও প্রজেক্টর প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মায়ের কাছে পানি চেয়ে চিরনিদ্রায় মুক্তামণি

নিজস্ব প্রতিবেদক: ফজরের আজানের সাথে সাথে মুক্তামণির ঘুম ভেঙে যায়। সকালে মন সায় দিলে কিছু মুখে দেয়, না হলে যন্ত্রণার সাথে জীবনের নীরব যুদ্ধ করে ফের আরো একটু ঘুমানোর চেষ্টা করে সে।

আজো ব্যতিক্রম হয়নি তার। একই সময় ঘুম ভাঙে। তবে অন্য দিনের সাথে আজ সকালের নিয়মে ছন্দপতন হয়। সকাল সাড়ে ৭টার দিকে চিৎকার করে বাড়ির সবাইকে কাছে ডাকে মুক্তামণি। দৌড় ঝাঁপ করে বাড়ির সবাই ছুটে আসে তার পাশে। এক পলক দেখে নেয় প্রিয় মুখগুলো। তারপর মাকে পানি খাওয়ার কথা বলে এক গ্লাস পানি আনতে বলে সে। বাবা দাঁড়িয়ে থাকেন তার মাথার কাছে।

পানি নিয়ে আসার পর বাবার হাতে পানির গ্লাস দিয়ে সবাইকে ঘর থেকে বাইরে যেতে বলে। ঘরের মধ্যে থাকা বাবাকে বলে ‘আমার ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠে পানি খাবো। তোমরা তোমাদের কাজে যাও’। মুক্তা ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যেই সে চলে যায় পৃথিবীর মায়ালোক ছেড়ে।

আজ বুধবার সকালে মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন ক্রন্দনরত অবস্থায় এসব কথা জানান।

মুক্তামণির চাচি খাদিজা খাতুন বিলাপ করছিলেন পাশের রান্নাঘরের বারান্দায় বসে। তিনি শোকে জ্ঞান হারিয়ে ফেলছিলেন বার বার। জ্ঞান ফিরে স্বজনদের তিনি বলছিলেন, ঢাকা থেকে উন্নত চিকিৎসা শেষে এক মাসের ছুটিতে বাড়ি ফিরে মুক্তামণি তাকে বলেছিল ‘ভাগ্য ভালো চাচি। আমার কথা প্রধানমন্ত্রী জানতে পেরেছেন। না হলে হয়তো এতদিনে মরেই যেতাম’। এর পর তার বাড়ি আসার খবর শুনে যারাই দেখতে এসেছে সরকারের সুদৃষ্টির কথা বলে ভালো হয়ে সে আবারো স্কুলে যাওয়ার কথা বলেছে মুক্তা।

মুক্তাকে দেখতে আসা শত শত মানুষ জানে চাচির বলা এসব এখন কথার কথা। সে বেঁচে থাকলে ভালো হতো। সবাইকে কাঁদিয়ে সে এখন না ফেরার দেশে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ে যমদূতেরই জয় হয়েছে। রক্তনালীতে টিউমার আক্রমণ করায় সাতক্ষীরার বহুল আলোচিত মুক্তামণি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত পরাজয় বরণ করেছে।

মুক্তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে আসেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. সজ্জাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শওকত হোসেন, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

আজ বুধবার সকাল ৮টার দিকে মুক্তামণি তার নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামে মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরার মানুষ শোকাতুর হয়ে ওঠে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের মেয়ে ১৩ বছরের মুক্তামণির হাতে দেড় বছর বয়সে একটি মার্বেলের মতো গোটা দেখা যায়। সেটি পরে বড় আকার ধারণ করে। কয়েক বছর আগে থেকে তার আক্রান্ত ডান হাতটি একটি গাছের ডালের আকার ধারণ করে পচে উঠতে থাকে।

২০১৭ সালের জুলাই মাসের প্রথম দিকে বিভিন্ন গণমাধ্যমে মুক্তামণির রোগের কথা প্রচারিত হয়। ওই বছরের ১১ জুলাই সরকারি উদ্যোগে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

টানা ছয় মাসের চিকিৎসায় খানিকটা উন্নতি হওয়ায় ২০১৭ সালের ২২ ডিসেম্বর মুক্তামণিকে এক মাসের ছুটিতে বাড়ি পাঠানো হয়। বাড়িতে আসার পর থেকে তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। শরীরে নতুন করে পচন ধরে। তাতে পোকা জন্মায়। এমনকি রক্তও ঝরতে থাকে।

মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন বলেন, আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে মুক্তামণি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যুতে সাতক্ষীরা জেলাসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে মুক্তামণিকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের ৪ রুপির পেঁয়াজ বাংলাদেশে ৩০ টাকা!

ন্যাশনাল ডেস্ক: ভারতের সবচেয়ে বড় পাইকারি বাজার লাসাগাঁওয়ে পেঁয়াজের দামে ব্যাপক ধস নেমেছে। গত দুই দিনে সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি চার টাকায়! ব্যাপক লোকসানে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে সেখানে কৃষকের কান্না ঝরছে। অথচ সেই আমদানি হওয়া পেঁয়াজ বাংলাদেশের বাজারে পৌঁছতেই বিক্রি হচ্ছে ২০ টাকায়! আর খুচরা বাজারে ভোক্তাকে কিনতে হচ্ছে ৩০ টাকায়। চড়াদামে কিনতে গিয়ে দেশের ভোক্তাদেরও চোখে কান্না ঝরছে।

ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো বলছে, গ্রীষ্মকালীন মৌসুমে পেঁয়াজের ব্যাপক উৎপাদন, সরবরাহের পাশাপাশি রমজানে চাহিদা কমে যাওয়ায় দামে এই ধস নেমেছে।

জানতে চাইলে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহীদুল ইসলাম বলেন, রমজান শুরুর কয়েক দিন আগে পেঁয়াজের দাম কিছুটা চড়া ছিল। তখন হিলি স্থলবন্দরে ট্রাক সেলে কেজি ২২ টাকায় বিক্রি হয়েছিল, দাম কমতে কমতে গতকাল সেই পেঁয়াজ কেজি ১২ থেকে ১৬ টাকায় বিক্রি হয়েছে।

ভারতে পেঁয়াজের দামে ধস নামার কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, এখনো সেই দামে পেঁয়াজ দেশে আসেনি। সেই দামে আসতে আরো কয়েক দিন সময় লাগবে। তখন দাম হয়তো আরো কমবে।

ব্যবসায়ীরা জানায়, হিলি, ভোমরা, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ট্রাকে করে পেঁয়াজ চট্টগ্রামের খাতুনগঞ্জ পৌঁছে। ফলে স্থলবন্দরে দামের ওপর নির্ভর করেই চট্টগ্রাম কিংবা ঢাকার বাজারে পেঁয়াজের দাম। স্থলবন্দরে বিক্রি হওয়া পেঁয়াজ গতকাল মঙ্গলবার খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে সর্বনিম্ন ১৪ থেকে সর্বোচ্চ ১৮ টাকায়।
জানতে চাইলে খাতুনগঞ্জের কাঁচা পণ্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, পেঁয়াজের বাজারে এখন চরম মন্দাবস্থা, রমজানের শুরুতে দাম কিছুটা ছিল। তখন পাইকারিতেই ৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, আর খুচরাতে সেটি ৪০ টাকা ছাড়িয়েছিল। তিনি বলছেন, তখনো ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়েনি, কিন্তু চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ব্যাপক যানজটের কারণে পেঁয়াজের দাম বেড়েছিল। এখন বাজারে নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭ থেকে ১৮ টাকা। আর বেলডাঙ্গা, সুখসাগর, শেখপুর ও ভেলোর জাতের ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩ থেক ১৪ টাকায়।

খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ী আকরাম উদ্দিন বলছেন, ‘চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে যানজট স্বাভাবিক হওয়ার পর এত পেঁয়াজ বাজারে এসেছে, কেনার মানুষ নেই। ফলে লোকসান দিয়েই আমাদের ছেড়ে দিতে হচ্ছে, কারণ পচনশীল পণ্য গুদামে জমিয়ে রাখার কোনো সুযোগ নেই। এই অবস্থা অন্তত এই সপ্তাহ চলবে।’

দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও খুচরা বাজারে এর একেবারেই কোনো প্রভাব নেই। গতকাল কাজীর দেউড়ী বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩১ টাকা। কেন জানতে চাইলে কাজীর দেউড়ী আল মদিনা স্টোরের নাসির উদ্দিন বলছেন, সোমবার খাতুনগঞ্জ থেকে কিনেছি ২৩ টাকা দরে, গতকাল বিক্রি করেছি ৩১ টাকা কেজিতে।

ভারতের টাইমস অব ইন্ডিয়ার গতকালের খবর বলছে, পেঁয়াজের ব্যাপক সরবরাহের কারণে ভারতে পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার লাসাগাঁওয়ে পেঁয়াজের দাম গত তিন মাসে ৬৫ শতাংশ কমেছে। ২১ ফেব্রুয়ারি যে পেঁয়াজের গড়দাম ছিল কুইন্টালপ্রতি এক হাজার ৭০০ রুপি, গত ২১ মে সেটির গড়দাম কমে ৬০০ রুপিতে নেমেছে। সেই বাজারে পেঁয়াজ কুইন্টালপ্রতি সর্বনিম্ন ৪০০ রুপি থেকে ৮৬১ রুপিতে বিক্রি হয়েছে। অর্থাৎ কুইন্টাল মানে ১০০ কেজির দাম সর্বনিম্ন ৪০০ রুপি, কেজি চার রুপি।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবর বলছে, মধ্য প্রদেশে কৃষকরা কেজি ৫০ পয়সা থেকে ৫ রুপিতে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে কান্না ঝরছে। এ জন্য সরকারের কাছে আর্থিক সহায়তা দাবি করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest