সর্বশেষ সংবাদ-
পৌর ৮ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিলশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতারআইনজীবী হিসেবে সাংবাদিক  বিপ্লব হোসেনের পথচলা :সফলতা কামনা করে প্রেসক্লাবের বিবৃতিঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় রোড শোসাতক্ষীরায় চার দিন ধরে নিখোঁজ কলেজ ছাত্রীর মেলেনি সন্ধান : দিশেহারা পরিবারসাতক্ষীরায় ছাত্রদল নেতার উদ্যোগে ইফতারি বিতরণসাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতারদেবহাটার দর্জিরা আসন্ন ঈদুল ফিতর ঘিরে ব্যস্ত সময় পার করছেনবেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আশাশুনির কাদাকাটি হাইস্কুলে বাংলা নববর্ষ উদযাপিত

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও গীতি আলেখ্য-এসো হে বৈশাখ উদ্যাপিত হয়েছে। শনিবার সকাল ৭ টায় কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় চত্তর থেকে ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্তরে এসে শেষ হয়। পরে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও গীতি আলেখ্য-এসো হে বৈশাখ অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খান। সহকারী শিক্ষক অবনী কুমার মন্ডলের পরিচালনায় এসময় সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, সহকারী শিক্ষক মাওঃ আফসার আলী, সুনীল কুমার রায়, নিজামুদ্দীন, নজরুল ইসলাম, অসীম কুমার মন্ডল, ছাবিলুর রাশেদ, ফতেমা খাতুন, আরিফুর রহমান, রসময় মন্ডল, মিলন কুমার, শিরিন আক্তার খানম, ফাতিমা খাতুন, রুপনারায়ন রায়, আঃ রহিমসহ সকল কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও নাটকীয় ম্যাচে শেষ বলে হারল মোস্তাফিজের মুম্বাই

জেসন রয়ের ব্যাটে রুদ্ধশ্বাস ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ১৯৫ রান তাড়া করতে নেমে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের শেষ ওভারের শেষ বল সীমানের কাছে পাঠিয়ে জয় নিজেদের করে নেয় দিল্লি। আর এতে মোস্তাফিজের মুম্বাই হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ পায়।

আইপিএল অভিষেকে ডেয়ারডেভিলসের হয়ে ৫৩ বলে ৯৪ রান করেন জেসন রয়। তার মারমুখি ব্যাটিংয়ের সৌজন্যে ওয়াংখেড়ে থেকে পয়েন্ট টেবিলে খাতা খুলল গম্ভীরের দিল্লি। অন্যদিকে ১৯৪ রান করেও হার মুম্বাইয়ের। মোস্তাফিজ ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে আশাশুনিতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। শনিবার বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ফিরোজ হোসেন মালীর নেতৃত্বে আরার গোবিন্দপুর লাঠি খেলা দল ও বাহাদুরপুর লাঠি খেলা দল অংশ নেয়। এসময় উপস্থিত থেকে লাঠি খেলা উপভোগ করেন উপজেলা আ’লীগ সদস্য মেম্বর আলমগীর হোসেন আঙ্গুর, মেম্বর আনোয়রা বেগম, সমাজ সেবক ইয়াহিয়া মোল্যা, আহাদ আলী প্রমুখ। লাঠি খেলা দেখতে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রচুর দর্শক হাজির হন। খেলোয়াড়দের নানা শারীরিক কসরত দেখে মুগ্ধ হন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৃষ্টিস্নাত নববর্ষের উৎসব

বাংলা নববর্ষকে কেন্দ্র করে নগরবাসী যখন উৎসবে মেতেছিলেন ঠিক সেই সময়ে বৃষ্টি হানা দিল অনেকটা বেরসিক হয়ে। বৈশা‌খের প্রথম বেরসিক বৃ‌ষ্টি‌তে সেই উৎস‌বে কিছুটা ভাটা প‌ড়েছে। আনন্দে মাতোয়ারা মানুষগুলো তাই এখন গৃহবন্দী আছেন।

আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। শুরুতে বৃষ্টি কম থাকলেও পরে বৃষ্টিপাত বাড়তে থাকে। সেইসঙ্গে ঝড়ো হাওয়াও বইতে থাকে। নগরবাসীর যারা প্রখর খরতাপের কারণে দিনের প্রথমভাগে বের হননি তারা বিকেলে ঘুরতে বেরিয়ে বিপাকে পড়েন।

প‌হেলা বৈশা‌খে ঝড়-বৃ‌ষ্টিও যেন বাঙালি সংস্কৃ‌তির অংশ, সেটার জানান দেয় বি‌কে‌লের বৃ‌ষ্টি। তার উপর য‌দি বৈশা‌খের মতো বাঙা‌লি উৎস‌বের দিন হয় তাহ‌লে তো কথাই নেই।

রাজধানীর শাহবাগ, টিএসসি, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় অবস্থান করা মানুষের অনেকে ভিজে যান। কেউ কেউ এ সময় রাস্তা ও ফুটপাতের পাশে দোকানে আশ্রয় নেন।

তবে নগরবাসীর আশা বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হলে আবারও সবাই মেতে উঠবেন নববর্ষের আনন্দে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খেশরা ইউনিয়ন আ’লীগের নতুন সাধারণ সম্পাদক তাজ

খেশরা(তালা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ তালা উপজেলার খেশরা ইউনিয়ন শাখার সাধারনণ সম্পাদক তাওহিদ আলম লাভলু গত ২৪-০১-২০১৮ ইং তারিখে আকস্মিক মৃত্যুবরণ করায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১ম যুগ্ন- সাধারণ সম্পাদক আব্দুল্লাহ- আল- মামুন তাজ কে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। খেশরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমিনূল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়। আব্দুল্লাহ- আল- মামুন তাজ খেশরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সরদার সুজাত আলি, উপঃ আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপঃ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেত্রী প্রধান শিক্ষিকা লায়লা পারভীন সেঁজুতি, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপঃ আওমীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, উপঃ আওমীলীগের সাংস্কৃতিক সম্পাদক শেখ আবুল কালাম কার্যকারী সদস্য ও উপঃ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম লাল্টু,খেশরা ইউনিয়নের প্রতেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন যথাক্রমে ১. বাবু রণজিত কুমার ও মাঃ অসিত কুমার ২.প্রভাষক হরিপদ মন্ডল ও মঙ্গল মন্ডল, ৩. খান আবুবক্কর ও আলাউদ্দীন আল আজাদ মোড়ল ৪. মোড়ল মোসলেম উদ্দীন ও গোলদার মোসলেম উদ্দীন ৫. আঃ হান্নান শেখ ও আঃ হক সরদার ৬. মোঃ তফেজ উদ্দীন ও মোঃ জাকির সানা ৭. লক্ষীকান্ত দাশ ও দিপংকর দাশ ৮. খান আনিসুর রহমান ও মোঃ সবুর মোড়ল ৯. মাঃ হাফিজুর মোড়ল ও কাজী আনারুল ইসলাম, উপঃ তরুণলীগের সভাপতি ও স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর আহবায়ক প্রভাষক এস.আর আওয়াল, ওয়ার্ড ইউপি সদস্যগন অনন্ত কুমার বাবু, শামসুল হক মোড়ল, বিল্লাল মোড়ল, মনিরুজ্জামান মোড়ল মনি, আঃ গনি, কাজী আনারুল ইসলাম, হরিহরনগর পোস্ট-ই সেন্টার এর উদ্যোক্তা মোঃ মুর্শিদ আলম, ইউনিয়ন যুবলীগ নেতা গোলদার আহসান হাবিব, যুবলীগ নেতা সৈয়দ বদরুজ্জামান, ৬ নং ওয়ার্ড যুবলীগের সদ্য নির্বাচিত সভাপতি শেখ জাকির হোসেন, সাধারন সম্পাদক হাবিল মোড়ল, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম, আয়াতুল মিজান রকি, শেখ মোস্তফা মনোয়ার তিমুর প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা প্রশাসনের বর্ষবরণ

কে.এম রেজাউল করিম : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা ১৪২৫ বর্ষবরন শনিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে সকাল ৮ টায় পালকী, গরুর গাড়ি ও নানারকম বাদ্যের তালে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে মঙ্গল শোভাযাত্রাটি দেবহাটার ঐতিহ্যবাহী বনবিবি বটতলায় শেষ হয়। এখানে সকল শ্রেনী পেশার মানুষের জন্য পান্তা উৎসবের আয়োজন ছিল। পান্তা খাওয়া শেষে আনুষ্টানিকভাবে দেশীয় সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি বর্ষবরন অনুষ্ঠানের উদ্বোধন করেন। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, দেবহাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, উপজেলা আঃলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বিঞ্চুপদ বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী. সখিপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমত আরা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নোহাগ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম সহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষক আব্দুল আজিজের সঞ্চালনায় সাংষ্কৃতিক অনুষ্ঠান ছাড়াও লাঠি খেলা, হা-ডু-ডু, সাতার সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পহেলা বৈশাখের শোভাযাত্রায় মর্নিং সান ৩য়

নিজস্ব প্রতিবেদক : বর্ণিল আয়োজনে ব্যাপক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নানা উৎসবে পালিত হয়েছে বাঙালী জাতির পুরাতন ইতিহাস ও ঐতিহ্য বহনের ১৪২৫ পহেলা বৈশাখ। শনিবার সকালে পহেলা বৈশাখের শোভাযাত্রায় ৩য় স্থান অধিকার করেছে। শোভাযাত্রা শেষে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্যসহ অতিথিবৃন্দ স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজলের হাতে পুরস্কার তুলে দেন। এদিকে শোভাযাত্রায় মর্নিং সান প্রি ক্যাডেট স্কুল ৩য় স্থান অধিকার স্কুলের পক্ষ থেকে সকল অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন স্কুলের পরিচালক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় বৈশাখী মেলায় মিনিস্টার মাইওয়ান ফ্রিজের স্টল পরিদর্শন করলেন সাবেক এমপি ইঞ্জি: শেখ মুজিবার রহমান

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা কুমিরায় ৫ দিন ব্যাপী বৈশাখী মেলায় আজ প্রথম দিনে মিনিস্টার মাইওয়ান স্টল পরিদর্শন করলেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবার রহমান । মেলার আয়োজক কমিটির প্রধান ও কুমিরা ইউনিয়নের আওয়ামিলীগের সেক্রেটারী মো: রফিকুল ইসলাম, ছাত্রলীগের কুমিরা ইউনিয়নের সেত্রেটারী সোহেল আহমেদ সহ সাংবাদিক ও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ ।। অতিথি বৃন্দ মেলায় মিনিস্টার মাইওয়ানের এলইডি টিভি, গ্লাসডোর ফ্রিজ, রাইচকুকার, ফ্যান , আয়রন মেশিন, বেলেন্ডার সহ সব ধরনের ইলেক্টনিক্স আইটেম ঘুরে ঘুরে দেখেন।। দেশীয় পন্যর গুনাগত মানের প্রশাংসা করেন এবং মেলার সফলতা কামনা করেন ।।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest