সর্বশেষ সংবাদ-
হত্যা মামলা কারাগারে থাকা অবস্থায় সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি লতিফের মৃত্যুপ্রকাশিত সংবাদের প্রতিবাদঈদকে সামনে রেখে অপরূপ সাজে সেজেছে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ ফরেস্টহত্যা, ধর্ষণ, জুয়া ও মাদকের সর্বোচ্চ শাস্তি হোক ‘ক্রসফায়ার’: প্রধানমন্ত্রীকে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আবেদনদুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালাশহরের কুখরালী থেকে সোহানা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধারঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় রোড শো, ও পরিবহণ কাউন্টারে মনিটারিংকালিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি সোহরাব হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ

আশাশুনিতে সড়ক দূর্ঘটনায় আহত-১

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে কোলা-ঘোলা সড়কে মটরসাইকেল-ইঞ্জিনভ্যান মুখোমুখি সংঘর্ষে এক মটরসাইকেল যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টার দিকে আশাশুনির কোলা-ঘোলা সড়কের শ্রীউলায়। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের মৃত ওয়াজেদ আলী মোড়লের পুত্র শফিকুল ইসলাম(৪৩) একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে মাড়িয়ালা থেকে আশাশুনি আসছিলেন। পথিমধ্যে শ্রীউলা গ্রামের কাছে পৌছুঁলে সামনের দিক থেকে আসতে থাকা একটি ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে আরোহী শফিকুল গুরুতর আহত হয়। মটরসাইকেল ও ইঞ্জিনভ্যান চালক সামান্য আহত হয়েছেন বলে জানাগেছে। তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদরে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির শ্রীউলায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে দুই পক্ষের আহত-৭

আশাশুনি ব্যুরো: আশাশুনির শ্রীউলায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে দুই পক্ষের মোট ৭ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, কলিমাখালী গ্রামে মৃত ছবেদ আলী সরদারের পুত্র শওকত সরদার ও পরিবারের লোকজন তার বাড়ী সংলগ্ন ৮ কাঠা চরভরাটি খাস জমি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। তার প্রতিপক্ষ একই গ্রামের ফজলে গাজীর পুত্র ওসমান গনি তার লোকজন প্রায় ৩ মাস আগে থেকে ঐ জমি জবর দখলের পায়তারা করে আসছিল। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, শনিবার দুপুরে ওসমান গনি তার পুত্র হযরত আলী, কামাল গাজীর পুত্র তাসকিন ও জিয়াউর, এবং আজিজ সরদারের পুত্র মুজাহেদুল লোকজন নিয়ে উক্ত জমি জবর দখল করতে যায়। তারা ঘরবাড়ি ভাংচুর করতে থাকলে শওকতের লোকজন বাঁধা দিলে হামলাকারিরা তাদের বেধড়ক মারপিট শুরু করে। এতে গুরুতর আহত হয় শওকত (৬৫) নিজে, তার পুত্র আবুল কালাম (৩২), স্ত্রী রুপিয়া খাতুন (৬০), পুত্রবধু লাকিয়া (৩০) ও আব্দুস সালামের স্ত্রী তাজবিলিন (২৫)। তাদেরকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রুপিয়ার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় ফজলে গাজী গংদের দুই জন মারাত্বক যখম হয়েছে তাদেরকে সাতক্ষীরা সদরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানাগেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির উপর মাঠ দিবস

মোস্তাফিজুর রহমান : আশাশুনিতে রবি-১৮ মৌসুমে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বোরো ফসলে এ.ডাবলু.ডি প্রদর্শীনির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বুধহাটা ইউনিয়নের চিলেডাংগা হাফিজিয়া মাদ্রাসায় এ মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাজিবুল হাসানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ প্রকল্প ব্যবস্থাপক কৃষি প্রকৌশুলী আলতাফুন্নাহার। উপ সহকারি কৃষি কর্মকর্তা জাহিদ হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি প্রকৌশুলী হারুনুর রশীদ, বিনেরপুতা ধান গবেষনা ইনেস্টিটিউটের উর্দ্ধতন কর্মকর্তা মামুনুর রশীদ, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান। এসময় স্থানীয় কৃষক মাঠ স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগর দক্ষিন হাজীপুর সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দিরে ১৬ প্রহর মহানাম সংকীর্ত্তণ

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরে দক্ষিন হাজীপুর রাধা কৃষ্ণ মন্দিরে ৪৩ তম বার্ষিক ১৬ প্রহর ব্যাপী মহানাম সংর্কীতন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭শে এপ্রিল মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রণ ও শুভ অধিবাস পর্ব শেষ করে মূল অনুষ্ঠান শুরু হয়। শুক্রবার ও শনিবার দিন-রাত্র ব্যাপী পূর্ণ নাম সংর্কীতন চলে। মহানাম সংর্কীতন অনুষ্ঠানে নামামৃত পরিবেশন করেন নুরনগরে মাধ্বাচায্য সম্প্রদায়, কুমিল্লার মোহন লাল সম্প্রদায় মাষ্টার নিখিল সরকার, খুলনার জ্যোতিশ্রী সম্প্রদায় মাষ্টার পূর্ণিমা সরকার, খুলনার মা যশোদা সম্প্রদায় মাষ্টার শিখা রানী সরকার, সাতক্ষীরার অষ্টসখী সম্প্রদায় মাষ্টার পূর্ণিমা রাণী, সাতক্ষীরার ভক্ত জয়দেব সম্প্রদায় মাষ্টার বিধান চন্দ্র সরকার, সাতক্ষীরার মামা ভাগ্নে সম্প্রদায় মাষ্টার হরিদাস বাবু। উক্ত অনুষ্ঠনে পৌরহিত্য করেন দেবহাটা পাটবাড়ির পুরোহিত তপন দাস গোস্বামী ও তার পুত্র পলাশ গোস্বামী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নুরনগরের মাধ্বাচার্য্য সম্প্রদায়। ২৯ শে এপ্রিল রবিবার মধ্যাহ্নে অনুষ্ঠিত হবে কুঞ্জভঙ্গ, নগর পরিক্রমা ও মহা উৎসব। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, মন্দির কমিটির সভাপতি ধর্ম অনুরাগী ধর্মদাস কর্মকার, সাধারন সম্পাদক কাশিনাথ দেবনাথ, নন্দদুলাল কর্মকার, প্রবীন শিক্ষক গোপীনাথ ঘোষ, বাবু পরিমল সাহা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে গ্লোবাল এ্যাকশান উইক ফর এ্যাডুকেশন উপলক্ষ্যে র‌্যালি

ভ্রাম্যমাণ প্রতিনিধি:”আমরা চাই প্রতিবন্ধি সহ সকল শিশু স্কুলে আসুক,আসুন আমরা তাদের স্বাগত জানাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় সারা বিশ্বে একযোগে কর্মসূচি পালনের অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলার সদরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ডিআরআরএ এর উদ্যোগে কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে ও লিলিয়ানা ফন্ডস এর সহযোগিতায় প্রতিবন্ধি,সাংবাদিক ও সূধিজনের অংশগ্রহনে কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয় থেকে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সদর প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন হোসেন,বিশেষ অতিথি হিসেবে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংবাদিক আহম্মাদ উল্ল্যাহ বাচ্চু,ডিআরআরএ এর জেলা প্রতিনিধি আনজির হোসেন,প্রকল্প ম্যানেজার মাহাবুবুর রহমান,দেবাশিষ ঘোষ,প্রতাপ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেরা প্যানেল আইনজীবী এড. নাজমুন নাহার ঝুমুর

সাতক্ষীরা জেলায় নির্যাতিত, অসহায়, দুস্থ মানুষকে সেবা দিয়ে পর পর ৫ বার সেরা প্যানেল আইনজীবী হিসাবে মনোনীত হয়েছেন এড. নাজমুন নাহার ঝুমুর। শনিবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভায় তাকে সেরা প্যানেল আইনজীবীর পুরস্কার প্রদান করা হয়। ২০১৮ সালের সেরা প্যানেল আইনজীবী পুরস্কার তুলেদেন জেলা দায়রা সাদিকুল ইসলাম তালুকদার। এসময় সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এড. নাজমুর নাহার ঝুমুর সাতক্ষীরা ল কলেজের প্রভাষক ও অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলুর সহধর্মীনি। বিগত ২০১৩, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালেও সেরা প্যানেল আইনজীবী হিসেবে মনোনীত হয়েছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা ১২ মে

প্রেস বিজ্ঞপ্তি:
আগামী ১২ মে ২০১৮ শনিবার গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা সফল করার লক্ষে ও গণফোরাম কেন্দ্রিয় কমিটি সংগ্রামী সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাতক্ষীরায় আগমন উপলক্ষে গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে শনিবার সকাল ১০টায় রাজ্জাক পার্কস্থ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গনফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল, সহ-সভাপতি জামিনি সরকার, যুগ্ম সম্পাদক পঙ্কজ কান্তি সরকার বাপ্পি, দপ্তর সম্পাদক ডাঃ আলী আকবার, কৃষি সম্পাদক শহীদুল ইসলাম, কওছার আলী, ডাঃ জাহাঙ্গীর আলম, মোঃ নজরুল ইসলাম, মনিরুল ইসলাম প্রমুখ। সভায় মোঃ নজরুল ইসলাম ও প্রভাষক জাহাঙ্গীর হোসেন কে গনফোরাম সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ডাঃ জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক পদে অর্ন্তভুক্তি করা হয়। সভায় আগামী ১২ মে শনিবার সকাল ১০টায় গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা সফল করার জন্যে জেলা, উপজেলা সহ ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা কৃষকলীগের জরুরি সভা

জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে জরুরি সভা পাটকেলঘাটাস্থ কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ইউমেন লিডারশীপ এ্যাওয়ার্ড পাওয়ায় সাতক্ষীরা জেলা কৃষকলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. নরনারায়ন ঘোষ, মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এড. আল মাহমুদ পলাশ ও এনবি রাশেদ সরোয়ার শেলি, অর্থ সম্পাদক ঘোষ প্রদ্যুত কুমার, আইন সম্পাদক এড. শম্ভুনাথ সিংহ, প্রচার সম্পাদক মনোজ কুমার দে ও দপ্তর সম্পাদক মোঃ আতিয়ার রহমান প্রমুখ। গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রাম কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি ও জেলা কমিটি কর্তৃক আশাশুনি উপজেলা কৃষকলীগের কাউন্সিলরের তালিকা অনুমোদন না হওয়ায় উপস্থিত ২/১ জন সদস্য ছাড়া অধিকাংশ সদস্য আশাশুনি উপজেলা কৃষকলীগের কমিটি অনুমোদন না দেওয়ার পক্ষে মত দেন। কৃষকলীগের আশাশুনি উপজেলা কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় কমিটি অনুমোদন না দিয়ে আগামী ১০ দিনের মধ্যে দলকে সুসংগটিত করার জন্য সমন্বয় করে কমিটি অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। অপর দিকে জেলা কমিটির সদস্য শেখ ইয়াকুব আলী ও জবেদ আলী সরদারের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য সকল ভেদাভেদ ভুলে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest