সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরা জেলা বাস্তহারা দলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনΜια βραδιά φωτός και ήχου στα ψηφιακά σαλόνια

সাতক্ষীরায় ইচ্ছে মত লাগানো হচ্ছে ব্যানার ফেস্টুন বিলবোর্ড

রাহাত রাজা : গাছের যে প্রাণ আছে, শত বছর আগে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তা প্রমাণ করে গেলেও বিজ্ঞাপনদাতারা তা ভুলে গেছেন আইন করে নিষিদ্ধ করা সত্ত্বেও দেদারছে চলছে পেরেক ঠোকাঠুকি ব্যাানার,ফেষ্টুন ও বিলবোর্ড ঝুলানো ।অথচ কাজটাকে নিষিদ্ধ করে ‘দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন’ নামে ২০১২ সালে জাতীয় সংসদে পাস হয়েছিল আইন। একেকটা গাছ একেকটা অক্সিজেনের কারখানা। পরিবেশের সবচেয়ে বড় বন্ধু গাছ। কিন্তু, সাতক্ষীরা শহরের গাছে গাছে পেরেক ঠুকে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন। এতে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। সাতক্ষীরা শহরের রকসি সিনেমা হলের বিপরিতে রাস্তার অর্ধেকের ও বেশি যায়গা দখল করেছে লাক্র এর বিজ্ঞাপন টি শধু তাই নয় নিউ মার্কেট তো চেনার উপাই নেই এদিকে জর্জ কোর্ট এলাকার ভিতরে গাছে গাছে পেরেক ঠুকে মারা হয়েছে বিভিন্ন হারবাল কম্পানির বিজ্ঞাপন এছাড়া রাস্তার ধারে গাছে এমন ভাবে হারবাল কম্পানি গুলো বিজ্ঞাপন লাগিয়ে রাখে দেখলে মনে হয় পুরা শহর বাসি যৌন রোগে অক্রান্ত। শুধু তাই নয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শহর থেকে বেরিয়ে,উপজেলা গুলোতে ডোকার প্রধান প্রধান রাস্তার ধারে গাছে পেরেক ঠুকে নেতারা চালাচ্ছে নির্বাচনী প্রচারনা। শহরের সৌন্দর্য ও গাছ রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জোর দাবি যানিয়েছেন শহরের সচেতন নাগরিক গন। এব্যাপারে কৃষিবিদ আমজাদ হোসেন বলেন পেরেকের কারণে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। কমে যায় উৎপাদন। এর ফলে গাছ মারা যেতে পারে এটাকে এখনি যদি বন্ধ করা না যায় তবে ভবিষৎতে শহরের পরিবেশ তার ভারসাম্য হারাবে। পেরেক লাগানোর কারণে গাছের গায়ে যে ছিদ্র হয় তা দিয়ে পানি ও এর সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ও অণুজীব ঢোকে। এতে গাছের ওই জায়গায় দ্রুত পচন ধরে। ফলে তার খাদ্য ও পানি শোষণ প্রক্রিয়া ব্যাহত হয়। তিনি বলেন, শক্তিশালী মনিটরিংয়ের অভাবে এ ধরনের পরিবেশ আইন লঙ্ঘনের প্রবণতা আছে। স্ব-উদ্যোগে কোনও কোনও সংগঠন এই সাইনবোর্ডগুলো নামানোর পর আবারও একই অব্স্থা দাঁড়ায়। তিনি আরও বলেন, এ বিষয়ে শক্তিশালী মনিটরিং টিম গঠন করে অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করানো উচিত।

১৫.০৩.১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাসদ উপজেলার চন্দনপুর ইউনিয়নের কর্মীসভা

১৫ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় গয়ড়া, চন্দনপুরস্থ বাজারে বীরমুক্তিযোদ্ধা শাহাজান আলীর সভাপতিত্বে ও রাশেদ হোসেনের পরিচালনায় জাসদ কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কর্মী সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, কৃষকলীগ নেতা হাসান মাহমুদ পলাশ প্রমুখ। কর্মী সভায় বক্তারা আগামী ২ এপ্রিল কলারোয়া উপজেলা সম্মেলন ও কাউন্সিল সফল করার লক্ষ্যে বীরমুক্তিযোদ্ধা শাহাজান আলীকে সভাপতি ও মহিব্বুল ইসলাম কে সাধারণ সম্পাদক এবং মোঃ মনিরুজ্জামান, মোঃ নাসির উদ্দিন, রুহুল আমিন সরদার, মোঃ মোকলেছুর রহমান মুকুল, মোঃ হযরত আলীকে সদস্য নির্বাচিত করে ৭ সদস্য বিশিষ্ট চন্দনপুর ইউনিয়ন কমিটি গঠিত হয়। কর্মীসভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা- কলারোয়া সাতক্ষীরা-১ আসনে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চায়না বাংলা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় চায়না বাংলা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও চায়না বাংলার পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশ’র সভাপতিত্বে চায়না বাংলা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এসময় তিনি বলেন, ‘কৃতিত্বপূর্ণ জীবন গড়তে হলে খেলা-ধূলার বিকল্প নেই। সাতক্ষীরা জেলার ক্রীড়াবিদরা দেশের অন্যান্য জেলার থেকে ভাল। দেশের ক্রীড়াঙ্গণে এ জেলার সন্তানেরা তাদের ভাল ক্রীড়া নৈপূন্য দেখিয়ে জেলার সুনাম ধরে রেখেছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, চায়না বাংলা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০১৮ এর ক্রিকেট সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মীর তাজুল ইসলাম রিপন, কাজী কামরুজ্জামান, ইদ্রিস বাবু ও মনিরুজ্জামান কাঁকন প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ নেয় শিল্পী চক্র বনাম মহামেডান স্পেটিং ক্লাব। উদ্বোধনী খেলায় শিল্পী চক্র টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ওভারে সব’কটি উইকেট হারিয়ে শিল্পী চক্র দলের জন্য ১৫০ রান সংগ্রহ করে। জবাবে মোহামেডান স্পোটিং ক্লাব ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে উদ্বোধনী খেলায় জয়লাভ করে। খেলার আম্পায়ারস্ এর দায়িত্ব পালন করেন বাবলু ও আশরাফুল এবং স্কোরারের দায়িত্ব পালন করেন ফজলু। চায়না বাংলা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০১৮ এ ৮৭ টি দল অংশ নিচ্ছে। আজ শুক্রবার চায়না বাংলা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০১৮ এর দ্বিতীয় দিনের খেলায় স্টেডিয়ামে সকালে অংশ নেবে গাভা ক্রীড়া সংস্থা বনাম ডা. কিউ.এ সিদ্দিকী সংসদ এবং দুপুরে বাঁকাল সুলতান আহম্মেদ স্মৃতি সংসদ বনাম পালতি বাগান স্পোটিং ক্লাব। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সকালে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব বনাম শেখ রাসেল ক্রীড়া চক্র এবং দুপুরে বাঁকাল প্রভাতী সংঘ বনাম শিয়ালডাঙ্গা স্পোটিং ক্লাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বনভোজন সম্পন্ন

তরিকুল ইসলাম লাভলু ঃ কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বনভোজন বৃহস্পতিবার দিনব্যাপী দেবহাটা শতবর্ষী বনবিবির বটতলা এবং রূপসী ম্যানগ্রোভ দেবহাটা পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের পাতা ও দ্যা পিপলস্ টাইমস’র নিজস্ব প্রতিনিধি তোষিকে কাইফু। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু,সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সহ-সভাপতি ডাঃ জি.এম ফজুলর রহমান,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লাভলু,সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন,কোষাক্ষ সফিকুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য মিনুদ হাসান নয়ন প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের কল্যাণে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। দেশের উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা রাখতে হবে। পাঠকের আস্থা ধরে রেখে সুশাসন,দুর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক সাংবাদিককে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, শামিমা পারভীন রতœা প্রমুখ। সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন বলেন, ‘এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া ও পরবিশেন করা শিক্ষা দেওয়া হয়েছে। প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চা শিখিয়ে যাবে।’
প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে (১ম থেকে ৫ম শ্রেণি) প্রথম স্থান অধিকার করেন পি এন বিয়াম ল্যাবরেটরি স্কুল, দ্বিতীয় স্থান অধিকার করেন লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেন জেয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) প্রথম স্থান অধিকার করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেন গাভা এ কে এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেন ডিবি ইউনাইটেড হাইস্কুল।
প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে (একাদশ থেকে দ্বাদশ শ্রেণি) প্রথম স্থান অধিকার করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেন সীমান্ত আদর্শ কলেজ, ও তৃতীয় স্থান অধিকার করেন ভালুকা চাঁদপুর ডিগ্রী কলেজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : ‘পবিত্র কুরআনের আলো, ক্ষুদে প্রতিভার সন্ধানে’ স্লোগানে হিফ্জুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে জাতীয় ইমাম সমিতি জেলা শাখার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় বিশিষ্ট সমাজসেবক ও দন্ত চিকিৎসক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ। প্রধান অতিথি বলেন, ‘ক্ষুদে হাফেজরা যেভাবে পবিত্র কুরআন তেলাওয়াত করেছেন তা অসাধারণ প্রতিভার উদ্ভব। ছোট হাফেজদের পড়া শুনে আমরা মুগ্ধ হয়েছি। আমরা চাই আগামী দিনে তোমরা জাতীয় পর্যায়ে সম্মান লাভ করবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, খুলনার সহ-সভাপতি হাফেজ মাও. কবির হুসাইন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সভাপতি মাও. আব্দুর রশিদ, সেক্রেটারি হাফেজ মাও. জাহাঙ্গীর আলম, হাফেজ মাও. শাহাদাৎ হোসাইন, হাফেজ মাও. জাহাঙ্গীর আলম জিয়া, হাফেজ মো. শহিদুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় ৫ জন হাফেজ ছাত্রকে খুলনা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য ইয়েস কার্ড প্রদান করা হয়েছে। ইয়েস কার্ড প্রাপ্ত ছাত্ররা হলেন হাফেজ মো. তৌহিদুজ্জামান, হাফেজ মো. আলী হাসান মুজাহিদ, হাফেজ মো. আবু বক্কর ছিদ্দীক, হাফেজ ইমরান হোসাইন ও হাফেজ মো. সাদ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার রাজধানীর খামারবাড়ি মোড়ে রিকশাচালকদের ডাব খাওয়ালেন জগলুল হায়দার

নি জস্ব প্রত‌িবেদক: অাজ ১৩ মার্চ দুপুর ১২.৩০ টায় সাতক্ষীরা – ৪ অাসনের সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার রাজধানী ঢাকার খামারবাড়ি মোড় অতিক্রম করার সময় প্রচণ্ড রোদে যাত্রী পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা হতদরিদ্র রিকশাচালকদের গরমে কষ্ট পেতে দেখেন। তাদের শরীর থেকে তখন ঘাম ঝরছিল। এমপি তাদের পাশে যান এবং পকেট থেকে নিজের ব্যবহৃত রুমাল বের করে তা দিয়ে তাদের শরীরের ঘাম মুছিয়ে দেন। তাপদাহে পিপাসার্ত শতাধিক রিকশাচালকের পিপাসা নিবারণ করতে নিজ খরচে ডাব নিয়ে অাসার জন্য সাথে থাকা ব্যক্তিগত সহকারীকে নির্দেশ দেন। ডাব নিয়ে অাসলে মানুষগুলোকে নিজ হাতে ডাবের পানি পান করান এমপি জগলুল হায়দার। তাদের পরিবারের সদস্যদের জন্য খাবার কিনে নিয়ে যাওয়ার জন্য নগদ অার্থিক সাহায্য প্রদান করেন। সেখানে উপস্থিত সকলের কাছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান জগলুল হায়দার এমপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রাহকদের সর্বোচ্চ বিদ্যুৎ সেবা দিতে ও লোড শেডিং মুক্ত করতে চাই- নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান

মাহফিজুল ইসলাম আককাজ : ওয়েস্টজোন পাওয়ার ড্রিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড সাতক্ষীরা (বিদ্যুৎ কেন্দ্র) এর নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে মো. হাবিবুর রহমান যোগদান করেছেন। গত কয়েকদিন আগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা থেকে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. খালিদ হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়। তার স্থলে ১৩ মার্চ মঙ্গলবার নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে মো. হাবিবুর রহমান যোগদান করেন। তিনি ওয়েস্টজোন পাওয়ার ড্রিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড বরগুনায় কর্মরত ছিলেন। ২০০২ সালে বগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে এজিএম হিসেবে যোগদান করেন। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সোনাপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নজরুল ইসলাম। নবাগত নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান এ প্রতিবেদককে বলেন, আমি পুর্বের সকল অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করে সাতক্ষীরা শহরের গ্রাহকদের সর্বোচ্চ বিদ্যুৎ সেবা দিতে বদ্ধ পরিকর। গরমকালে সাতক্ষীরা শহরকে লোড শেডিং মুক্ত করে উন্নতমানের সেবা দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। গ্রাহকরা যেন কোন প্রকার হয়রানীর শিকার না হয় সে লক্ষ্য নিয়ে কাজ করবো। তিনি সেবার মান বৃদ্ধি ও লোড শেডিং মুক্ত সাতক্ষীরা করতে আমার অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest