সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু,প্রেসক্লাবের শোকওয়াই-এস-ও-বি ট্যালেন্ট ফেস্ট ২০২৬ এর প্রজেক্ট ডিসপ্লেতে চ্যাম্পিয়ন সাতক্ষীরার সুদীপ্তসাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালিদেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভসাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেক গাজী সাময়িক বরখাস্তবেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়াসাংবাদিক সুমন ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত : সুস্থতা কামনায় বিবৃতিদৈনিক প্রবাহ অফিসে হামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দাবল্লীতে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা: থানায় অভিযোগদেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক : থানায় মামলা

টেস্ট র‌্যাংকিংয়ের আটে বাংলাদেশ

প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ের আটে উঠেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে টপকে এক ধাপ এগিয়ে নয় নম্বর থেকে আটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

গত কিছুদিনে কোনও টেস্ট সিরিজ খেলেনি বাংলাদেশ, এরপরও র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। আর এটা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক হালনাগাদে। ২০১৪-১৫ মৌসুমের সিরিজ ছেঁটে ফেলে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের ৫০ শতাংশ পারফরম্যান্স আমলে নেওয়া হয়েছে প্রকাশিত নতুন এই র‌্যাংকিংয়ে।

তাতেই বাংলাদেশের লাভটা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে টপকে প্রথমবারের মতো আট নম্বরে উঠে গেছে টাইগাররা। নতুন র‌্যাংকিংয়ে বাংলাদেশের নামের পাশে যোগ হয়েছে ৪ পয়েন্ট, তাতে সব মিলিয়ে পয়েন্ট দাঁড়িয়েছে ৭৫। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ৫ পয়েন্ট হারানোয় তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৭।

বাংলাদেশের উপরে এখন পাকিস্তান। টেস্টের সাম্প্রতিক সময়টা ভালো না যাওয়ায় তাদের কাটা গেছে ২ পয়েন্ট (৮৬)। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ব্যবধান ১১ পয়েন্টের।

শীর্ষস্থান ধরে রাখা ভারত পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে তারা এগিয়ে এখন ১৩ পয়েন্টে। নতুন র‌্যাংকিংয়ে ভারতের নামের পাশে যোগ হয়েছে ৪ পয়েন্ট (১২৫), আর দক্ষিণ আফ্রিকা খুঁইয়েছে ৫ পয়েন্ট (১১২)।

তৃতীয় স্থানে উঠেছে অস্ট্রেলিয়া। বার্ষিক হালনাগাদে ৪ পয়েন্ট যোগ হওয়ায় ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ১০৬। তাদের নিচেই থাকা নিউজিল্যান্ডের (১০২) কোনও পয়েন্ট যোগ বা বিয়োগ হয়নি। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ডের যোগ হয়েছে ১ পয়েন্ট (৯৮)। আর ১ পয়েন্ট হারানো শ্রীলঙ্কা (৯৪) রয়েছে ষষ্ঠ স্থানে। আইসিসি ওয়েবসাইট

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুভশ্রীর বিয়ে ১১ মে

কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে গত মার্চে অংটি বদল হয়েছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর। এবার প্রথা মেনে সাত পাকে বাধা পড়ার পালা তাদের। কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই জুটির বিয়ে নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় উন্মাদনা তুঙ্গে। বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ শুভশ্রীও।

জি নিউজের খবর, আগামী ১১ মে বাঙালি রীতি মেনেই বিয়ে করছেন রাজ-শুভশ্রী। বিয়ের অনুষ্ঠান হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালি রাজবাড়িতে। আর বিয়ের রিসেপশন হবে ১৮ মে শুভশ্রীর গ্রামের বাড়ি বর্ধমানে।

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে রাজ শুভশ্রীর বিয়ের কার্ড। শুরু হয়েছে নিমন্ত্রণ পর্বও। তবে বিয়ের বিষয়ে এখনই কিছু বলতে রাজি হননি রাজ-শুভশ্রী। তবে কি কোনো সারপ্রাইজ দিতে চাইছেন? সেটাই এখন দেখার বিষয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার র‌্যালী ও আলোচনাসভাসহ নানা কর্মসূচী পালন করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শ্রমিক লীগ, ট্রাক শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। সকাল থেকে শুরু হওয়া খন্ড খন্ড র‌্যালীতে এ সময় সাতক্ষীরা শহর মুখরিত করে তোলে।
দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসন ও বাস-মিনিবাস মালিক সমিতির সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন, জেলা প্রশাসক ইফতেখার হোসেন ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্প কলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এর পর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
পরে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে এক আলোচনাসভায় মিলিত হয়। এরপর একেএক বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে খন্ড খন্ড র‌্যালী বের করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৈরী আবহাওয়া, সারাদেশে বজ্রপাতে নিহত ১৪
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইপিএলে সবার শীর্ষে ধোনি!

মাহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের অন্যতম নক্ষত্র। তার হাত ধরেই ক্রিকেটের বড় আসরগুলোতে শিরোপার স্বাদ পেয়েছে ভারত। আইপিএলেও চেন্নাইকে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন করেছেন ক্যাপ্টেন কুল।

ইতোমধ্যে অধিনায়ক হিসাবে আইপিএলে ১৫০টি ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক ও ব্যাটসম্যান হিসাবে ৫ হাজার রানের মাইলস্টোন পেরিয়ে গিয়েছেন অনেক আগেই।

তবে সোমবার রাতে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ম্যাচে ২২ বলে ৫১ রান করে আরও এক কীর্তি গড়লেন চেন্নাই সুপার কিংস (সিএসকে) অধিনায়ক।

এদিন দিল্লিকে ৪ উইকেটে ২১১ রানের বিশাল লক্ষ্য দেয় চেন্নাই। শেন ওয়াটসন ৭৮, ধোনি ৫১ ও আম্বাতি রায়ডু ৪১ রান করেন। তবে ধোনি অপরাজিত অর্ধশতরান করে অধিনায়ক হিসাবে আইপিএলে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন তার দখলে।

লিগের লাস্ট বয় দিল্লিকে রানের পাহাড়ের তলায় চাপা দিয়ে প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল সিএসকে। এদিন ব্যাট হাতে লড়েও ম্যাচ হেরে কার্যত প্লে অফ থেকে ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে দিল্লি। চেন্নাইয়ের করা ২১১ রানের জবাবে দিল্লি থামল ৫ উইকেটে ১৯৮ রানে। হারল ১৩ রানে।
ধোনি টপকে গেলেন গৌতম গম্ভীরকে। গম্ভীরের থেকে ১৮ রান বেশি রয়েছে ধোনির। ডান-হাতি এই উইকেট-কিপার ব্যাটসম্যানের বর্তমান সংগ্রহ ৩ হাজার ৫৩৬ রান। ৩ হাজার ৫১৮ রান নিয়ে গম্ভীর রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলির সংগ্রহ ৩ হাজার ৩৩৩ রান। এছাড়া ২ হাজার ১৯৮ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা।

ধোনি আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফলতম অধিনায়ক। ৩৫ বছর বয়সী তারকার নেতৃত্বে চেন্নাই আটবার খেলে প্রতিবার প্লে-অফে উঠেছে। ২০১০ ও ২০১১ সালে আইপিএল জিতেছে। এবারও প্লে অফের দিকে এগিয়ে গিয়েছে চেন্নাই।

এদিনের জয়ের ফলে চেন্নাই ৮ ম্যাচে ৬টি জিতে ১২ পয়েন্ট পেল। একইসঙ্গে সানরাইজার্স হায়দরাবাদকে টপকে চলে গেল গ্রুপ শীর্ষে। দিল্লি ৮ ম্যাচে ৬টি হেরে লিগ টেবিলের শেষেই রইল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে চাচাতো ভাইদের পিটুনিতে যুবক নিহত, আটক ৩

আসাদুজ্জামান: জমি নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার কালিগঞ্জে ভাইদের লাঠির আঘাতে আর এক ভাই নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার বন্দকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
নিহতের নাম মাসুদ হোসেন (২৫)। তিনি বন্দেকাটি গ্রামের মোনায়েম হোসেন গাজীর ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন, মোনায়েম হোসেনের ভাই মোয়াজ্জেম হোসেন, আব্দুল আজিজ ও আজিজের ছেলে আশরাফ হোসেন।
কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব হোসেন জানান, বন্দকাটি গ্রামের মোনায়েম গাজির পরিবারের সাথে তার ভাই মোয়াজ্জেম, আজিজ ও মোকাররমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষ বাাঁধে। এতে চাচাতো ভাই আতিকুলসহ কয়েকজন মোনায়েম গাজির ছেলে মাসুদ হোসেনের মাথায় বাঁশের লাঠি দিয়ে সজোরে আঘাত করে। তাকে ঠেকাতে গিয়ে আহত হন মাসুদের বোন শারমিন ও স্ত্রী রেশমা। গুরুতর আহত অবস্থায় মাসুদকে প্রথমে কালিগঞ্জ, পরে সাতক্ষীরা ও সবশেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় প্রতিপক্ষের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মাসুদ হোসেনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ মহান মে দিবস

মহান মে দিবস আজ মঙ্গলবার। মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়েছিল শ্রমিকরা।

এদিন শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিল। সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ রাখে। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে। এক লাখ ৮৫ হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরো অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝাণ্ডা হাতে সমবেত হয় সেখানে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ শ্রমিক প্রাণ হারান।

অন্যদিকে হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।

পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ ‘মে দিবস’ হিসেবে পালন করতে শুরু করে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এবারের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই।’

আজ সরকারি ছুটি। সরকারি-বেসরকারি অফিস-আদালতের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক ও কলকারখানা বন্ধ থাকবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ও বেতারগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করবে।

প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রীয়ভাবে মে দিবস উদযাপন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকাল ৭টায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিটি দৈনিক বাংলা থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে।

মহান মে দিবস উপলক্ষে আজ বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে আগামী বৃহস্পতিবার ৩ মে সকাল সাড়ে ১০টায় মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।

এ ছাড়া মে দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী এবং সাংস্কৃতিক গোষ্ঠী কর্মসূচি হাতে নিয়েছে। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এবারের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই।’

আজ সরকারি ছুটি। সরকারি-বেসরকারি অফিস-আদালতের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক ও কলকারখানা বন্ধ থাকবে।

এ ছাড়া মে দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী এবং সাংস্কৃতিক গোষ্ঠী কর্মসূচি হাতে নিয়েছে। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ পবিত্র শবেবরাত

আজ মঙ্গলবার রাতে পবিত্র শবেবরাত। মুসলমানদের জন্য সৌভাগ্যের একটি রাত।

আরবি শাবান মাসের ১৪ তারিখের এই মহিমান্বিত রাতকে পবিত্র কোরআনে ‘লাইলাতুল মোবারাকা’ বা বরকতময় রাত বলেও অভিহিত করা হয়েছে। বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমান সম্প্রদায় বিশেষ মোনাজাত ও দোয়া খায়ের করবে মহিমান্বিত এ রাতে।

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের প্রতি মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ রাতের পবিত্রতা রক্ষায় পটকা-আতশবাজি নিষিদ্ধ ঘোষণাসহ বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মূলত পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসে শবেবরাতের এ রাত। ফার্সি ‘শব’ শব্দটির অর্থ রাত, আর ‘বরাত’ শব্দের অর্থ ভাগ্য। হাদীসের বর্ণনা মতে, বিশেষ এ রাতে মহান আল্লাহ তায়ালা আগামী এক বছরের জন্য মানুষের রিজিক, জন্ম-মৃত্যু ইত্যাদি বিষয় নির্ধারণসহ তাঁর সৃষ্ট জীবের ওপর অসীম রহমত নাজিল করে থাকেন। এ জন্য এ রাতকে শবেবরাত বা ভাগ্যরজনী বলা হয়।

মঙ্গলবার সূর্যাস্তের পর থেকে শুরু হয়ে বুধবার সূর্যোদয় পর্যন্ত এ রাতের ফজিলত অব্যাহত থাকবে।

বাংলাদেশে বিশেষ গুরুত্বের সঙ্গে এ রাতটি কাটাবেন মুসলমানরা। এ উপলক্ষে অনেকেই নফল রোজা পালন করেন। প্রায় সবাই সাধ্যমতো দান-খয়রাত করে থাকেন। রাতব্যাপী ইবাদত-বন্দেগি, জিকির ছাড়াও এ পবিত্র রাতে মুসলমানরা মৃত মা-বাবা, আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করে থাকেন। সবার ঘরে আয়োজন করা হয় হালুয়া, গোশত, রুটিসহ নানা রকমের খাবার। আত্মীয়-স্বজন ও গরিবদের মধ্যে এসব খাবার বিতরণ করবেন অনেকে। তবে এসব আয়োজনের কারণে মূল ইবাদতে যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে, সেদিকে খেয়াল রাখার জন্য গুরুত্বারোপ করেছেন ইসলামী চিন্তাবিদরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest