সর্বশেষ সংবাদ-
সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশ

কলারোয়ায় বিষ পান করে কলেজ ছাত্রের মৃত্যু

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলাধীন হেলাতলা গ্রামের উত্তর পাড়া মোঃ জিয়াদ আলী খাঁর জ্যেষ্ঠ পুত্র হানিফ হোসেন গত ০৬/০৪/১৮ তাং রাত্রে বিষ পান করায়  কলারোয়া হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। হানিফ “হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় হতে ২০১৪ সালে  SSC  এবং ২০১৬ সালে ” হেলাতলা টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ “হতে HSC পাশ করে।
সে বর্তমানে কলারোয়া সরকারি কলেজের স্নাতক সম্মান শ্রেণীর ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ছিল। তার মৃত্যুতে তার পরিবার বাকরুদ্ধ অবস্থায় আছেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সুন্দরবন সিবিও’র আলোচনাসভা

“সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস২০১৮ উপলক্ষ্যে সুন্দরবন সিবিও আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুন্দরবন সিবিও মাঠ অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মমতাজ বেগম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাতক্ষীরা ও আশাশুনির এম এড ই অফিসার জাহাঙ্গীর কবীর। বিশেষ অতিথি ছিলেন, এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাতক্ষীরার প্রজেক্ট ম্যানেজার ইমমানুয়েল মোল্ল্যা, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সম্পাদক শফিউদ্দীন ময়না, সমাজসেবক মোঃ আশরাফুল কবীর খোকন, মাহমুদ্দীন লস্কর দুষ্টু, সুফিয়া বেগম, মালেকা পারভীন, সেলিনা বেগম, পলাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক জিয়াউররে কান্ড !

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চলছে সীমাহিন দুর্নীতি,চিকিসৎসা নিতে গেলে রোগীদের টেষ্ট করাতে হবে ডাক্তারদের পছন্দমত ডায়াগণষ্টিক সেন্টারে, করাতে না পারলে চিকিৎসা না করার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আব্দুল খালেক এর স্ত্রী মাহফুজা খাতুন (৩৫) জানান অনেক দিন যাবৎ সে গলাগন্ড রোগে ভুগছে যার কারনে সে কারনে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: জিয়াউর রহমানের কাছে চিকিৎসা নিতে গেলে তিনি টেষ্ট করানোর জন্য প্রেসক্রিপশন করে দিয়ে বলেন, টেষ্ট করার আগে আমার কাছে শুনে যাবেন,আমি যেখানে বলে দিবো সেই ডায়াগষ্টিক সেন্টারে যাবেন কিন্তু মাহফুজা খাতুন তার কথা না শুনে অন্য স্থান থেকে টেষ্ট করে ডা: জিয়াউর রহমানের কাছে টেষ্ট রিপোর্ট নিয়ে গেলে তার রিপোর্ট টি না দেখেই ফেলে দেয় এবং ডাক্তার বলেন যেখান থেকে টেষ্ট করিয়েছেন সেখানে যান আমি চিকিৎসা করাতে পারবো না। এব্যাপারে ডা: জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পর্কে অস্বীকার করেন এবং সে এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এছাড়া সরেজমিনে গিয়ে আরও জানা যায় হাসাপাতালের এ্যাম্বুলেন্সটির অবস্থা খুবই করুণ তার হেড লাইট নেই রাতের বেলা সেটা চলাচল করতে পারে না,এ্যাম্বুলেন্সের হর্ণ টা নষ্ট। এছাড়াও হাসপাতালের আশে পাশের পরিবেশ ও নোংরা ,হাসপাতারের মধ্যে দুর্গন্ধ,সকাল সাড়ে ১১ টার সময়ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার রুম বন্ধ ছিলো,জরুরী বিভাগে কেউ ছিলো না,হাসপাতালের মধ্যে বিভিন্ন ঔষধ কোম্পানির লোকজনদের ব্যাপক আনাগোনা। এবিষয়ে জানার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: শেখ আকছেদুর রহমানের মুঠো ফোনে (০১৭১২-২১৬৯১৫) ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে চুরি

ভ্রাম্যমাণ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলি গ্রামে একই পরিবারের ৪ জনকে ভাতের সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়ে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শুক্রবার রাতে দুদলী গ্রামের মৃত ফারাকাত গাজীর ছেলে ইলিয়াস শাহ (৫২) তার স্ত্রী ফরিদা খাতুন (৩৭) ছেলে শারহিল বাদশা (১৬) মেয়ে তাবাছুম শাবা (০৫) রাতের খাওয়ার পর সবাই অঙ্গান হয়ে যায়। এসময় তাদের বাড়ির গ্রিল কেটে নগত ৪৫ হাজার টাকা, সোনার অলংকারসহ আনুমানিক ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে শনিবার সকালে স্থানীয় গ্রামবাসী অজ্ঞান অবস্থায় তাদের পরিবারের ৪ জনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক শুধাংশু শেখর হালদার ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সরুলিয়া ইউনিয়ন কমিটি গঠিত

৭ এপ্রিল শনিবার পাটকেলঘাটাস্থ ডাকবাংলো চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) সরুলিয়া ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের জাসদ মনোনীত ও ১৪ দলীয় মনোনয়ন প্রত্যাশী, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক, সাতক্ষীরা জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোল্লা আব্দুর রাজ্জাক, সরদার মোসলেম উদ্দীন, আবু মুছা, শেখ আজিজুর রহমান, জাতীয় যুব জোট তালা উপজেলার সভাপতি এহছানুল হক, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম প্রমুখ। ছাত্র সমাবেশে সরুলিয়া ইউনিয়নের বিপুল সংখ্যক ছাত্রদের উপস্থিতিতে ও সকলের সম্মতিতে মোঃ মোস্তফাকে সভাপতি ও শেখ জিয়াদ হোসেন খোকনকে সাধারণ সম্পাদক এবং মোঃ সুমন হোসাইন, শেখ রোমান হোসেন, তরিকুল ইসলাম, শেখ আবু মুছা, শেখ বুখারী ইসলাম, শেখ শহীদুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান, রবিউল ও সাকিল হোসেনকে সদস্য নির্বাচিত করে সরুলিয়া ইউনিয়ন শাখা কমিটি গঠিত হয়। শিক্ষা,শান্তি, প্রগতিকে মুল মন্ত্র এবং এক দেশ এক শিক্ষা ব্যবস্থা চালু, ডাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও পাঠ্যসুচিতে সাম্প্রদায়িকীকরণ বন্ধের আহ্বান জানিয়ে দেশের সকল সচেতন ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ভূমিদস্যু একরামুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি ঃ সাতক্ষীরায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি জোর পূর্বক ভাবে দখল করার জন্য একরামুল কবির খান বাবু জমির মালিক কর্তৃক রেজিষ্ট্রি পাওয়ার প্রাপ্ত ব্যক্তিদের নানা ভাবে হুমকি ধামকিসহ মিথ্যে মামলায় জড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন, কামালনগর এলাকার মৃত মান্দার সরদারের ছেলে মোঃ নুরুজ্জামান ও টাবরাডাঙ্গী গ্রামের মৃত মুজিদ সরদারের ছেলে আব্দুস সালাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, সাতক্ষীরার পলাশপোল, রসুলপুর ও হরিনখোলা মৌজার বিভিন্ন খতিয়ানের বিভিন্ন দাগে প্রায় সাত একর জমি পৈত্রিক সূত্রে মালিক শহরের রসুলপুর এলাকার সৈয়দ রেজা আলীর স্ত্রী বেগম মমতাজ আলী ও সামছুজ্জামানের স্ত্রী জিন্নাত খান। ঢাকায় বসবাস করার কারনে মমতাজ আলী ও জিনাত খান গত ৪ মার্চ তারিখে ১৯৭২ নং রেজিষ্ট্রি পাওয়ার মুলে ওই সম্পত্তি দেখভাল করা ও মামলা-মকদ্দমা পরিচালসহ সকল দায় দায়িত্ব আমাদেরকে প্রদান করেন। কিন্তু মমতাজ আলী ও জিনাত খানের জমি আত্মসাত করার জন্য তাদের আপোন ভাই একরামুল কবির খান বাবু তার দুই বোনের জমির জাল কাগজপত্র তৈরি করে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে ২০১৬ সালের গত ২৮ মার্চ ১৬/২০১৬ নং এবং ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারী ৩১/২০১৮ নং দেং মামলা করেন। এছাড়া গত ৮ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিঃ আদালতে ৪৩৪/১৮ নং আরো একটি পিটিশন মামলা করেন। কিন্তু আদালত উক্ত মামলাটি খারিজ করে দিলে একরামুল কবির খান ১৩ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৪৯১/১৮ নং আরো একটি পিটিশন মামলা করেন যা বর্তমানে চলমান। এছাড়া একরামুল কবির খান তার বোন, মমতাজ আলী, জিনাত খানসহ আমাদের দু’জনকে (ছালাম ও নুরুজ্জামান) বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে উক্ত জমি থেকে সরে যেতে চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু কোন সুবিধা করতে পারবে না ভেবে তিনি মমতাজ আলী ও জিনাত খানসহ আমাদেরকে হয়রানী করার উদ্দেশ্যে গত ২৩ মার্চ যুগ্ম জজ আদালতে মিস ২১/২০১৮ নং মামলা রুজু করেন এবং জেল হাজতে আটক রাখার প্রার্থনা করে। তারা আরো বলেন, মমতাজ আলী ও জিনাত খানের মাতা মোছাঃ কামরুন নেছা খানম তার শ্বাশুড়ির কাছ থেকে পাওয়া সম্পত্তি ২০১০ সালের ৭ মার্চ দুই মেয়ের নামে ২১২২/১০ নং কোবলা দলিল মূলে রেজিষ্ট্রি করে দেন এবং দাদা, দাদী ও পিতার সম্পত্তি বন্টন নামায় উল্লেখিত পরিমান সম্পত্তি ওয়ারেশ সূত্রে পায়। তারা অভিযোগ করে বলেন, দুই বোনের ওই সব জমি একরামুল কবির খান জোরপূর্বক ভাবে দখল করার জন্য নানা ভাবে আমাদের হুমকি ধামকিসহ মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত কয়েক দিন আগে একরামুল কবির খান ৪/৫ টি মটর সাইকেল একদল সন্ত্রাসী আমাদের কামালনগরস্থ অফিসে পাঠিয়ে পাওয়ার এর কাগজ দিতে বলেন। আমরা ওই কাগজ দিতে অস্বীকার করায় তারা আমাদের পুলিশ ও র‌্যাব দিয়ে ক্রস ফায়ারে হত্যার হুমকিসহ প্রকাশ্যে আমাদের স্ত্রী ও ছেলে-মেয়েদের অপহরণের হুমকি দেয়। এঘটনার পর আমরা চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। একরামুল কবির প্রভাবশালী ভূমিদস্যু ও বিত্তবান হওয়ায় আমরা তার বিরুদ্ধে মামলা করতে সাহস পাচ্ছি না। তারা একরামুল কবির ও তার ছেলেসহ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী, স্বরাস্ট্রমন্ত্রী, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে তাহাদের দায়েকৃত সকল মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভালো আছেন খালেদা জিয়া, রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত

আপাতদৃষ্টিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন। তবে রিপোর্ট পাওয়ার পর তার স্বাস্থ্যের সার্বিক অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন।

শনিবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএসএমএমইউ পরিচালক বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, খালেদা জিয়া শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে আসেন এবং দুপুর দেড়টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন। আমরা আগে থেকেই তার জন্য হাসপাতালের ৫১২ নম্বর কক্ষ প্রস্তুত করে রেখেছিলাম। সেখানে তিনি অবস্থান করেন এবং ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

সে সময় তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন, ডা. এফ এম সিদ্দিকী, ডা. ওয়াহেদুর রহমান ও কারা অধিদফতরের চিকিৎসক ডা. শোভন উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া চেয়েছিলেন, তার ব্যক্তিগত চিকিৎসকদের উপস্থিতে যেন তার এক্স-রে করা হয়।

এ কারণে তার ব্যক্তিগত চিকিৎসকদের উপস্থিতিতেই খালেদা জিয়ার হাড়ের বিভিন্ন অংশের এক্স-রে করা হয়েছে।

আব্দুল্লাহ আল হারুন জানান, আমরা আশা করছি আগামীকাল রোববার রিপোর্টগুলো পাওয়া যাবে। রিপোর্ট পাওয়ার পর তারা এগুলো কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কারাকর্তৃপক্ষ সেগুলো মেডিকেল টিমের কাছে পৌঁছে দেবে। এদিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয় খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে। রায় ঘোষণার পর থেকেই বিএনপি নেত্রী বন্দি রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়ায় ১১ জেনারেল বরখাস্ত

আন্তর্জাতিক মহলে আবারও আলোচনায় রাশিয়া। রুশ গণমাধ্যম জানিয়েছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপরাধ তদন্ত বিভাগ ও জরুরি ত্রাণ বিভাগের ১১ জন জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ঠিক কী কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা জানায়নি।

এ ব্যাপারে অনেকে বলছেন, রুশ শপিং মলগুলোতে বারবার আগুন লাগার ঘটনায় এসব জেনারেলকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার শপিং মলগুলোতে বারবার আগুন লাগার ঘটনা ঘটেছে। গত বুধবার মস্কোর একটি শপিং মলে আগুন লেগে একজন নিহত ও ছয়জন আহত হন। এর দুই সপ্তাহ আগে দেশটির ফেডারেল অঞ্চল সাইবেরিয়ার কামরোয়া শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল শিশু।

প্রেসিডেন্ট পুতিন এ ধরনের দুঃখজনক ঘটনার জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর দায়িত্বে অবহেলাকে দায়ী করে বলেন, তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শিগগির ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest