সর্বশেষ সংবাদ-
সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশ

নলতায় রূপালী ব্যাংকে শংকর দাশের বিদায়ী ও নবাগত ব্যবস্থাপকের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : নলতায় রূপালী ব্যাংক লিমিটেড নলতা মোবারকনগর শাখার ব্যবস্থাপক শংকর কুমার দাশ সম্প্রতি সহকারি মহাব্যবস্থাপক হিসেবে বাগেরহাট কর্পোরেট শাখায় পদোন্নতিজনিত বদলির কারণে বিদায়ী ও নবাগত ব্যবস্থাপক পবিত্র কুমার ঘোষ ঝাউডাঙ্গা শাখা থেকে রূপালী ব্যাংক লি: নলতা মোবারকনগর শাখায় যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। রূপালী ব্যাংক লিমিটেড নলতা মোবারকনগর শাখা ও স্থানীয় ব্যবসায়ীদের যৌথ আয়োজনে ৫ এপ্রিল বিকালে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা মোবারকনগর বাজার শাখার সম্পাদক আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকন। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য পদোন্নতি পাওয়া অত্র রূপালী ব্যাংক শাখার বিদায়ী ব্যবস্থাপক শংকর কুমার দাশ ও নবাগত ব্যবস্থাপক পবিত্র কুমার ঘোষ। প্রধান শিক্ষক ও গ্রাহক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র শাখার সাবেক ব্যবস্থাপক আলহাজ্জ মো. সোহরাব হোসেন, চ্যাম্পাফুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল লতিফ মোড়ল, ব্যবসায়ী এস এম খলিলুর রহমান এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সহযোগী অধ্যাপক মো. বাবুল আফসার।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্যবসায়ী মো. আব্দুল্লাহ মোড়ল, আলহাজ্জ শেখ আব্দুর রশিদ, আলহাজ্জ মো. ফজর আলী, মো. ইসরাইল হোসেন, আলহাজ্জ মো. আনারুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, আলহাজ্জ মীর আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক ও সংবাদকর্মী মো.মনিরুজ্জামান মহসিন, ব্যবসায়ী ও সংবাদকর্মী মীর জাহাঙ্গীর হোসেন, সহকারী অধ্যাপক ও সংবাদকর্মী নিয়াজ কওছার তুহিন, ব্যবসায়ী ও সংবাদকর্মী আহাদুজ্জামান আহাদসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের স্টাফ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপক শংকর কুমার দাশ ও নবাগত ব্যবস্থাপক পবিত্র কুমার ঘোষকে ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতাপনগরে বিস্মিল্লাহ বেকারীতে অগ্নিকাণ্ড

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যানপুর গ্রামের বিস্মিল্লাহ বেকারী নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার রাত অনুমান ২.৩০টার দিকে আগুনের সুত্রপাত ঘটে। জানাগেছে, কল্যাণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গাজীর কন্যা আবু মুছা সরদারের স্ত্রী আসমা খাতুন এই বেকারী ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করত। প্রতি দিনের ন্যায় চুলার কাজ সেরে যথা সময়ে বেকারী ঘরটি বন্দ করে রাখে। আকর্শিক ভাবে বুধবার রাতে আগুনের সুত্রপাত হয়ে দাউ-দাউ করে আগুন জ্বলে ঘরটি পুড়তে খাকে। এ সময় পাড়া প্রতিবেশী দেখতে পেয়ে তাদের চিৎকারে লোকজন ছুঁটে এসে আগুন নিভানোর চেষ্টা করলে পার্শ্ববর্তী ঘরগুলি রক্ষা হলেও বেকারী ব্যবসা প্রতিষ্ঠানটির লক্ষ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ভোর না হতেই পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুড়ে যাওয়া বেকারী ঘরটি এক নজর দেখার জন্য ভিড় জমায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২০১৮-১৯ সালের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ২নং ভবনে অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি এড. শাহ আলম। সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এড. ওসমান গণির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত সভাপতি এড. আবুল হোসেন-২, সহ-সভাপতি এড. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রেজওয়ান উল্লাহ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক এড. জিয়াউল হক জিয়া, অর্থ সম্পাদক এড. জাহিরুল হক, ক্রীড়া সম্পাদক স ম মমতাজুর রহমান মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌস লতা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নব নির্বাচিতদের স্বাগত জানিয়ে বলেন, নব নির্বাচিত কমিটি আইনজীবীদের অধিকার ও সম্মান রক্ষা সচেষ্ট থাকবে। আদালতে বিচার চাইতে এসে কেউ যে প্রতারিত না হয় বিষয়ে সজাগ থাকার জন্য নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তিনদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিন ব্যাপি ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এসময় তিনি বলেন, ‘নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক পাঠদানের মাধ্যমে গড়ে তুলতে হবে। শুধু পুথিগত শিক্ষা নয় বিশে^র বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে তাদের নতুন উদ্ভাবন ও সৃষ্টি সম্পর্কে জানতে হবে। আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনের ভবিষ্যৎ বিজ্ঞানী তৈরী হবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিসি মোশারেফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মনোয়ারা খাতুন। এসময় উপস্থিত ছিলেন সহকারি জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজের পরিচালক কামাল উদ্দিন ফারুকী প্রিন্স প্রমুখ। আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনদিন ব্যাপি ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। জেলা পর্যায়ে তিন দিন ব্যাপি এ মেলায় ৪৪টি স্টল স্থান পেয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মীর রাফিউল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গর্ভধারণে নিতে হবে অফিসের অনুমতি!

জাপানের কিছু অফিসে চাকরিজীবী নারীদের গর্ভধারণ করতে চাইলে আগে থেকেই অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। অনুমতি পেলেই কেবল গর্ভধারণ করতে পারবেন ওই চাকরিজীবী নারী। সম্প্রতি টোকিওর এক চাইল্ড কেয়ারের এক নারী কর্মী এই নিয়ে বিড়ম্বনায় পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

এ ব্যাপারে ওই নারীর স্বামী জানান, টোকিওর একটি চাইল্ড কেয়ারের কর্মী তার স্ত্রী। তবে গর্ভবতী হওয়ার আগে তিনি অফিসে তা জানাতে পারেননি। হঠাৎ করেই যখন জানতে পারেন তিনি গর্ভবতী হয়ে পড়েছেন, তারপর অফিসে বিষয়টি জানান। তিনি আরও বলেন, অফিসের লোকজন তার স্ত্রীর সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করে। এমনকি গর্ভধারণের জন্য তাকে ক্ষমাপ্রার্থনা করে চিঠি লিখতেও বাধ্য করা হয়।

তবে জাপানের নারী অধিকার কর্মীরা এ ধরনের কড়াকড়ির ব্যাপক সমালোচনা করে আসছেন। মাতৃত্বের ইচ্ছার ওপর কর্মক্ষেত্রের এমন আচরণ ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল বলে মনে করছেন তারা। এছাড়াও সেখানকার নারী অধিকার কর্মীরা বহুদিন ধরে আন্দোলন করছে বিয়ের পর যেন মেয়েরা তাদের সারনেম বা নামের পদবী ধরে রাখতে পারে। কেননা, জাপানের ৯৬ শতাংশ নারী বিয়ের পর তাদের স্বামীর নামের পদবী গ্রহণ করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিয়মিত আপেল খাওয়ার ৫টি উপকারিতা

খিদে পেলেই তো হাতে তুলে নিচ্ছি বার্গার অথবা পিৎজা। পেট ভরলেই ভেবে নেই শরীরও ভরলো। যদিও, এটি খুবই ভুল ধারণা। আসলে এই ধরনের খাবারগুলো আমাদের শরীরকে আরও খারাপের দিকে ঠেলে দিচ্ছে। তাই, শরীরে বাসা বাঁধছে হাজারো সমস্যা। ২০০৪ সালে আমেরিকায় ১০০-এরও বেশি খাবারের ওপর গবেষণা করে হয়।

মূলত, খাদ্যগুলোর মধ্যে কতটা পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, তা জানতেই এই গবেষণা করা হয়েছিল। এর মধ্যে লাল এবং সবুজ আপেল যথাক্রমে ১২ এবং ১৩তম স্থানে রয়েছে। তো দেখে নেওয়া যাক, আপেলের কোন কোন গুণ আমাদের কিভাবে সুস্থ রাখতে সাহায্য করে।

১.ক্যান্সার দূর করে:
আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আপেল খেলে অগ্ন্যাশয়ে ক্যান্সারের সম্ভাবনা প্রায় ২৩% হারে কমে। কারণ আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনল থাকে। এছাড়াও কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আপেলের মধ্যে এমন কিছু উপাদানের সন্ধান পেয়েছেন, যা ট্রিটারপেনয়েডস নামে পরিচিত। এই উপাদানটি লিভার, স্তন এবং কোলোনের মধ্যে ক্যান্সারের কোষ বেড়ে উঠতে বাঁধা দেয়। ন্যাশানাল ক্যান্সার ইন্সটিটিউট ইন দ্য ইউ এস- এর গবেষণা থেকে জানা যায় যে, আপেলের মধ্যে যে পরিমাণে ফাইবার থাকে, তা মলাশয়ের ক্যান্সার রোধে সাহায্য করে।

২.ডায়াবেটিসের সমস্যা কমায়
যে সকল মেয়েরা প্রতিদিন আপেল খান, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ২৮% কমে যায়। তার কারণ, আপেলের মধ্যে যে ফাইবার থাকে, তা রক্তে শর্করার পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে।

৩.কোলেস্টেরল কমায়
আপেলের মধ্যে যে ফাইবার থাকে, তা অন্ত্রের ফ্যাট কমাতে সাহায্য করে। যার ফলে কোলেস্টেরলের মাত্রা সঠিক থাকে। আর একবার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করলে হার্টের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা কমে।

৪.হার্ট ভালো রাখে
আগেই বলা হয়েছে যে, আপেলের মধ্যে যে ফাইবার থাকে, তা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়াও, আপেলের খোসার মধ্যে যে ফেনলিক উপাদান থাকে, তা রক্তনালিকার থেকে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। এর ফলে হার্টে রক্তচলাচলা স্বাভাবিক থাকতে। ফলে হৃদযন্ত্রের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা কমে।

৫.ডায়ারিয়া এবং কোষ্ঠকাঠিন্য দূর করে
আপনি কি সারাদিনে বারে বারে বাথরুমেই যেতে থাকেন? কোনও কিছু খেলেই বাথরুমে দৌড়াতে হয়? আবার এমনও কি হয়, যখন বাথরুমে গেলেন তখন দীর্ঘক্ষণ বসে থাকতে হয়? অথচ কিছুতেই পেট পরিষ্কার হয় না। তাহলে এই দুই সমস্যারই একটাই ওষুধ। তা হল, আপেল, যা প্রয়োজন অনুযায়ী বর্জ্য থেকে অতিরিক্ত জল টেনে রাখতে পারে। ফলে একদিকে যেমন অতিরিক্ত বার বাথরুমে যেতে হয় না, তেমনিই হজম শক্তি বৃদ্ধি করে, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দাঁতের যত্নে নারিকেল তেল

সকালে কিংবা রাতে টুথপেস্ট দিয়ে প্রতিদিন দুই বার মাজলে নাকি না দাঁত ভালো থাকে। কিন্তু আপনি কি জানেন এই সমস্ত টুথপেস্টের মধ্যে এমন কিছু কেমিক্যাল রয়েছে যা অনেক সময় দাঁত ক্ষয়ের কারণ হয়। তবে সেই সমস্যা থেকে মুক্তির উপায়ও পাওয়া গেছে।

দাঁতের বিভিন্ন সমস্যা দূর করার জন্য টুথপেস্টের বদলে নারিকেল তেল ও বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করতে পারেন। দাঁতে হলদে ছোপ পড়া, দাঁত ক্ষয়ে যাওয়া এবং মাড়ি গর্ত হয়ে যাওয়ার মতো সমস্যা থেকে দূরে থাকতে পারবেন নারিকেল তেল দিয়ে দাঁত ব্রাশ করলে।

যা যা লাগবে :

১। তিন টেবিল চামচ নারিকেল তেল।

২। কয়েক ফোঁটা মেন্থল তেল।

৩। দুই টেবিল চামচ বেকিং সোডা।

যেভাবে ব্যবহার করবেন :

সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ব্রাশে নিয়ে দাঁত ব্রাশ করুন। চাইলে শুধু নারিকেল তেল মুখে নিয়ে রাখতে পারেন কিছুক্ষণ।

দাঁতের যত্নে নারিকেল তেল ব্যবহারের কারণ :

১। নারিকেল তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা দাঁতে থাকা ব্যাকটেরিয়া দূর করে।

২। গবেষণায় পাওয়া গেছে যে, নারিকেল তেল নিয়মিত ব্যবহার করলে দাঁত ক্ষয়ে যাওয়া থেকে মুক্তি মেলে।

৩। নারিকেল তেল দাঁতের মাড়িয়ে ঘষুন নিয়মিত। মাড়িতে গর্ত হবে না।

৪। টুথপেস্টের বদলে নারিকেল তেল-বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করতে পারেন। এটিতে কোনো ক্ষতিকারক উপাদান নেই। এই মিশ্রণ দাঁতের হলদে ভাব দূর করে ঝকঝকে করে দাঁত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার ইক্বরা চাইল্ড একাডেমির সাফল্য অব্যাহত

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির সাফল্য অব্যাহত রয়েছে।
অতিসম্প্রতি প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনি (পিইসি) পরীক্ষার বৃত্তি প্রাপ্তদের ফলাফলে এবার ওই প্রতিষ্ঠান থেকে ৯জন বৃত্তি লাভ করেছে। যার মধ্যে ৩ শিক্ষার্থী ট্যালেন্টপুলে আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৬জন শিক্ষার্থী।
ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলো- নাবিদ হাসান, মুন্তাসির মামুন ও আমিনুল ইসলাম ইমন।
বিগত ২০১৬ সালে এ প্রতিষ্ঠান থেকে ৭ জন ট্যালেন্টপুলসহ মোট ১৩জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছিলো। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই এমন সাফল্য অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আলহাজ্ব ইউনুছ আলী জানান- ‘কলারোয়ার অন্যতম এ শিক্ষাপিঠ থেকে বরাবরের মতো এবারও বৃত্তি লাভের তালিকা সন্তোষজনক। শিক্ষক ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টা আর নিবিড় পড়ালেখার পর্যবেক্ষণে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের ফলশ্রুতি এটি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest