সর্বশেষ সংবাদ-
উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণাশ্যামনগরে তিন বেকারীতে অভিযান: ২৫ হাজার টাকা জরিমানাপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালিগঞ্জে সরকারি পুকুর সংলগ্ন ড্রেন সংস্কার কাজের উদ্বোধনহাইকোর্টের নির্দেশ উপেক্ষা: মাউশি মহাপরিচালকের বিরুদ্ধে রুল জারিএরশাদের জন্ম না হলে রাষ্ট্রধর্ম ইসলাম হতো না: সাবেক এমপি আশুনৌ-কমান্ডারসহ ৪ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলেরসংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশকালিগঞ্জে হেমায়েত বাহিনীর বিরুদ্ধে কর্মজীবী নারীকে ধর্ষনচেষ্টাসহ বিস্তর অভিযোগঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

দ্বিতীয় সপ্তাহে ৫৫ হলে ‘বিজলি’

দেশি সুপারহিরোইনের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বিজলি।’ ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। সিনেমাটির প্রযোজকও ববি। ববির বিপরীতে রয়েছেন কোলকাতার রণবীর। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। প্রথম সপ্তাহ শেষে দ্বিতীয় সপ্তাহেও ছবিটি ৫৫ টি হলে মুক্তি পাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেপালে এবার রানওয়ে থেকে ছিটকে পড়ল মালয়েশীয় বিমান

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ছিটকে পড়লো মালয়েশিয়ার একটি যাত্রীবাহী প্লেন। তবে যাত্রীরা সবাই অক্ষত ও নিরাপদ আছেন। শুক্রবারের এই দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে সবগুলো বিমানের উড্ডয়ন। বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের সবগুলো ফ্লাইট। বিমানটিতে মোট ১৩৯ জন যাত্রী ছিলেন।

ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মালিন্দো এয়ার পরিচালিত ‘বোয়িং ৭৩৭’ বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের ঘাসের মধ্যে গিয়ে পড়ে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। ইতোমধ্যে বিমানটিকে উদ্ধার করতে কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে, বিমানটি ছিটকে পড়ার পর সব ফ্লাইটের উড্ডয়ন বাতিল করেছে ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ। পুনরায় কখন উড্ডয়ন কার্যক্রম শুরু হবে তা জানা যায় নি।

প্রসঙ্গত, মালয়েশীয় বিমানসেবা প্রতিষ্ঠান মালিন্দো এয়ার কুয়ালালামপুর-কাঠমান্ডু রুটে নিয়মিত যাত্রী পরিবহন করে থাকে।

গত ১২ মার্চ কাঠমান্ডুর এই বিমানবন্দরেই অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৭১ আরোহীবাহী একটি প্লেন। এতে পাইলট, কো-পাইলট ও দুই ক্রুসহ মোট ৫১ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ও নেপালি। তবে বেঁচে গেছেন ২০ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রলীগ নিয়ে আমরা নতুন করে ভাবছি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ছাত্রলীগকে নিয়ে নতুন করে ভাবছে দল। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, সামনে ছাত্রলীগের সম্মেলন রয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মডেলে ছাত্রলীগকে বিকশিত করার নির্দেশ দিয়েছেন। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগ বলেন আর আওয়ামী লীগ বলেন, কেউ পার পাচ্ছে না। এ বিষয়ে শেখ হাসিনার জিরো টলারেন্স। অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবে না।

এ সময় তিনি আরও বলেন বলেন, ছাত্রলীগ নিয়ে আমরা নতুন করে ভাবছি। সংগঠনটির সম্মেলন আছে সামনে। এই সম্মেলনে ছাত্রলীগকে নতুন মডেলে বিকশিত করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেমিনারে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লন্ডনে শেখ হাসিনা-নরেন্দ্র মোদী বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে লন্ডনের ল্যানক্যাস্টার হাউজের বাই লেটারাল রুমে তাদের এ বৈঠক হয়। বৈঠকে রোহিঙ্গা, তিস্তাসহ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আগের অবস্থান থেকে অনেকটা সরে এসেছে ভারত। এ ইস্যুতে ভারতের অবস্থান এখন বাংলাদেশের অনেক কাছাকাছি। ভারত রোহিঙ্গাদের পুনর্বাসনেও সহযোগিতা করে যাচ্ছে।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সব বিষয়ে আলোচনা হয়েছে। কমনওয়েলথসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ হয়েছে। রোহিঙ্গা বা তিস্তা ইস্যু নিয়ে আলাপ হয়েছে কি-না জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, সব বিষয়েই আলোচনা হয়েছে। আপনারা জানেন রোহিঙ্গা ইস্যুতে ভারত তাদের অবস্থান থেকে অনেক সরে এসেছে। তারা রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য সহযোগিতা করছে। আর কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট করে কিছু না জানালেও তিনি বলেন, দ্বিপাক্ষিক সব বিষয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। আর কমনওয়েলথ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

তবে দু’ দেশের একাধিক সূত্র জানিয়েছে, বিশ্বভারতীতে নির্মাণাধীন বাংলাদেশ হাউজ নির্মাণের বিষয়টিও দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসে। এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘শীঘ্রই বিশ্বভারতীতে নির্মাণাধীন বাংলাদেশ হাউজের উদ্বোধন করা হবে। আপনি (শেখ হাসিনা) যদি উদ্বোধনের সময় ভারতে আসেন, তবে আমিও আসবো।’ প্রেস ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব ছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকের পর এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুদূরপ্রসারী আলোচনা হয়েছে।’ এ বৈঠকের মধ্য দিয়ে প্রায় এক বছর পর দুই নেতা মিলিত হলেন। সর্বশেষ গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রীর ভারত সফরে মোদী’র সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। আগামী কয়েক মাসের মধ্যেই আবারও তার ভারত সফরের কথা রয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিবেশীই প্রথম! প্রতিবেশী এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সংযোগ স্থাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতবিনিময় করেছেন। কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ২০১৮-এর সাইডলাইনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এই গরমেও মধু-দারুচিনি

ওজন হ্রাসে

সকালে নিয়মিত কুসম গরম পানিতে মধু ও দারুচিনি মিশিয়ে খেলে মেদ কমতে শুরু করে। ফলে কম সময়ের মধ্যে ওজন হ্রাস পায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে

নিয়মিত দারুচিনি পেস্টের সঙ্গে মধু মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে। সেই সঙ্গে দূর হয় ক্লান্তি।

দাঁতের যত্নে

দারুচিনি ও মধুতে এমন কিছু পুষ্টিকর উপাদান আছে, যা শরীরে প্রবেশ করার পর একদিকে যেমন দাঁতকে শক্ত করে, তেমনই মুখগহ্বরে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে। ফলে মুখের দুর্গন্ধ দূর হওয়ার পাশাপাশি দাঁতের সমস্যা সৃষ্টির শঙ্কা কমে যায়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে

পরিবারের কারো এই রোগ থাকলে অন্যরা দারুচিনি ও মধু খেয়ে উপকার পেতে পারে। কারণ এই দুই প্রাকৃতিক উপাদান ইনসুলের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেয়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার শঙ্কা কমে আসে।

চুলের সৌন্দর্য বাড়াতে

একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত মধু ও দারুচিনি খেলে চুলের গোড়ায় পুষ্টির ঘাটতি দূর হয়। ফলে হেয়ার ফলের মাত্রা কমতে শুরু করে। পাশাপাশি চুলের সৌন্দর্য বাড়ে।

হার্টের উন্নতিতে

শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা কমানোর মধ্য দিয়ে হার্টের স্বাস্থ্যে উন্নতি ঘটনায় মধু ও দারুচিনি। মধুতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট হার্টের ভেতরে প্রদাহ কমায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলকাতার প্রেক্ষাগৃহে ‘স্বপ্নজাল’

এবার কলকাতার প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে যাচ্ছে পরীমনি ও ইয়াশ রোহান অভিনীত ‘স্বপ্নজাল’। আগামী ৪ মে থেকে ছবিটি সেখানে দেখানো হবে। আজ শুক্রবার কলকাতায় সংবাদ সম্মেলন করবে ‘স্বপ্নজাল’ টিম। নায়ক-নায়িকা ছাড়াও সেখানে অংশ নেবেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনসের আবুল খায়ের লিটু ও লুভা নাহিদ চৌধুরী। টানা দু’ সপ্তাহ কলকাতায় প্রচারণা চালাবে ‘স্বপ্নজাল’ টিম।

এদিকে আজ থেকে দেশের ১০টি প্রেক্ষাগৃহে চলবে ‘স্বপ্নজাল’। প্রেক্ষাগৃহগুলো হল চট্টগ্রামের আলমাস, যশোরের মণিহার, চালার সাগরিকা, সিলেটের নন্দিতা, খুলনার লিবার্টি, সিরাজগঞ্জের সাগরিকা, ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, শাহীন, শ্যামলী প্রেক্ষাগৃহ। আর আগামী ২৭ এপ্রিল কানাডার টরেন্টো, উইনিপেগ, ক্যালগারি এডমন্টন শহরেও প্রদর্শিত হবে ‘স্বপ্নজাল’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় আসছে জাতিসংঘ প্রতিনিধি দল

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ২৬ এপ্রিল ঢাকায় আসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। একই সাথে এই দল বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইনে যাবে। ১৫ সদস্যের এই প্রতিনিধি দল কুতুপালং রোহিঙ্গাও শিবির পরিদর্শন করবে। প্রতিনিধি দলটি দুই দেশের সরকারের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিনিধি দলে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশসহ ১৫ দেশের প্রতিনিধি থাকবেন।

কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন ছাড়াও এই প্রথমবার রাখাইনে রোহিঙ্গাদের গ্রাম সফর করবেন তারা।

রাখাইনে সহিংসতা শুরুর পর বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। এ নিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখে। ঢাকা-নেপিদো চুক্তি হলেও প্রত্যাবাসনে দৃশ্যত কোনো অগ্রগতি নেই। সম্প্রতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অসহায় শিল্পীদের পাশে অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রে নিয়মিত এখন না দেখা গেলেও চলচ্চিত্রের বাহিরের বিভিন্ন বিষয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন এই নায়িকা। এবার তিনি চলচ্চিত্র শিল্পীদের পাশে দাঁড়াতে কনসার্টে অংশ নিবেন।

অসহায় শিল্পীদের সাহায্য করতে অর্থ সংগ্রহের জন্য এ কনসার্টের আয়োজন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। আজ শুক্রবার (২০ এপ্রিল) নরসিংদীর ড্রীম হলিডে পার্কে বিকেল ৪টায় এই কনসার্টে অংশ নেবেন অপু বিশ্বাসসহ চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা।

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনী ইশতেহারেই মিশা-জায়েদ প্যানেল কথা দিয়েছিল পিছিয়ে থাকা, অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াতে তহবিল গঠন করবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সেই ইশতেহারের অংশ হিসেবেই এই কনসার্টের উদ্যোগ নিয়েছে শিল্পী সমিতি। কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও শো ব্লিজ এন্টারটেইনমেন্ট। কনসার্টের অর্থ চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে জমা হবে।

অনুষ্ঠানে চলচ্চিত্রের জনপ্রিয় সব গানের সঙ্গে নাচবেন রিয়াজ, ফেরদৌস, পপি, পূর্ণিমা, অপু বিশ্বাস, জায়েদ খান, আমিন খান, ডিপজল, বিপাশা কবিরসহ আরো অনেক তারকা। দর্শক টিকিট কেটে কনসার্টটি উপভোগ করার সুযোগ পাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest