সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় আমেরিকা প্রবাসী দম্পতির সহযোগিতা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পইরানের ভয়ে মার্কিন ঘাঁটি ইসরাইলে সরিয়ে নিতে বললেন সাবেক সেন্টকম প্রধানসাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা : একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদশ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!এনসিপির সমাবেশে হামলা নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: ডা. জাহেদতালায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশগাবুরায় ভেড়িবাঁধের ওপর অবৈধ ভাবে বসানো নাইনটি পাইপ অপসারণমজনু সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও শ্রমিক ইউনিয়নে অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভসাতক্ষীরায় ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬দেবহাটার পারুলিয়ায় মৎস্য ঘেরে ডাকাতিতে বাধা : মৎস্য চাষীকে কুপিয়ে জখম

সাতক্ষীরায় ৭১ এর বধ্যভূমি সংরক্ষণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৭১ এর বর্ধ্যভুমি সংরক্ষণের দাবীতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড। সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৭১ এর বর্ধ্যভুমি/গণকবর চিহ্নিত করে সরকারের নীতিমালা অনুযায়ী সংরক্ষণ ও স্মৃতি সৌধ/স্মৃতিস্তম্ভ নির্মাণ করার সির্দ্ধান্ত গ্রহণ করেছে। ১৯৭১ সালে সাতক্ষীরা শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ে পাক হানাদার বাহিনী স্কুলে আশ্রয় নেয়া ভারতগামী শরনার্থীদের উপর অতর্কিত হামলা করে শত শত নারী পুরুষ, শিশু, বৃদ্ধদের নৃশংসভাবে হত্যা করে। তাছাড়া অসংখ্য মানুষ এই হত্যাযজ্ঞে আহত হয়। পরবর্তীতে উদ্যোগের অভাবে উক্ত বর্ধ্যভুমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। শহর থেকে ১৫ কিঃ মিটার যশোর সংলগ্ন সাতক্ষীরার অন্যতম বাণিজ্য কেন্দ্র ঝাউডাঙ্গা বাজার ৭১ এর এপ্রিলের শেষে খুলনা অঞ্চল থেকে প্রাণভয়ে পালানো কয়েক শত শনণার্থী পরিবার ভারতে যাওয়ার পথে ঝাউডাঙ্গায় পৌছালে পাক-বাহিনী অতর্কিতভাবে নির্বিচারে গুলি করে শতাধিক নারী-পুরুষ হত্যা করে এবং অসংখ্য মানুষ আহত হয়। গণ হত্যা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তাই এ মুহুর্তে দু’টি বর্ধ্যভুমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা প্রয়োজন। উল্লেখ্য সাতক্ষীরাবাসী গতকয়েক বছর ধরে এবং এ বছরে উক্ত বর্ধ্যভুমিতে নানাবিধ কর্মসুচি ও গণহত্যা দিবস পালন করেছে। ৭১ এর বর্ধ্যভুমি সংরক্ষণের দাবীতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশারফ হোসেন মশু, ডেপুটি কমান্ডার আবুবক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, সদস্য আব্দুর রহিম ও সদর উপজেলার সদস্য আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় শিক্ষার্থীদের রাস্তায় পড়ে থাকা ইটভাটার কাদা-মাটি অপসারণ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে কোদাল হাতে নিয়ে রাস্তা থেকে ইটভাটার কাদা-মাটি অপসারণ করলো।
কলারোয়ার বিভিন্ন এলাকার ইটভাটার দৌরাত্মে নাকাল পথচারীসহ শিক্ষার্থীরা। ইটভাটায় মাটি আনা-নেয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টরের ট্রলি আর ইঞ্জিন ট্রলির রাস্তায় চলাচল এতটাই দ্রুতগতির যে পথচারীরা আতংকে থাকেন স্বাভাবিক চলাফেরায়। শুধু তাই নয়, চলন্ত ট্রলি থেকে মাটি পড়ে পিচঢালা রাস্তা যেমন মাটি-কাদায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে তেমনি ইটের সোলিং রাস্তা ও মাটির রাস্তাও ক্ষতিগ্রস্থ হচ্ছে মারাত্মক ভাবে।
এসকল যানবাহন চলাচলে সুনির্দিষ্ট কোন নীতিমালা কিংবা নিয়মনীতি না থাকায় সংশ্লিষ্ট প্রশাসনও পড়ছেন বিপাকে। আবার কতিপয় প্রভাবশালীদের সন্তুষ্ট করে দেদারছে চলছে ইটভাটা সংশ্লিষ্ট অন্যান্য কর্মযজ্ঞতা। যেন দেখার কেউ নেই।
তবে ট্রাক্টরের ক্ষেত্রে বিআরটিএ’র রেজিস্ট্রেশনসহ আনুষাঙ্গিক কাগজপত্র থাকার কথা থাকলেও বেশির ভাগ ইটভাটায় নিয়োজিত ট্রাক্টরগুলোর নূন্যতম কোন বৈধতা নেই। আর স্থানীয় পর্যায়ে তৈরিকৃত শ্যালো-ইঞ্জিনের ট্রলির ক্ষেত্রে তো কথা-ই নেই, তারা যেনো মগের মুল্লুকের বাদশা। পথচলার ক্ষেত্রে রাস্তাটা শুধু নিজেদেরই মনে করে এমন ভাবে চলে যে অন্য যানবাহন বা পথচারীরা প্রতিনিয়ত বিপাকে পড়ছেন। ঘটছে ছোট-বড় দূর্ঘটনাও। শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষার্থীরা থাকে সবসময় আতংকে।
উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটার কাজে নিয়োজিত মাটিবাহী যানবাহন থেকে পড়ে যাওয়া মাটির কারণে রোদ্রের সময় রাস্তা যেমন ধুলাচ্ছন্ন হয়ে পড়ে ঠিক তেমনি সামান্য বৃষ্টিতেই সেই রাস্তা হয়ে ওঠে কর্দমক্ত। মাটি-কাদার জেরে পিচের পাকা রাস্তা স্লিপিং হয়ে শুধু যানবাহন নয় হেটে গেলেও পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে।
এমনই একটি চিত্র দেখা গেছে উপজেলার সোনাবাড়িয়া বাজারের পার্শ্ববর্তী সোনাবাড়িয়া হাইস্কুল সংলগ্ন পিচের পাকা রাস্তায়। গত দু’দিন আগের সন্ধ্যায় সামান্য বৃষ্টিতে জনগুরুত্বপূর্ণ ওই রাস্তার উপর পড়ে থাকা ইটভাটার মাটিতে কাদায় পরিপূর্ণ হয়ে যায়। ফলে চরম দূর্ভোগে পড়ে চলাচলকারীরা। বিপদজনক হয়ে ওঠে স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারিদের জন্য। মুনাফাখোর ইটভাটার মালিকদের চরম দায়িত্বহীনতা আর উদাসীনতায় ওই পরিস্থিতির সৃষ্টিতে স্থানীয়সহ সংশ্লিষ্ট প্রশাসন এগিয়ে না আসলেও মহতি উদ্যোগের হাত বাড়ায় স্কুল শিক্ষার্থীরা। তারা নিজেরা হাতে কোদাল নিয়ে রীতিমত রাস্তা থেকে কাদা-মাটি অপসারণ করে। উপযোগি করে তোলে যাতায়াতের। কতিপয় জনপ্রতিনিধিসহ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টরা যখন হাত-পা গুটিয়ে বসে থাকে তখন বাধ্য হয়ে ওই শিক্ষার্থীরা শুরু করে রাস্তা থেকে ইটভাটার মাটি-কাদা অপসারণে তাদের ও অন্যদের যাতায়াতের সুবিধার্থে। ওই দৃশ্য হঠাৎ দেখলে মনে হলো- শিক্ষার্থীরা যেন কোন ফসলি মাঠে কাজ করছে।
ক্লাস শুরুর আগে ও পরে সোনাবাড়িয়া হাইস্কুলের অর্ধশতাধিক ছাত্রের জনকল্যাণ ওই কাজ দেখে স্থানীয় অনেকে তাদের স্যালুট জানিয়েছে, করেছেন প্রশংসাও। কিন্তু হয়তো সামান্যতম লজ্জাবোধ হয়নি দায়ীদের।
কয়েকজন শিক্ষার্থী জানান- ‘ইটভাটায় নিয়ে যাওয়া গাড়ি থেকে মাটি পড়ে পাকা রাস্তায় কাদা হয়ে গিয়েছে। এখানে চলাচলও করা যাচ্ছে না। কেউ এগিয়ে না আসায় আমরা বাধ্য হয়ে বাড়ি থেকে কোদাল নিয়ে এসে কাদা ও মাটি সরিয়ে দিচ্ছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার বহেরা টু কুলিয়া ব্রীজ রাস্তাটির এখন বেহাল দশা

কুলিয়া প্রতিবেদক: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা বাজার থেকে কুলিয়া ব্রীজ পর্য়ন্ত রাস্তাটি খানা-খন্দক, গর্ত, ভাঙ্গল এত বেশী পরিমান যে, যান চলাচল তো দুরের কথা হেঁটে চলাচলও ভীষন ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সাতক্ষীরায় ওবায়দুল কাদেরের আগমনের ফলে পুষ্পকাটি ভাটা থেকে বহেরা বাজার পর্যন্ত ১কি:মি রাস্তা ও কুলিয়া ব্রীজ থেকে কুলিয়া বাজার পর্যন্ত কোনভাবেই নেপে মুছে কাজ হয়েছিল এই ঢেউ খেলা রাস্তাটি। কিন্তু মাঝখানের ১কি:মি রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই সড়কটির অবস্থা দীর্ঘ দিন থেকে খারাপ হলেও কোন সংস্কার হয়নি। আর এ সড়কে ছোট-বড় সড়ক দূর্ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রায়ই দুই একটি ঢাকা পরিবহন, যাত্রীবাহি বাস, মালবাহি ট্রাক, নছিমন, ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যান ও মোটরসাইকেল ভেঙ্গে অকেজো হয়ে পড়ে থাকে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি এখনই সংস্কার করা না হলে কিছুদিনের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। বিশেষ করে বর্ষায় রাস্তার দুরবস্থার শেষ নেই। আর আগামী বর্ষা মৌসুম তো আছেই। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে গর্তগুলো একাকার হয়ে যায়। কোথাও কোথাও গর্তের পরিমাণ আরো বেশি। সড়ক ও জনপদ বিভাগ পিচ রাস্তার উপর শুকনো ইট দিয়ে দায়সারা সংস্কার করেছে মাঝে মধ্যে। বৃষ্টি না হলে ধুলা আর বৃষ্টি হলে কাদা। এভাবেই যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস। কিন্তু কারো কোন পদক্ষেপ নেই। ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তা সংস্কারের অর্থ যাচ্ছে কোথায়? সাতক্ষীরা সড়ক ও জনপথের অধীনে এ রাস্তাটি কাপেটিং-এর পাঁকা রাস্তা হলেও কোথাও কোথাও দেখা মেলেনা পিচের নমুনা। এমনকি এই ৩ কিলোমিটার সড়কের দু’পাশে কলেজ, কয়েকটি হাইস্কুল, মাদ্রাসা ও প্রাইমারী স্কুল প্রতিষ্ঠিত হওয়ায় কয়েক’শ শিক্ষকসহ হাজার হাজার ছাত্র-ছাত্রী চলাচলে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছে। এমনকি বর্ষার সময় রাস্তায় জমে থাকা পানির ছিটকে অনেকের জামা-কাপড় নষ্ট হচ্ছে। আবার বর্ষা যদি না হয় তাহলে রাস্তার দুই ধারে বসবাসকারী লোকজন ধুলাই রোগগ্রস্থ হয়ে পড়ছে। সংস্কারের অভাবে বর্তমানে যান চলাচল হুমকির মুখে। একান্ত বাধ্য হয়ে জনগন যাতায়াত করলেও তাদের ভোগান্তি যেন শেষ নেই। রাস্তাটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তাই রাস্তাটি সংস্কার করা অত্যন্ত জরুরী ও সময়ের দাবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সেফটি প্রকল্পের অবহিতকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুর ১২ টায় USDA এর অর্থায়নে উইনরক এর সহযোগীতায় TMSS কর্তৃক বাস্তবায়িত সেফটি প্রকল্পের এক অবহিতকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের বিষয়ে সকলকে অবহিত করেন TMSS এর প্রজেক্ট ম্যানেজার শহিদুল আলম খাঁন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই ইয়ামিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উইনরক ইন্টারন্যাশনালের এডিও এবিএম শাহিদুল হক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সাংবাদিক কে.এম রেজাউল করিম, TMSS এর এইও মাহফুজুল হক, সাদিকুর রহমান টফি সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। কর্মশালায় জানানো হয়, উক্ত প্রকল্পটি ২০১৭-২০২১ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদে এই প্রকল্পে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ৩৮ টি গ্রুপের মাধ্যমে ৯৫০ জন চাষীকে নির্বাচন করে কার্য্যক্রম চলমান আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সেমাবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। এসময় সভায় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, দেবহাটা থানার এসআই ইয়ামিন আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, বিজিবির জিন্নাত আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় মিনিস্টার মাইওয়ান শো-রুম উদ্বোধন করলেন চিত্রনায়ক ফেরদৌস

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ চলচিত্র জগতের জনপ্রিয় তারকা এপার-ওপার বাংলা চলচিত্রের কিংবদন্তি নায়ক ফেরদৌস আহমেদ বলেছেন- ‘দেশকে ভাল বাসেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখেন। দেশীয় পণ্য ক্রয় করুন আর দেশকে অর্থনৈতিক ভাবে সম্মৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন।’
সোমবার ৯ এপ্রিল দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরসকাটি বাজারে মিনিস্টার মাইওয়অন শো-রুমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাইকেল মুধসূধন দত্তের স্মৃতি বিজড়িত মৃত-প্রায় কপোতাক্ষ নদ সংস্কারেরও দাবি করেন নায়ক ফেরদৌস।
স্থানীয় ১নং জয়নগর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামছুদ্দীন আল মাসুদ বাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মিনিস্টার মাইওয়ান কোম্পানীর আয়োজিত এবং উপজেলার কে.পি.ইউ.এস.এস লিমিটেডের সহযোগিতায় ওই বাজারের হোসেন সানা মার্কেটে এ শো-রুম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর এডিএম নবাব আলী, আরএম হাসানুর রহমান, আরএম ফাহিম মুন্তাসির,মার্কেটিং অফিসার আলমগীর হোসেন, কে.পি.ইউ.এস.এস লিমিটেডের ম্যানেজার আবু বকর ছিদ্দিক বাবু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কারুজ্জামান, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, টয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনি, এশিয়ান টিভির তুহিন, বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সংবাদের কলারোয়া প্রতিনিধি আব্দুর রহমান, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, সরসকাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাজরিহা হোসাইন, এএসআই সুমন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী, যুবলীগ নেতা শেখ সুমন হোসেন প্রমুখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি শো-রুম ঘুরে ঘুরে দেখেন এবং ক্রেতাদের হাতে মিনিস্টার মাইওয়ান ফ্রিজ তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো ভক্ত দর্শকদের শুভেচ্ছা জানান জনপ্রিয় নায়ক ফেরদৌস।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক মাসের জন্য কোটা সংস্কার আন্দোলন স্থগিত

এক মাসের জন্য কোটা সংস্কার আন্দোলন স্থগিত করেছে আন্দোলন কারীরা। আজ সোমবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। এরপর তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিকেলে বলেছেন, কোটা সংস্কার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। আন্দোলনে এ পর্যন্ত যারা যেভাবে আহত হয়েছে তাদের চিকিৎসার বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মাহফিজুল ইসলাম আককাজ : জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ইং-০৮/০৪/২০১৮ তারিখে কেন্দ্রীয় জাতীয় ছ্ত্রা সমাজের সভাপতি সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে কায়ছারুজ্জামান হিমেলকে সভাপতি, মো. আকরামুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং রোকনুজ্জামান সুমনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে। আগামী ০২ বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে। জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির নের্তৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির সাবেক সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুসহ জাতীয় পার্টির সকল অংগ ও সহযোগি সংগঠনের নের্র্তৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest