সর্বশেষ সংবাদ-
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিনদুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটন

সাতক্ষীরায় ইয়াবাসহ গ্রাম পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ২৫ পিচ ইয়াবা সহ গ্রাম পুলিশ (চৌকিদার) সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের ফুলতলা মোড় থেকে পুলিশ তাকে আটক করে।

আটক সাইফুল সদরের আলিপুর হাটখোলা গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।

সাতক্ষীরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের ফুলতালা মোড়ে অভিযান চালায়। সেখান থেকে আলিপুর ইউনিয়নে কর্মরত চৌকিদার সাইফুল ইসলামের দেহ তল্লাসি করে ২৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তিতে শ্যামনগর উপজেলার ০৪ নং কাশিমাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করে নজর কাড়তে সক্ষম হয়েছে। এ বারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ০৮ জন ট্যালেন্টপুল ও ০২ জন সাধারণ গ্রেডে মোট ১০ জন বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন হাফিজুর রহমান, মোঃ আহসান হাবিব, হুমাউন কবির, উর্মি, রুবিনা, দৃষ্টিরায় তমা, সুমাইয়া আক্তার সুমি ও শামিমা সুলতানা। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলেন নাইম হাসান ও শাহজালাল হোসেন।
প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষকবৃন্দ, এসএমসি, পিটিএ ও অভিভাবক সহ এলাকার শিক্ষানুরাগী মহলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার ফলে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ অভূতপূর্ব সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
বিদ্যালয়ের এসএমসি সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রাথমিক শিকার উন্নয়নে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা সত্যিই অনেক প্রসংশনীয়। শিকার উন্নয়নে সরকারের পাশাপাশি আমাদেরও আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে।
কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আশাকরি আমার ইউনিয়নে শিক্ষাক্ষেত্রে সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে এবং শিক্ষাঙ্গনে আমার সহযোগিতাও অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা ও কোটার শূন্যপদে নিয়োগ স্পষ্ট করলো সরকার

সরকারি চাকরিতে কোটা ও কোটার শূন্য পদে নিয়োগের পক্ষে-বিপক্ষে আন্দোলনের মধ্যে বিষয়টি স্পষ্ট করেছে সরকার। এক আদেশে কোটা সংরক্ষণ ও কোটার শূন্য পদ থাকলে সেক্ষেত্রে নিয়োগ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ৬ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানের স্বাক্ষর করা এক আদেশে বলা হয়, ‘সব সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটার কোনো পদ যোগ্য প্রার্থীর অভাবে পূরণ করা সম্ভব না হইলে সে সেসকল পদ মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের মধ্য হইতে পূরণ করিতে হইবে।’

২০১০ সালের একটি নিয়োগ বিজ্ঞপ্তির মুক্তিযোদ্ধা কোটার শর্ত শিথিল করে অন্যসব সরাসরি নিয়োগে সব কোটার ক্ষেত্রে শূন্য পদে মেধাবীদের নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছিল।

এই নির্দেশনার পরে কোনোভাবে যেন কোটার পদে নিয়োগ না হয় সেজন্য কোটার পক্ষের সংশ্লিষ্টরা দাবি জানিয়েছিল। আর কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৫ এপ্রিল) কোটা বহাল রেখেই কোটা এবং কোটার শূন্যপদে মেধাবীদের নিয়োগের বিষয়ে স্পস্ট করে ব্যাখ্যা দিয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত আদেশে গত ৬ মার্চের স্মারকের নির্দেশনার স্পষ্টীকরণ করে বলেছে, ‘উক্ত নির্দেশনা জারির ফলে সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত এবং বিভিন্ন করপোরেশন ও দফতরের সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোটা পদ্ধতি যথাযথভাবে অনুসরণের লক্ষ্যে নিম্নরূপ ব্যাখ্যাসহ স্পষ্টীকরণ করা হইল:

(ক) প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে:
১. প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে ২০১০ সালের ৫ মে পরিপত্র অনুসরণপূর্বক বিশেষ কোটার অধীন কোনো জেলার বিতরণকৃত পদের সংখ্যা হইতে যোগ্য প্রার্থীর সংখ্যা কম হইলে উক্ত বিশেষ কোটার অপূর্ণ পদসমূহ জাতীয় ভিত্তিক স্ব-স্ব বিশেষ কোটার (অর্থাৎ মুক্তিযোদ্ধা, মহিলা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) জন্য প্রণীত জাতীয় মেধা তালিকা হইতে পূরণ করিতে হইবে।

২. উক্ত সিদ্ধান্ত অনুসরণের পর সংশ্লিষ্ট নিয়োগের জন্য মহিলা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার কোনো কৃতকার্য প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদগুলো অবশিষ্ট কোটা অর্থাৎ জেলার সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করিতে হইবে।

৩. উপরিউক্ত

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব ক্রীড়া দিবস আজ

বিশ্ব ক্রীড়া দিবস আজ

কর্তৃক Daily Satkhira

বিশ্ব ক্রীড়া দিবস আজ (শুক্রবার)। বরাবরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে যাচ্ছে বাংলাদেশ। ‘ক্রীড়ায় শান্তির সমাবেশ উন্নয়নে বাংলাদেশ’ প্রাতিপাদ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে দেশের সকল ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, পৃষ্ঠপোষকসহ ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

অপর এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলা একটি শিল্প। খেলাধুলার মূল কথাই হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। সুস্থ-সবল দেহ-মন এবং দেশ ও জাতির প্রতি ভালবাসা তৈরিতে খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান, কর্তব্যপরায়ণতা ও সহনশীলতার শিক্ষা দেয়।

বাণীতে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ক্রীড়াবিদ, ক্রীড়ানুরাগীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং আনন্দ প্রকাশ করেন।

দিবসটি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত র‌্যালিটি সকাল ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১নং গেইট থেকে শুরু হয়ে তা জিপিও, শিক্ষা ভবন, জাতীয় প্রেস ক্লাব হয়ে এনএসসি টাওয়ারে শেষ হয়। এরপর সকাল ৮টায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিরোপা আবাহনীরই

শিরোপা আবাহনীরই

কর্তৃক Daily Satkhira

লং অন থেকে ওয়াইডিশ মিড উইকেটে দৌড়ে গিয়ে বদলি ফিল্ডার সাইফ হাসানের নেওয়া দুর্দান্ত ক্যাচে গেলেন লিজেন্ডস অব রূপগঞ্জের আশার সলতে জ্বালিয়ে রাখা মুশফিকুর রহিম। আর সঙ্গে সঙ্গেই আগাম শিরোপা উদ্‌যাপন শুরু হয়ে গেল বাদ্য-বাজনা নিয়ে অপেক্ষায় থাকা আবাহনী সমর্থকদেরও। একটু পরে দেখা গেল ঢাকা থেকে প্রিমিয়ার লিগের ট্রফিও গিয়ে পৌঁছেছে বিকেএসপির মাঠে। ততক্ষণে মিরপুরে খেলাঘরের কাছে শেখ জামাল ধানমণ্ডির হারে যদিও তাদের শিরোপা উৎসব ভণ্ডুল হওয়ার সুযোগ ছিল না। তবু জিতে উদ্‌যাপনের মহিমাই আলাদা। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মুশফিকের বিদায়ের পর আর কেউ তাদের জয় অনিশ্চিত করেও তুলতে পারেনি। ৯৪ রানের জয়ে তাই ১৯তম লিগ শিরোপার বল্গাহীন উৎসব করতে করতেই ট্রফি উঁচিয়ে ধরতে পেরেছে আবাহনী। যে শিরোপা জয়ে আছে অনেক প্রশ্নও। শেষ ম্যাচে বড় জয় নিয়ে হয়তো কথা বলার কিছু নেই, কিন্তু এ পর্যন্ত আসতে আবাহনী খেলেছে অনেকগুলো সন্দেহজনক ম্যাচ। আর তাই এই শিরোপা জয় আবাহনীকে কতটা গর্বিত করল, তা নিয়ে সন্দিহান দেশের ক্রিকেট মহল।

এই মাঠে খেলা নিজেদের সবশেষ ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ৩৯৩ রানের রেকর্ড গড়েছিল আবাহনী। কাল করল দ্বিতীয় সর্বোচ্চ ৩৭৪ রান। দোলেশ্বরের বিপক্ষে ওপেনিংয়ে ২৩৬ রানের নতুন রেকর্ড গড়ার পথে সেঞ্চুরি করেছিলেন দুই ওপেনারই—এনামুল হক (বিজয়) ও নাজমুল হোসেন (শান্ত)। এদিন একই রকম হলো না কিন্তু মাত্র ১২ ওভারেই ৯২ রানের জুটিতে শুরুর ছন্দটা ধরা হয়ে যায় আবাহনীর। ৫১ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলে যাওয়া ৫৭ রানের যে ছন্দ ধরে দেওয়া ইনিংসের জন্য তাই দিনের শেষে মাশরাফি বিন মর্তুজার অকুণ্ঠ প্রশংসাও পেলেন এনামুল, ‘সবাই হয়তো দুটি সেঞ্চুরির কথাই বলবে, কিন্তু আমার কাছে এনামুলের ইনিংসটিও কম মূল্যবান নয়।’
নাজমুলের মতো সেঞ্চুরি দেখা দিয়েছে আবাহনী অধিনায়ক নাসির হোসেনের ব্যাটেও। তবে নাজমুলের এই মাঠে টানা দ্বিতীয় এবং লিগে নিজের চতুর্থ সেঞ্চুরিটা যদি হয়ে থাকে নিশ্ছিদ্র, তাহলে এই আসরে নাসিরের প্রথম সেঞ্চুরি বহুবার জীবন ফিরে পাওয়ার গল্পে লেখা। ২৭ রানে মিড উইকেটে তাঁর লোপ্পা ক্যাচ ফেলেছেন আশিকুজ্জামান। কঠিন হলেও নাসিরের রিটার্ন ক্যাচ নেওয়া অসম্ভব ছিল না রূপগঞ্জ অধিনায়ক নাঈম ইসলামের জন্যও। ফিফটির পর নাসিরের নিশ্চিত ক্যাচকে ছক্কা বানিয়েছেন মোশাররফ হোসেনও। প্রতিপক্ষের জঘন্য ক্যাচিং আর বাজে ফিল্ডিংয়ে নাসিরও পেয়ে যান পাল্টা আক্রমণে ছিন্নভিন্ন করার পথ। তা করেনও। চার-ছক্কার ফুলঝুরিতে ৭৯ বলে নাজমুলের আগেই পৌঁছে যান সেঞ্চুরিতে। একই ওভারে (৪২) নাজমুল তিন অঙ্কে যান ৯৭ বলে। দুজনের ১৮৭ রানের চতুর্থ উইকেট পার্টনারশিপে অবশ্য নাসিরের একারই ৯১ বলে ১২৯ রান। তুলনায় রয়েসয়ে খেলা নাজমুলের ইনিংসটি ১০৭ বলে ১১৩ রানের। এই আসরে চার সেঞ্চুরিতে লিগ সর্বোচ্চ ৭৪৪ রান করা নাজমুলের উজ্জ্বল ভবিষ্যৎও এখান থেকেই দেখলেন মাশরাফি, ‘এই ছেলেটা লম্বা রেসের ঘোড়া হবে।’দলের ইনিংস লম্বা করায় ব্যাট দাগলেন মাশরাফি নিজেও। ৮ বলে ৪ ছক্কায় অপরাজিত ২৮ রান। এর মধ্যে তিনটিই মেরেছেন শেষ ওভারে তরুণ পেসার আশিককে। তাতে ৩৭৪ করেও নির্ভার হওয়ার উপায় ছিল না, কারণ দোলেশ্বর প্রায় ৪০০ তাড়া করেও বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় বৃষ্টি আইনে এগিয়ে ছিল ১ রানে। তাই স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই রূপগঞ্জ ওপেনার আব্দুল মজিদ কিংবা ৪১ রানে অভিষেক মিত্রকে অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ফেরানোর পরও ঢিলেঢালা হওয়ার সুযোগ ছিল না আবাহনীর। তা যে ছিল না, সেটি মোহাম্মদ নাঈম শেখকে (৫৪ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭০ রান) নিয়ে মুশফিকের (৬৬ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৭ রান) ৯১ রানের পার্টনারশিপই বোঝাচ্ছিল। অফস্পিনে দুজনকেই তুলে নেওয়া নাসিরকে তাই ম্যাচ সেরার পুরস্কার দেওয়া ছাড়া উপায়ও ছিল না। মুশফিকের বিদায়ের পর লড়াইয়ে নিঃসঙ্গ হয়ে পড়া রূপগঞ্জ অধিনায়ক নাঈমও (৬৮ বলে ৭৬) যথাসাধ্য দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেছেন। তবে দল যে ৩৭৪ তাড়ার শক্তি হারিয়েছে মুশফিক যাওয়ার পরপরই। এরপর ছিল উৎসবের অপেক্ষা। আবাহনী সমর্থকরা যখন সেটি করছেন, তখন মাশরাফি এসে সংবাদমাধ্যমকে বলে গেলেন, ‘আমার যখন অভিষেক হয়, তখন ঢাকার লিগ দারুণ জমজমাট ছিল। এবারও দারুণ জমজমাট হলো আসরটি। কাগজ-কলমে আমরা সেরা দল হয়েও চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাটকা মাছ চিনবেন যেভাবে

মাছ কিনতে গেলে ঠকে যান এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। অনেক সাবধানতা অবলম্বন করে মাছ কিনে বাসায় নেওয়ার পর দেখা যায় মাছটা পঁচা। কিন্তু যদি জানা থাকে তাজা মাছ চেনার উপায়, তাহলে ঠকে যাওয়ার আশঙ্কাটা থাকে না। তাই জেনে নিন টাটকা মাছ কেনার কয়েকটি টিপস—

১. মাছ হাতে নিলে যদি পিছলে যায় তাহলে বুঝবেন মাছটি টাটকা।

২. মাছের চোখ ভালোভাবে লক্ষ্য করুন। চোখ যদি ভিতরদিকে বসে যায় তবে সেটি টাটকা নয়। কেননা টাটকা মাছের চোখ কখনও ঘোলাটে হয় না, আর খানিকটা বাইরের দিকে বের হয়ে থাকে।

৩. ছোট মাছের পেট ফাঁক করে যদি দেখেন ভিতরের পটকাটি লাল ও ভেজা, তাহলে বুঝবেন তাজা মাছ। পুরনো মাছের পেটের ভেরতটা শুকনো হয়।

৪. কেউ কেউ মাছের পেটি কিনে থাকেন। অল্প চাপ দিয়ে দেখুন, যদি কাঁটা থেকে মাছটি আলাদা হয়ে যায় তবে জানবেন সেটি টাটকা মাছ নয়।

৫. চিংড়ি মাছ হাতে নিতে গেলে সহজেই মাথা ভেঙে যায় কিনা দেখুন। যদি তা হয় তাহলে বুঝবেন মাছ টাটকা নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেনিয়ার ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণা

অর্থনৈতিক টানাপড়েন আগেই ছিল কেনিয়ার ক্রিকেটে।  তার ওপর যোগ হয়েছে পারফরম্যান্সের দীনতা।  এক সময় বিশ্ব আসরে নিজেদের চেনানো সেই দেশটির ক্রিকেট বোর্ডই এখন বেহাল অবস্থায়।  তাই কেনিয়ার ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

সবশেষ ঘটনার সূত্রপাত ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগ ক্রিকেটের পর। ফেব্রুয়ারিতে বাজে পারফরম্যান্স ছিল কেনিয়ার। অবনমন হওয়ায় চলে গেছে তৃতীয় বিভাগে! তাতেই একে একে পদত্যাগের মিছিল চলে কেনিয়া ক্রিকেটে। পদত্যাগ করেছেন বোর্ড প্রধান, হেড কোচ ও অধিনায়ক।

গত সপ্তাহে নতুন করে সব কিছু ঢেলে সাজাতে নির্বাচন হওয়ার কথাও ছিল। কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়িয়েছেন সাবেক কিছু খেলোয়াড়। তাদের দাবি এই বোর্ডের ফান্ডের অপব্যবহারের তদন্ত করতে হবে। এই অবস্থায় কেনিয়া ক্রিকেটের সার্বিক চালচিত্র নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তাই আইসিসি খুব শিগগিরই এ নিয়ে বিবৃতি দেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মারা গেছেন মডেল তিয়াশা

চলে গেলেন তিয়াসা। পাঁচদিন ধরে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত হার মানতে হল এসএসকেএম -এর চিকিৎসকদের। মৃত্যু হলো কলকাতার উঠতি মডেল তিয়াসা মজুমদারের।

গত ১ এপ্রিল বাড়ির ছাদ থেকে পড়ে যান তিয়াসা। পরিবারের একাংশের দাবি, তিনি মানসিক অবসাদে ভুগে ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় এসএসকেএম-এ । গত কয়েকদিনে তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু লাভ হয়নি। আজ মৃত্যু হয় তাঁর।

দীর্ঘদিন ধরে মডেলিং ক্যারিয়ার নিয়ে অবসাদে ভুগছিলেন তিয়াসা। পেশাগত দিক থেকে সাফল্য আসছিল না। অভিযোগ, প্রায়ই বাড়িতে চিৎকার চেঁচামেচি করতেন। কয়েক মাস ধরে স্নায়বিক রোগের চিকিৎসাও চলছিল তাঁর।

হাসপাতালে থাকা অবস্থায় পুলিশ বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করলেও, তিয়াশার কোনও বয়ান পায়নি। এখন পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে মূল ঘটনার সন্ধানে পুলিশ। দক্ষিণ কলকাতার একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন উঠতি মডেল তিয়াশা মজুমদার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest